২০১৮ সালে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে ছাত্র ও তাবলীগের লোকজনের ওপর সা'দপন্থীদের হামলার বিচার এবং সা'দপন্থীদের ইজতেমার মাঠ দখলের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর টঙ্গী-সিলেট ও টঙ্গী পূর্ব থানার মুল গেইটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে জুমার নামাজের পর টঙ্গীসহ পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদের মুসল্লিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টঙ্গী পূর্ব থানা গেইটে অস্থান নেয়। সেখানে তারা সা'দপন্থীদের ২০১৮ সালের হামলা, মানহানির মামলা ও কর্মকাণ্ডের বিচার দাবি করে।
পরে দেশের বিভিন্ন ওলামায়ে কেরামের ঊর্ধ্বতন মুরুব্বীরা টঙ্গী পূর্ব থানায় উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনারের বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।
পলাশ প্রধান/মাহফুজ