ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
পটিয়ায় যুবক খুন কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর  মৃত্যু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মানববন্ধন পটিয়া প্রেস ক্লাব কার্যালয় দখলচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ‘শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা’ মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ! কোথায় আমাদের সতর্ক থাকা উচিত? ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াত ইসলামও ইসলাম নয় শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান ‘স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ’ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় পদ্মা সেতুতে সৌরবিদ্যুতের ইতিবাচক প্রভাব, এক মাসেই সাড়ে ৪ লাখ টাকা সাশ্রয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট! রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ: এনবিআরের লক্ষ্য কতটা বাস্তবসম্মত? ভূমিকম্পে ক্ষতির বড় কারণ শুধু কম্পন নয়, বরং খারাপ মানের ডিজাইন ও নির্মাণ পাকিস্তানে টিটিপি’র হামলায় ৬ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম চীনের পরিবেশবান্ধব গাড়ি রপ্তানি দ্বিগুণ বেড়েছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
Nagad desktop

গ্রী ফরচুন অফার ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম
গ্রী ফরচুন অফার ক্যাম্পেইন উদ্বোধন
গ্রী ফরচুন অফার ক্যাম্পেইন উদ্বোধন

বিশ্বের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড গ্রী খুচরা পর্যায়ের ক্রেতাদের ও গ্রাহকদের জন্য ‘গ্রী ফরচুন অফার’ নামক মোবাইল ওয়েব অ্যাপ-ভিত্তিক এক বিশেষ অফার কার্যক্রম চালু করেছে। গ্রাহকেরা গ্রী বা হাইকো এসি ক্রয় করার পর, তাদের মোবাইলের মাধ্যমে গ্রী ফরচুন অফারে অংশগ্রহণ করতে পারবেন। 

এই অফারে অংশগ্রহণকারীরা মোবাইলের মাধ্যমে স্পিনিং হুইল ঘুরিয়ে নিশ্চিত উপহার জেতার সুযোগ পাবেন, যার মধ্যে রয়েছে নগদ ছাড় অথবা আকর্ষণীয় উপহারসামগ্রী।

গ্রী ফরচুন অফার ইলেকট্রোমার্টের সকল রিটেইল শোরুম এবং পার্টনার শোরুমের মাধ্যমে সহজেই উপভোগ করা যাবে।

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে ইলেকট্রো মার্ট, ২৫ বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশে বিশ্বস্ততা, সুনাম ও আস্থার সাথে গ্রী এসি উৎপাদন ও সরবরাহ করে আসছে। গ্রাহক, শুভানুধ্যায়ী এবং ভোক্তাদের অফুরন্ত ভালোবাসা ও আস্থার ফলস্বরূপ, গ্রী এসি বাংলাদেশে নাম্বার ওয়ান অবস্থান ধরে রেখেছে। গ্রী বাংলাদেশে একাধিক বার সুপার ব্র্যান্ড স্বীকৃতি অর্জনকারী একমাত্র এয়ার কন্ডিশনার ব্র্যান্ড। 

এ ছাড়াও গ্রী এসি একটানা ১৯ বছর ধরে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি অর্জন করে আসছে। গ্রী এসি আধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব ফিচারের জন্য বৈশ্বিকভাবে স্বীকৃত এবং জিরো কার্বন নিঃসরণের জন্য আন্তর্জাতিক পুরস্কৃত হয়েছে।

সম্প্রতি, প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গ্রী ফরচুন অফার ঘোষিত হয়। 

সংবাদ সম্মেলনের শুরুতে গ্রীর প্রোডাক্ট সম্পর্কিত বিস্তারিত তথ্যসহ স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার। 

তিনি বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে, গ্রী দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, বিশ্বব্যাপী ১৮০টিরও বেশি দেশে প্রায় ৬০ কোটি গ্রাহক গ্রী এসি ব্যবহার করছেন, যা আমাদের গুণগত মান এবং সাশ্রয়ী মূল্যের প্রতি গ্রাহকদের আস্থার প্রতীক।

গ্রী এসি ঘরের বাতাসের ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে, পরিবেশকে রাখে নির্মল, সুন্দর ও জীবাণুমুক্ত। গ্রী এসি বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব এসি উৎপাদনের শীর্ষে রয়েছে।

সবশেষে, তিনি ‘গ্রী ফরচুন অফার’ সম্পর্কে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং এই অফারে অংশগ্রহণের নিয়মাবলি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রো মার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ এবং নুরুল আজিম সানি, জিএম-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম-রিটেইল অপারেশন মো. জুলহক হোসাইন এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা।

বিজ্ঞপ্তি/

সাইবার সুরক্ষায় ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম
সাইবার সুরক্ষায় ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’
ছবি: বিজ্ঞপ্তি

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে, যা আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে ২৭ জুন পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ও মূল সম্মেলন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় আয়োজকরা বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও জোরদার করতে দক্ষ জনবল তৈরি, অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও ডিজিটাল স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যের কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা, ডিরেক্টর, অপারেশনস ও কমিউনিটি দিহান ইসলাম অলিফ, অ্যাডভাইজর, স্ট্র্যাটেজি এন্ড ট্রান্সফরমেশন, মো. আবদুল্লাহ ফরিদ। 

পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি ফিনিক্স সামিট ২০২৬, বাংলাদেশের সাইবার সভেরেন্টি ও জাতীয় সাইবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এ আয়োজনকে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) মতো জাতীয় প্রতিষ্ঠানগুলো।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ সিরিজে বিশ্বের খ্যাতনামা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেবেন। অংশগ্রহণকারীরা প্র্যাকটিক্যাল সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনারস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং ডিফেন্সিভ ইঞ্জিনিয়ারিং ফর দ্য র্যানসমওয়্যার লাইফসাইকেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

ওয়ার্কশপগুলো আগামী ২৩ থেকে ২৫ জুন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি কনফারেন্স, যেখানে দেশ-বিদেশের নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীরা অংশ নেবেন।

দুই দিনব্যাপী মূল সম্মেলনে ‘ব্লু টিম ডে’ ও ‘রেড টিম ডে’ শীর্ষক দুটি বিশেষ ট্র্যাক অনুষ্ঠিত হবে, যা টেকনিক্যাল স্টেজ ও এন্টারপ্রাইজ স্টেজ, এই দুই ভিন্ন স্টেজে পরিচালিত হবে। টেকনিক্যাল স্টেজে সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, থ্রেট ইন্টেলিজেন্স, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, রেড টিম ও ব্লু টিম অপারেশনস এবং এমার্জিং টেকনোলজি নিয়ে আলোচনা হবে। অন্যদিকে, এন্টারপ্রাইজ স্টেজে সাইবার রিস্ক অ্যান্ড গভর্ন্যান্স, ফাইন্যান্সিয়াল সেক্টর রেজিলিয়েন্স, উইমেন ইন সাইবারসিকিউরিটি, ডিজিটাল ট্রাস্ট, এক্সিকিউটিভ সাইবার লিডারশিপ, রেগুলেটরি অ্যান্ড পলিসি ডিরেকশন এবং ন্যাশনাল সাইবারসিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে সেশন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন। একইসাথে, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়াও, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ সম্মানিত অতিথি হিসেবে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া থেকে আগত বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের অংশগ্রহণে বিভিন্ন লিডারশিপ ডায়লগ ও নলেজ-শেয়ারিং সেশন অনুষ্ঠিত হবে।

দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় ক্লাবের সহযোগিতায় দ্য টিম ফিনিক্স গ্রুপ দ্বিতীয়বারের মতো ‘বেস্ট সাইবারসিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড’ ও টানা তৃতীয়বারের মতো ‘উইমেন ইন সাইবারসিকিউরিটি অ্যাওয়ার্ড’ প্রদান করবে, যা বাংলাদেশের সাইবারসিকিউরিটি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেবে।

এ বিষয়ে দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা বলেন, সাইবারসিকিউরিটি এখন আর কেবল প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সভেরেন্টির প্রশ্ন। ফিনিক্স সামিট ২০২৬-এর মাধ্যমে আমরা সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবারসিকিউরিটি পেশাজীবীদের একত্রিত করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও বৈশ্বিক ডিজিটাল ল্যান্ডস্কেপে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.phoenixsummit.net। 

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ‘জেনেটিক ও ক্লিনিক্যাল ডেটা ব্যবস্থাপনা’ বিষয়ক একটি ওয়ার্কশপের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়টি ‘হিট (HEAT)’ প্রকল্পের উইন্ডো-১-এর আওতায় ‘করোনাভাইরাসজনিত রোগের সংবেদনশীলতা, তীব্রতা এবং ফলাফলের সঙ্গে সম্পর্কিত হোস্ট জেনেটিক মার্কার শনাক্তকরণ: ভবিষ্যৎ মহামারি ব্যবস্থাপনায় এর প্রভাব’ শীর্ষক গবেষণা প্রকল্প (প্রকল্প পিন: ১১০৪৪) বাস্তবায়ন করছে। প্রকল্পের চতুর্থ ত্রৈমাসিক কার্যক্রমের অংশ হিসেবে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীদের একত্রিত করে আধুনিক স্বাস্থ্যসেবা এবং বায়োমেডিকেল গবেষণায় জেনেটিক ও ক্লিনিক্যাল ডেটা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানটি সমন্বয় করেন সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. নুসরাতুন নাহার। আয়োজক দলের অন্যান্য সদস্য ছিলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান বুলবুল, সহকারী অধ্যাপক ইয়াসমিন বেগম, সহকারী অধ্যাপক ও প্রকল্পের আর্থিক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল হাসান এবং প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা সাদিয়া উজমা সিদ্দিকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন হিট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আসাদুজ্জামান, উপ-প্রকল্প পরিচালক মো. আসাদুজ্জামান এবং এটিএফ (ATF) সচিবালয়ের ড. হাসনাত এম আলমগীর।

ওয়ার্কশপে প্রায় ৪০ জন গবেষণায় আগ্রহী শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ নাজির হোসেন। তিনি জিনগত তথ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট নৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং গবেষণার তথ্য নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকরভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।

জিনতত্ত্ব ও চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা সক্ষমতা বৃদ্ধি, তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন এবং ভবিষ্যৎ গবেষণাকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে ওয়ার্কশপের সমাপ্তি ঘটে।

বিজ্ঞপ্তি/সালমান/

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এল টেকনো

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:৪৮ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৪:২২ পিএম
বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এল টেকনো
ছবি: সংগৃহীত
দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য তিন মাসের ফ্রি 'গুগল এআই প্লাস' সেবা চালু করেছে গ্লোবাল ব্র্যান্ড টেকনো।
 
কোনো বাড়তি খরচ ছাড়াই গুগলের প্রিমিয়াম ও আধুনিক এআই ফিচারগুলো ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা, যা তাদের নিত্যদিনের ডিজিটাল অভিজ্ঞতা ও কর্মক্ষমতাকে আরও উন্নত করবে।
 
এই অফারের মাধ্যমে নির্বাচিত ব্যবহারকারীরা গুগলের প্রিমিয়াম এআই ফিচারগুলো উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, জিমেইলে জেমিনি এআই ইন্টিগ্রেশন, ন্যানো ব্যানানা ২-এর সাহায্যে উন্নত এআই-পাওয়ারড ইমেজ তৈরি ও এডিটিং এবং নিজের পছন্দ অনুযায়ী স্মার্ট পড়াশোনার ক্ষেত্রে জেমিনি ও নোটবুকএলএম ব্যবহারের সুযোগ। এই উদ্যোগটি দেখাচ্ছে যে টেকনো হার্ডওয়্যারের বাইরে গিয়ে ব্যবহারকারীদের প্রতিদিনের জীবনে কার্যকর সুবিধা দেয়। 
 
এই অফারটির মধ্যে রয়েছে টেকনোর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো, যার মধ্যে আছে ক্যামন ৫০ আলট্রা ৫জি, ক্যামন ৫০, পোভা কার্ভ ২ ৫জি, স্পার্ক ৫০ ৫জি, স্পার্ক ৫০ এবং স্পার্ক গো ৩, যেগুলো বাংলাদেশের গ্রাহকদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ১৪ই মে ২০২৬ থেকে, যোগ্য গ্রাহকরা একটি সাধারণ ওটিএ আপডেটের মাধ্যমে এই অফারটি কাজে লাগাতে পারবেন এবং তাদের ফ্রি ট্রায়াল দাবি করার জন্য জেমিনি অ্যাপ বা গুগল ওয়ান অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন।
 
বিশ্বব্যাপী টেকনো এআই নিজেকে উদ্ভাবনে, এমডব্লিউসি ২০২৬ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রদর্শিত অংশীদারিত্ব এবং ইকোসিস্টেমের উন্নয়নের একটি অন্যতম প্রধান পক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করে চলছে। বাংলাদেশে এই গুগল এআই প্লাস অফারটি নিয়ে আসার মাধ্যমে স্থানীয় ব্যবহারকারীরা যাতে বিশ্বসেরা প্রযুক্তির অভিজ্ঞতা লাভ করতে পারেন, কোম্পানিটি মূলত সেই প্রতিশ্রুতিকেই তুলে ধরেছে।
 
এই অফারটি বাংলাদেশে নির্দিষ্ট টেকনো ব্যবহারকারীদের জন্য সময়ের জন্য এই অফারটি অ্যাক্টিভ করতে পারবেন। ব্যবহারকারীরা টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট এর মাধ্যমে অথবা টেকনো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মাধ্যমে আরো বিস্তারিত জানতে পারবেন।
 
বিজ্ঞপ্তি/

মার্কেন্টাইল ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যার উদ্বোধন

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম
মার্কেন্টাইল ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যার উদ্বোধন
ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স (টিএফএ) সফটওয়্যার উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি বৈদেশিক বাণ্যিজ্যের রিপোর্টিং ও মনিটরিং আরও উন্নত করার লক্ষ্যে ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স (টিএফএ) নামক একটি শক্তিশালী সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। 

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। 

অনুষ্ঠানটি হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয় যেখানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, টিএফএ সফটওয়্যারের স্টিয়ারিং কমিটি এবং প্রজেক্ট বাস্তবায়ন টিমের সদস্যরা। 

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের আন্তর্জাতিক বিভাগ, অথোরাইজড ডিলার (এডি) শাখাসমূহ এবং সেন্ট্রাল ট্রেড প্রসেসিং সেন্টারের (সিটিপিসি) প্রতিনিধিরা অংশ নেন। 

নতুন চালু হওয়া এই টিএফএ সফটওয়্যারটি মার্কেন্টাইল ব্যাংককে তাদের বৈদেশিক বাণিজ্যের রিপোর্টিং সহজতর করতে এবং পুরো নেটওয়ার্ক জুড়ে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে একটি উন্নত ও স্বয়ংক্রিয় কাঠামো প্রদান করবে। 

বিজ্ঞপ্তি/

শাওমি নিয়ে এল ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম
শাওমি নিয়ে এল ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের রেডমি প্যাড ২ উন্মোচন করেছে। ডিভাইসটি স্মুথ ভিউইং, সহজ বহনযোগ্যতা ও প্রতিদিনের নির্ভরযোগ্য কর্মদক্ষতা নিশ্চিত করবে। শিক্ষার্থী, ইয়াং প্রোফেশনালস, গেমার, কন্টেন্ট স্ট্রিমার ও বিনোদন পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচারসহ ট্যাবলেটটি নিয়ে আসা হয়েছে।

হাতে ধরার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক এই রেডমি প্যাড ২ এর ৯.৭ ইঞ্চি ডিভাইসটিতে ২কে ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লের পাশাপাশি, ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট রয়েছে, যা পড়াশোনা, স্ট্রিমিং ও ব্রাউজিংয়ের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ট্যাবলেটটিতে ৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যা দিনের আলোতেও স্পষ্ট ভিজ্যুয়াল নিশ্চিত করবে। এছাড়াও, দীর্ঘসময় ধরে চোখের জন্য স্বস্তিদায়ক ব্যবহার নিশ্চিত করতে ডিভাইসটিতে টিইউভি রেইনল্যান্ড-সার্টিফাইড আই কমফোর্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

রেডমি প্যাড ২-এ রয়েছে স্ন্যাপড্রাগন ৬এস ফোরজি জেন ২ প্রসেসর ও শাওমি হাইপারওএস ৩, যা ব্যবহারকারীদের জন্য মাল্টিটাস্কিং ও নিরবচ্ছিন্ন সফটওয়্যারের অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি, ট্যাবলেটটির ইন্টারকানেক্টিভিটি ফিচার শাওমির অন্যান্য ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা আরও সাবলীল করবে।

বাইরে ব্যস্ত থাকেন এমন ব্যবহারকারীদের সারাদিন নিশ্চিন্ত রাখতে রেডমি প্যাড ২-এ ৭,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বড় ব্যাটারি হওয়ার পরও এটি মাত্র ৭.৪৪ মিলিমিটারের হালকা-পাতলা ও সহজে বহনযোগ্য।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমিতে আমরা প্রতিনিয়ত উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে ব্যবহারকারীদের প্রতিদিনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে কাজ করছি। রেডমি প্যাড ২ শিক্ষার্থী, ইয়ং প্রফেশনাল, কনটেন্ট স্ট্রিমার, ক্যাজুয়াল গেমার ও বিনোদন পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে; যারা প্রোডাক্টিভিটি ও বিনোদন দুই ক্ষেত্রেই একটি নির্ভরযোগ্য ডিভাইস চান। আমাদের বিশ্বাস, অনবদ্য ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও অনন্য অভিজ্ঞতা দিতে সক্ষম রেডমি প্যাড ২ কিছু শেখা, কাজ করা বা বিনোদনের ক্ষেত্রে একটি আদর্শ ডিভাইস হয়ে উঠবে।”

গ্রাফাইট গ্রে ও সিলভার দুইটি অনন্য রঙে নিয়ে আসা হয়েছে রেডমি প্যাড ২। ভিন্ন ভিন্ন কানেক্টিভিটির চাহিদা পূরণে ওয়াইফাই ও ওয়াইফাই + সেলুলার দুইটি ভার্সনেই ডিভাইসটি পাওয়া যাচ্ছে। রেডমি প্যাড ২ এর ৯.৭ ইঞ্চি ফোরজির (৪+১২৮) মূল্য ২৪,৯৯৯ টাকা মাত্র ও রেডমি প্যাড ২ ৯.৭ ইঞ্চির (৪ + ১২৮) মূল্য ২১,৯৯৯ টাকা মাত্র। ডিভাইস দুইটি শাওমি বাংলাদেশের সকল অনুমোদিত স্টোরে ০৮ জুন থেকে পাওয়া যাবে।

আরও বিস্তারিত জানতে, https://www.mi.com/bd/ ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন। 

বিজ্ঞপ্তি/