ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায় ৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার গুণটি কী? মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষেই বিদায় নিল ৪ দল ফ্রান্সের কাছে হারলেও গর্বিত ইরাকি সমর্থকেরা টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, অব্যাহতি আরও ২ জনের রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬ অ্যান্টি-করোসিভ প্রেম কাপ্তাই হ্রদে নাব্যসংকটে লঞ্চ চলাচল সীমিত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ফুটবল বিশেষজ্ঞ বউ ডাকসুর জিএস গোলাম রাব্বানীর পদ বাতিল ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু আক্রমণের ধারা নষ্ট করতে চান না টুখেল উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের: ডিএমপি কমিশনার ‘সোমেশ্বরী’র পরিচালক নওশাবা মৌলভীবাজারে মধ্যরাতে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস জামালপুরে লাগেজে মিলল যুবকের মরদেহ পাঠকের গল্প : একটি খালি বেডের গল্প

সাত মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ এএম
আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ এএম
সাত মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ
হবিগঞ্জের সদর উপজেলার জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে গেছে। ছবি: খবরের কাগজ

চলতি বছরের জুনে হবিগঞ্জের সদর উপজেলার জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। এতে বিলীন হয়ে যায় বিস্তীর্ণ এলাকার বিভিন্ন শস্য, মাছের ঘের ও ঘরবাড়ি। পরে আগস্টে বন্যায় সেই ভাঙন আরও তীব্র আকার ধারণ করে। এতে প্রায় ২০০ ফুট প্রশস্ত হয়ে যায়। বর্তমানে ভাঙনকবলিত জায়গাটি বিশাল খাদে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, বাঁধের সড়ক দিয়ে জেলার সদর উপজেলার লোকড়া, রিচি এবং লাখাই উপজেলার করাব ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ চলাচল করেন। এমনকি পাশের জেলা কিশোরগঞ্জের মানুষও এদিকে আসা-যাওয়া করেন। সদর উপজেলার কাশিপুর, চানপুর, গোপালপুর, মথুরানগর, জয়নগর, ইসলামপুর, যাদবপুরসহ অনেক গ্রামের মানুষের শহরে আসার একমাত্র রাস্তা এটি। কিন্তু বর্তমানে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ভাঙনকবলিত জায়গা পর্যন্ত গিয়ে বাকি পথ নৌকায় যেতে হচ্ছে। এতে বন্ধ রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন। দীর্ঘ সাত মাসেও মেরামত করা হয়নি ভাঙনকবলিত জায়গাটি। এ কারণে সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে চলতি বোরো মৌসুমে ঝুঁকিতে পড়তে পারে বিস্তীর্ণ হাওরের কয়েক শ একর ফসলি জমি। এতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। তাদের দাবি, বাঁধটি দ্রুত মেরামত করা না হলে নদীতে পানি এলেই তলিয়ে যাবে বিস্তীর্ণ হাওরের কয়েক শ একর বোরো ফসল। এ ছাড়া বন্যায় ঝুঁকিতে আছে জেলা শহরের নিম্নাঞ্চলসহ অনেক গ্রাম। ভাঙা জায়গাটি মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে বারবার যোগাযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি বলে জানান স্থানীয়রা। এ নিয়ে গ্রামবাসীর কয়েক দফা বৈঠকও হয়েছে।

জালালাবাদ এলাকার স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘আমরা প্রতিদিনের কাজে শহরে যেতে পারি না। আগে সহজেই সাইকেল, অটোরিকশা বা হেঁটে যেতাম। এরপর আমরা নৌকায় পার হতাম। তবে শীতে পানি কমে গেলে পারাপারে অনেক কষ্ট হয়।’ তিনি আরও বলেন, ‘সাত মাস ধরে অনেক কষ্টে চলাচল করছি। কিন্তু জায়গাটি মেরামত করা হচ্ছে না। আমি সরকারকে অনুরোধ করব, দ্রুত যেন বাঁধের জায়গাটি মেরামত করা হয়।’

স্থানীয় কৃষক আব্দুল কাইয়ুম বলেন, ‘হাওরের জমিতে এবার বোরোর চাষ হবে কি না, সেটা নিশ্চিত না। আমরা ফসলের আবাদ করার সাহস পাচ্ছি না। কারণ বাঁধ যদি মেরামত করা না হয়, তাহলে নদীর স্রোতে হাওরের ফসল ডুবে যাবে। তাই ফসল বাঁচাতে সরকারের দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

জাহাঙ্গীর মিয়া নামে আরেক কৃষক বলেন, ‘আমাদের জীবিকা নির্ভর করে হাওয়ের জমির ওপর। যদি বাঁধ মেরামত না হয়, তাহলে একেবারে নিঃস্ব হয়ে যাব। ফসলের ক্ষতি মানে আমাদের সারা বছরের ক্ষতি। হাজার হাজার কৃষক বাঁধের দিকে থাকিয়ে আছেন, কখন মেরামত করা হবে।’

সদর উপজেলার লুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়সার রহমান বলেন, ‘আমাদের হাওরে জেলার সবচেয়ে বেশি বোরো ফসলের আবাদ হয়। কিন্তু জালালাবাদে খোয়াই নদীর বাঁধ সাত মাসেও মেরামত করা হয়নি। এখন বোরো মৌসুম। শত শত মণ ধান ঝুঁকিতে রয়েছে। এখনো বাঁধ মেরামত শুরু হয়নি। কবে কাজ শুরু হবে, কবে শেষ হবে কেউ বলতে পারে না। দেখা যাবে, চৈত্রের প্রথমেই নদীতে পানি এলে পুরো হাওর তলিয়ে যাবে। আমি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ করছি, যেন দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়।’

সদর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সামিউল আজম বলেন, ‘বাঁধ মেরামতের জন্য গত সেপ্টেম্বরে আমরা সার্কেল অফিসে ‘ডিজাইন ডেটা’ পাঠিয়েছি। বাঁধের ওই অংশটি মেরামতে ব্যয় হবে প্রায় অর্ধকোটি টাকা। তবে এখনো বরাদ্দ পাইনি। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। তবে আশা করছি, শিগগিরই মেরামতের কাজ শুরু করতে পারব।’

মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:২১ পিএম
মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া মাহী (১৪) হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মারিয়া হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। একজন স্কুলছাত্রীর এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসী গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। তারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এর আগে, গত ১৫ জুন নিখোঁজ হওয়ার ছয় দিন পর সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মারিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার নিহতের মা কামরুন্নাহার বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসাদ জামান/রিফাত/

লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:১০ পিএম
লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত
ছবি: খবরের কাগজ

ভোলার লালমোহন উপজেলায় খালের ওপর নির্মিত একটি আয়রন ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খাদে পড়ে নাঈম (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার আল আমিন (১৪) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চতলা বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম চতলা এলাকার বাসিন্দা। তিনি ফরিদ মিয়ার ছেলে। আহত আল আমিন বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালবাহী ট্রাকটি চতলা বাজারসংলগ্ন খালের ওপর নির্মিত আয়রন ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটির পূর্ব পাশ ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে এসে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ এবং এলাকায় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

ইমতিয়াজুর রহমান/রিফাত/

ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের দেবীগঞ্জে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগে ছড়িয়ে পড়া ভিডিওর পর অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিআইওর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে অভিযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাকে বদলির জন্য একটি প্রজ্ঞাপন জারি করে। মঙ্গলবার দুপুর ১২টায় প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত হয়েছি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (প্রথম শ্রেণি) বাবুল চন্দ্র রায়কে তার বর্তমান কর্মস্থল থেকে (দেবীগঞ্জ) বদলিপূর্বক সংযুক্ত করা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে (দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে) যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওইদিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযুক্ত তার বর্তমান কর্মস্থলেই রয়েছেন। আগামীকাল বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একটি টিম সরেজমিনে এসে বিষয়টি তদন্ত করবেন। 

গতকাল সোমবার দুপুরে ক্যালকুলেটরে হিসেব করে ঘুষ নেওয়ার অভিযোগের ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

 রনি মিয়াজী/খাদিজা রুমি/

রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:৩৭ পিএম
রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬
রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৬ জন আসামি। ছবি: খবরের কাগজ
রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, সন্ত্রাসী, দাঙ্গাবাজ এবং মাদককারবারিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সোমবার (২২ জুন) রাতে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
 
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড, দাঙ্গা সৃষ্টি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।
 
অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রাঙামাটি জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবির, নানিয়ারচর থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মিজানসহ বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন।
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
 
জিয়াউর রহমান/আজহার

কাপ্তাই হ্রদে নাব্যসংকটে লঞ্চ চলাচল সীমিত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:১৫ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
কাপ্তাই হ্রদে নাব্যসংকটে লঞ্চ চলাচল সীমিত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ
কাপ্তাই হ্রদের নাব্যতা সংকটে অচল নৌযোগাযোগ; ঘাটে ঠায় দাঁড়িয়ে আছে সারি সারি নৌযান। ছবি: খবরের কাগজ

মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে রাঙামাটির কাপ্তাই হ্রদে নাব্যসংকটের কারণে জেলা সদরের সঙ্গে ছয় উপজেলার নৌপথে বড় নৌযান চলাচল সীমিত হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত পাঁচ লাখ মানুষ।

স্থানীয়রা বলছেন, ১৯৬০ সালে একমাত্র কর্ণফুলী পানিবিদ্যুৎ প্রকল্পের জন্য তৈরি হয় বহুমুখী এই কাপ্তাই হ্রদ। কিন্তু দীর্ঘ এই সময়ে একবারও খনন কিংবা সংস্কার করা হয়নি। ফলে দখল, দূষণ আর মানবসৃষ্ট বর্জ্যের সঙ্গে পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় কাপ্তাই হ্রদে দেখা দিয়েছে নাব্যসংকট।

এ কারণে রাঙামাটির জেলা শহরের সঙ্গে নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম যাত্রীবাহী লঞ্চ চলাচল সীমিত হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই ছয় উপজেলার মানুষ।

ইঞ্জিনচালিত ছোট দেশীয় নৌকায় চড়ে আর হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে দুর্গম উপজেলাবাসীকে। পণ্য পরিবহনে দুর্ভোগের সঙ্গে খরচও বেড়েছে কয়েকগুণ। এতে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। 

হ্রদে চলাচলকারী ৪২টি যাত্রীবাহী লঞ্চ ও ৩০০ ছোটবড় ইঞ্জিনবোট বন্ধ হওয়ায় নৌযান মালিকদের দৈনিক ক্ষতি হচ্ছে ১৫ লাখ টাকার বেশি। বিকল্প উপায়ে পণ্য পরিবহন ও যাতায়াতে যাত্রীদের গুনতে হচ্ছে বেশি টাকা ও সময়। আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন পাঁচ হাজার নৌযানশ্রমিক।

কাপ্তাই হ্রদ রক্ষা ও নৌযোগাযোগ স্বাভাবিক রাখতে দ্রুত হ্রদ খননের দাবি জানিয়েছেন রাঙামাটিবাসী।

রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তনয় কান্তি ত্রিপুরা বলেন, কাপ্তাই হ্রদ খননের দাবি দীর্ঘদিনের। তবে এরমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের ৬৮৭ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প শেষ হলে রাঙামাটিবাসী এর সুবিধা ভোগ করবেন।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, পানি উন্নয়ন বোর্ড কাপ্তাই হ্রদ খননের জন্য প্রকল্প নিয়েছে। বর্ষা মৌসুমের পরেই হয়তো কাজ শুরু হবে আশা করছি। তখন এই এ সমস্যা আর থাকবে না।

জিয়াউর রহমান/আজহার/