ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় চিরচেনা বিলবোর্ড-ব্যানারের অনুপস্থিতি টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা মেসির হ্যাটট্রি গোলে আর্জেন্টিনার জয়, হিলিতে সমর্থকদের উচ্ছ্বাস ‘আমরা সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে জর্জিয়া মেলোনি সিলেটে একদিনে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু নাটোরে বলাৎকার মামলায় ২ জন কারাগারে ডলার স্থিতিশীল, বেড়েছে ইউরো ও পাউন্ডের দাম চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত ১৯৭৮ সালে এসেছিলেন প্রেসিডেন্ট বাবা, ৪৮ বছর পর একই মাঠে প্রধানমন্ত্রী ছেলে লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ‘সমর্থকরা আর্জেন্টিনার এই দলকে নিয়ে পাগল’, ইতিহাস গড়ার পর মেসি সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানি কৌশলেই উপসাগর থেকে গোপনে তেল সরাচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ইতিহাস বদলানোর হুঙ্কার টমাস টুখেলের ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার আজকের আবহাওয়ার পূর্বাভাস কচুয়া উপজেলা বিএনপি সভাপতির হুমকি, ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’ ৬০ বছরের অপেক্ষা বনাম ক্রোয়াট ধারাবাহিকতা নওগাঁ সীমান্তে স্থানীয়দের হাতে আটক সন্দেহভাজন ব্যক্তি সিলেট নগরীর ৪টি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি জাহাঙ্গীরনগরে অভিযুক্ত শিক্ষকদের দায়মুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুনঃতদন্তের দাবি লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় প্রকল্পের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শাহরাস্তিতে নারীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত কালুখালীতে অগ্নিদগ্ধ মরদেহ: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩
Nagad desktop

টাঙ্গাইলে জেলা প্রশাসককে সাদপন্থিদের স্মারকলিপি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম
টাঙ্গাইলে জেলা প্রশাসককে সাদপন্থিদের স্মারকলিপি
বিশ্ব ইজতেমা উপলক্ষে সাদপন্থিরা টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলে সাদপন্থিরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল জেলা আমির শহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম জেলা প্রশাসক শরীফা হকের কাছে স্মারকলিপি জমা দেন।

শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের আমির মওলানা সাদ সাহেবকে ইজতেমায় আসার জন্য অনুমতি যেন সরকার দেন সেজন্য আমরা স্মারকলিপি জমা দিলাম। আমরা চাই আগের মতো যেন ইজতেমা অনুষ্ঠিত হয়।’

এ সময় উপস্থিত ছিলেন শামীম আহমেদ, নাজমুল হাসান, মহিউদ্দিন তালুকদার, ওমর ফারুকসহ প্রায় পাঁচ শতাধিক লোকজন।

জুয়েল রানা/সাদিয়া নাহার/

মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় চিরচেনা বিলবোর্ড-ব্যানারের অনুপস্থিতি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৩৬ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১২:৩৬ পিএম
মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় চিরচেনা বিলবোর্ড-ব্যানারের অনুপস্থিতি
ছবি: মামুন হোসেন

মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাকে ঘিরে শহরে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র -নেই বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন কিংবা বিশাল তোরণের প্রচলিত সাজসজ্জা।

বুধবার (১৭ জুন) সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভাস্থলের দিকে আসছেন। আগের জনসভাগুলোর মতো এবারও মাঠমুখী মানুষের ঢল থাকলেও শহরের চেহারায় নেই সেই চিরচেনা উৎসবের দৃশ্য।

স্থানীয়রা জানান, বিগত সময়ে বড় রাজনৈতিক জনসভা মানেই ছিল শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার-ফেস্টুনের বন্যা। দলীয় নেতাদের ছবি সম্বলিত বিলবোর্ড আর রঙিন তোরণে সয়লাব হয়ে যেত পুরো শহর। কিন্তু এবার সেই চিত্র একেবারেই অনুপস্থিত।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ পরিবর্তনের পেছনে একাধিক কারণ থাকতে পারে। দলীয় ও প্রশাসনিক কড়াকড়ি, পরিবেশ সচেতনতা কিংবা খরচ কমানোর প্রবণতা। সবকিছু মিলিয়ে দলগুলো এখন প্রচারণার ধরনে পরিবর্তন আনছে।

স্থানীয়রা বলছেন, এর আগে মৌলভীবাজারে বিভিন্ন সভা সমাবেশগুলো ঘিরে প্রচার-প্রচারণার নেতা-কর্মীদের ব্যানার-পোস্টারের আধিক্য ছিল চোখে পড়ার মতো। তবে এবার ব্যতিক্রমী এই চিত্রে শহর যেন অনেকটাই নিরব। কেবল জনসমাগমেই সীমাবদ্ধ রয়েছে আয়োজনের দৃশ্যমানতা।

অটোরিকশাচালক মনির হোসেন, রাস্তা-ঘাট আগে বিলবোর্ড, বড় বড় গেইট ও ব্যানারে ভরে যেত, চলাচলে সমস্যা হতো। এবার সেই ঝামেলা নেই, এটা আমাদের জন্য ভালো।

আগে বড় নেতা আসলে শহরজুড়ে ব্যানার-ফেস্টুনে ভরে যেত। এখন তেমন কিছু চোখে পড়ছে না। বলছিলেন চা দোকানি শফিক মিয়া।

ব্যবসায়ী বাসিত মিয়া বলেন, ব্যানার-ফেস্টুন হলে শহরে একটা উৎসবের আমেজ থাকত। এবার সেই অনুভূতিটা একটু কম লাগছে।

স্কুলশিক্ষক সায়মা আক্তার বলেন, আমি মনে করি, এটা একটা ভালো দিক। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকছে। অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন না থাকলে পরিবেশও ভালো থাকে।

এদিকে সাধারণ মানুষ বলছেন, শহরের সৌন্দর্য রক্ষার দিক থেকেও এটি ইতিবাচক উদ্যোগ হতে পারে। তবে রাজনৈতিক উৎসবের ঐতিহ্যগত রঙিন আবহ না থাকায় অনেকের কাছেই বিষয়টি কিছুটা অচেনা লাগছে। সব মিলিয়ে, জনসভা ঘিরে মানুষের আগ্রহ ও অংশগ্রহণ থাকলেও প্রচারণার দৃশ্যমান রূপে এসেছে স্পষ্ট পরিবর্তন। যা মৌলভীবাজারের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন একটি ধারা তৈরি করতে পারে।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ এবং পরে মৌলভীবাজার জেলা সদরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

পুলক পুরকায়স্থ/রিফাত/

মেসির হ্যাটট্রি গোলে আর্জেন্টিনার জয়, হিলিতে সমর্থকদের উচ্ছ্বাস

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:১৪ পিএম
মেসির হ্যাটট্রি গোলে আর্জেন্টিনার জয়, হিলিতে সমর্থকদের উচ্ছ্বাস
ছবি: খবরের কাগজ

বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিক গোলে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় দিনাজপুরের হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস, এবারের বিশ্বকাপ জয়ের আশাবাদ তাদের। 

এর আগে সকাল ৭টা বাজার আগেই প্রিয় দলের জার্সি পরে ও পতাকা হাতে নিয়ে শিশু থেকে বয়স্ক, বিভিন্ন বয়সি সমর্থকরা হিলির খাদ্যগুদাম মোড়ে বড় পর্দায় খেলা দেখতে হাজির হন।

খেলা শুরুর সঙ্গে সঙ্গে সমর্থকদের ভিড় বাড়তে থাকে গুদাম মোড় থেকে রাস্তা পর্যন্ত ছড়িয়ে যায় তাদের উপস্থিতি। 

প্রথমেই মেসি গোল করে আনন্দের জোয়ারে ভেসে যায় আর্জেন্টিনা সমর্থকরা যদিও অফসাইটের কারণে তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে একইভাবে আলজেরিয়া গোল করলে আর্জেন্টিনা সমর্থকরা কিছুটা হতাশ হয়ে পড়ে যদিও সেটি অফসাইটের কারণে বাতিল হয়। 

পরবর্তীতে মেসি গোল করে দলকে এগিয়ে নিলে নেচে গেয়ে বাঁশি বাজিয়ে আনন্দের জোয়ারে ভাসতে থাকে আর্জেন্টিনা সমর্থকরা। একে একে তিন গোল করলে সেই আনন্দের জোয়ার আরো বেড়ে যায়। মেসি ও আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের খেলা দেখে এবারের বিশ্বকাপ জয়ের আশাবাদ তাদের। সেই সঙ্গে অন্য দলের সমর্থকদের টিপ্পুনি কাটতেও ছাড়েননি তারা।

কুদ্দুস আলী/রিফাত/

নাটোরে বলাৎকার মামলায় ২ জন কারাগারে

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৩৪ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:৫১ এএম
নাটোরে বলাৎকার মামলায় ২ জন কারাগারে
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় কিশোরকে বলাৎকারসহ পৃথক মামলায় দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এ আদেশ দেন আদালত।

কিশোরকে বলাৎকার মামলার আসামি মিরাজ আলীর বয়স ৬০ বছর। অপর আসামীর নাম আকাশ (২৩)। তিনি একজন টিকটকার। লালপুর গ্রিনভ্যালি পার্কে এক বিদেশিকে হেনস্তা করার মামলারও আসামি তিনি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে জানান, গত ১০ জুন সন্ধ্যায় লালপুরের জয়রামপুর এলাকার এক আমবাগানে ১৬ বছর বয়সী কিশোরকে আম কুড়ানোর জন্য ডেকে নিয়ে যায় আসামি মিরাজ। এক পর্যায়ে ওই বাগানেই কিশোরকে বলাৎকার করা হয়। বিষয়টি জানতে পেরে ভিকটিমের বাবা মামলা করেন।

অপরদিকে গত ৮ জুন লালপুরের গ্রিনভ্যালিপার্কে টিকটকারর বন্ধু মিলনমেলার আয়োজন করে। ওই পার্কে বেড়াতে যান রূপপুর পারমাণবিক প্রজেক্টে কর্মরত দুই বিদেশি নাগরিক। ওই সময় তাদের হেনস্তার অভিযোগে মামলার মূল আসামি আকাশকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের কারাগারে পাঠান আদালত।

কামাল মৃধা/থিওটোনিয়াস/

চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:২০ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:৪১ এএম
চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস
ছবি: খবরের কাগজ

শিরোপা ধরে রাখার মিশনে শুরুতেই আর্জেন্টিনার চেনা দাপট, বাঁধভাঙা উচ্ছ্বাস চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আলজেরিয়ার বিপক্ষে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে আর্জেন্টিনা। 

বুধবার (১৭ জুন) ভোর থেকেই কলেজ প্রাঙ্গণের সামনে জড়ো হতে শুরু করেন আর্জেন্টিনা সমর্থকরা। কারও গায়ে প্রিয় দলের জার্সি, কারও হাতে আর্জেন্টিনার পতাকা, আবার কেউ মুখে এঁকেছেন দলের রঙ। খেলা শুরুর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা। প্রতিটি আক্রমণ, প্রতিটি সুযোগ আর মেসির প্রতিটি গোল যেন নতুন করে প্রাণের সঞ্চার করছিল সমর্থকদের মাঝে।

দলের প্রাণভোমরা লিওনেল মেসি অসাধারণ হ্যাটট্রিক করে একাই নিশ্চিত করেন ৩-০ গোলের জয়। তার দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চাঁদপুরের ফুটবলপ্রেমীরাও।

আর্জেন্টিনার এই দাপুটে জয়কে ঘিরে চাঁদপুরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা দলবেঁধে খেলা দেখতে জড়ো হন। বিশেষ করে চাঁদপুর সরকারি কলেজের অডিটোরিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শুরুর আগ থেকেই সেখানে ছিল উৎসবের আমেজ।

মেসির প্রথম গোলের পরই আনন্দে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। দ্বিতীয় গোলের পর চারদিকে শোনা যায় করতালি, শিস আর উল্লাসধ্বনি। আর হ্যাটট্রিক পূর্ণ হতেই পুরো অডিটোরিয়াম যেন রূপ নেয় ছোট্ট এক আর্জেন্টিনায়। অনেককে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরতে, ছবি তুলতে ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তগুলো শেয়ার করতে দেখা যায়।

আয়োজক মার্জুক ঐশ্বর্য বলেন, আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের জায়গা। প্রথম ম্যাচে মেসির অসাধারণ তিন গোলে আমরা দারুণ খুশি। বিশ্বের অনেক দল ভালো খেলে, তবে আমাদের কাছে সেরা দল আর্জেন্টিনাই। দলের এমন শুরু আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে।

সমর্থকদের মতে, টুর্নামেন্টের শুরুতেই এমন দুর্দান্ত পারফরম্যান্স নতুন করে শিরোপা ধরে রাখার আশা আরও জোরালো করেছে। চাঁদপুরের ফুটবলপ্রেমীদের বিশ্বাস, নিজেদের সেরা খেলাটা ধরে রাখতে পারলে বিশ্বচ্যাম্পিয়নদের সামনে আরও বড় সাফল্য অপেক্ষা করছে।

ফয়েজ/খাদিজা রুমি/

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:০৫ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:৪০ এএম
লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর
নিহত স্কুল ছাত্র মেহেদী হাসান। ছবি: খবরের কাগজ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার উদয়পুরে ফরিদ আহম্মেদ ভূঁইয়া একাডেমির এক আবাসিক ছাত্রের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়টিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। 

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা থেতে রাত পর্যন্ত হাজার হাজার গ্রামবাসী জড়ো হয়ে এ ভাঙচুর চালান।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার একটু আগে বিদ্যালয়টির আবাসিক ভবনের একটি কক্ষ থেকে অষ্টম শ্রেণির আবাসিক ছাত্র মেহেদী হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বিদ্যালয় কর্তৃপক্ষ। মেহেদী হাসানের মৃত্যুর ঘটনা এলাকায় প্রচার হলে প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় ক্ষুব্ধ এলাকাবাসী।

মেহেদী হাসান উপজেলার সোনাপুর বাজারের জিয়া উদ্দিনের ছেলে। সে এই স্কুলের আবাসিক ছাত্র।

মঙ্গলবার সন্ধ্যায় হোস্টল থেকে মেহেদীর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী শিক্ষক কর্তৃক পিটিয়ে হত্যার অভিযোগ তোলে প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে বিক্ষোভ শুরু করেন।

তারা সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১২টায় পর্যন্ত দফায় দফায় হামলা ও ভাঙচুর চালান।

মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মেহেদী হাসানের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে স্থানীয়রা অভিযোগ করেন, মেহেদী হাসানকে নির্যাতন ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। প্রতিষ্ঠানের শিক্ষকরা তাকে হত্যা করে বলে দাবি করেন শিক্ষার্থীর স্বজন ও এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, 'শিক্ষার্থীর মৃত্যুর জেরে প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কী কারণে ঘটনাটি ঘটেছে, সেটা বের করা হবে। হত্যা না স্বাভাবিক ঘটনা সেটা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

রফিকুল ইসলাম/আজহার/