ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপ অভিষেকে রেকর্ড গড়ল কেপ ভার্দে দুই ছেলের নামে ২ ইউনিয়নের নামকরণ নিয়ে যা জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী প্রথমার্ধে স্পেনকে আটকে দিল কেপ ভার্দে চট্টগ্রামে মেরিন সার্ভেয়ারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মতলবে বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ যুক্তরাজ্যে ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপে শুরুতেই বড় হার, ম্যাচ শেষ হতেই কোচ বরখাস্ত নবজাতকের মরদেহ টানাটানি করছিল কুকুর, উদ্ধার করল পুলিশ গোপালগঞ্জে যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন হুইলচেয়ারে মাঠ ছাড়লেন কুবো, জাপান শিবিরে উদ্বেগ মৌলভীবাজারে তিন মাসের ভোগান্তির পর চিকিৎসাসেবা পেল চা-বাগানবাসী শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ যানবাহন নিয়ন্ত্রণে চট্টগ্রামেও বসবে এআই ক্যামেরা: চসিক মেয়র স্পেনের একাদশে নেই ইয়ামাল ‘অন্তর্বর্তী সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত জন প্রত্যাশা পূরণ হয়নি’ রাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নতুন চেয়ারম্যানের কর্মমুখী দক্ষতা অর্জনই হোক অর্থনৈতিক রূপান্তরের শক্তি শ্রমিকদের ‘চাকরি’ স্থায়ী করুন রাজনীতিকে সরল সমীকরণে দেখা যায় না ইস্তিগফারের এমন ক্ষমতা জানলে আপনি অবাক হবেন ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা নিহত জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে সোনালী লাইফের ‘M.G.Q Leaders Club Awards Program 2024-2025’ অনুষ্ঠিত বাউয়েটের ২৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত পুশইন ঠেকাতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে একমত উভয় পক্ষ শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস দেওয়া হবে জুলাই মাসে: শিক্ষামন্ত্রী দুর্যোগ মোকাবিলায় অকার্যকর আইন সংস্কারের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
Nagad desktop

জাকসুতে বামপন্থিদের বিভক্তি, প্রভাব পড়বে ভোটে

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:০৭ পিএম
আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:০৯ পিএম
জাকসুতে বামপন্থিদের বিভক্তি, প্রভাব পড়বে ভোটে
ছবি: সংগৃহীত

জাকসু-হল সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি পদে নেই প্রতিদ্বন্দ্বী।

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। তবে ভোটের মাঠে বিভক্ত অবস্থায় প্রতিদ্বন্দ্বিতা করছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো। এই বিভাজন ভোটের ফলে প্রভাব ফেলতে পারে বলে চলছে নানা আলোচনা।

এই নির্বাচনে দুটি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছেন কয়েকজন বামপন্থি শিক্ষার্থী। সংগঠনগুলোর নেতারা বলছেন, পৃথকভাবে নামার আগে ঐক্যের চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সমঝোতা হয়নি।

দুটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (অদ্রি-অর্ক), বিপ্লবী ছাত্রমৈত্রী, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনস এবং সাংস্কৃতিক জোটের একাংশের নেতৃত্বে ‘সম্প্রীতির ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়। এই প্যানেলে ছাত্র ইউনিয়নের একাংশের ৬ জন, সাংস্কৃতিক জোটের ৭ জন, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ৫ জন, গণকৃষ্টির ৩ জনসহ আরও কয়েকজন প্রার্থী রয়েছেন। সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অমর্ত্য রায় জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শরণ এহসান।

অন্যদিকে ছাত্র ইউনিয়ন (ইমন-তানজিম) ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃত্বে গঠিত হয়েছে ‘সংশপ্তক পর্ষদ’। এ প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি জাহিদুল ইসলাম ইমন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সৈয়দ তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে তানজিল আহমেদ এবং সহসমাজসেবা সম্পাদক (নারী) পদে সাদিয়া ইমরোজ ইলা প্রার্থী হয়েছেন।
এ দুই প্যানেলের বাইরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সংগঠক সজীব আহম্মদ জেনিচ যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কেন এই বিভক্তি
সংশপ্তক পর্ষদের জিএস প্রার্থী ইমন বলেন, ‘ঐক্য গড়ার বিষয়ে আমরা ইতিবাচক ছিলাম। কিন্তু অন্যান্য সংগঠনের নিজস্ব কারণে এক হওয়া সম্ভব হয়নি। তবে আমরা এখনো ঐক্যবদ্ধ জায়গায় আছি। এ কারণে আমরা অন্য কোনো বামপন্থির বিরুদ্ধে প্রার্থী দিইনি।’

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জেনিচের অভিযোগ, ছাত্র ইউনিয়নের একটি অংশ রাজনৈতিক স্বার্থে ঐক্য চায়নি। তার ভাষায়, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম এক করার, কিন্তু ব্যর্থ হয়েছি। শেষ পর্যন্ত আমি নির্দিষ্ট কোনো প্যানেলে গিয়ে অন্যদের মন খারাপ করতে চাইনি।’

সম্প্রীতির ঐক্যের সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক প্রার্থী ও ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আবরার হক অর্ক বলেন, ‘আমরা রাজনৈতিক সংগঠনের বদলে প্রগতিশীল শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়েছি। আমাদের প্যানেলে সেই শক্তিকেই একত্র করা হয়েছে।’

ভোটের মাঠে প্রভাব
এ বিভাজন ভোটে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে মতবিরোধ রয়েছে। আবরার হক অর্ক মনে করেন, বিভক্তি কোনো প্রভাব ফেলবে না; শিক্ষার্থীরা দেখবে কে তাদের জন্য মাঠে দীর্ঘদিন কাজ করেছে। সংশপ্তক পর্ষদের ইমনও বলেছেন, ভোটে বড় কোনো প্রভাব পড়বে না। কেননা অন্য বামপন্থিদের বিরুদ্ধে তাদের কোনো প্রার্থী নেই। 
তবে স্বতন্ত্র প্রার্থী জেনিচের মতে, ‘এটা অবশ্যই বড় প্রভাব ফেলবে। বিভক্তি নির্বাচনের জন্য খারাপ বার্তা।’

হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অর্ধেকেরও কম
কেন্দ্রীয় জাকসুতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও হল সংসদ নির্বাচনের চিত্র ভিন্ন। ২১টি আবাসিক হলের ৩১৫টি পদের মধ্যে অন্তত ১০২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে ৬৩টি পদে কোনো প্রার্থীই নেই। ফলে, কার্যত প্রতিদ্বন্দ্বিতা হবে ১৫০টি পদে; যা মোট আসনের প্রায় ৪৮ শতাংশ।

হলভিত্তিক চিত্রে দেখা যায়, নওয়াব ফয়জুন্নেসা হলে ভিপি-জিএসসহ ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত, ৯টি পদ শূন্য রয়েছে। একইভাবে আরও অন্তত ৪টি ছাত্রী হলে ভিপিসহ একাধিক পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। এতে অনেক হলে নির্বাচনি আমেজ অনুপস্থিত।

কারা বিনা প্রতিদ্বন্দ্বিতায়
বেগম সুফিয়া কামাল হলে ১০ জন, বীরপ্রতীক তারামন বিবি হলে ৪ জন, রোকেয়া হলে ৪ জন, প্রীতিলতা হলে ১০ জন, নওয়াব ফয়জুন্নেসা হলে ৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৯ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ১ জন, বেগম খালেদা জিয়া হলে ৬ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে যাচ্ছেন।

ছাত্রদের ১১টি হলের মধ্যে আ ফ ম কামালউদ্দিন হলে ৫ জন, আল-বেরুনী হলে ৫ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৮ জন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ১ জন, মওলানা ভাসানী হলে ৩ জন, মীর মশাররফ হোসেন হলে ২ জন, শহিদ রফিক-জব্বার হলে ৩ জন, শহিদ সালাম-বরকত হলে ৯ জন, শহিদ তাজউদ্দীন আহমদ হলে ৪ জন, ১০ নম্বর ছাত্র হলে ৩ জন ও ২১ নম্বর ছাত্র হলে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

এ ছাড়া ২১টি হলের মধ্যে ১৬টি হলে শূন্য পদ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্য রয়েছে ১৩ নম্বর ছাত্রী হলে ১২টি এবং নওয়াব ফয়জুন্নেসা হলে ৯টি, বেগম খালেদা জিয়া হলে ৭টি, বীরপ্রতীক তারামন বিবি হল ও রোকেয়া হলে ৬টি করে পদ শূন্য রয়েছে।

হল সংসদের গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচনের পর হল সংসদের সভায় কোরাম পূরণ করতে হলে নির্বাচিত অন্তত ৪ জন সদস্যের প্রয়োজন হবে। কিন্তু ১৩ নম্বর ছাত্রী হলে নির্বাচিত হতে যাচ্ছেন ৩ জন। সে ক্ষেত্রে ওই হলে আবার শূন্য পদগুলোতে নির্বাচন হবে।

এ প্রসঙ্গে জাকসু নির্বাচন কমিশনের সদস্য ও জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘যেসব হলে শূন্য পদ রয়েছে ওই পদগুলোতে মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ানোর বিষয়ে প্রস্তাবনা এলেও মতানৈক্যের কারণে তা হয়নি। এমতাবস্থায় নির্বাচনের পর আবারও নির্বাচন দেওয়ার চিন্তাভাবনা করছে কমিশন।’

অন্যদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদে লড়াই জমজমাট। শুক্রবার থেকে শুরু হয়েছে প্রচারণা। বিশ্ববিদ্যালয় জনাকীর্ণ এলাকায় চলছে রমরমা প্রচার। এবারের নির্বাচনে ২৫টি পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জন, বিভিন্ন সম্পাদকীয় ও কার্যকরী সদস্য পদেও একাধিক প্রার্থী রয়েছে।

জাকসু নির্বাচনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) সমর্থিত তিন সদস্যবিশিষ্ট প্রার্থী তালিকা ঘোষণা করেছে সংগঠনটি।

গতকাল বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির স্কুলবিষয়ক সম্পাদক দীপা মজুমদার।

দর্শন বিভাগের সজীব আহম্মদ জেনিচ এজিএস পদে, চারুকলা বিভাগের রোকেয়া আমিন অনুসূয়া কার্যকরী সদস্য নারী ও দর্শন বিভাগের মো. সুমন হোসেন কার্যকরী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছে। তারা তিনজনই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সক্রিয় সংগঠক এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। প্যানেল ঘোষণা শেষে এজিএস পদপ্রার্থী সজীব আহম্মদ জেনিচ দীর্ঘ ইশতেহার পাঠ করেন।

হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:১৩ পিএম
হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামের ছাত্রত্ব শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী জিএস মাজহারুল ইসলাম আবাসিক হল ছেড়ে দিয়েছেন। তবে ভিপি জিতু প্রশাসনের কাছে অতিরিক্ত সময় চেয়েছেন।

সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, ট্রেজারার অধ্যাপক আব্দুর রব, আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, রেজিস্ট্রার, জাকসু ও হল সংসদের নেতারা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমি পরীক্ষার সাত দিনের মধ্যে হল ছেড়েছি। আমার রুমে ইতোমধ্যে অন্য শিক্ষার্থীদের অ্যালট করা হয়েছে।”

তবে ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “আমি দেশের বাইরে ছিলাম। একটু প্রস্তুতির বিষয় আছে। গোছগাছ করে বাসা নিয়ে দ্রুত সময়ের মধ্যে হল ছেড়ে দেব।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “জাকসুর জিএস হল ছাড়ার মাধ্যমে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা আশা করব, আগামী সাত দিনের মধ্যে ভিপিও একই নজির স্থাপন করবেন।”

শাখা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুর ছাত্রত্ব শেষ। তাই তিনি হলে অবস্থান করতে পারেন না। অতি দ্রুত তাকে হল ছেড়ে দেওয়া উচিত।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আবাসিক হল ছাড়তেই হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে থাকার কোনো সুযোগ নেই। জাকসু ভিপির বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। জিএস মাজহারুল ইসলাম ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের। জাকসু নির্বাচনকে সামনে রেখে তারা দুজনেই এক বছর ড্রপ দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর জিএস মাজহারুল পরবর্তী ব্যাচের সঙ্গে থিসিস জমা দিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তবে জিতু স্নাতকোত্তরের ৫০৪ নম্বর কোর্স নির্দিষ্ট সময়ে শেষ করতে ব্যর্থ হন, যা ‘ড্রপ আউট’ হিসেবে পরিচিত।

আমানউল্লাহ/নাঈম

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:০৯ এএম
এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রের কোড, কেন্দ্রের নাম, ভেন্যু এবং আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে। শিক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্টদের সুবিধার্থে এই তালিকা উন্মুক্ত করা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

ঢাকা জেলা ও মহানগরের অন্তর্গত পরীক্ষাকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ঢাকা (মূল কেন্দ্র), মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, ডেমরা-১ (আমুলিয়া) ও ডেমরা-২ (দারুন্নাজাত), উত্তরা, সাভার ও ধামরাই।

এ ছাড়া ঢাকার বাইরে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও রাজশাহীসহ বিভিন্ন জেলার আলিম পরীক্ষাকেন্দ্রের নাম ও কোড তালিকাভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা ২০২৬ পরিচালনার জন্য বিস্তারিত আসনবিন্যাস ও বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। 
বোর্ডের সংশোধিত ও প্রতিস্থাপিত চিঠিতে বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফির টাকা গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য গোপনীয় কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা সদরে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এইচএসসি পরীক্ষার কেন্দ্র ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তাদের জন্য কঠোর নীতিমালার কথা উল্লেখ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

নির্দেশনা অনুযায়ী, প্রতিদিনের পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ওএমআরের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একই সঙ্গে উত্তরপত্রসমূহ পরীক্ষা পরিচালনা নীতিমালা মোতাবেক সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভেন্যুকেন্দ্রসমূহ মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় টাকা ও কাগজপত্র গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে যাবতীয় নথিপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে। নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা সিনিয়র কোনো অধ্যাপক এই পরীক্ষার কেন্দ্র প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের কেন্দ্র তালিকায় এবার বেশ কিছু নতুন কেন্দ্র যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগরীর উত্তরা অঞ্চলের ‘ঢাকা উইমেন্স কলেজ’ এবং খিলক্ষেতের ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ’।

পাশাপাশি রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতো বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কেন্দ্র ও আসনবিন্যাস নির্ধারণ করে দেওয়া হয়েছে।

অন্তরা/

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটি’তে স্মরণসভা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:৪১ এএম
আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটি’তে স্মরণসভা
ছবি: বিজ্ঞপ্তি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মরহুম আব্দুল্লাহ হিল রাকিব এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

এতে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান। তিনি আব্দুল্লাহ হিল রাকিবের কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ এবং শিল্প উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। 

এছাড়াও কথা বলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, মশিউল আজম সজল, এপ্লাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম, টিম গ্রুপের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ, গ্রুপের সিনিয়র কর্মকর্তা, উপাচার্য, বিজ্ঞান অনুষদের ডিন। 

উপস্থিত ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা। বক্তারা মরহুম আব্দুল্লাহ হিল রাকিবের আদর্শ, মানবিক গুণাবলি ও কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। স্মরণসভা শেষে দোয়া ও মুনাজাত করা হয়।

অন্তরা/

চবিতে সংসদে বক্তব্য নিয়ে মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:২০ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৯:৫০ এএম
চবিতে সংসদে বক্তব্য নিয়ে মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হিজাব ইস্যুতে জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যের প্রতিবাদ এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণ ও ‘গুমের নাটক’ সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে পৃথক কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) এলাকায় মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন উভয় সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১৪ জুন) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন স্মরণ চত্বর (জিরো পয়েন্টে) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক সাজানোর’ অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ‘জামাত-শিবির ধর্ষক, ধর্ষক’, ‘ধর্ষকদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ধর্ষকদের আস্তানা, জ্বালিয়ে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা সহাবস্থান চাই, তবে কোনো ধর্ষককে মেনে নেব না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। দেশের কোথাও ধর্ষকদের অবস্থান মেনে নেওয়া হবে না।’

এদিকে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর হিজাব ও পর্দা নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শাখা ছাত্রশিবির। কর্মসূচিতে নেতাকর্মীরা ‘হিজাব নারীর অধিকার’, ‘গদি হবে খানখান, হিজাব নিয়ে দিলে টান’, ‘মনিরের দুই গালে, জুতা মারো তালে তালে’সহ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশোভনীয় স্লোগান দেন।

সমাবেশে চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে একজন সংসদ সদস্যের হিজাব নিয়ে মন্তব্য অত্যন্ত দুঃখজনক। এ বক্তব্য শুধু বাংলাদেশের মুসলিম নারীদের নয়, বিশ্বের মুসলিম নারীদেরও অনুভূতিতে আঘাত করেছে। আমরা এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই।’

তিনি আরও বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের রাজনীতি চাই। মতপ্রকাশের স্বাধীনতা থাকতে পারে, তবে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয়।’

এ সময় শাখা ছাত্রশিবিরের আন্তর্জাতিক ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবিবও বক্তব্য দেন। তিনি ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তাদের ‘সংযত আচরণ’ করার আহ্বান জানান।

অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অতীতে অবৈধভাবে সিট বণ্টনের অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য জিরো পয়েন্ট এলাকায় উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আল আরাফ/থিও/

বুড়িগঙ্গা নদী থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৪৫ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৮:৪৬ এএম
বুড়িগঙ্গা নদী থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর বছিলায় বুড়িগঙ্গা নদী থেকে দ্বীপ মজুমদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার কাছে পাওয়া আইডি কার্ড থেকে জানা যায়, নিহত যুবক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী।

গতকাল রবিবার বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশের উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, গতকাল বিকেলে মরদেহটি পানিতে ভেসে যেতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে বছিলা ফাঁড়ি থেকে পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।