ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ টিভিতে আজকের খেলা টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সিলেটে বালুচাপা দেওয়া ভারতীয় জিরাসহ চোরাইপণ্য জব্দ, গ্রেপ্তার ২ পদ্মায় গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত সবজির দাম অনেকটা সহনীয়, মাংসের দোকানে এখনো নেই ক্রেতা আদিতমারীতে মাদরাসাছাত্র লাদেনকে ছুরিকাঘাতে হত্যা জয়পুরহাট জেলা যুবদলের সদস্যসচিব বহিষ্কার লোকসভায় তৃণমূলে ভাঙন, মমতাকে ছাড়লেন ২০ সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ বোয়ালখালীতে প্রবাসীকে হত্যায় গ্রেপ্তার ১ মানসিক রোগ নির্ণয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন কেমন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র মুখ, নয়ন ও চরণ নওগাঁয় চড়ামূল্যে কিনতে হচ্ছে ফ্রুট ব্যাগ শঙ্কায় আমচাষিরা মাদারীপুর সদর থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চকরিয়া থেকে অপহৃত ৫ জনকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার ঈশ্বরগঞ্জে অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে  ডিজেল জামায়াত কর্মীর কোমরে মিলল তিনটি বিদেশি পিস্তল ৫ হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু অধিকারী যন্ত্রের ছোঁয়ায় মাঠে নতুন সম্ভাবনা নোংরা পানিতে সয়লাব খুলনার প্রবেশদ্বার সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪ গুরুত্বপূর্ণ খনিজে চীনের আধিপত্য হাবিপ্রবির গবেষণায় ব্যাগিং পদ্ধতিতে লিচুর ক্ষতিরোধ সম্ভব দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি বরিশালে জনবল ছাড়াই হাসপাতাল উদ্বোধনের প্রস্তুতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন বিচারিক প্রক্রিয়ার এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত লোডশেডিং ও বৈরী আবহাওয়ায় কক্সবাজার পর্যটনে ধস খামেনির মৃত্যুর ১০০ দিন পার: যুদ্ধ-পরবর্তী ইরান নিয়ে বাড়ছে নানা প্রশ্ন
Nagad desktop

খবরের কাগজে সংবাদ প্রকাশ বেরোবির অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:২৫ পিএম
আপডেট: ০২ মার্চ ২০২৫, ০৮:৩০ পিএম
বেরোবির অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
অভিযুক্ত শিক্ষক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম

খবরের কাগজ অনলাইনে ‘জালিয়াতির অভিযোগে বেরোবি অধ্যাপকের যৌথ ৭ গবেষণা প্রত্যাহার’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হওয়ার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। 

রবিবার (২ মার্চ) বিকেলে উপাচার্য প্রফেসর ড. মো.শওকাত আলী মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলামের যৌথভাবে প্রকাশিত সাতটি গবেষণা আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসভিয়া তার high impact factor-এর একটি জার্নাল ‘Science of the Total Environment’ থেকে প্রত্যাহার করেছে।

তবে অধ্যাপক তৌফিকুল ইসলাম জালিয়াতির এ অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘এটি এডিটর ও করেসপন্ডিং এর মধ্যকার ইস্যু। এখানে আমাদের বাকি অথরের ভুল নেই। আমরা শুধু রিভিউ করেছি।’ 

তবে প্রত্যাহার হওয়া সাতটি গবেষণা পত্র পর্যালোচনা করে দেখা যায়, ‘Personal protective equipment-derived pollution during Covid-19 era: A critical review of ecotoxicology impacts, intervention strategies, and future challenges’ শিরোনামে প্রকাশিত গবেষণাটিতে ড. তৌফিকুল ইসলামের নাম করসপন্ডিং অথর হিসেবে রয়েছে এবং যোগাযোগের মাধ্যম হিসেবে এই ইমেইলটি দেওয়া আছে ([email protected]).

গবেষণা পত্রটিতে প্রথম অথর হিসেবে ড. তৌফিকুল ইসলামের ছাত্র মেহেদি হাসান এবং দ্বিতীয় অথর হিসেবে তৌফিকুল ইসলাম নিজেই আছেন, এছাড়া তৃতীয় ও চতুর্থ অথর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরই দুইজন শিক্ষার্থীর নাম রয়েছে। গবেষণাটিতে অধ্যাপক আবু রেজা মো. তৌফিকুল ইসলামের ভূমিকা হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি গবেষণাটির মূল ধারণা, ড্রাফট প্রস্তুত, রিভিউ, এডিটিং ও সুপারভাইজর হিসেবে ছিলেন।

এলসেভিয়ারের এ জার্নালের ওয়েবসাইটে গিয়ে আরও দেখা যায়, ভলিউম ৮৮৯-এর ‘Managing the invisible threat of microplastics in marine ecosystems: Lessons from coast of the Bay of Bengal’ গবেষণাটিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আর্টিকেলটির ১২ জন অথরের প্রথম চারজনই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের, যার মধ্যে অধ্যাপক আবু রেজা মো. তৌফিকুল ইসলামও আছেন। গবেষণাটিতেও অধ্যাপক আবু রেজা মো. তৌফিকুল ইসলামের ভূমিকা হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি গবেষণাটির ড্রাফট প্রস্তুত, রিভিউ, এডিটিং ও সুপারভাইজর হিসেবে ছিলেন।

এছাড়া আরেকটি গবেষণা পত্র ‘Exposure of adult zebrafish (Danio rerio) to SARS-CoV-2 at predicted environmentally relevant concentrations: Outspreading warns about ecotoxicological risks to freshwater fish’ যেখানে এই শিক্ষকের ভূমিকা হিসেবে বলা হয়েছে ‘revised the article critically for important intellectual content’। 

ওই জার্নালটির বিভিন্ন সংখ্যায় প্রকাশিত এরকম সাতটি প্রবন্ধ প্রত্যাহার করা হয়েছে, যার সবগুলোতেই এই অধ্যাপকের মূখ্য ভূমিকা ছিল বলে উল্লেখ আছে। এই অধ্যাপকসহ বুয়েট, রুয়েট, নোবিপ্রবি, হাবিপ্রবি শিক্ষক ও শিক্ষার্থীর নামও রয়েছে। 

এলসভিয়ার আর্টিকেলগুলো প্রত্যাহারের কারণ হিসেবে উল্লেখ করে, আর্টিকেলগুলো প্রকাশনার পর Elsevier- (Research Integrity & Publishing Ethics) দল কর্তৃক পরিচালিত একটি তদন্তে দেখা যায় যে, গবেষণাগুলো জমা দেওয়ার সময় গবেষকদের মধ্যে থেকে প্রস্তাবিত যে রিভিউয়ারের নাম দেওয়া হয়, অনেকক্ষেত্রে রিভিউয়ারদের নাম ছিল ভুয়া আবার কিছু গবেষণায় রিভিউয়ারের অজ্ঞাতসারে নিজেরাই বা পরিচিত কাউকে দিয়ে পেপার রিভিউ করে সেগুলো জমা দিয়ে পাবলিশ করানো হয়।

সবগুলো গবেষণাতেই এই ভুয়া রিভিউয়ারদের নাম এবং ভুয়া যোগাযোগের তথ্য (Corresponding Author) ব্রাজিলের গুইলহের্মে মালাফাইয়া গবেষণা জমা দেওয়ার সময় প্রদান করেছিলেন। এ ধরনের কাজকে গবেষণায় নৈতিক লঙ্ঘন, গবেষণায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতাকে ব্যাহত করেছে বলে এলসভিয়ার থেকে জানানো হয়। তাই জার্নালের প্রধান সম্পাদক গবেষণাগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে আস্থা হারিয়েছেন এবং এগুলো প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রত্যাহারের নোটিশ জানানো হয়।

জানা যায়, এই পেপারগুলোর লেখকদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ, ভারত ও ব্রাজিল। এ ছাড়াও সৌদি আরব, ব্রুনেই, দারুসসালাম ও আর্জেন্টিনারও দুই-একজন করে রয়েছেন। পেপারগুলোর প্রকাশের সময় ফেব্রুয়ারি-নভেম্বর ২০২৩, ডিসেম্বর ২০২৪ এবং ফেব্রুয়ারি ২০২৫। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে, সেলিম সাদমান নামের একজন বলেন, ‘‘আমি শুধুমাত্র কো-অথর ছিলাম, প্রধান লেখক নই।’’ স্যার এই বক্তব্যের মাধ্যমেই এবার আপনি প্রমাণ করে দিলেন আপনার ইথিক্সের মানদণ্ড কতটা দুর্বল। এবং এখন আপনি দায় এড়ানোর দুর্বল চেষ্টা করছেন। কারণ: রিসার্চ ইথিক্স অনুযায়ী কো-অথরদেরও গবেষণার সত্যতা ১০০০% যাচাই করার দায়িত্ব রয়েছে। আপনি গবেষণা গ্রুপের সদস্য হবেন, কিন্তু গবেষণার বৈধতা সম্পর্কে অবগত থাকবেন না এটা আবার কেমন ইথিক্স? 

তিনি আরও লিখেন, ‘আর বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীদের তালিকায় জায়গা পাওয়ার যেই বিষয়টা সেটা সবাই এখন জানে যে Stanford University-এর Top 2% Scientists তালিকা মূলত গবেষকদের প্রকাশনা ও সাইটেশন সংখ্যা বিশ্লেষণ করে তৈরি করা হয়, গবেষণার গুণগত মান বিচার করে করা হয়না, অনেক কিছুই বলার ছিল স্যার। শিক্ষকের জায়গা থেকে সম্মান রেখে নিজের মধ্যেই রাখলাম। কিন্তু আপনি যেটাকে অপপ্রচার বলছেন Elsevier কি তা জানে? জানলে স্যার আরও বিপদে পড়বেন।’

এর আগেও ড. আবু রেজা মো. তৌফিকুলের বিরুদ্ধে গবেষণা জালিয়াত নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে। তবে সেই সময় তিনি তা অস্বীকার করেন।

অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জানিয়ে ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি সবসময় গবেষণার স্বচ্ছতা ও নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

গাজী আজম হোসেন/মাহফুজ 

 

জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদে দুই দিনব্যাপী অধ্যাপক ড. খবির উদ্দিন আহমেদ জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চ্যাম্পিয়ন হয়েছে। 

সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বাংলাদেশের ৪২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রিলিমিনারি, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)-এর উদ্যোগে গত ৫-৬ জুন অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হাইকোর্ট বিভাগের বিচারপতি, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট দলের সদস্যরা হলেন- আইন বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া শুচি ও যাইদ ইকরাম এবং ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থী নাফিসা তাবাসসুম।

আরিফ/নাঈম

পবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
পবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান
ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। 

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহআলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তাকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করেছেন। নিয়োগের শর্ত অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, নতুন উপাচার্যের নেতৃত্বে শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

হাসিবুর রহমান/নাঈম

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৪৯ পিএম
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ
ড. মোহাম্মদ হানিফ মুরাদ। ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।

রবিবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।

নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা ডক্টর মোহাম্মদ হানিফ মুরাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক পদে কর্মরত রয়েছেন। একইসঙ্গে তাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। 

এদিকে লক্ষ্মীপুরে প্রতিষ্ঠিত নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ হানিফ মুরাদ এর নিয়োগকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয়দের দাবিতের প্রেক্ষিতে ২০২৩ সালে জাতীয় সংসদে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। একই বছরের ২৬ অক্টোবর লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের গেজেট আকারে প্রকাশিত হয়।

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ হানিফ মুরাদ ১৯৭৪ সালের ১০ এপ্রিল নোয়াখালীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লার ব্রাদার আন্দ্রে’স হাই স্কুল থেকে এসএসসি এবং নোয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি অনার্স এবং এমএসসি (থিসিস গ্রুপ) ডিগ্রি অর্জন করেন। তিনি বিএসসি ও এমএসসি উভয় ডিগ্রিতেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বিএসসি ও এমএসসি ডিগ্রিতে অসামান্য ফলাফলের জন্য তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক পুরস্কৃত হন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে এম ফিল ডিগ্রি লাভ করেন। 

চাকরি জীবনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেষে ২০০৬ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। 

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ২৭টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ডক্টর মুরাদ বাংলাদেশ গণিত সমিতির আজীবন সদস্য।

মোহাম্মদ রফিকুল ইসলাম/অন্তরা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. তোজাম্মেল হোসেন

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৪৭ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১১:৫৬ এএম
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. তোজাম্মেল হোসেন
নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন। ছবি: খবরের কাগজ

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন। তিনি ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন।

রবিবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী ড. মো. তোজাম্মেল হোসেনকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটবে, ততদিন তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। একই সঙ্গে প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিষয়ে অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, 'আমাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সুষ্ঠু ও সুন্দরভাবে এ দায়িত্ব পালন করার চেষ্টা করব। সংশ্লিষ্ট সবার কাছে দোয়া, পরামর্শ ও সহযোগিতা চাই।'

নিয়ামত উল্লাহ/আজহার/

নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৫১ পিএম
নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন
ছবি: খবরের কাগজ

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা নবাব স্যার সলিমুল্লাহর ১৫৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালামের নেতৃত্বে হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ বেগম বাজারস্থ নবাব স্যার সলিমুল্লাহ’র সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করে। পরে তার কবর জিয়ারত করা হয়। এ উপলক্ষ্যে আজ আসরের পর সলিমুল্লাহ মুসলিম হলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) উদ্যোগে কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় নবাব সলিমুল্লাহ’র অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ও তার কবর সংরক্ষণ এবং সংস্কারের দাবি তোলা হয়।

ডাকসু নেতৃবৃন্দ বলেন, শিক্ষা বিস্তার, মুসলিম সমাজের উন্নয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে নবাব সলিমুল্লাহ’র ঐতিহাসিক ভূমিকা জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও শিক্ষা-অনুরাগ এ দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা ও কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ঢাকার নবাব ও মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখেন। স্যার সলিমুল্লাহর উল্লেখযোগ্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে জনমত গঠন করেন। ১৯২০ সালে দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ হওয়ার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করেন তিনি। ১৯১৫ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন নবাব স্যার সলিমুল্লাহ।

আরিফ জাওয়াদ/এসএন