ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭ পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ ফটিকছড়িতে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য ভূমি হস্তান্তর শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্দরে বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ আলু সংরক্ষণাগারে কেজিপ্রতি ৫ টাকা ভাড়ার দাবি, ৭ দিনের আল্টিমেটাম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ইরান-মার্কিন চুক্তি স্বাক্ষর হতে পারে রবিবার, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী সোনারগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ আতঙ্কে ঘর ছাড়া, নিরাপত্তার আশ্বাস পুলিশের ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অভিযান ইতিহাসের দুয়ারে গিয়ে থামল বাংলাদেশ, রক্ষা পেল অজিরা চুয়াডাঙ্গায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করল বিজিবি গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষিকার মৃত্যু বরগুনায় চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা নরসিংদীবাসীর জন্য সুখবর, অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ বেরোবিতে শিবিরের বিরুদ্ধে ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ বিশ্বকাপের শুরুতেই জয়ের হাসি বাংলাদেশের মেয়েদের নওগাঁয় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার যে ডাকের ভেতরে লুকিয়ে আছে গভীর ভালোবাসা বিশ্বজুড়ে সংকটে রবীন্দ্র-নজরুল আরও প্রাসঙ্গিক: মোস্তফা কামাল কচুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার ক্যানভাসে নৃবিজ্ঞান: দৃশ্যপটে বাস্তবতার সমকালীন রূপ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রয়োজন প্রযুক্তি ও দক্ষ জনশক্তি যুক্তরাষ্ট্রের চুক্তি দাসত্বের আদেশনামা, বাজেটে ঠাঁই হয়নি শ্রমিক-কৃষকের: ওয়ার্কার্স পার্টি এজিই তৈরি করবে জেফ বেজোসের এআই স্টার্টআপ গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন: ১০ ভেন্টিলেটরের ৯টিই নষ্ট! মায়ের সঙ্গে অভিমান করে ভারতে যাওয়া সেই কিশোরীকে ফেরত রোমানিয়ার নেতৃত্বে নতুন মুখ, প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত আদ্রিয়ান ভেস্তেয়া ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া
Nagad desktop

খাগড়াছড়িতে ‘সিএইচটি ব্লকেড’ চলছে

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ এএম
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম
খাগড়াছড়িতে ‘সিএইচটি ব্লকেড’ চলছে
ছবি : খবরের কাগজ

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার জেরে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার’ ডাকে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সিএইচটি ব্লকেড’।
 
টানা তিনদিনের এই অবরোধের ঘোষণায় বিচ্ছিন্ন হয়ে গেছে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার এবং অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

তবে অবরোধ চললেও বর্তমান পরিস্থিতি গত দুই দিনের তুলনায় অনেকটা স্বাভাবিক। পুরো জেলার মানুষরা আতঙ্কিত থাকলেও এখন পর্যন্ত কোথাও কোনো সংঘাত-সংঘর্ষের খবর পাওয়া যায়নি। পুরো জেলায় জোরদার করা হয়েছে সেনা, পুলিশ ও বিজিবির টহল।

খাগড়াছড়ির বুধবারের সহিংসতার রেশ শুক্রবার পার্শ্ববর্তী জেলা রাঙামাটিতেও ছড়িয়েছে। সংঘর্ষ-সহিংসতায় খাগড়াছড়িতে তিনজন এবং রাঙামাটিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অর্ধশতাধিক পাহাড়ি-বাঙালি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই জেলায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
 
এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা পরিদর্শনে আসবেন বলে জানা গেছে।

খাগড়াছড়ি জেলা শহরের শালবন এলাকা থেকে মোহাম্মদ মামুন (৩৪) নামের একজনকে মোটরসাইকেল চুরির অভিযোগে মঙ্গলবার রাতে নোয়াপাড়া এলাকায় নিয়ে হাত-পা বেঁধে শারীরিকভাবে নির্যাতন করে কয়েকজন পাহাড়ি যুবক। নির্যাতনের একপর্যায়ে মামুন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে আরও আঘাত পান। বুধবার ভোরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় মামুনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বুধবার বিকেলেই খাগড়াছড়ি সদরে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ বাঙালিরা। পরে বৃহস্পতিবার বিকেলে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে দীঘিনালা উপজেলায় বিক্ষোভ মিছিল করেন বাঙালি ছাত্ররা। মিছিল নিয়ে তারা লারমা স্কয়ারের দিকে যাওয়ার চেষ্টা করলে ওই সময় পাহাড়িরা তাদের বাধা দেয়। একপর্যায়ে তা রূপ নেয় সংঘাতে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। 

সংঘর্ষ চলাকালে দীঘিনালা বাসস্ট্যান্ড ও লারমা স্কয়ার এলাকার ১০২টি ব্যবসাপ্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়। এ ছাড়াও ভাঙচুর এবং লুটপাট করা হয় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে। দীঘিনালার ওই ঘটনার জেরে রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি জেলা সদর ও পানছড়ি উপজেলা। বৃহস্পতিবার সাড়ে ১০টার পর থেকে জেলা শহরের নারানখাইয়া, স্বনির্ভর ও খবংপুড়িয়া এলাকায় থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। 

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়তে থাকে৷ একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি চালালে বেশ কয়েকজন আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে দুই পাহাড়ি যুবকের মৃত্যু হয়।

দিদারুল রাজু/জোবাইদা/অমিয়/

গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম
গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭
গাংনী হাসপাতালে চিকিৎসা নিতে অবস্থান করছেন আহত রোগীরা। ছবি: খবরের কাগজ

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি বেওয়ারিশ কুকুরের হামলায় শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।

রবিবার (১৪ জুন) সন্ধ্যা থেকে গাংনী বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন, গাংনী মহিলা কলেজপাড়ার আব্দুল হালিমের ছেলে নুহু হোসেন (৯), উত্তরপাড়ার কারী মোহাম্মদ আবু ইউসুফের ছেলে মাহাবুব হোসেন (১১), মালসাদহ গ্রামের সাদিয়া সুলতানা (১৬), চৌগাছা এলাকার আব্দুল মান্নান (৭০), বাজারপাড়ার রাশেদুল হকের মেয়ে ফারিয়া খাতুন (১২), মুকুল হোসেন (৪৫), হাবিবুর রহমান (২২), হাফিজুর রহমান (৬০), ধানখোলা গ্রামের রফিকুল ইসলাম (৫৫) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের কাদের আলী (৫৬)। এ ছাড়া আরও সাতজন আহত ব্যক্তি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে গাংনী বড়বাজারের কসাইখানা এলাকায় একটি বেওয়ারিশ কুকুর প্রথমে কয়েকজন পথচারীকে কামড়ে দেয়। তাদের উদ্ধার করতে এগিয়ে আসা স্থানীয় লোকজনও কুকুরটির আক্রমণের শিকার হন। এতে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গাংনী বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে চলেছে। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা জননিরাপত্তার স্বার্থে দ্রুত বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া সুলতানা জানান, দুপুরের পর থেকে ধারাবাহিকভাবে কুকুরে কামড়ানো রোগীরা হাসপাতালে আসতে থাকেন। গুরুতর আহতদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি সবাইকে জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

তারেক/নাঈম

পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৯:৪১ পিএম
পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ
ছবি: খবরের কাগজ

পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।

রবিবার (১৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টার দিকে আরিয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই শিক্ষার্থী স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। পথে স্থানীয় খড় ব্যবসায়ী কাশেম শেখ নামে এক ব্যক্তি তার পথরোধ করে এবং তার হাত ধরে টানাটানি করে শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনার পরদিন শুক্রবার শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় একটি মামলা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার তিন দিন পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় রবিবার দুপুরে আরিয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। তারা কাশেম শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষ হতেই উপস্থিত উত্তেজিত জনতা ও শিক্ষার্থীদের একাংশ অভিযুক্ত কাশেম শেখের খড়ের দোকানে আকস্মিক হামলা চালায়। এ সময় তারা দোকানে ব্যাপক ভাঙচুর করার পর একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান আরও বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্লীলতাহানির ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত কাশেম শেখকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জুয়েল/রিফাত/

ফটিকছড়িতে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য ভূমি হস্তান্তর

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম
ফটিকছড়িতে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য ভূমি হস্তান্তর
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ খাজা গাউসিয়া মার্কেট সংলগ্ন খাগড়াছড়ি রোডের পাশে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য জায়গা হস্তান্তর করা হয়েছে। 

রবিবার (১৪ জুন) ফটিকছড়ি বিবিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ আইয়ুব আলী চৌধুরী ৭.২০ শতাংশ জায়গা গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা সদর শাখাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা সদর শাখার সভাপতি মাওলানা আবু তাহের আল কাদেরী। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর আইয়ুব আলী সওদাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মাবুদ মুন্সি, সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দিন কাউন্সিলর, অর্থ সম্পাদক মুহাম্মদ শফিউল আলম ননাই।

এ ছাড়াও ফটিকছড়ি উপজেলা সদর শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট শাখার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দ্বিনি কাজে আইয়ুব আলী সওদাগরের অসামান্য অবদানের জন্য ভূয়সী প্রশংসা করেন। সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নাঈম/

শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৩২ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৯:৩২ পিএম
শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
নারায়ণগঞ্জের বন্দরে বেতনের দাবিতে মহাসড়ক শ্রমিকদের অবরোধ। ছবি: খবরের কাগজ

শ্রমিক আন্দোলনের কারনে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে প্রায় আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

রবিবার (১৪ জুন) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ এলাকার ফেইম এ্যাপারেল নামের একটি পোষাক কারখানার শ্রমিকরা নির্দিষ্ট সময়ে বেতন পরিশেষসহ ৯ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১২কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে যাত্রী ও যানবাহন চালকরা ভোগান্তিতে পড়ছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

জানা যায়, বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ এলাকায় অবস্থিত ফেইম এ্যাপারেল নামের একটি পোষাক কারখানার শ্রমিকদের নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ না করার কারণে শ্রমিকরা বিকেল ৫টার দিকে ঢাকা- চট্টগ্রাম  মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নামেন। ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। 

শ্রমিকদের দাবি, তাদের প্রতি মাসে ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। বর্তমান মাসে আজ পর্যন্ত বেতন পরিশোধ করেনি। দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষার পর তারা আন্দোলনে নামতে বাধ্য হন। 

আসাদুর রহমান নামের এক শ্রমিক জানান, তাদের এ উপার্জিত এ আয়ের টাকা দিয়ে তাদের বাসা ভাড়া, দোকান বাকি ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ মিটিয়ে থাকেন। নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ না করার কারণে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

শ্রমিকদের দাবি, প্রতি মাসের বেতন সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ, প্রতি বছরের জানুয়ারি মাসে ছুটির ক্যালেন্ডার প্রদান, ওভারটাইমের হার বৃদ্ধি, নাইট বিল ৫০ টাকা নির্ধারণ, দুই ঈদে ৯ দিন করে ছুটি, ডাবল মেশিন পরিচালনার জন্য ১৭০ টাকা ভাতা, এককালীন সার্ভিস ভাতা প্রদান, বন্ধের দিনে ১৬ ঘণ্টা ডিউটি বন্ধ এবং কোনো শ্রমিককে ছাঁটাই না করা।

বিক্ষোভ চলাকালে শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের পক্ষে স্লোগান দেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।

ফেইম অ্যাপারেলস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমান মাসের বেতন দুএক দিনের মধ্যে পরিশোধ করা হবে। অন্যান্য দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেন। শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

মো: ইমরান হোসেন/এসএন

বন্দরে বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:২৭ পিএম
বন্দরে বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের বন্দরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফেইম অ্যাপারেল নামের একটি পোষাক কারখানার শ্রমিকরা নির্দিষ্ট সময়ে বেতন পরিশেষসহ ৯ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার রাস্তা জুড়ে যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে যাত্রী ও যানবাহন চালকরা ভোগান্তিতে পড়েন।

রবিবার (১৪ জুন) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

জানা গেছে, বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় অবস্থিত ফেইম অ্যাপারেল নামের একটি পোষাক কারখানার শ্রমিকদের নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ না করার কারণে শ্রমিকরা বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নামেন। ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

শ্রমিকদের দাবি, তাদের প্রতি মাসের সাত তারিখের মধ্যে বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু এ মাসের ১৪ তারিখেও বেতন পরিশোধ করেনি। দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষার পর তারা আন্দোলনে নামতে বাধ্য হন। 

আসাদুর রহমান নামের এক শ্রমিক জানান, তারা তাদের উপার্জিত এই বেতনের টাকা দিয়েই বাসা ভাড়া, দোকান বাকি ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ মিটিয়ে থাকেন। নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ না করার কারণে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

শ্রমিকদের দাবি, প্রতি মাসের বেতন সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ, প্রতি বছরের জানুয়ারি মাসে ছুটির ক্যালেন্ডার প্রদান, ওভারটাইমের হার বৃদ্ধি, নাইট বিল ৫০ টাকা নির্ধারণ, দুই ঈদে ৯ দিন করে ছুটি, ডাবল মেশিন পরিচালনার জন্য ১৭০ টাকা ভাতা, এককালীন সার্ভিস ভাতা প্রদান, বন্ধের দিনে ১৬ ঘণ্টা ডিউটি বন্ধ এবং কোনো শ্রমিককে ছাঁটাই না করা।

বিক্ষোভ চলাকালে শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের পক্ষে স্লোগান দেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।

ফেইম অ্যাপারেলস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমান মাসের বেতন দুএক দিনের মধ্যে পরিশোধ করা হবে এবং অন্যান্য দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেন কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

ইমরান হোসেন/নাঈম