ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
রুয়েটে আবাসিক হলে গাঁজা সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থী আটক গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু দক্ষতার সঙ্গে টিম পরিচালনার কিছু পরামর্শ তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল রাব্বানীর ‌‌'সাঁতার' সাইবার সুরক্ষায় ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’ জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ৩ বাড়ি ভাঙচুর পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ: উত্তেজিত জনতার অগ্নিসংযোগে দগ্ধ ৩ জনের মৃত্যু সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলায় নীরব প্রতিবাদ কর্মসূচি জীবের আবাসস্থল অধ্যায় থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান নারীকণ্ঠে কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ৩ প্রতারক শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে কারাগারে ইমাম যশোরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ডামুড্যায় শিক্ষকের ওপর হামলা: ‘ভিডিও করতে গিয়ে’ আসামি গণমাধ্যমকর্মী লোহাগাড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪ মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের হাতে মা খুন যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক গোপালগঞ্জে ইয়াবা ও মদসহ ২ মাদককারবারি আটক গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবক নিহত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের অসন্তোষ, মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা নিয়ে নতুন বার্তা রায়পুরে হাসপাতাল ও ওষুধের দোকানের বর্জ্যে দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী বেটিং সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ান এইচআইভি চিকিৎসায় বড় সাফল্য ছয় বিষয়ের অনার্স কোর্স কি আসলেই বাতিল হচ্ছে? যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা
Nagad desktop

আউটস্ট্যান্ডিং উইমেন ইন বিজনেস ২০২৪ পুরস্কার পেলেন সাদিয়া হক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম
আউটস্ট্যান্ডিং উইমেন ইন বিজনেস ২০২৪ পুরস্কার পেলেন সাদিয়া হক
ছবি: বিজ্ঞপ্তি

শেয়ারট্রিপের কো-ফাউন্ডার ও সিইও সাদিয়া হক ডিএইচএল–ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে “আউটস্ট্যান্ডিং উইমেন ইন বিজনেস” পুরস্কার অর্জন করেছেন।

সাদিয়া হক বাংলাদেশের ভ্রমণ ও লাইফস্টাইল সেবার অগ্রণী প্রতিষ্ঠান শেয়ারট্রিপে তিনজনের একটি ছোট স্টার্টআপকে গড়ে তুলেছেন। তার নেতৃত্বে শেয়ারট্রিপ অর্জন করেছে একের পর এক মাইলফলক—বাংলাদেশে প্রথম ভ্রমণ প্রতিষ্ঠান এবং প্রথম স্টার্টআপ হিসেবে সুপারব্র্যান্ডস খেতাব অর্জন, এবং দেশের প্রথম ভ্রমণ অ্যাপ হিসেবে ১০ লাখের বেশি ডাউনলোড। এই অর্জনগুলো দেশের ডিজিটাল অর্থনীতিতে তাদের পথিকৃত ভূমিকা স্পষ্ট করে।

একই সঙ্গে সাদিয়া সামাজিক দায়বদ্ধতাকে প্রতিষ্ঠানের মূল অংশ হিসেবে নিয়েছেন। এনজিওর সঙ্গে অংশীদারিত্বে শেয়ারট্রিপ চালু করেছে খাতের প্রথম সিএসআর উদ্যোগ, যা নানা সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখছে।

ডিএইচএল-ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস সেই অগ্রগামীদের সম্মানিত করে যাদের উদ্ভাবন, স্থিতিস্থাপকতা এবং দৃষ্টিভঙ্গি দেশের অর্থনীতিকে নতুন রূপ দিচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সম্মানিত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সম্মানিত বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, যেখানে ব্যবসা ও নীতিনির্ধারণী ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সাদিয়া হক বলেন, “এই পুরস্কার শুধু আমার জন্য নয়, পুরো শেয়ারট্রিপ পরিবারের জন্য। আমাদের লক্ষ্য শেয়ারট্রিপকে আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্মে পরিণত করা এবং বাংলাদেশের উদ্ভাবন ও প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরা।”

এর আগে সাদিয়া হক ২০২৩ সালের কোটলার উইমেন লিডার অব দ্য ইয়ার, ২০২৪ সালের আইসিটি উইমেন অফ দ্য ইয়ার, এবং ২০২৪ সালের ইন্সপায়ারিং উইমেন ইন ট্রাভেল (এশিয়া) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

বিজ্ঞপ্তি/মেহেদী/

সাইবার সুরক্ষায় ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম
সাইবার সুরক্ষায় ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’
ছবি: বিজ্ঞপ্তি

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে, যা আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে ২৭ জুন পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ও মূল সম্মেলন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় আয়োজকরা বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও জোরদার করতে দক্ষ জনবল তৈরি, অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও ডিজিটাল স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যের কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা, ডিরেক্টর, অপারেশনস ও কমিউনিটি দিহান ইসলাম অলিফ, অ্যাডভাইজর, স্ট্র্যাটেজি এন্ড ট্রান্সফরমেশন, মো. আবদুল্লাহ ফরিদ। 

পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি ফিনিক্স সামিট ২০২৬, বাংলাদেশের সাইবার সভেরেন্টি ও জাতীয় সাইবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এ আয়োজনকে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) মতো জাতীয় প্রতিষ্ঠানগুলো।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ সিরিজে বিশ্বের খ্যাতনামা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেবেন। অংশগ্রহণকারীরা প্র্যাকটিক্যাল সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনারস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং ডিফেন্সিভ ইঞ্জিনিয়ারিং ফর দ্য র্যানসমওয়্যার লাইফসাইকেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

ওয়ার্কশপগুলো আগামী ২৩ থেকে ২৫ জুন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি কনফারেন্স, যেখানে দেশ-বিদেশের নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীরা অংশ নেবেন।

দুই দিনব্যাপী মূল সম্মেলনে ‘ব্লু টিম ডে’ ও ‘রেড টিম ডে’ শীর্ষক দুটি বিশেষ ট্র্যাক অনুষ্ঠিত হবে, যা টেকনিক্যাল স্টেজ ও এন্টারপ্রাইজ স্টেজ, এই দুই ভিন্ন স্টেজে পরিচালিত হবে। টেকনিক্যাল স্টেজে সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, থ্রেট ইন্টেলিজেন্স, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, রেড টিম ও ব্লু টিম অপারেশনস এবং এমার্জিং টেকনোলজি নিয়ে আলোচনা হবে। অন্যদিকে, এন্টারপ্রাইজ স্টেজে সাইবার রিস্ক অ্যান্ড গভর্ন্যান্স, ফাইন্যান্সিয়াল সেক্টর রেজিলিয়েন্স, উইমেন ইন সাইবারসিকিউরিটি, ডিজিটাল ট্রাস্ট, এক্সিকিউটিভ সাইবার লিডারশিপ, রেগুলেটরি অ্যান্ড পলিসি ডিরেকশন এবং ন্যাশনাল সাইবারসিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে সেশন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন। একইসাথে, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়াও, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ সম্মানিত অতিথি হিসেবে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া থেকে আগত বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের অংশগ্রহণে বিভিন্ন লিডারশিপ ডায়লগ ও নলেজ-শেয়ারিং সেশন অনুষ্ঠিত হবে।

দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় ক্লাবের সহযোগিতায় দ্য টিম ফিনিক্স গ্রুপ দ্বিতীয়বারের মতো ‘বেস্ট সাইবারসিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড’ ও টানা তৃতীয়বারের মতো ‘উইমেন ইন সাইবারসিকিউরিটি অ্যাওয়ার্ড’ প্রদান করবে, যা বাংলাদেশের সাইবারসিকিউরিটি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেবে।

এ বিষয়ে দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা বলেন, সাইবারসিকিউরিটি এখন আর কেবল প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সভেরেন্টির প্রশ্ন। ফিনিক্স সামিট ২০২৬-এর মাধ্যমে আমরা সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবারসিকিউরিটি পেশাজীবীদের একত্রিত করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও বৈশ্বিক ডিজিটাল ল্যান্ডস্কেপে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.phoenixsummit.net। 

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ‘জেনেটিক ও ক্লিনিক্যাল ডেটা ব্যবস্থাপনা’ বিষয়ক একটি ওয়ার্কশপের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়টি ‘হিট (HEAT)’ প্রকল্পের উইন্ডো-১-এর আওতায় ‘করোনাভাইরাসজনিত রোগের সংবেদনশীলতা, তীব্রতা এবং ফলাফলের সঙ্গে সম্পর্কিত হোস্ট জেনেটিক মার্কার শনাক্তকরণ: ভবিষ্যৎ মহামারি ব্যবস্থাপনায় এর প্রভাব’ শীর্ষক গবেষণা প্রকল্প (প্রকল্প পিন: ১১০৪৪) বাস্তবায়ন করছে। প্রকল্পের চতুর্থ ত্রৈমাসিক কার্যক্রমের অংশ হিসেবে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীদের একত্রিত করে আধুনিক স্বাস্থ্যসেবা এবং বায়োমেডিকেল গবেষণায় জেনেটিক ও ক্লিনিক্যাল ডেটা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানটি সমন্বয় করেন সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. নুসরাতুন নাহার। আয়োজক দলের অন্যান্য সদস্য ছিলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান বুলবুল, সহকারী অধ্যাপক ইয়াসমিন বেগম, সহকারী অধ্যাপক ও প্রকল্পের আর্থিক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল হাসান এবং প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা সাদিয়া উজমা সিদ্দিকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন হিট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আসাদুজ্জামান, উপ-প্রকল্প পরিচালক মো. আসাদুজ্জামান এবং এটিএফ (ATF) সচিবালয়ের ড. হাসনাত এম আলমগীর।

ওয়ার্কশপে প্রায় ৪০ জন গবেষণায় আগ্রহী শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ নাজির হোসেন। তিনি জিনগত তথ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট নৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং গবেষণার তথ্য নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকরভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।

জিনতত্ত্ব ও চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা সক্ষমতা বৃদ্ধি, তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন এবং ভবিষ্যৎ গবেষণাকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে ওয়ার্কশপের সমাপ্তি ঘটে।

বিজ্ঞপ্তি/সালমান/

বিশ্বকাপ নিয়ে অনারের ক্যাম্পেইন, ফোন-ট্যাবলেটসহ পুরস্কার জেতার সুযোগ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:০৫ এএম
বিশ্বকাপ নিয়ে অনারের ক্যাম্পেইন, ফোন-ট্যাবলেটসহ পুরস্কার জেতার সুযোগ
ছবি: বিজ্ঞপ্তি

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ‘অনার ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০২৬’ শীর্ষক এ ক্যাম্পেইনের আওতায় ম্যাচের ফল, গোলদাতা কিংবা ম্যান অব দ্য ম্যাচ নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করে রয়েছে স্মার্টফোন, ট্যাবলেটসহ নানা পুরস্কার জেতার সুযোগ। আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ক্যাম্পেইনটি।

‘প্রেডিক্ট এভরি ম্যাচ, উইন এভরি মোমেন্ট’ স্লোগান এবং ‘#অনাররোডটুগ্লোরি’ হ্যাশট্যাগ নিয়ে আয়োজিত এ ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহীদের অনার বাংলাদেশ ফেসবুক পেজ অনুসরণ করতে হবে এবং ক্যাম্পেইন-সংক্রান্ত পোস্টটি নিজেদের টাইমলাইনে শেয়ার করতে হবে। এরপর তারা নিবন্ধনের জন্য অফিশিয়াল লিংক পাবেন।

বিশ্বকাপের ১০৪টি ম্যাচজুড়ে অংশগ্রহণকারীদের ম্যাচের বিজয়ী দল, স্কোর, গোলদাতা এবং ম্যান অব দ্য ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে হবে। দ্রুত ও সঠিক ভবিষ্যদ্বাণীর ভিত্তিতে তারা পয়েন্ট অর্জন করবেন। এসব পয়েন্টের সব তথ্য একটি লাইভ লিডারবোর্ডে থাকবে, যা প্রতি সোমবার হালনাগাদ করা হবে।

ক্যাম্পেইনে ম্যাচভিত্তিক, সাপ্তাহিক ও গ্র্যান্ড প্রাইজ-এই তিন ক্যাটাগরিতে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী বিজয়ী পাবেন একটি অনার ফ্ল্যাগশিপ স্মার্টফোন, একটি গোল্ড কাপ ট্রফি এবং বিশেষ উপহার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পাবেন যথাক্রমে একটি অনার ট্যাবলেট ও একটি অনার ইয়ারবাড।

এ ছাড়া ম্যাচ ও সাপ্তাহিক বিজয়ীদের জন্য থাকছে দলীয় জার্সি, প্রিমিয়াম ফুটবল, স্মার্টওয়াচ এবং অনার গিফট প্যাক। ক্যাম্পেইনের সমাপ্তি হবে একটি গ্র্যান্ড ফিনালের মাধ্যমে। সেখানে আয়োজিত গালা নাইটে সরাসরি ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।

ক্যাম্পেইন প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘ফুটবল বাংলাদেশের মানুষের মধ্যে এক অনন্য ঐক্যের বন্ধন তৈরি করে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেই উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তুলতে চাই। একইসঙ্গে সঠিক ভবিষ্যদ্বাণী করা ফুটবলপ্রেমীদের অত্যাধুনিক প্রযুক্তিপণ্য দিয়ে পুরস্কৃত করতে চাই।’

ক্যাম্পেইন চলাকালে অনার ৬০০ সিরিজ, ৪০০ সিরিজ ও এক্স৯ডি স্মার্টফোনের সঙ্গে বিনামূল্যে টফি সাবস্ক্রিপশন দেবে অনার। ফলে গ্রাহকরা বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তি/সালমান/

মার্কেন্টাইল ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যার উদ্বোধন

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম
মার্কেন্টাইল ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যার উদ্বোধন
ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স (টিএফএ) সফটওয়্যার উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি বৈদেশিক বাণ্যিজ্যের রিপোর্টিং ও মনিটরিং আরও উন্নত করার লক্ষ্যে ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স (টিএফএ) নামক একটি শক্তিশালী সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। 

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। 

অনুষ্ঠানটি হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয় যেখানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, টিএফএ সফটওয়্যারের স্টিয়ারিং কমিটি এবং প্রজেক্ট বাস্তবায়ন টিমের সদস্যরা। 

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের আন্তর্জাতিক বিভাগ, অথোরাইজড ডিলার (এডি) শাখাসমূহ এবং সেন্ট্রাল ট্রেড প্রসেসিং সেন্টারের (সিটিপিসি) প্রতিনিধিরা অংশ নেন। 

নতুন চালু হওয়া এই টিএফএ সফটওয়্যারটি মার্কেন্টাইল ব্যাংককে তাদের বৈদেশিক বাণিজ্যের রিপোর্টিং সহজতর করতে এবং পুরো নেটওয়ার্ক জুড়ে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে একটি উন্নত ও স্বয়ংক্রিয় কাঠামো প্রদান করবে। 

বিজ্ঞপ্তি/

শাওমি নিয়ে এল ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম
শাওমি নিয়ে এল ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের রেডমি প্যাড ২ উন্মোচন করেছে। ডিভাইসটি স্মুথ ভিউইং, সহজ বহনযোগ্যতা ও প্রতিদিনের নির্ভরযোগ্য কর্মদক্ষতা নিশ্চিত করবে। শিক্ষার্থী, ইয়াং প্রোফেশনালস, গেমার, কন্টেন্ট স্ট্রিমার ও বিনোদন পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচারসহ ট্যাবলেটটি নিয়ে আসা হয়েছে।

হাতে ধরার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক এই রেডমি প্যাড ২ এর ৯.৭ ইঞ্চি ডিভাইসটিতে ২কে ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লের পাশাপাশি, ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট রয়েছে, যা পড়াশোনা, স্ট্রিমিং ও ব্রাউজিংয়ের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ট্যাবলেটটিতে ৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যা দিনের আলোতেও স্পষ্ট ভিজ্যুয়াল নিশ্চিত করবে। এছাড়াও, দীর্ঘসময় ধরে চোখের জন্য স্বস্তিদায়ক ব্যবহার নিশ্চিত করতে ডিভাইসটিতে টিইউভি রেইনল্যান্ড-সার্টিফাইড আই কমফোর্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

রেডমি প্যাড ২-এ রয়েছে স্ন্যাপড্রাগন ৬এস ফোরজি জেন ২ প্রসেসর ও শাওমি হাইপারওএস ৩, যা ব্যবহারকারীদের জন্য মাল্টিটাস্কিং ও নিরবচ্ছিন্ন সফটওয়্যারের অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি, ট্যাবলেটটির ইন্টারকানেক্টিভিটি ফিচার শাওমির অন্যান্য ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা আরও সাবলীল করবে।

বাইরে ব্যস্ত থাকেন এমন ব্যবহারকারীদের সারাদিন নিশ্চিন্ত রাখতে রেডমি প্যাড ২-এ ৭,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বড় ব্যাটারি হওয়ার পরও এটি মাত্র ৭.৪৪ মিলিমিটারের হালকা-পাতলা ও সহজে বহনযোগ্য।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমিতে আমরা প্রতিনিয়ত উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে ব্যবহারকারীদের প্রতিদিনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে কাজ করছি। রেডমি প্যাড ২ শিক্ষার্থী, ইয়ং প্রফেশনাল, কনটেন্ট স্ট্রিমার, ক্যাজুয়াল গেমার ও বিনোদন পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে; যারা প্রোডাক্টিভিটি ও বিনোদন দুই ক্ষেত্রেই একটি নির্ভরযোগ্য ডিভাইস চান। আমাদের বিশ্বাস, অনবদ্য ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও অনন্য অভিজ্ঞতা দিতে সক্ষম রেডমি প্যাড ২ কিছু শেখা, কাজ করা বা বিনোদনের ক্ষেত্রে একটি আদর্শ ডিভাইস হয়ে উঠবে।”

গ্রাফাইট গ্রে ও সিলভার দুইটি অনন্য রঙে নিয়ে আসা হয়েছে রেডমি প্যাড ২। ভিন্ন ভিন্ন কানেক্টিভিটির চাহিদা পূরণে ওয়াইফাই ও ওয়াইফাই + সেলুলার দুইটি ভার্সনেই ডিভাইসটি পাওয়া যাচ্ছে। রেডমি প্যাড ২ এর ৯.৭ ইঞ্চি ফোরজির (৪+১২৮) মূল্য ২৪,৯৯৯ টাকা মাত্র ও রেডমি প্যাড ২ ৯.৭ ইঞ্চির (৪ + ১২৮) মূল্য ২১,৯৯৯ টাকা মাত্র। ডিভাইস দুইটি শাওমি বাংলাদেশের সকল অনুমোদিত স্টোরে ০৮ জুন থেকে পাওয়া যাবে।

আরও বিস্তারিত জানতে, https://www.mi.com/bd/ ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন। 

বিজ্ঞপ্তি/