আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ৩৩ বছর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।
ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট
গত রবিবার বটতলায় ৯ দফা ইশতেহার ঘোষণা করে ভিপি প্রার্থী আরিফ উল্লাহ। জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘ভর্তুকি ও মেডিকেল সুবিধায় হ্যাঁ, সেশনজট ও র্যাগিংয়ে না।’ প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সেশনজট নিরসন, নারী নিরাপত্তা, প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বই।
সম্প্রীতির ঐক্য প্যানেল
সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে এই প্যানেল প্রতিশ্রুতি দিয়েছে-
শিক্ষক মূল্যায়ন, গবেষণায় তহবিল, ২৪ ঘণ্টা গ্রন্থাগার।
চিকিৎসাকেন্দ্রকে হাসপাতালে রূপান্তর, স্বাস্থ্যবীমা, ক্যান্টিনে ভর্তুকি। হল সংস্কার, নারী নিরাপত্তা, নতুন বাস রুট, সাংস্কৃতিক উৎসব।
ছাত্র ফ্রন্ট
গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ছাত্র ফ্রন্টের ইশতেহারে রয়েছে-
সেশনজট নিরসন, গবেষণায় ১০% বাজেট, ২৪ ঘণ্টা গ্রন্থাগার। র্যাগিং বন্ধ, নিরাপত্তা চৌকি, মানসিক স্বাস্থ্য কেন্দ্র। নিজস্ব অর্থায়নে বাস, শাটল কার্ট ও ক্রীড়াবিদদের ভাতা।
আমানউল্লাহ খান/সুমন