ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
পটিয়ায় যুবক খুন কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর  মৃত্যু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মানববন্ধন পটিয়া প্রেস ক্লাব কার্যালয় দখলচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ‘শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা’ মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ! কোথায় আমাদের সতর্ক থাকা উচিত? ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াত ইসলামও ইসলাম নয় শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান ‘স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ’ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় পদ্মা সেতুতে সৌরবিদ্যুতের ইতিবাচক প্রভাব, এক মাসেই সাড়ে ৪ লাখ টাকা সাশ্রয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট! রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ: এনবিআরের লক্ষ্য কতটা বাস্তবসম্মত? ভূমিকম্পে ক্ষতির বড় কারণ শুধু কম্পন নয়, বরং খারাপ মানের ডিজাইন ও নির্মাণ পাকিস্তানে টিটিপি’র হামলায় ৬ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম চীনের পরিবেশবান্ধব গাড়ি রপ্তানি দ্বিগুণ বেড়েছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
Nagad desktop

উত্তেজনা-উৎসবে জাকসু নির্বাচন আজ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ এএম
উত্তেজনা-উৎসবে জাকসু নির্বাচন আজ
ছবি: খবরের কাগজ

৩৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও ২১টি হল সংসদ নির্বাচন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ ও জিএস পদে লড়ছেন আটজন। ক্যাম্পাসে ভোটের উত্তেজনা তুঙ্গে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ভোট উৎসবের আমেজ। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। 

নির্বাচন উপলক্ষে প্রশাসন কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ১ হাজার ৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার মোতায়েন রয়েছে। গতকাল বুধবার থেকে ক্যাম্পাসে বাড়তি টহল চলছে। এবারের নির্বাচনে ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী ভোট দেবেন। এর মধ্যে ৫ হাজার ৮১৭ জন নারী, যারা মোট ভোটারের ৪৮.৮ শতাংশ। তারা নির্বাচনে ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেছেন, ‘শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ভোটের প্রস্তুতি
জাকসু নির্বাচনের ভোটের সব প্রস্তুতি নিয়েছে কমিশন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাকসু নির্বাচন কমিশন ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ১১টি ছাত্র ও ১০টি ছাত্রী হলে একযোগে ভোটগ্রহণ চলবে। ২১টি ভোটকেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) ও ৬৭ জন সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা) দায়িত্ব পালন করবেন। ভোট গণনা হবে সিনেট হলে।

মীর মশাররফ হোসেন হল গেট ও প্রান্তিক গেট ছাড়া সব গেট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। ক্যাম্পাসের ভাসমান দোকান, টারজান পয়েন্ট, মুরাদ চত্বর, প্রান্তিক ও প্রধান গেটের দোকানগুলো আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। হলের ক্যানটিন খোলা ও খাবার মজুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি বিভাগ ছাড়া মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। শুধু বিশ্ববিদ্যালয় ও নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

ছাত্রদল-সমর্থিত প্যানেল
জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত সাদী-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ গত শনিবার অদম্য-২৪ ভাস্কর্যের সামনে ইশতেহার ঘোষণা করে। ভিপি প্রার্থী শেখ সাদী হাসান ও জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী বলেন, তাদের লক্ষ্য শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস। তাদের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, নিয়মিত জাকসু নির্বাচন ও অ্যাকাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তি, কোর্স কারিকুলামের মানোন্নয়ন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, ল্যাব আধুনিকায়ন, হলের সিট নিশ্চিতকরণ, র‍্যাগিং ও গেস্টরুম সংস্কৃতি বন্ধ, নারীদের নিরাপত্তায় সিসি ক্যামেরা, আলাদা নামাজ কক্ষ, যৌন নিপীড়নবিরোধী সেল গঠন। চিকিৎসাকেন্দ্র আধুনিকায়ন, ২৪/৭ চিকিৎসক, বিনামূল্যে ওষুধ প্রদান, পরিবহনসংকট সমাধানে অটোরিকশা, ইলেকট্রিক কার্ট, জিপিএস ট্র্যাকিং চালুর প্রতিশ্রুতি রয়েছে তাদের।
 
সম্প্রীতির ঐক্য প্যানেল
সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে এই প্যানেল নানা প্রতিশ্রুতি দিয়েছে। তার মধ্যে রয়েছে শিক্ষক মূল্যায়ন, গবেষণায় তহবিল, ২৪ ঘণ্টা গ্রন্থাগার খোলা রাখা, চিকিৎসাকেন্দ্রকে হাসপাতালে রূপান্তর, স্বাস্থ্যবিমা, ক্যানটিনে ভর্তুকি প্রদান, হল সংস্কার, নারী নিরাপত্তা, নতুন বাস রুট চালু ও সাংস্কৃতিক উৎসব।

ছাত্রফ্রন্ট
গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ছাত্রফ্রন্ট ইশতেহারে ঘোষণা করেছে। তাদের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, সেশনজট নিরসন, গবেষণায় ১০ শতাংশ বাজেট বরাদ্দ, ২৪ ঘণ্টা গ্রন্থাগার খোলা রাখা, র‍্যাগিং বন্ধ, নিরাপত্তা চৌকি, মানসিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, নিজস্ব অর্থায়নে বাস, শাটল কার্ট, ক্রীড়াবিদদের ভাতাও দিতে চান তারা। 

শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট
গত রবিবার বটতলায় ৯ দফা ইশতেহার ঘোষণা করে সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ। জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘ভর্তুকি ও মেডিকেল সুবিধায় হ্যাঁ, সেশনজট ও র‍্যাগিংয়ে না।’ প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সেশনজট নিরসন, নারী নিরাপত্তা, প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বই প্রদান।

নারী প্রার্থী ও ভোটারদের ভূমিকা
জাকসু ও ২১টি হল সংসদের ৩৪০টি পদের জন্য ৬২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৪৪৮ জন পুরুষ ও ১৭২ জন নারী। প্রত্যেক ভোটার ৪০টি পদে (জাকসুর ২৫টি ও হল সংসদের ১৫টি) ভোট দেবেন। জাকসুর ২৫টি পদের মধ্যে ১৩টি পদে নারী-পুরুষ উভয় ভোটার ভোট দিতে পারবেন। এই ১৩টি পদে ৯৫ জন প্রার্থীর মধ্যে মাত্র ১১ জন নারী। সহসভাপতি (ভিপি) পদে কোনো নারী প্রার্থী নেই, তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত তানজিলা হোসাইন বৈশাখী একমাত্র নারী প্রার্থী।

১০টি হলের ২০ জন নারী শিক্ষার্থীর সঙ্গে আলাপে তারা জানান, তারা লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীদের সমর্থন করবেন। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুশরিকা আদ্রি বলেন, ‘যারা সন্ধ্যার কারফিউ ফিরিয়ে আনতে চায় বা মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে আছে, তাদের ভোট দেব না।’ সাংবাদিকতা বিভাগের জেরিন তাসনিম বৈশাখী বলেন, ‘নারীদের স্বাধীনতা মৌলিক অধিকার। যারা নারীবিদ্বেষ ছড়ায়, তারা সমাজকে পিছিয়ে নেয়। আমি নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করবে এমন প্রার্থীদের ভোট দেব।’

যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে প্রার্থী সোহাগী সামিয়া বলেন, ‘মৌলবাদী শক্তি পরাজিত না হলে নারী শিক্ষার্থীদের পিছিয়ে পড়া বাড়বে।’ আরেক প্রার্থী ফারিয়া জামান নিকি বলেন, ‘নারীদের স্বাধীনতা সীমিত করতে চায়, এমন দল নির্বাচিত হলে ক্যাম্পাসের অন্তর্ভুক্তি ক্ষতিগ্রস্ত হবে। নারী ভোটাররা তাদের প্রত্যাখ্যান করবে বলে আশা করি।’

সম্ভাবনা বেড়েছে বৈশাখীর
সাধারণ সম্পাদক পদে একমাত্র নারী প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নিজেকে রোল মডেল হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, ‘নারীদের জন্য রাজনীতি কঠিন। আমি দেখাতে চাই, যোগ্যতা থাকলে চ্যালেঞ্জ মোকাবিলা করে এগোনো যায়।’ তার প্রতিদ্বন্দ্বী অনন্যা ফারিয়া ভোটের দুই দিন আগে প্রার্থিতা প্রত্যাহার করায় বৈশাখীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেড়েছে বলে মনে করছেন অনেকেই। অন্যান্য জিএস প্রার্থীর মধ্যে রয়েছেন ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের তৌহিদ মোহাম্মদ সিয়াম, সম্প্রীতির ঐক্যের শারণ আহসান ও স্বতন্ত্র প্রার্থী শাকিল আলী। 

শিক্ষার্থীদের মতে, মাজহারুলের কলা, সমাজবিজ্ঞান ও চারুকলা অনুষদে নারী ভোটারদের সমর্থন পাওয়ার সম্ভাবনা কম, তবে জীববিজ্ঞান ও বিজ্ঞান অনুষদে তিনি কিছু নারী ভোট পেতে পারেন। তার দলের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের সাইবারবুলিংয়ের অভিযোগ থাকলেও ডানপন্থি সমর্থক ও জীববিজ্ঞান-বিজ্ঞান অনুষদের ভোটে তিনি বৈশাখীর শক্ত প্রতিদ্বন্দ্বী। তৌহিদ অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়েছেন, আর শরণ এহসান নারী ভোটারদের কাছে গ্রহণযোগ্য। সিয়াম ও শরণ বৈশাখীর ভোট ভাগ করে নিতে পারেন, যা মাজহারের জন্য সুবিধাজনক হতে পারে।

ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু নারী হলগুলোতে বেশ জনপ্রিয়। তার প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত আরিফুজ্জামান ও ছাত্রদল-সমর্থিত শেখ সাদী হাসান। গণতান্ত্রিক ছাত্র সংসদের কয়েকজন নেতাও আরিফুজ্জামান উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তারা বলছেন, আরিফুজ্জামান নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি আসলে ডানপন্থি রাজনীতিতেই বিশ্বাস করেন। এ জন্য তিনি ডানপন্থি ও জীববিজ্ঞান-বিজ্ঞান অনুষদের নারী ভোট পেতে পারেন। সাদী উত্তরাঞ্চলের (রাজশাহী ও রংপুর) ভোটারদের সমর্থন পেলে ভোটের সমীকরণ বদলে দিতে পারেন।

শিক্ষার্থীদের প্রত্যাশা
গণিত বিভাগের শিক্ষার্থী লাল লম বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন নিশ্চিত করাই প্রার্থীদের লক্ষ্য হওয়া উচিত।’ অর্থনীতি বিভাগের তৈমুর খান তূর্য বলেন, ‘ইশতেহারে বাস্তবায়নযোগ্য দিক আছে, প্রার্থীরা শিক্ষার্থীবান্ধব হোক।’ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আমিনুল ইসলাম বলেন, ‘৩৩ বছর পর ভোট দিতে যাচ্ছি। আশা করি নির্বাচিত প্রার্থীরা অধিকার আদায়ে কাজ করবেন।’

ডোপ টেস্ট ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ
ডোপ টেস্ট বাধ্যতামূলক হলেও অনেক প্রার্থী গতকাল পর্যন্ত ডোপ টেস্ট করাননি। যারা টেস্ট করেছেন, তাদের ফলাফলও চূড়ান্ত হয়নি। পজিটিভ ফলাফল এলেও প্রার্থীদের নাম ব্যালটে থাকছে, যা নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ছাত্রফ্রন্টের প্রার্থী সজীব আহমেদ জেনিচ বলেন, ‘ডোপ টেস্ট নাটক। পজিটিভ ফলাফলের প্রার্থীরা কি থাকবে?’ সোহাগী সামিয়া বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কারচুপি নয়।’ 

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘পজিটিভ ফলাফলের ক্ষেত্রে বহুল প্রচারের মাধ্যমে ভোটারদের জানানো হবে। তবে শেষ মুহূর্তে ব্যালট থেকে নাম বাদ দেওয়ার সুযোগ নেই।’

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৪৯ পিএম
সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই
ছবি: সংগৃহীত

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসানের পৃষ্ঠপোষকতায় এবং উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরীর সহযোগিতায় এ মিলনমেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণ, ব্যাচভিত্তিক পরিচিতি ও স্মৃতিচারণ, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের বিষয়ে আলোচনা, র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।

নিবন্ধন করা যাবে gbcreunion.com ওয়েবসাইটে।

শেখ জাহাঙ্গীর/এসএন

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:২১ পিএম
জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম
অধ্যাপক ড. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করেছেন। 

মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এর আগে গত ৭ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এই অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পরিবেশ, বায়ু দূষণ ও প্রযুক্তি বিষয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা চালিয়ে যাচ্ছেন। তার অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে।

আরিফ জাওয়াদ/এসএন

নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম
ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ও ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। 

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২ (১) ধারা অনুযায়ী ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্বও পালন করবেন তিনি।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।

ড. মুহাম্মদ শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নোবিপ্রবির ফার্মেসি বিভাগে শিক্ষকতা করে আসছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এ নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি নিজস্ব শিক্ষক থেকে নতুন উপ-উপাচার্য পেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

কাওসার/রিফাত/

হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলায় নীরব প্রতিবাদ কর্মসূচি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম
হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলায় নীরব প্রতিবাদ কর্মসূচি
ছবি: খবরের কাগজ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী প্রক্টর ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মবিনুল ইসলামের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মৌন মিছিলে শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন।

প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, একজন শিক্ষক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ওপর হামলার ঘটনা শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশ ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার না হলে শিক্ষকদের মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়বে।

প্রফেসর ড. মো. হাসানুজ্জামান বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠার পর হাবিপ্রবিতে নানা ঘটনা ঘটেছে। কিছু ঘটনার বিচার হয়েছে, আবার কিছু ঘটনার বিচার হয়নি। সহকর্মী মো. মবিনুল ইসলামের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করাই আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য। যদি ন্যায়বিচার নিশ্চিত না হয়, তাহলে শিক্ষক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, একজন শিক্ষকের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আমরা প্রত্যাশা করি, প্রশাসন দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কৃষি অনুষদের অধ্যাপক ড. সাইফুল হুদা বলেন, শিক্ষকদের ওপর হামলার ঘটনা নতুন নয়। অতীতেও এমন ঘটনার প্রতিবাদ করেছি। বর্তমানে একটি গণতান্ত্রিক পরিবেশে থেকেও যদি ন্যায়বিচার নিশ্চিত না হয়, তাহলে তা অত্যন্ত হতাশাজনক। আমরা প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।

এ সময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন আলোচিত ঘটনারও স্বচ্ছ তদন্ত ও কঠোর বিচার নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি সহকারী প্রক্টরের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে গেলে আবরার ফাহাদ হলের কয়েকজন শিক্ষার্থীর হামলার শিকার হন মো. মবিনুল ইসলাম। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সুলতান মাহমুদ/খাদিজা রুমি/ 

জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদে দুই দিনব্যাপী অধ্যাপক ড. খবির উদ্দিন আহমেদ জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চ্যাম্পিয়ন হয়েছে। 

সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বাংলাদেশের ৪২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রিলিমিনারি, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)-এর উদ্যোগে গত ৫-৬ জুন অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হাইকোর্ট বিভাগের বিচারপতি, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট দলের সদস্যরা হলেন- আইন বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া শুচি ও যাইদ ইকরাম এবং ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থী নাফিসা তাবাসসুম।

আরিফ/নাঈম