ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভোলায় স্ত্রী-সন্তানদের ফিরে পেতে ‘জ্বিনের বাদশা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তাম্মি খালাস চুয়াডাঙ্গা সীমান্তে নেই পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি পরীক্ষার আগে স্মৃতিশক্তি বাড়াতে ও উদ্বেগ কমাতে অক্সিজেন থেরাপি নিচ্ছেন শিক্ষার্থীরা বাধ্যতামূলক সেনা নিয়োগে বদলে যাচ্ছে মায়ানমারের গৃহযুদ্ধের চিত্র ভবিষ্যত নিয়ে ভাবছেন না রোনালদো মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১২ বেলফাস্টে ছুরিকাঘাতের পর বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ ও সহিংসতা ইংল্যান্ড ফেবারিট না হলেও বিশ্বজয়ের স্বপ্ন দেখতেই পারে: টুখেল যুক্তরাষ্ট্রে মজুত কমে যাওয়ায় বাড়ল তেলের দাম লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত! হেলিকপ্টার হারিয়ে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের আজকের মুদ্রার বাজার: ১০ জুন, ২০২৬ বগি লাইনচ্যুত, জামালপুর- ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ ভারতে সাজাভোগের পর তামাবিল দিয়ে ফিরলেন ৭ বাংলাদেশি কেমন ছিল নবিজি (সা.)-এর গায়ের বর্ণ? আবারও কমল সোনার দাম, নতুন দর কত? ক্লিন ইমেজের আলী রেজাও দুদকের জালে দেশে ৫০ লাখ মামলা বিচারাধীন রয়েছে: চট্টগ্রামের ডিসি বাবাকে খাবার দিতে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু গজারিয়ায় আকস্মিক ঝড়ে অর্ধশত গাছ উপড়ে পড়েছে, মহাসড়কে তীব্র যানজট প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে আত্মহত্যা প্রেমিকার শাবিপ্রবিতে ৩২৫ গবেষকের অংশগ্রহণে ওশেনোগ্রাফি বিভাগের সিম্পোজিয়াম আর্জেন্টিনার উত্তাপে গলে গেল আইসল্যান্ড ক্যাম্প থেকে পালিয়ে সীমান্তে মাছ ধরায় ১৯ রোহিঙ্গা আটক বাড়ছে না বিড়ির দাম সারাদেশে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা
Nagad desktop

জাকসুর নির্বাচিতরা দলের নয় শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন, প্রত্যাশা ভোটারদের

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ এএম
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
জাকসুর নির্বাচিতরা দলের নয় শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন, প্রত্যাশা ভোটারদের
ছবি: খবরের কাগজ

৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। দশম এই জাকসু নির্বাচন ঘিরে ফ্যাকাল্টি থেকে আবাসিক হল, ক্লাসরুম থেকে হলের করিডর সবখানেই চলছে নির্বাচনি উত্তাপ। চলছে প্রার্থীদের প্রচার।

সমানতালে চলছে ভোটারদের চুলচেরা বিশ্লেষণ। ভোটাররা চাইছেন এমন নেতৃত্ব, যারা দলের প্রতিনিধি নয়, শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করবেন। তারা বলেছেন, নেতৃত্ব নির্বাচনের সততা, পরমতসহিষ্ণুতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যোগাযোগের দক্ষতা, দূরদর্শিতাসহ বিভিন্ন দিক মূল গুণাবলি হওয়া উচিত। এই নেতৃত্বই হয়তো ভবিষ্যতে ক্যাম্পাসের সংস্কৃতি বদলে দেবে।

তারা আরও বলেছেন, প্রার্থীরা নির্বাচিত হওয়ার পর আর ভিন্ন শ্রেণি তৈরি করবেন না। বরং শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমতার ভারসাম্য বজায় রাখবেন।

এ বিষয়ে ইউআরপি বিভাগের শিক্ষার্থী আব্দুল হাকিম বলেন, ‘আমরা নিজেদের নেতা নির্বাচনে প্রার্থীর গণ-অভ্যুত্থানে ভূমিকা দেখব। কারণ এ সংগ্রাম ছিল শিক্ষার্থীদের অধিকার নিয়ে।’

গণিত বিভাগের শিক্ষার্থী লাল লম বলেন, ‘লেজুড়বৃত্তিক রাজনৈতিক প্রভাব থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখার প্রতিশ্রুতিই হবে নেতৃত্বের অন্যতম মানদণ্ড।’

ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘প্রার্থীর অতীত কর্মকাণ্ড আমার কাছে গুরুত্বপূর্ণ। তিনি আগে কী করেছেন, সেটাই বলে দেবে, তিনি আসলেই শিক্ষার্থীদের পক্ষে কাজ করবেন কি না।’

আইআইটির শিক্ষার্থী মাহবুবুর রহমান মারুফ বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হবেন- এটাই প্রত্যাশা। যৌক্তিক অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা রাখতে হবে। অতীতে যেসব টর্চারসেল (গণরুম-গেস্টরুম) চালু ছিল, সেগুলো যাতে আর ফিরে না আসে, সেদিকে নজর দিতে হবে।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ফারিহা জান্নাতি বলেন, ‘প্রার্থীরা এখন সমস্যার কথা জানতে আসছেন। প্রশ্ন হলো- বিজয়ী হওয়ার পর তারা কী একইভাবে শিক্ষার্থীদের কাছে আসবেন? তারা স্বজনপ্রীতি বা অপশক্তির বিরুদ্ধে কতটা অবস্থান নেবেন? এসব জানা জরুরি।’

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, ‘প্রার্থীরা বিজয়ী হওয়ার পর প্রথমেই যেন শিক্ষা ও গবেষণার দিকটা নিশ্চিত করেন। পাশাপাশি মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলেন।’

রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী মনিরুজ্জামান মনির বলেন, ‘একজন ভোটার হিসেবে আমি প্রথমেই দেখব, প্রার্থীর এজেন্ডা শিক্ষার্থীদের স্বার্থের সঙ্গে মেলে কি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- পরমতসহিষ্ণুতা। যদি প্রার্থীর এ গুণ না থাকে, তবে অন্য যোগ্যতাও কোনো কাজে আসবে না।’

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মেহজাবিন হৃদি বলেন, ‘ভোটার হিসেবে প্রার্থীর কাছে আমার প্রত্যাশা খুবই সাধারণ, নির্বাচনের আগে তারা যেভাবে প্রচারে মনোযোগী হন, বিজয়ী হওয়ার পরও একই গুরুত্ব ও আন্তরিকতায় যেন দায়িত্ব পালন করেন। প্রার্থীদের ভুলে গেলে চলবে না যে ভোটাররাই তাদের নির্বাচিত করেছেন। তাই ভোটারের স্বার্থকেই সর্বাগ্রে দেখতে হবে।’

ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তৌফিকুর রহমান তামিম বলেন, ‘আমার কাছে প্রথমেই গুরুত্বপূর্ণ হলো জবাবদিহি। শিক্ষকদের স্বৈরাচারী আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু এতে বড় বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় ছাত্র প্রতিনিধিদের লোভ। তারা যেন অর্থের বিনিময়ে বিক্রি হয়ে না যান। কারণ শিক্ষকরা তাদের স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পথে যিনি বাধা হয়ে দাঁড়াবেন, তাকে দমন করতে ক্ষমতা কিংবা অর্থ, যা দরকার তাই করবেন।’

ছাত্রদল সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা
জাকসু ও ২১টি হল সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সাদী-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ ইশতেহার ঘোষণা করেছে। গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরসংলগ্ন অদম্য-২৪ ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিপি প্রার্থী শেখ সাদী হাসান ও জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদুল ইসলাম ও আনজুমান আরা ইকরাসহ প্যানেলের অন্য সদস্যরা।

ইশতেহারের দফাগুলোর মধ্যে রয়েছে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত জাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করা, কোর্স কারিকুলামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি ও ল্যাব আধুনিকায়ন, প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রথম দিন থেকেই সিট নিশ্চিত করা এবং মানোন্নয়ন পরীক্ষার সুযোগ রাখা।

এ ছাড়া ইশতেহারে বাধ্যতামূলক রাজনৈতিক কর্মসূচি, গেস্টরুম-গণরুম সংস্কৃতি, র‌্যাগিং, দখলদারত্ব ও সন্ত্রাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। নারী শিক্ষার্থীদের হলগুলোতে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন, নারী রাজনীতিবান্ধব ক্যাম্পাস, যৌন নিপীড়নবিরোধী সেলকে কার্যকর করা এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রে নারী চিকিৎসক ও নার্স নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র আধুনিকায়ন, ২৪/৭ চিকিৎসক ও নার্সের উপস্থিতি, অ্যাম্বুলেন্স-ফার্মেসি সুবিধা এবং জরুরি ওষুধ বিনামূল্যে সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়। পরিবহন-সংকট সমাধানে পরিকল্পিত অটোরিকশা চালু, ইলেকট্রিক কার্ট বাড়ানো ও ভাড়া কমানো, বাস রুট পর্যালোচনা, নতুন রুট চালু ও প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকার স্থাপন করে অ্যাপসের মাধ্যমে বাস ট্র্যাকিং সুবিধা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।

ভিপি প্রার্থী শেখ সাদী হাসান বলেন, ‘আমাদের ইশতেহার শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন। আমরা সবাই মিলে তা বাস্তবায়নে কাজ করব, ইনশাআল্লাহ।’

জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী বলেন, ‘জাহাঙ্গীরনগরের ৫০ শতাংশ শিক্ষার্থী নারী। তাদের বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় এগোতে পারবে না। আমরা ইশতেহারে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার ও অংশগ্রহণকে প্রাধান্য দিয়েছি।’

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ছাত্রদল ২৫ সদস্যের এই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে।

শাবিপ্রবিতে ৩২৫ গবেষকের অংশগ্রহণে ওশেনোগ্রাফি বিভাগের সিম্পোজিয়াম

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৫৭ এএম
আপডেট: ১০ জুন ২০২৬, ১০:২২ এএম
শাবিপ্রবিতে ৩২৫ গবেষকের অংশগ্রহণে ওশেনোগ্রাফি বিভাগের সিম্পোজিয়াম
ছবি: খবরের কাগজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগ দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করতে যাচ্ছে।

আগামী ১৭-১৮ জুন অনুষ্ঠিতব্য 'ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কোস্ট, ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি' শীর্ষক এই সিম্পোজিয়ামে বাংলাদেশসহ সাতটি দেশের ৩৮টি প্রতিষ্ঠানের মোট ৩২৫ জন গবেষক অংশ নেবেন এবং ১১৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

সিম্পোজিয়ামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক, এবং উন্নয়ন সংস্থার কর্মকর্তারা অংশ নেবেন।

সোমবার (৯ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিভাগের শিক্ষকরা।

শিক্ষকদের সূত্রে জানা যায়, সিম্পোজিয়ামে একটি প্লেনারি সেশন, পাঁচটি টেকনিক্যাল সেশন, একটি পোস্টার সেশন এবং একটি ওয়ার্কশপ অন্তর্ভুক্ত থাকবে। প্লেনারি সেশনের প্লেনারি স্পিকার হিসেবে থাকবেন আয়ারল্যান্ডের 'ট্রিনিটি কলেজ ডাবলিন'-এর অধ্যাপক ড. ক্যারেন উইল্টশায়ার, যিনি জার্মানির বিশ্বখ্যাত আলফ্রেড ওয়েগেনার ইনস্টিটিউটের সাবেক ভাইস ডিরেক্টর।

এ ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তানের গবেষকরা এই সেশনে আলোচক হিসেবে অংশ নেবেন।

টেকনিক্যাল সেশনগুলোতে সুনীল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠির জীবনযাত্রা ও বিকল্প জীবিকা, সামুদ্রিক বাস্তুসংস্থান, মেরিকালচার, সামুদ্রিক ও উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সামুদ্রিক দূষণ বিষয়ে মোট ১১৫টি গবেষণাপত্র উপস্থাপিত হবে- যার মধ্যে ৮০ টি ওরাল প্রেজেন্টেশন (মৌখিক উপস্থাপনা) ও বাকি ৩৫ টি পোস্টার আকারে উপস্থাপিত হবে।

ওয়ার্কশপে শাবিপ্রবির ওশেনোগ্রাফি বিভাগ কর্তৃক ডেভেলপকৃত লো-কস্ট ওশান মনিটরিং ডিভাইসটি প্রদর্শন ও বিতরণ করা হবে।

এই সেশনে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন।

সিম্পোজিয়ামের পার্টনার হিসেবে রয়েছেন নিপ্পন ফাউন্ডেশন এবং পার্টনারশিপ ফর অবজার্ভেশন অব গ্লোবাল ওশান (পোগো) ও তাদের অর্থায়নে পরিচালিত স্যাজিটা প্রজেক্ট।

এ ছাড়াও পার্টনার হিসেবে রয়েছেন জার্মান উন্নয়ন সংস্থা জিআইজি, অক্সফাম ইন্টারন্যাশনাল, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডায়ালগ (সিপিআরডি) এবং ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)।

ইসফাক আলী/খাদিজা রুমি/

একদিনেই বদলে গেল চবির দুই উপ-উপাচার্য

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:০৬ এএম
একদিনেই বদলে গেল চবির দুই উপ-উপাচার্য
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (একাডেমিক) ও উপ-উপাচার্য (প্রশাসন) পদে একদিনেই বড় ধরনের পরিবর্তন এসেছে। সরকারের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই দুই গুরুত্বপূর্ণ পদে নতুন দুই অধ্যাপককে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে পূর্বে দায়িত্বে থাকা দুই উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক মো. আল-আমিনকে উপ-উপাচার্য (একাডেমিক) এবং অধ্যাপক মো. শফিকুল ইসলামকে উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তারা নিজ নিজ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এর আগে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর অধ্যাপক মো. কামাল উদ্দিনকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানকে উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন নিয়োগের মাধ্যমে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আগের দুই উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে তাদের স্থলে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনগুলো সত্য।’ 

নবনিযুক্ত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. আল-আমিন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসে (আইএফইএসসিইউ) শিক্ষকতা করছেন। তিনি জলবায়ু পরিবর্তন ও বন অভিযোজন বিষয়ে বিশেষজ্ঞ গবেষক। তার ৩৪ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন।

অন্যদিকে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. শফিকুল ইসলাম রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি সম্প্রতি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন। তিনি চীন ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং আন্তর্জাতিক সম্পর্ক, ভূরাজনীতি ও নিরাপত্তা ইস্যু নিয়ে গবেষণার জন্য পরিচিত।

নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করব।’  তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই আকস্মিক পরিবর্তনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নাঈম/রিফাত/

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৪৯ পিএম
সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই
ছবি: সংগৃহীত

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসানের পৃষ্ঠপোষকতায় এবং উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরীর সহযোগিতায় এ মিলনমেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণ, ব্যাচভিত্তিক পরিচিতি ও স্মৃতিচারণ, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের বিষয়ে আলোচনা, র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।

নিবন্ধন করা যাবে gbcreunion.com ওয়েবসাইটে।

শেখ জাহাঙ্গীর/এসএন

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:২১ পিএম
জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম
অধ্যাপক ড. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করেছেন। 

মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এর আগে গত ৭ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এই অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পরিবেশ, বায়ু দূষণ ও প্রযুক্তি বিষয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা চালিয়ে যাচ্ছেন। তার অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে।

আরিফ জাওয়াদ/এসএন

নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম
ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ও ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। 

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২ (১) ধারা অনুযায়ী ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্বও পালন করবেন তিনি।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।

ড. মুহাম্মদ শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নোবিপ্রবির ফার্মেসি বিভাগে শিক্ষকতা করে আসছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এ নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি নিজস্ব শিক্ষক থেকে নতুন উপ-উপাচার্য পেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

কাওসার/রিফাত/