ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ ‘শহরাঞ্চলে অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে’ হরমুজ প্রণালী পুনরায় খোলার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম ঢাকার বাতাস আজ ‘মাঝারি’, বায়ুদূষণে শীর্ষে লাহোর ইরানের জব্দ করা ১২ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করবে যুক্তরাষ্ট্র শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক ‘শান্তিচুক্তি’ চূড়ান্ত, স্বাক্ষর ১৯ জুন আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটি’তে স্মরণসভা বড় বিল্ডিং নয়, এবার জোর ‘হেলথ কার্ডে’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাসুলুল্লাহ (সা.) যেভাবে চুলের সিঁথি কাটতেন চবিতে সংসদে বক্তব্য নিয়ে মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ, পরে মিলল মাদরাসাছাত্রের মরদেহ মাধবদীতে অবৈধ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা দিনাজপুরে চুরির প্রস্তুতির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা বাজেট বাস্তবায়নের ত্রিমুখী পথনকশা: অর্থ পাচার রোধ, দুর্নীতি দমন ও জনসচেতনতা বন্দরে পড়ে থাকা পণ্যনিলামে বিক্রির উদ্যোগ স্বপ্নের রাজপুত্র ইয়ামাল শান্তি সূচকে দক্ষিণ এশিয়ায় চতুর্থ বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে অবদানের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি সজীবতার গান গেয়ে এল বর্ষা বন্ধ চিনিকল চালুর উদ্যােগ ১৫ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল সোনারগাঁওয়ে মামলার পর আতঙ্কে ঘরছাড়া ধর্ষণের শিকার গৃহবধূ ১৫ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল বগুড়ায় মলম ট্যাবলেটে সীমাবদ্ধ সেবা বুড়িগঙ্গা নদী থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চীনের গোয়েন্দা তথ্য সংগ্রহে ওয়েবসাইট চালু তাইওয়ানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আতঙ্কে ‘মোস্ট ওয়ান্টেড’ আসামিরা
Nagad desktop

বাকসু গঠনতন্ত্র নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৩০ এএম
বাকসু গঠনতন্ত্র নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
বরিশাল বিশ্ববিদ্যালয়

দীর্ঘ প্রতীক্ষার পর বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (বাকসু) খসড়া গঠনতন্ত্র প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকাশের পরপরই শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খসড়া গঠনতন্ত্র নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। 

সার্বিক বিষয় নিয়ে বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই নানা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন শিক্ষার্থীরা। কেউ বলছেন পদ-পদবীর যোজন-বিয়োজন নিয়ে, আবার কেউ প্রশ্ন তুলছেন কার্যপরিধির সীমাবদ্ধতা নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর যখন বাকসু নির্বাচনের সম্ভাবনা উঁকি দিচ্ছে, ঠিক তখনই গঠনতন্ত্রের নানা দিক নিয়ে সংশয় প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি- প্রকাশিত গঠনতন্ত্রে শিক্ষার্থীদের পূর্ণ মতামতের প্রতিফলন ঘটেনি।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন বলেন, 'প্রশাসন তাদের মনমতোভাবে ববি ছাত্র সংসদকে একটি সামাজিক সংগঠনে রূপ দিতে চায়। কার্যপরিধি নিয়ে রয়েছে অস্পষ্টতা। নির্বাচন কবে নাগাদ হবে তারও কোনো নির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ নেই। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পদ যুক্ত করা হয়নি, যা শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে বাধা হতে পারে।'

ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, 'আমাদের শিক্ষার্থীদের অনেক প্রত্যাশা ছিল। যেমন আইনবিষয়ক সম্পাদক পদটি রাখা হয়নি। এছাড়া ছাত্রী কল্যাণ সম্পাদক বা ছাত্র কল্যাণ সম্পাদকও নেই, যা অন্য অনেক স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রয়েছে। স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদটিও রাখা উচিত ছিল। আমাদের মেডিকেল সেন্টারের বর্তমান অবস্থায় নাপা ছাড়া অন্য কোনো ওষুধ পাওয়া যায় না। সুতরাং এই পদটি অত্যন্ত প্রয়োজনীয়।'

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতা মোকাব্বেল শেখ বলেন, 'প্রশাসন পাঁচ অধ্যায় ও ৩২ ধারার সমন্বয়ে গঠনতন্ত্র প্রকাশ করেছে, তবে তাতে শিক্ষার্থীদের মতামতের পূর্ণ প্রতিফলন ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের বাস্তব সংকট যেমন- ক্যাফেটেরিয়ার খাবারের নিম্নমান, পরিবহন সংকট, ক্লাসরুম ও হল সংকট- এসব বিষয়ের সমাধানে আলাদা সম্পাদকীয় পদ থাকা উচিত ছিল।'

ববি শাখা ছাত্রদল নেতা ও বাংলা বিভাগের শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, 'শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে- এই সংসদটি কি সত্যিকারের ছাত্র সংসদ হবে, নাকি কেবল সামাজিক সংগঠন হিসেবে সীমাবদ্ধ থাকবে? এটি নির্ভর করছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর। ভিসি স্যার ৫ নভেম্বর সকল সংগঠন ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনার তারিখ নির্ধারণ করেছেন। আমরা সেই আলোচনার অপেক্ষায় আছি।'

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ও রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রান্তে এই গঠনতন্ত্র ও আসন্ন নির্বাচনের আলোচনা চলছে। শিক্ষার্থীদের মাঝে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। প্রকাশিত সংবিধিতে কিছু ফাঁকফোকর রয়েছে, যা শিক্ষার্থীদের পূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করে না।'

ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মোশাররফ হোসেন বলেন, 'গঠনতন্ত্র প্রকাশের পর থেকেই নানা তর্কবিতর্ক চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে ৫ নভেম্বর আলোচনার সভা হবে। গঠনতন্ত্র নিয়ে যেসব প্রশ্ন বা দ্বিধা আছে, তা সমষ্টিগতভাবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সমাধান করা উচিত।'

গঠনতন্ত্র প্রকাশের মাধ্যমে বাকসু নির্বাচনের পথে এক ধাপ এগিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা—একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন, যেখানে প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের নানামুখী সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।

জাকির হোসেন/রিফাত/

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটি’তে স্মরণসভা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:৪১ এএম
আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটি’তে স্মরণসভা
ছবি: বিজ্ঞপ্তি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মরহুম আব্দুল্লাহ হিল রাকিব এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

এতে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান। তিনি আব্দুল্লাহ হিল রাকিবের কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ এবং শিল্প উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। 

এছাড়াও কথা বলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, মশিউল আজম সজল, এপ্লাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম, টিম গ্রুপের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ, গ্রুপের সিনিয়র কর্মকর্তা, উপাচার্য, বিজ্ঞান অনুষদের ডিন। 

উপস্থিত ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা। বক্তারা মরহুম আব্দুল্লাহ হিল রাকিবের আদর্শ, মানবিক গুণাবলি ও কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। স্মরণসভা শেষে দোয়া ও মুনাজাত করা হয়।

অন্তরা/

চবিতে সংসদে বক্তব্য নিয়ে মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:২০ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৯:৫০ এএম
চবিতে সংসদে বক্তব্য নিয়ে মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হিজাব ইস্যুতে জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যের প্রতিবাদ এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণ ও ‘গুমের নাটক’ সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে পৃথক কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) এলাকায় মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন উভয় সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১৪ জুন) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন স্মরণ চত্বর (জিরো পয়েন্টে) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক সাজানোর’ অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ‘জামাত-শিবির ধর্ষক, ধর্ষক’, ‘ধর্ষকদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ধর্ষকদের আস্তানা, জ্বালিয়ে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা সহাবস্থান চাই, তবে কোনো ধর্ষককে মেনে নেব না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। দেশের কোথাও ধর্ষকদের অবস্থান মেনে নেওয়া হবে না।’

এদিকে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর হিজাব ও পর্দা নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শাখা ছাত্রশিবির। কর্মসূচিতে নেতাকর্মীরা ‘হিজাব নারীর অধিকার’, ‘গদি হবে খানখান, হিজাব নিয়ে দিলে টান’, ‘মনিরের দুই গালে, জুতা মারো তালে তালে’সহ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশোভনীয় স্লোগান দেন।

সমাবেশে চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে একজন সংসদ সদস্যের হিজাব নিয়ে মন্তব্য অত্যন্ত দুঃখজনক। এ বক্তব্য শুধু বাংলাদেশের মুসলিম নারীদের নয়, বিশ্বের মুসলিম নারীদেরও অনুভূতিতে আঘাত করেছে। আমরা এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই।’

তিনি আরও বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের রাজনীতি চাই। মতপ্রকাশের স্বাধীনতা থাকতে পারে, তবে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয়।’

এ সময় শাখা ছাত্রশিবিরের আন্তর্জাতিক ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবিবও বক্তব্য দেন। তিনি ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তাদের ‘সংযত আচরণ’ করার আহ্বান জানান।

অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অতীতে অবৈধভাবে সিট বণ্টনের অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য জিরো পয়েন্ট এলাকায় উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আল আরাফ/থিও/

বুড়িগঙ্গা নদী থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৪৫ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৮:৪৬ এএম
বুড়িগঙ্গা নদী থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর বছিলায় বুড়িগঙ্গা নদী থেকে দ্বীপ মজুমদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার কাছে পাওয়া আইডি কার্ড থেকে জানা যায়, নিহত যুবক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী।

গতকাল রবিবার বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশের উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, গতকাল বিকেলে মরদেহটি পানিতে ভেসে যেতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে বছিলা ফাঁড়ি থেকে পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে চাঁদপুরের তিন প্রতিষ্ঠানের কৃতিত্ব

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:০২ পিএম
ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে চাঁদপুরের তিন প্রতিষ্ঠানের কৃতিত্ব
ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। এতে জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে।

রবিবার (১৪ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলেদেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়।

জেলা প্রশাসক আহমেদ জিউর রহমান বক্তব্যে বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক চিন্তাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রধান চালিকাশক্তি। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে যে সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা রয়েছে, তা যথাযথভাবে বিকশিত করতে পারলে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লার সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর উদ্যোগে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে প্রতিযোগিতার কর্মসূচির বাস্তবায়ন করে।

এসএন/

বেরোবির রাজস্ব বাজেট ৮২ কোটি ৮১ লাখ টাকা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৫২ পিএম
বেরোবির রাজস্ব বাজেট ৮২ কোটি ৮১ লাখ টাকা
ছবি: খবরের কাগজ

২০২৬-২৭ অর্থবছরের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাজস্ব বাজেট নির্ধারণ করা হয়েছে ৮২ কোটি ৮১ লাখ টাকা। দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) জন্য অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪০ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়। অনুমোদিত বাজেট অনুযায়ী, দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা।

ইউজিসি সূত্রে জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মোট বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব ব্যয় এবং ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

রাজস্ব বাজেটের তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পেয়েছে ৮২ কোটি ৮১ লাখ টাকা। একই তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮৮ কোটি ৪০ লাখ টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮৬ কোটি ৬০ লাখ টাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮২ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেরোবির রাজস্ব বরাদ্দ তুলনামূলকভাবে কম।

অন্যদিকে, রাজস্ব বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার পরিমাণ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা। এরপর রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (৫০৩ কোটি ৪৭ লাখ টাকা) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৩৪৮ কোটি ৭০ লাখ টাকা)।

নতুন অর্থবছরে গবেষণা খাতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ইউজিসি। গবেষণা কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং দ্বৈততা কমানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট ও ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে স্থানান্তর করা হয়েছে। এতে ইউজিসির গবেষণা খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা। পাশাপাশি বৈদেশিক স্কলারশিপ খাতে ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ বেড়ে হয়েছে ২৩৮ কোটি টাকা।

বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, আবাসন সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চলমান উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা বিবেচনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ভবিষ্যতে আরও বড় বাজেট বরাদ্দ প্রয়োজন। তবে নতুন অর্থবছরে অনুমোদিত ৮২ কোটি ৮১ লাখ টাকার রাজস্ব বাজেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসনিক কার্যক্রম এবং সামগ্রিক পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

আজম/রিফাত/