ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনায় সম্মতি রাশিয়ার পাঠকের গল্প : বিষ খেতে গিয়ে প্রতারণার শিকার চায়নিজ জামাই চাকরি দেবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এল টেকনো ব্রাজিলিয়ানদের সুখবর দিলেন নেইমার রংপুরে ওয়ার্ডভিত্তিক অপরাধচক্র শনাক্তের নির্দেশ আরপিএমপির ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় আটক ২ দেশের ১৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পড়ে পাওয়া গল্প থেকে ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত ইরান-ইসরায়েলের হামলা বন্ধ হলেও হুমকি চলছে দিনাজপুরে বেড়ার হোটেলে নিম্নমানের খাবারসহ একাধিক অভিযোগ ইরানে হামলা চালালে একাই লড়তে হবে: নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বকাপ নিয়ে অনারের ক্যাম্পেইন, ফোন-ট্যাবলেটসহ পুরস্কার জেতার সুযোগ বিশ্বকাপের আগে জয়ের ধারায় ফিরল স্পেন ইরান ও হিজবুল্লাহ আগের চেয়েও দুর্বল: নেতানিয়াহু বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স টিভিতে আজকের খেলা ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সিলেটে বালুচাপা দেওয়া ভারতীয় জিরাসহ চোরাইপণ্য জব্দ, গ্রেপ্তার ২ টাঙ্গাইলে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন পদ্মায় গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত সবজির দাম অনেকটা সহনীয়, মাংসের দোকানে এখনো নেই ক্রেতা আদিতমারীতে মাদরাসাছাত্র লাদেনকে ছুরিকাঘাতে হত্যা জয়পুরহাট জেলা যুবদলের সদস্যসচিব বহিষ্কার
Nagad desktop

সাংবাদিক ও শিক্ষক সোহেল মঞ্জুরের মৃত্যুতে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শোক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৭:৫১ পিএম
আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৭:৫২ পিএম
সাংবাদিক ও শিক্ষক সোহেল মঞ্জুরের মৃত্যুতে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শোক
পরলোকগত সোহেল মঞ্জুর। ছবি: সংগৃহীত

বরেণ্য সাংবাদিক, দি নিউজ টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এডভাইজর সোহেল মঞ্জুর আর নেই।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ভোর ৪টায় রাজধানী ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার গ্রামের বাড়ি রংপুরে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সোহেল মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান শামসুল আলম লিটন, সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু এবং বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

তারা এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও বোর্ড অব ট্রাস্টিজের সদস্যগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর দরবারে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

তারা শোকাহত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।

 

 

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এল টেকনো

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:৪৮ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১২:০৯ পিএম
বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এল টেকনো
ছবি: সংগৃহীত
দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য তিন মাসের ফ্রি 'গুগল এআই প্লাস' সেবা চালু করেছে গ্লোবাল ব্র্যান্ড টেকনো।
 
কোনো বাড়তি খরচ ছাড়াই গুগলের প্রিমিয়াম ও আধুনিক এআই ফিচারগুলো ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা, যা তাদের নিত্যদিনের ডিজিটাল অভিজ্ঞতা ও কর্মক্ষমতাকে আরও উন্নত করবে।
 
এই অফারের মাধ্যমে নির্বাচিত ব্যবহারকারীরা গুগলের প্রিমিয়াম এআই ফিচারগুলো উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, জিমেইলে জেমিনি এআই ইন্টিগ্রেশন, ন্যানো ব্যানানা ২-এর সাহায্যে উন্নত এআই-পাওয়ারড ইমেজ তৈরি ও এডিটিং এবং নিজের পছন্দ অনুযায়ী স্মার্ট পড়াশোনার ক্ষেত্রে জেমিনি ও নোটবুকএলএম ব্যবহারের সুযোগ। এই উদ্যোগটি দেখাচ্ছে যে টেকনো হার্ডওয়্যারের বাইরে গিয়ে ব্যবহারকারীদের প্রতিদিনের জীবনে কার্যকর সুবিধা দেয়। 
 
এই অফারটির মধ্যে রয়েছে টেকনোর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো, যার মধ্যে আছে ক্যামন ৫০ আলট্রা ৫জি, ক্যামন ৫০, পোভা কার্ভ ২ ৫জি, স্পার্ক ৫০ ৫জি, স্পার্ক ৫০ এবং স্পার্ক গো ৩, যেগুলো বাংলাদেশের গ্রাহকদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ১৪ই মে ২০২৬ থেকে, যোগ্য গ্রাহকরা একটি সাধারণ ওটিএ আপডেটের মাধ্যমে এই অফারটি কাজে লাগাতে পারবেন এবং তাদের ফ্রি ট্রায়াল দাবি করার জন্য জেমিনি অ্যাপ বা গুগল ওয়ান অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন।
 
বিশ্বব্যাপী টেকনো এআই নিজেকে উদ্ভাবনে, এমডব্লিউসি ২০২৬ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রদর্শিত অংশীদারিত্ব এবং ইকোসিস্টেমের উন্নয়নের একটি অন্যতম প্রধান পক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করে চলছে। বাংলাদেশে এই গুগল এআই প্লাস অফারটি নিয়ে আসার মাধ্যমে স্থানীয় ব্যবহারকারীরা যাতে বিশ্বসেরা প্রযুক্তির অভিজ্ঞতা লাভ করতে পারেন, কোম্পানিটি মূলত সেই প্রতিশ্রুতিকেই তুলে ধরেছে।
 
এই অফারটি বাংলাদেশে নির্দিষ্ট টেকনো ব্যবহারকারীদের জন্য সময়ের জন্য এই অফারটি অ্যাক্টিভ করতে পারবেন। ব্যবহারকারীরা টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট এর মাধ্যমে অথবা টেকনো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মাধ্যমে আরো বিস্তারিত জানতে পারবেন।
 
বিজ্ঞপ্তি/

বিশ্বকাপ নিয়ে অনারের ক্যাম্পেইন, ফোন-ট্যাবলেটসহ পুরস্কার জেতার সুযোগ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:০৫ এএম
বিশ্বকাপ নিয়ে অনারের ক্যাম্পেইন, ফোন-ট্যাবলেটসহ পুরস্কার জেতার সুযোগ
ছবি: বিজ্ঞপ্তি

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ‘অনার ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০২৬’ শীর্ষক এ ক্যাম্পেইনের আওতায় ম্যাচের ফল, গোলদাতা কিংবা ম্যান অব দ্য ম্যাচ নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করে রয়েছে স্মার্টফোন, ট্যাবলেটসহ নানা পুরস্কার জেতার সুযোগ। আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ক্যাম্পেইনটি।

‘প্রেডিক্ট এভরি ম্যাচ, উইন এভরি মোমেন্ট’ স্লোগান এবং ‘#অনাররোডটুগ্লোরি’ হ্যাশট্যাগ নিয়ে আয়োজিত এ ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহীদের অনার বাংলাদেশ ফেসবুক পেজ অনুসরণ করতে হবে এবং ক্যাম্পেইন-সংক্রান্ত পোস্টটি নিজেদের টাইমলাইনে শেয়ার করতে হবে। এরপর তারা নিবন্ধনের জন্য অফিশিয়াল লিংক পাবেন।

বিশ্বকাপের ১০৪টি ম্যাচজুড়ে অংশগ্রহণকারীদের ম্যাচের বিজয়ী দল, স্কোর, গোলদাতা এবং ম্যান অব দ্য ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে হবে। দ্রুত ও সঠিক ভবিষ্যদ্বাণীর ভিত্তিতে তারা পয়েন্ট অর্জন করবেন। এসব পয়েন্টের সব তথ্য একটি লাইভ লিডারবোর্ডে থাকবে, যা প্রতি সোমবার হালনাগাদ করা হবে।

ক্যাম্পেইনে ম্যাচভিত্তিক, সাপ্তাহিক ও গ্র্যান্ড প্রাইজ-এই তিন ক্যাটাগরিতে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী বিজয়ী পাবেন একটি অনার ফ্ল্যাগশিপ স্মার্টফোন, একটি গোল্ড কাপ ট্রফি এবং বিশেষ উপহার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পাবেন যথাক্রমে একটি অনার ট্যাবলেট ও একটি অনার ইয়ারবাড।

এ ছাড়া ম্যাচ ও সাপ্তাহিক বিজয়ীদের জন্য থাকছে দলীয় জার্সি, প্রিমিয়াম ফুটবল, স্মার্টওয়াচ এবং অনার গিফট প্যাক। ক্যাম্পেইনের সমাপ্তি হবে একটি গ্র্যান্ড ফিনালের মাধ্যমে। সেখানে আয়োজিত গালা নাইটে সরাসরি ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।

ক্যাম্পেইন প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘ফুটবল বাংলাদেশের মানুষের মধ্যে এক অনন্য ঐক্যের বন্ধন তৈরি করে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেই উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তুলতে চাই। একইসঙ্গে সঠিক ভবিষ্যদ্বাণী করা ফুটবলপ্রেমীদের অত্যাধুনিক প্রযুক্তিপণ্য দিয়ে পুরস্কৃত করতে চাই।’

ক্যাম্পেইন চলাকালে অনার ৬০০ সিরিজ, ৪০০ সিরিজ ও এক্স৯ডি স্মার্টফোনের সঙ্গে বিনামূল্যে টফি সাবস্ক্রিপশন দেবে অনার। ফলে গ্রাহকরা বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তি/সালমান/

মার্কেন্টাইল ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যার উদ্বোধন

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম
মার্কেন্টাইল ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যার উদ্বোধন
ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স (টিএফএ) সফটওয়্যার উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি বৈদেশিক বাণ্যিজ্যের রিপোর্টিং ও মনিটরিং আরও উন্নত করার লক্ষ্যে ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স (টিএফএ) নামক একটি শক্তিশালী সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। 

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। 

অনুষ্ঠানটি হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয় যেখানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, টিএফএ সফটওয়্যারের স্টিয়ারিং কমিটি এবং প্রজেক্ট বাস্তবায়ন টিমের সদস্যরা। 

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের আন্তর্জাতিক বিভাগ, অথোরাইজড ডিলার (এডি) শাখাসমূহ এবং সেন্ট্রাল ট্রেড প্রসেসিং সেন্টারের (সিটিপিসি) প্রতিনিধিরা অংশ নেন। 

নতুন চালু হওয়া এই টিএফএ সফটওয়্যারটি মার্কেন্টাইল ব্যাংককে তাদের বৈদেশিক বাণিজ্যের রিপোর্টিং সহজতর করতে এবং পুরো নেটওয়ার্ক জুড়ে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে একটি উন্নত ও স্বয়ংক্রিয় কাঠামো প্রদান করবে। 

বিজ্ঞপ্তি/

শাওমি নিয়ে এল ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম
শাওমি নিয়ে এল ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের রেডমি প্যাড ২ উন্মোচন করেছে। ডিভাইসটি স্মুথ ভিউইং, সহজ বহনযোগ্যতা ও প্রতিদিনের নির্ভরযোগ্য কর্মদক্ষতা নিশ্চিত করবে। শিক্ষার্থী, ইয়াং প্রোফেশনালস, গেমার, কন্টেন্ট স্ট্রিমার ও বিনোদন পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচারসহ ট্যাবলেটটি নিয়ে আসা হয়েছে।

হাতে ধরার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক এই রেডমি প্যাড ২ এর ৯.৭ ইঞ্চি ডিভাইসটিতে ২কে ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লের পাশাপাশি, ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট রয়েছে, যা পড়াশোনা, স্ট্রিমিং ও ব্রাউজিংয়ের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ট্যাবলেটটিতে ৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যা দিনের আলোতেও স্পষ্ট ভিজ্যুয়াল নিশ্চিত করবে। এছাড়াও, দীর্ঘসময় ধরে চোখের জন্য স্বস্তিদায়ক ব্যবহার নিশ্চিত করতে ডিভাইসটিতে টিইউভি রেইনল্যান্ড-সার্টিফাইড আই কমফোর্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

রেডমি প্যাড ২-এ রয়েছে স্ন্যাপড্রাগন ৬এস ফোরজি জেন ২ প্রসেসর ও শাওমি হাইপারওএস ৩, যা ব্যবহারকারীদের জন্য মাল্টিটাস্কিং ও নিরবচ্ছিন্ন সফটওয়্যারের অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি, ট্যাবলেটটির ইন্টারকানেক্টিভিটি ফিচার শাওমির অন্যান্য ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা আরও সাবলীল করবে।

বাইরে ব্যস্ত থাকেন এমন ব্যবহারকারীদের সারাদিন নিশ্চিন্ত রাখতে রেডমি প্যাড ২-এ ৭,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বড় ব্যাটারি হওয়ার পরও এটি মাত্র ৭.৪৪ মিলিমিটারের হালকা-পাতলা ও সহজে বহনযোগ্য।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমিতে আমরা প্রতিনিয়ত উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে ব্যবহারকারীদের প্রতিদিনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে কাজ করছি। রেডমি প্যাড ২ শিক্ষার্থী, ইয়ং প্রফেশনাল, কনটেন্ট স্ট্রিমার, ক্যাজুয়াল গেমার ও বিনোদন পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে; যারা প্রোডাক্টিভিটি ও বিনোদন দুই ক্ষেত্রেই একটি নির্ভরযোগ্য ডিভাইস চান। আমাদের বিশ্বাস, অনবদ্য ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও অনন্য অভিজ্ঞতা দিতে সক্ষম রেডমি প্যাড ২ কিছু শেখা, কাজ করা বা বিনোদনের ক্ষেত্রে একটি আদর্শ ডিভাইস হয়ে উঠবে।”

গ্রাফাইট গ্রে ও সিলভার দুইটি অনন্য রঙে নিয়ে আসা হয়েছে রেডমি প্যাড ২। ভিন্ন ভিন্ন কানেক্টিভিটির চাহিদা পূরণে ওয়াইফাই ও ওয়াইফাই + সেলুলার দুইটি ভার্সনেই ডিভাইসটি পাওয়া যাচ্ছে। রেডমি প্যাড ২ এর ৯.৭ ইঞ্চি ফোরজির (৪+১২৮) মূল্য ২৪,৯৯৯ টাকা মাত্র ও রেডমি প্যাড ২ ৯.৭ ইঞ্চির (৪ + ১২৮) মূল্য ২১,৯৯৯ টাকা মাত্র। ডিভাইস দুইটি শাওমি বাংলাদেশের সকল অনুমোদিত স্টোরে ০৮ জুন থেকে পাওয়া যাবে।

আরও বিস্তারিত জানতে, https://www.mi.com/bd/ ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন। 

বিজ্ঞপ্তি/

রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:০৫ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০২:০৬ পিএম
রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু
ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর বনানীতে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল ব্র‍্যান্ড বেস্ট বাই-এর ৫৬০তম শোরুম। গ্রাহকদের জন্য এক ছাদের নিচে পরিবারের সব ধরনের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা সহজ করতে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই শোরুম চালু করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি বনানী ১১ নং রোডের শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এসময় আরএফএল এর হেড অব রিটেইল রাহাত জাহান শামীমসহ বেস্ট বাই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই শোরুমে গ্রাহকরা পাবেন গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী, ইলেকট্রনিকস, কিচেনওয়্যার, ফার্নিচার, হোম ডেকর, সিরামিকস ও গ্যাসওয়্যার, খেলনা, স্টেশনারি, পার্টি ও গিফট আইটেম, ফ্যাশন ও বিউটি এক্সেসরিজসহ বিভিন্ন ধরনের লাইফস্টাইল পণ্যের বিশাল সংগ্রহ।

এ বিষয়ে আরএন পাল বলেন, “গ্রাহকদের জন্য আধুনিক ও বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বনানীর এই নতুন শোরুমের মাধ্যমে এক ছাদের নিচে প্রয়োজনীয় সব পণ্য সহজে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ আরও সম্প্রসারিত হলো। ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এমন মানসম্মত রিটেইল অভিজ্ঞতা পৌঁছে দিতে বেস্ট বাই কাজ করে যাবে।”