ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
লোকসভায় তৃণমূলে ভাঙন, মমতাকে ছাড়লেন ২০ সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ মানসিক রোগ নির্ণয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন কেমন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র মুখ, নয়ন ও চরণ মাদারীপুর সদর থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চকরিয়া থেকে অপহৃত ৫ জনকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার ঈশ্বরগঞ্জে অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে  ডিজেল জামায়াত কর্মীর কোমরে মিলল তিনটি বিদেশি পিস্তল ৫ হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু অধিকারী যন্ত্রের ছোঁয়ায় মাঠে নতুন সম্ভাবনা নোংরা পানিতে সয়লাব খুলনার প্রবেশদ্বার সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪ গুরুত্বপূর্ণ খনিজে চীনের আধিপত্য হাবিপ্রবির গবেষণায় ব্যাগিং পদ্ধতিতে লিচুর ক্ষতিরোধ সম্ভব দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি বরিশালে জনবল ছাড়াই হাসপাতাল উদ্বোধনের প্রস্তুতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন বিচারিক প্রক্রিয়ার এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত লোডশেডিং ও বৈরী আবহাওয়ায় কক্সবাজার পর্যটনে ধস খামেনির মৃত্যুর ১০০ দিন পার: যুদ্ধ-পরবর্তী ইরান নিয়ে বাড়ছে নানা প্রশ্ন এনসিটি ইজারা প্রক্রিয়া এগিয়ে নিতে চায় সরকার, সোচ্চার শ্রমিক-কর্মচারীরা বিদ্যুৎ মূল্যবৃদ্ধিতে রডের দাম টনে বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস প্রত্যাহার জীবনসংগ্রামে লোকগানের বরপুত্র অনিল হাজারিকা বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে চট্টগ্রামে শিক্ষকের ৮ হাজার পদ শূন্য সাক্ষাৎকার শেষ না করেই চলে গেলেন ট্রাম্প ১০ কার্যদিবস পর কমল সূচক, লেনদেনেও ভাটা বরিশাল বিভাগে কমেছে ইলিশের উৎপাদন ৯ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল
Nagad desktop

চট্টগ্রাম থেকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পিএম
চট্টগ্রাম থেকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় নোঙর করে রাখা লাইটার জাহাজ। ফাইল ছবি।

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের মাস্টারসহ সাত শ্রমিকের হত্যার ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। সংগঠনটির সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামেও সব ধরণের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে চট্টগ্রাম থেকে সব ধরণের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। 

বর্তমানে লাইটারেজ জাহাজসহ সব পণ্যবাহী নৌযান চট্টগ্রামের পতেঙ্গার সি-বিচ থেকে রাসমণিঘাট পর্যন্ত নোঙর করা আছে।

এর আগে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অফিস সচিব আতিকুল ইসলাম টিটু স্বাক্ষরিত এক বিবৃতিতে নৌযানে লাগাতার কর্মবিরতির ডাক দেওয়া হয়। ওই ‍বিবৃতিতে চার দফা দাবি তুলে ধরা হয়।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবী আলম খবরের কাগজকে বলেন, ‘রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরণের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র সাধারণ যাত্রীবাহী নৌযান চলবে। তবে আমাদের একটা নিয়ম রয়েছে। লাগাতার কর্মবিরতি শুরু হওয়ার আধাঘন্টা আগেও কোন নৌযান পণ্য নিয়ে চট্টগ্রাম ছেড়ে গেলে সে তার গন্তব্য যেতে কোনো বাধা দেওয়া হয় না। আমাদের কিছু নৌযান গত রাতে পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে। সেগুলো পণ্য পৌঁছে দিয়ে আর চলাচল করবে না।’

চার দফা দাবির মধ্যে রয়েছে- মেঘনা নদীতে হরিনা ঘাটের কাছে এম ভি আল-বাখেরা জাহাজে সন্ত্রাসী কায়দায় নির্মম হত্যাকাণ্ডে মাস্টারসহ সাত শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা এবং নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি-ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। 

বিবৃতিতে আরও বলা হয়, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ২৬ ডিসেম্বর রাত ১২টা থেকে মালবাহী, তৈল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব ধরণের পণ্যবাহী নৌযান শ্রমিকরা লাগাতার কর্মবিরতি সফল করতে সব বেসিক ইউনিয়ন ও শাখাসমূহের নেতারা সব নৌযান শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে। তবে সাধারণ যাত্রীদের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরণের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

তারেক মাহমুদ/সাদিয়া নাহার/

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:০২ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
কোটি টাকার ভারতীয় শাড়ি। ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে এক কোটি ২৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। 

সোমবার (৮ জুন) বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব শাড়ি জব্দ করে। রাতে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার চন্ডিদ্বার সীমান্ত ফাঁড়ির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,০১০ পিস ভারতীয় উন্নতমানের শাড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজিজুল সঞ্চয়/অন্তরা

মাদারীপুর সদর থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪৫ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:০৮ এএম
মাদারীপুর সদর থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা
কঠোর নিরাপত্তায় মাদারীপুর সদর থানা। ছবি: খবরের কাগজ

মাদারীপুর সদর থানা থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও ৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে সবুজ ও নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, সবুজ একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

প্রত্যক্ষদর্শীরা খবরের কাগজকে জানান, আরিফ চৌকিদারকে আটকের কারণ জানতে চাইলে স্থানীয়রা তার নামে থাকা ওয়ারেন্ট দেখতে চান। এ নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা উত্তেজনায় রূপ নেয়। পরে পুলিশ আটক দুজনকে সদর থানায় নিয়ে আসে। এ সময় পুলিশের পিকআপভ্যানে স্বেচ্ছায় আরও ৪-৫ জন যুবক উঠে বসেন।

পুলিশ খবরের কাগজকে জানান, থানায় আনার পথে ও পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। আটকরা হলেন- শান্ত ঢালী (২০), সালমান ঢালী (১৯), আবির ঢালী (১৯), আজিম ঢালী (১৮) ও সাহেব বেপারী (১৭)। তাদের সবার বাড়ি নতুন মাদারীপুর এলাকায়।

এ দিকে দুই আসামিকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে তাদের স্বজন ও সমর্থকরা সদর থানার সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর থানাকে ঘিরে শৃঙ্খলারক্ষাকারী বাহিনী এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফা‌রিয়া র‌ফিক ভাবনা খবরের কাগজকে জানান, সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তেও কাজ করছে পুলিশ।

রফিকুল ইসলাম/থিও/

ঈশ্বরগঞ্জে অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে  ডিজেল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৫০ এএম
ঈশ্বরগঞ্জে অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে  ডিজেল
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীতে অবৈধভাবে প্লাষ্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদনের অভিযোগ উঠেছে। এতে ওই এলাকায় দেখা দিয়েছে শ্বাসজনিত রোগসহ পরিবেশ বিপর্যয়।

জানা যায়, ইউনিয়নের গলকুন্ডা গ্রামে পরিবেশ অধিদপ্তরের বিনা অনুমতিতে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদনের কারখানা গড়ে উঠেছে।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে গড়ে উঠা কারখানাগুলোতে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল তৈরি হচ্ছে। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। ধোঁয়ার কারণে বিভিন্ন প্রজাতির গাছপালায় মরক দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ - প্রশাসনকে জানানোর পরও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, লাইন্সেস আছে কি না? এমন প্রশ্নের জবাবে কারখানার মালিক রতন মিয়া জানান, ‘উপজেলা থেকে অফিসার এসে দেখে গেছে। তারা তো কোন আপত্তি করেনি।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, ‘আঠারবাড়ীতে এমন কারখানা আছে আমার জানা নেই।’

ইউএনও সানজিদা রহমান বলেন, ‘উপজেলায় এমন কোনো কারখানা আছে বলে আমার জানা নেই। বিষয়টি আমি দেখব।’ 

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক খবরের কাগজকে বলেন, ‘এ বিষয়ে ডিডির (ডেপুটি ডিরেক্টর) সঙ্গে কথা বলতে হবে।’

ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, ‘কারখানা মালিকের প্রাথমিক আবেদনটি বাতিল করে কারখানাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

ফয়সল/তামান্না রুপা/

জামায়াত কর্মীর কোমরে মিলল তিনটি বিদেশি পিস্তল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪০ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
জামায়াত কর্মীর কোমরে মিলল তিনটি বিদেশি পিস্তল
আটক ব্যাক্তি। ছবি: খবরের কাগজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. রাহিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করেছে পুলিশ। 

সোমবার (৮ জুন) সন্ধ্যায় গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনের চেকপোস্টে তাকে আটক করা হয়। 

আটক মো. রহিম গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান চলাকালে মোটরসাইকেলে করে চেকপোস্ট অতিক্রমের সময় রাহিমকে থামানো হয়। এ সময় আচরণ সন্দেহজনক মনে হলে তার শরীরে তল্লাশি চালানো হয়।

এক পর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, অস্ত্রসহ আটক রাহিম স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতে প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনে নির্বাচনী কার্যক্রমে যুক্ত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রাতে নোয়াখালী জেলা জামায়াতের আমীর মোহাম্মদ ইসহাক খন্দকার বলেন, বিষয়টি আমার জানা নাই। বিস্তারিত খোঁজ খবর নিয়ে পরে জানানো হবে।

ইকবাল হোসেন মজনু/অন্তরা

যন্ত্রের ছোঁয়ায় মাঠে নতুন সম্ভাবনা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৩২ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৪৬ এএম
যন্ত্রের ছোঁয়ায় মাঠে নতুন সম্ভাবনা
ছবি: খবরের কাগজ

কৃষকের ঘাম আর মাটির গন্ধে গড়ে ওঠে দেশের খাদ্যভাণ্ডার। সেই কৃষিকেই আরও আধুনিক ও উৎপাদনমুখী করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি।

সোমবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের মধ্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে বাস্তবায়নাধীন ‘টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় কৃষকদের মধ্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। উদ্যোগটির লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, শ্রম ও সময় সাশ্রয় এবং প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, জেলা বিএনপির সদস্য মো. বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইকবাল হোসেন ভূঁইয়া, দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আয়েত আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা খবরের কাগজকে বলেন, 'কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার বিভিন্ন প্রযুক্তিনির্ভর কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতে প্রকল্পের আওতায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। এতে উৎপাদন ব্যয় কমবে, শ্রম সাশ্রয় হবে এবং কৃষি উৎপাদন আরও বাড়বে'।

মাঠের পরিশ্রমকে সহজ করতে কৃষকের হাতে প্রযুক্তির এই সহায়তা নতুন আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষকের হাতে আধুনিক যন্ত্র পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ কৃষিকে আরও টেকসই ও লাভজনক করে তুলবে-এমন প্রত্যাশাই সবার।

জুটন বনিক/থিও