ন্যাশনাল হাইজিন সার্ভে ২০১৮-এর তথ্যানুসারে, বাংলাদেশে মাত্র ২৯ শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। অর্থাৎ প্রায় ৭১ শতাংশ নারী এখনও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে না। পিরিয়ডের সময় অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করার ফলে সার্ভিক্যাল ইনফেকশন হতে পারে। এ ছাড়াও অস্বাস্থ্যকর কাপড় ব্যবহারের ফলে পরবর্তীতে বন্ধ্যাত্ব এমনকি ক্যান্সারের ঝুঁকি থাকে। এর জন্য প্রয়োজন জনসচেতনতা।
এ লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’ একটি বিশেষ অনলাইন ভিডিও কনটেন্ট (ওভিসি) নিয়ে এসেছে। মেনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে নির্মিত এই বিশেষ ওভিসি-টি, মে ২৮, ২০২৫ তারিখে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করা হয়। ওভিসি-টির শ্রেষ্ঠাংশে আছেন জনপ্রিয় অভিনেত্রী ও ফ্রেশ অনন্যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা সাহা মিম।
পিরিয়ড খুবই স্বাভাবিক একটা শারীরিক প্রক্রিয়া হলেও, আজও আমাদের সমাজে এ নিয়ে খোলাখুলি কথা বলার জায়গা তৈরি হয়নি। পুরো ব্যাপারটিই বেশ কিছু ‘কিন্তু’-এর প্রতিবন্ধকতায় আটকে যায়। তাই সচেতনতা সৃষ্টির প্রথম পদক্ষেপই হচ্ছে এই ‘কিন্তু’-এর প্রতিবন্ধকতা ভেঙে ফেলা। ওভিসি-টিতে এই বার্তাটিই তুলে ধরা হয়েছে।
পাশাপাশি বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিতে উৎসাহ যোগাতে এবং মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে, ওভিসি-টির প্রতিটি শেয়ারের জন্য সুবিধাবঞ্চিতদের জন্য একটি করে ফ্রেশ অনন্যার প্যাক ডোনেট করার উদ্যোগও নেওয়া হয়েছে।
ফ্রেশ অনন্যা বাংলাদেশের প্রথম ও একমাত্র স্যানিটারি ন্যাপকিন, যাতে রয়েছে ডাবল লেয়ারড অ্যাডভান্সড অ্যাবজর্পশন টেকনোলজি। সুবিধা ও উপযোগিতার কথা বিবেচনায় রেখে, ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার করা হয়েছে এয়ারলেইড পেপার এবং এডিএল লেয়ার। যা নিশ্চিত করে আরও দ্রুত শোষণ এবং সুরক্ষা। তাই পিরিয়ডের দিনগুলো কাটে আরও বেশি স্বস্তিতে।
ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত নারীদের মাঝে পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। যার মধ্যে রয়েছে দেশব্যাপী স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম, ভেন্ডিং মেশিন স্থাপন ইত্যাদি। তারই ধারাবাহিকতায় ফ্রেশ অনন্যা এবার মেনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে সচেতনতামূলক এই ওভিসি প্রচার এবং তা প্রতিটি শেয়ার-এর ভিত্তিতে একটি করে প্যাক ডোনেশনের উদ্যোগটি গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তি/