ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
ঘুরে দাঁড়াতে মরিয়া তুরস্ক, লক্ষ্য প্যারাগুয়ে বধ নাটকীয় ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া প্রথমবার ইউএনএইচসিআর ব্যুরোর সভাপতিত্বে বাংলাদেশ মৌলভীবাজারে বৃষ্টি উপেক্ষা করে জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা রাজনীতিতে অংশ নিতে পারবেন না বেরোবিতে রিডিং রুমের কাজ অসম্পূর্ণ রেখে হলে টিভি স্থাপন, শিক্ষার্থীদের ক্ষোভ সংবাদ উপস্থাপক থেকে জনপ্রতিনিধি: শামীমা তন্বীর অসাধারণ অভিযাত্রা ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ স্বীকৃত কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে ডাচ্-বাংলা ব্যাংকে ৩০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন নারী থাকুক নিরাপদে... মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় চিরচেনা বিলবোর্ড-ব্যানারের অনুপস্থিতি স্বপ্নে জীবিত দেখার দাবি! ১৮ দিন পর তরুণীর কবর খনন নওগাঁয় রেল লাইনের পাশ থেকে কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা মেসির হ্যাটট্রি গোলে আর্জেন্টিনার জয়, হিলিতে সমর্থকদের উচ্ছ্বাস ‘আমরা সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে জর্জিয়া মেলোনি সিলেটে একদিনে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু নাটোরে বলাৎকার মামলায় ২ জন কারাগারে ডলার স্থিতিশীল, বেড়েছে ইউরো ও পাউন্ডের দাম চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত ১৯৭৮ সালে এসেছিলেন প্রেসিডেন্ট বাবা, ৪৮ বছর পর একই মাঠে প্রধানমন্ত্রী ছেলে লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ‘সমর্থকরা আর্জেন্টিনার এই দলকে নিয়ে পাগল’, ইতিহাস গড়ার পর মেসি সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানি কৌশলেই উপসাগর থেকে গোপনে তেল সরাচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ইতিহাস বদলানোর হুঙ্কার টমাস টুখেলের
Nagad desktop

সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম
সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা
সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের ৩২ জন সাবেক শিক্ষার্থী সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা। ছবি: খবরের কাগজ

আইন বিভাগের ৩২ জন সাবেক শিক্ষার্থী সরকারি আইন কর্মকর্তা (পিপি, এডি. পিপি ও এপিপি) হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা দিয়েছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। 

সম্প্রতি এ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। 

আইন বিভাগের শিক্ষক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সুরাইয়া মমতাজ।

এ সময় উপাচার্য আশরাফউজ্জামান শিক্ষকদের মর্যাদা ও সম্মান নিয়ে আলোচনা করেন।

ব্যারিস্টার ওসমান চৌধুরী নবনিযুক্ত আইন কর্মকর্তাদের উদ্দেশ্যে আইন শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।’

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদ তার সমাপনি বক্তব্যে নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

তিনি ভবিষ্যতে আইনের শাসন প্রতিষ্ঠায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন এবং সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগ ভবিষ্যতে আরও উন্নতি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সুমন/পপি/

প্রথমবার ইউএনএইচসিআর ব্যুরোর সভাপতিত্বে বাংলাদেশ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০১:৩৯ পিএম
প্রথমবার ইউএনএইচসিআর ব্যুরোর সভাপতিত্বে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জেনেভায় জাতিসংঘ কার্যালয় এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান প্রথমবারের মতো জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (UNHCR) নির্বাহী কমিটির (ExCom) ব্যুরোর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। 

১৯৫৯ সালে UNHCR-এর নির্বাহী কমিটি কার্যক্রম শুরু করার পর থেকে বাংলাদেশ এর আগে কখনো নির্বাহী কমিটির ব্যুরোতে দায়িত্ব পালন করেনি। নির্বাহী কমিটির ব্যুরো হলো চার সদস্যবিশিষ্ট নেতৃত্ব কাঠামো, যা কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করে এবং বৈশ্বিক শরণার্থী ও জোরপূর্বক বাস্তুচ্যুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তুলতে সহায়তা করে। নির্বাহী কমিটির ব্যুরোতে প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্ভুক্তি ও নেতৃত্বের এই দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক।

মঙ্গলবার (১৬ জুন) জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এ দায়িত্ব দেওয়া হয়। 

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের অভ্যন্তরীণ পরামর্শক্রমে বাংলাদেশ সর্বসম্মত আঞ্চলিক প্রার্থী হিসেবে মনোনীত হয় এবং ভিন্ন দুটি আঞ্চলিক গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী আলজেরিয়া ও অস্ট্রিয়া আনুষ্ঠানিকভাবে সেই মনোনয়ন সমর্থন করে, যা বাংলাদেশের নেতৃত্বের প্রতি বিভিন্ন আঞ্চলিক গ্রুপজুড়ে বিদ্যমান ব্যাপক সমর্থনের প্রতিফলন। পরবর্তীতে তাঁর মনোনয়ন নির্বাহী কমিটির সকল ১১০ সদস্য রাষ্ট্রের সমর্থন লাভ করে। সভাপতি হিসেবে বাংলাদেশের নির্বাচিত হওয়া নবনির্বাচিত বাংলাদেশের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থায় দেশের ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতি বহন করে।

পেশাদার কূটনীতিক রাষ্ট্রদূত নাহিদা সোবহান রোম, জেনেভা ও কলকাতায় বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পূর্বে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সে সময় তিনি ইউএনএইচসিআরসহ বিভিন্ন জাতিসংঘ সংস্থার সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) বিষয়ক জাতীয় টাস্কফোর্সের সদস্য-সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যা বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্পর্কিত জাতীয় নীতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সমন্বয় তদারকি করে।

এই দায়িত্ব গ্রহণ মানবিক ও জোরপূর্বক বাস্তুচ্যুতি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের গঠনমূলক নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির প্রতিফলন। বিশেষত, বাংলাদেশ বর্তমানে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের পক্ষে ধারাবাহিকভাবে সোচ্চার ভূমিকা পালন করছে- এই প্রেক্ষাপটে এ নির্বাচন বিশেষ তাৎপর্য বহন করে।

বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছানো, ক্রমবর্ধমান মানবিক চাহিদা এবং তহবিল সংকটের কারণে আতিথ্যদানকারী দেশসমূহ ও আন্তর্জাতিক মানবিক সহায়তা কার্যক্রম যখন ব্যাপক চাপের মুখে, ঠিক সেই সময় বাংলাদেশ এই দায়িত্ব গ্রহণ করছে। বাংলাদেশ এমন একটি দেশের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি সামনে নিয়ে আসবে, যা দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য মানবিক দায়িত্ব বহন করে আসছে এবং আন্তর্জাতিক সংহতি ও দায়িত্ব ভাগাভাগির পক্ষে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

ইউএনএইচসিআর-এর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতি হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ মানবিক মূল্যবোধের প্রতি দেশের অঙ্গীকার, বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতি দায়িত্বশীল ভূমিকা এবং আন্তর্জাতিক সহযোগিতায় গঠনমূলক অবদানের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি।

রিফাত/

ডাচ্-বাংলা ব্যাংকে ৩০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
ডাচ্-বাংলা ব্যাংকে ৩০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন
ছবি: সংগৃহীত

ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের আর্থিক বিবরণী, ৩০ শতাংশ ডিভিডেন্ড (শেয়ার প্রতি ২৫% ক্যাশ ডিভিডেন্ড এবং ৫% স্টক ডিভিডেন্ড) অনুমোদন করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮১৭,৭৯৭.৬ মিলিয়ন টাকা যা ২০২৪ সালে ছিল ৬৭৯,৮৭৫.৫ মিলিয়ন টাকা, যার প্রবৃদ্ধির পরিমাণ ২০.৩ শতাংশ।

২০২৫ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমান ৪৫০,৫০৩.৮ মিলিয়ন টাকা যা ২০২৪ সালে ছিল ৪২৮,৬৮৯.৪ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ৫.১%। ২০২৫ সালে ব্যাংকের ডিপোজিট ১০০,১৮৫.৫ মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে ৬২২,০৫৭.৮ মিলিয়ন টাকা হয়েছে যা ২০২৪ সালে ছিল ৫২১,৮৭২.৫ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১৯.২%।

ব্যাংক ২০২৫ সালে ট্যাক্স পূর্ববর্তী নিট মুনাফা অর্জন করে ১৫,৯১১.৬ মিলিয়ন টাকা এবং ট্যাক্স পরবর্তী নিট মুনাফা অর্জন করে ৯,৬৪৭.৭ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ৯.৯৮ টাকা। ২০২৫ সালের শেষে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের হার দাঁড়িয়েছে ১৭.১% যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২.৫০% থাকা বাঞ্ছনীয়।

সভা ব্যাংকের পরিচালক হিসেবে সাদিয়া রাইয়ান আহমেদ এবং মো. ফখরুল ইসলামের পুনঃনিয়োগ অনুমোদন করেন এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে মনজুর আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিয়োগ অনুমোদন করেন।

সভা ২০২৬ সালের জন্য কোম্পানির বহিঃনিরীক্ষক হিসেবে আজিজ হালিম খায়ের চৌধুরী, চাটার্ড একাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে হোদা ভাসি চৌধুরী এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস-এর নিয়োগ অনুমোদন করেন।

কোকা-কোলা, ইচেজেক বাংলাদেশের পরিবেশকদের আর্থিক সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম
কোকা-কোলা, ইচেজেক বাংলাদেশের পরিবেশকদের আর্থিক সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
ছবি: বিজ্ঞপ্তি

দেশব্যাপী ডিস্ট্রিবিউশন ইকোসিস্টেমকে আরও শক্তিশালী, সহজ ওয়ার্কিং ক্যাপিটাল নিশ্চিত এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে কোকা-কোলা ইচেজেক (সিসিআই) বাংলাদেশ-এর সঙ্গে ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় সিসিআই বাংলাদেশের ডিস্ট্রিবিউটরদের বিশেষায়িত ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক। এর ফলে ডিস্ট্রিবিউটররা পণ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা পাবেন এবং ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) বজায় রাখতে সক্ষম হবেন।

এ সহযোগিতার মাধ্যমে সাপ্লাই চেইন অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে, পরিচালন দক্ষতা বৃদ্ধি পাবে এবং পরিবেশকরা অধিক আর্থিক ফাইন্যানশিয়াল ফ্লেক্সিবিলিটি উপভোগ করবেন। তারল্যে সহযোগিতা নিশ্চিত হওয়ার ফলে তাদের ব্যবসা আরও শক্তিশালী হবে, যা তাদের বাজার চাহিদা পূরণের সক্ষমতা বৃদ্ধি করবে।

১০ জুন ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং কোকা-কোলা ইচেজেক (সিসিআই) বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শাদাব আহমেদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির বিষয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “শক্তিশালী ব্যবসার ভিত্তি হলো শক্তিশালী বিজনেস ইকোসিস্টেম। এই অংশীদারিত্ব ডিস্ট্রিবিউটরদের প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা অর্জনে সহায়তা করবে, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন, ভ্যালু ক্রিয়েট করতে পারেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে আরও কার্যকর অবদান রাখতে পারেন।”

শাদাব আহমেদ খান বলেন, “দেশের কোটি কোটি ভোক্তার কাছে আমাদের পণ্য পৌঁছে দিতে ডিস্ট্রিবিউটররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্র্যাক ব্যাংকের সঙ্গে এ সহযোগিতার মাধ্যমে আমরা তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করছি। আমরা বিশ্বাস করি, এটি পরিবেশকদের ব্যবসায় টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।”

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ.কে.এম. ফয়সাল হালিম, হেড অব কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস (ইউনিট-১) আলমগীর হোসেন, হেড অব কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস (ইউনিট-২) মাহবুবুর রহমান এবং হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট মুসাব্বির আহমেদ।

সিসিআই বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফাইন্যান্স ইন্টিগ্রেশন লিডার আহমেত জাহিদ এরদেম, হেড অব সেলস গোকহান বায়রুক, হেড অব লিগ্যাল এম. আব্দুল হান্নান, সেলস ম্যানেজার জাহিদ হক, বিজনেস প্ল্যানিং অ্যান্ড ট্রেজারি লিড এ. এইচ. বায়েজিদ হাসান, ফাইন্যান্স স্পেশালিস্ট কিশোর কুমার দাসসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/নাঈম

পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মনজুরুর

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মনজুরুর
মনজুরুর রহমান

পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আরও দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান। 

পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে পুনর্নির্বাচিত করা হয়। 

১৯৬৭ সালে পূবালী ব্যাংকের পূর্বসুরী ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে প্রবেশের মাধ্যমে ব্যাংকিং জগতে মনজুরুর রহমানের যাত্রা শুরু।

১৯৮৩ সালে পূবালী ব্যাংকের বেসরকারিকরণের পর তিনি ২৫ জানুয়ারি ১৯৮৫ থেকে ১৮ জানুয়ারি ১৯৮৬ পর্যন্ত পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ৩১ জুলাই ২০২০ থেকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দক্ষ নেতৃত্ব ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি পূবালী ব্যাংকের প্রবৃদ্ধি ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ।

বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে অবদান রাখা সমৃদ্ধ ও স্বনামধন্য পরিবারের সদস্য মনজুরুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। ব্যাংকিংয়ের পাশাপাশি তার দক্ষতা চা শিল্পেও প্রসারিত, তিনি রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়াও তিনি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ছিলেন।

মনজুরুর রহমান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের কাজী বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম খান বাহাদুর মুখলেসুর রহমান ১৯১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং একজন সফল টি প্ল্যান্টার ছিলেন।

বিজনেস এলিট ক্লাবের প্রেসিডেন্ট হলেন সাদী-উজ-জামান

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
বিজনেস এলিট ক্লাবের প্রেসিডেন্ট হলেন সাদী-উজ-জামান
ড. মো. সাদী-উজ-জামান

বিজনেস এলিট ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান।

সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবের ব্যানকোয়েট হলে ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এজিএম-এ ক্লাবের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

একই সঙ্গে নবনির্বাচিত পরিচালক- আজিম উদ্দিন আহমেদ, মো. খালেদ মোশারফ হোসেন চৌধুরী (রানা), আহসান হাবিব সেতু, সাবিনা ইয়াসমিন, মেরিনা আক্তার, প্রকৌশলী দেবাশীষ বড়ুয়া, কামাল হোসেন পলাশ, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ শাহীন মিঞা শিকদার, রবিন হোসেন, রাসেল আহম্মেদ এবং খোরশেদ আলম শাহীনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি ক্লাব পরিচালনা করা নয় বরং দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও করপোরেট লিডারদের জন্য একটি প্রভাবশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমরা জ্ঞান, অভিজ্ঞতা ও সুযোগের সেতুবন্ধন তৈরি করে সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বিজনেস এলিট ক্লাবকে একটি অনুকরণীয় ও আন্তর্জাতিক মানের সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করছি। এই সফল আয়োজনের জন্য আমি ক্লাবের সকল পরিচালক, সদস্য এবং সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান।

বিজ্ঞপ্তি/