ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
ব্রাজিলিয়ানদের সুখবর দিলেন নেইমার দেশের ১৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পড়ে পাওয়া গল্প থেকে ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত ইরান-ইসরায়েলের হামলা বন্ধ হলেও হুমকি চলছে দিনাজপুরে বেড়ার হোটেলে নিম্নমানের খাবারসহ একাধিক অভিযোগ ইরানে হামলা চালালে একাই লড়তে হবে: নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বকাপ নিয়ে অনারের ক্যাম্পেইন, ফোন-ট্যাবলেটসহ পুরস্কার জেতার সুযোগ বিশ্বকাপের আগে জয়ের ধারায় ফিরল স্পেন ইরান ও হিজবুল্লাহ আগের চেয়েও দুর্বল: নেতানিয়াহু বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স টিভিতে আজকের খেলা ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সিলেটে বালুচাপা দেওয়া ভারতীয় জিরাসহ চোরাইপণ্য জব্দ, গ্রেপ্তার ২ টাঙ্গাইলে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন পদ্মায় গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত সবজির দাম অনেকটা সহনীয়, মাংসের দোকানে এখনো নেই ক্রেতা আদিতমারীতে মাদরাসাছাত্র লাদেনকে ছুরিকাঘাতে হত্যা জয়পুরহাট জেলা যুবদলের সদস্যসচিব বহিষ্কার লোকসভায় তৃণমূলে ভাঙন, মমতাকে ছাড়লেন ২০ সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ বোয়ালখালীতে প্রবাসীকে হত্যায় গ্রেপ্তার ১ মানসিক রোগ নির্ণয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন কেমন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র মুখ, নয়ন ও চরণ নওগাঁয় চড়ামূল্যে কিনতে হচ্ছে ফ্রুট ব্যাগ শঙ্কায় আমচাষিরা মাদারীপুর সদর থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চকরিয়া থেকে অপহৃত ৫ জনকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার
Nagad desktop

বান্দরবানে সেনাবাহিনীর উপহারসামগ্রী বিতরণ

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম
বান্দরবানে সেনাবাহিনীর উপহারসামগ্রী বিতরণ
বড়দিন উপলক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনী উপহারসামগ্রী বিতরণ করেন। ছবি: খবরের কাগজ

বান্দরবানের দূর্গম এলাকার বিভিন্ন চার্চে আসন্ন বড়দিন উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

রবিবার (২২ ডিসেম্বর) রুমা সেনা জোন (৩৮ ই বেঙ্গল) এর রনিপাড়া, পাইক্ষ্যংপাড়া, ক্যাপলংপাড়া ও খামতাংপাড়ার বিভিন্ন চার্চ ও স্থানীয় মানুষদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্যাম্পের ক্যাম্প কমান্ডাররা।

তারা বলেন, বড়দিন শান্তি, ভালোবাসা ও সহমর্মিতার বার্তা বহন করে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আমরা এই বার্তাকে আরও সুদৃঢ় করতে চাই। পাড়াবাসীদের সহায়তা, একতা, উন্নয়ন ও সম্প্রীতির পথকে আরও সহজ করবে।

উপহারসামগ্রী বিতরণ কার্যক্রম চলাকালীন ক্যাম্প কমান্ডাররা পাড়াবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।  

স্থানীয় মানুষকে আসন্ন বড়দিনের অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তারা। পাড়াবাসী সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাহাত/ সাদিয়া নাহার/

দিনাজপুরে বেড়ার হোটেলে নিম্নমানের খাবারসহ একাধিক অভিযোগ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:১০ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১১:৫৪ এএম
দিনাজপুরে বেড়ার হোটেলে নিম্নমানের খাবারসহ একাধিক অভিযোগ
ছবি: খবরের কাগজ

দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকার পরিচিত রেস্টুরেন্ট ‘বেড়ার হোটেল’-এর বিরুদ্ধে  নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশন, অতিরিক্ত দাম, গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং গ্রাহকদের হেনস্তার একাধিক অভিযোগ উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত অভিযোগ প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভুক্তভোগীদের দাবি, হোটেলটিতে পরিবেশিত কিছু খাবারে দুর্গন্ধ পাওয়া গেছে এবং খাবারের মান নিয়ে প্রশ্ন তুললেও কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো সমাধান দেয়নি। এছাড়া দীর্ঘদিন ধরে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার ও অস্বাভাবিক মূল্য নেওয়ার অভিযোগও রয়েছে বলে তারা জানান।

ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, ‘গতকাল রাতে খাবার খেতে গিয়ে গরুর মাংসে দুর্গন্ধ পাই। খাওয়ার সময় আমাদের মনে হয়েছে এটি গরুর মাংস নয়, মহিষের মাংস হতে পারে। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালেও তারা গুরুত্ব দেয়নি। বরং আমাদের অভিযোগকে গুরুত্বহীন হিসেবে দেখেছে।’

আরেক ভুক্তভোগী রানা বলেন, ‘আমরা ছয় বন্ধু এক সঙ্গে রাতের খাবার খেতে গিয়েছিলাম। পরিবেশিত মাংস, আলু ভর্তা, সবজি ভর্তাসহ কয়েকটি খাবার ছিল অত্যন্ত নিম্নমানের ও অরুচিকর। পরে মালিককে বিষয়টি জানাতে গেলে তিনি সমাধান না দিয়ে আমাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিলে সেখানে শত শত মানুষ একই ধরনের অভিজ্ঞতা মন্তব্যে উল্লেখ করেন। এতে বোঝা যায়, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।’

অভিযোগ রয়েছে, সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খাবারের মান নিয়ে প্রশ্ন তুললে অনেক সময় তাদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করা হয়। কেউ প্রতিবাদ করলে হেনস্তার শিকার হওয়ার ঘটনাও ঘটেছে বলে কয়েকজন গ্রাহক দাবি করেছেন।

বেড়ার হোটেলটির মালিক হাসান আলী বলেন, ‘আমি নিজেও ওই রান্না খেয়েছি। আমার কাছে তো কোনো সমস্যা মনে হয়নি। একেকজন মানুষের রুচি একেক রকম। আগে তো কেউ এভাবে অভিযোগ করেনি, এবার আপনারা বলছেন। আরও যদি কয়েকজন অভিযোগ করেন, তাহলে বিষয়টি দেখব।’

তিনি আরও বলেন, ‘সবাইকে খুশি রাখা সম্ভব না। কারও ভালো লাগতে পারে, কারও নাও লাগতে পারে।’

এদিকে বিষয়ে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘হোটেলটির বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক অভিযোগ আমরা পেয়েছি। কয়েকদিন আগে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। সে সময়ও হোটেল মালিকের আচরণ সন্তোষজনক ছিল না।’

তিনি আরও বলেন, খাদ্যের মান, মূল্য তালিকা, ভোক্তা হয়রানি ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সুলতান মাহমুদ/খাদিজা রুমি/

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:০৬ এএম
ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ২৬ শিশু ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন।

গত শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলার রামপুর গ্রামের থেকে ৬ বছরের শিশু ছেলেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি তীব্র অপুষ্টি, রক্তে সংক্রমণজনিত বিষক্রিয়া (সেপটিসেমিয়া), মস্তিষ্কের প্রদাহ (এনসেফালাইটিস) এবং কর্নিয়ার আলসারে (চোখের স্বচ্ছ পর্দায় ঘা) ভুগছিল। সোমবার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মঙ্গলবার (৯ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ৯ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৮৬ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৬ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৮৩৬ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কামরুজ্জামান মিন্টু/অন্তরা

সিলেটে বালুচাপা দেওয়া ভারতীয় জিরাসহ চোরাইপণ্য জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২৪ এএম
সিলেটে বালুচাপা দেওয়া ভারতীয় জিরাসহ চোরাইপণ্য জব্দ, গ্রেপ্তার ২
পুলিশের পৃথক দুটো অভিযানে ভারতীয় জিরার বস্তাসহ চোরাইপণ্য। ছবি: খবরের কাগজ

সিলেটের দুটো থানায় পুলিশের পৃথক অভিযানে বালুচাপা দিয়ে ভারতীয় জিরাসহ ৩৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ করেছে। চোরাচালানির সঙ্গে জড়িত দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।  

সোমবার (৮ জুন) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)মিডিয়া সেল থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। যোগাযোগ করলে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি মিডিয়া) মো. মনজুরুল আলম দুটো অভিযানের বিষটি নিশ্চিত করেছেন।

এসএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৭ জুন) সন্ধ্যার দিকে এএসআই এখলাছুর রহমান জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ বটেরতল পয়েন্টের দক্ষিণ পাশে চেকপোস্ট পরিচালনা করে বালুবোঝাই একটি ট্রাকে লুকিয়ে রাখা ৭৫ বস্তায় মোট ২২৫০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ সাদিকুর রহমান(৩২) নামের একজন বাহককে আটক করেন। 

এ ঘটনায় করা মামলায় আটক সাদিকুরকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা ৭৫ বস্তা ভারতীয় জিরার মূল্য প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা। চোরাচালানে ব্যবহৃত ট্রাক ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে গত শনিবার রাতে এসএমপির দক্ষিণ সুরমা থানার এসআই মো. কামরুজ্জামান কদমতলীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে ২১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকার চোরাচালানির ভারতীয় মালামাল জব্দ করে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে। তার নাম সবুজ লিটন (৩৮)। চোরাইপণ্যের মধ্যে ভারতীয় প্রসাধনসামগ্রীসহ আমাদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ সর্বমোট ২১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকার চোরাইপণ্য জব্দ করা হয়। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সবুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্তরা/

টাঙ্গাইলে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২১ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:৫৬ এএম
টাঙ্গাইলে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে সচিবালয়ের কর্মচারী আলমগীর হোসেনের বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাদরাসাশিক্ষর্থী ও এলাকাবাসী।

সোমবার (৮ জুন) দাইন্যা চেীধুরী পুর্বপাড়া মাদরাসা কবরস্থান উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন দাইন্যা ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ ওয়াহেদ মাসুদ, কবরস্থান কমিটির সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক আজিজুল, জাহিদ, মাওলানা মো. জোবায়ের হোসেনসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা ।

কবরস্থানের জয়গা দখল নেওয়া সচিবালয়ের কর্মচারী আলমগীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও করস্থানের জায়গায় যাতে কেউ কোনো স্থাপনা করতে না পারে, মানববন্ধন থেকে সরকারের প্রতি সেই অনুরোধ জানান এলাকাবাসী।

জুয়েল রানা/খাদিজা রুমি/

পদ্মায় গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২১ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:৪৭ এএম
পদ্মায় গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত
ছবি: খবরের কাগজ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির দিঘিরপাড় ইউনিয়নের মিতারাঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।
 
সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
 
খবর পেয়ে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
 
নিখোঁজ গৃহবধূ মিতারা গ্রামের মৃত সেন্টু শেখের স্ত্রী। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
 
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নিখোঁজের খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীও উদ্ধাকাজে সহযোগিতা করছেন।
 
মঈনুদ্দিন আহমেদ/আজহার