ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: প্রতিমন্ত্রী টুকু রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার: পরীমনি ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা মৌসুমি ফল আল্লাহর বিশেষ নেয়ামত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শেষের বিবর্ণতায় সিরিজ হার বাংলাদেশের নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও চাল বিতরণ আত্মপরিচয়ের খোঁজে বিপন্ন ব্রহ্মপুত্র পুলিশের ওপর হামলার মামলায় ১০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে ‘নতুন কুঁড়ি’ আয়োজনের ঘোষণা ইয়াংজির বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে যুবকের মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা তদন্তের সময় বাড়ল চারদিন সুপার ফাইবার উৎপাদনে চীনের সাফল্য এনসিপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে কর্মী ফুটবল যখন ক্যারিয়ার ও স্বপ্ন পালকযুক্ত নতুন ডাইনোসরের ফসিল আবিষ্কার সিলেটে শাহজালাল (রহ.) মাজার নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে খেলাঘর আসর বরিশাল জেলা সম্মেলন তরুণদের সবচেয়ে বড় উৎসব ফুটবল বিশ্বকাপ তিস্তা রক্ষায় পরিকল্পিত ড্রেজিং, নির্মিত হবে টেকসই বাঁধ: পানিসম্পদমন্ত্রী পূবাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক শিশুর মৃত্যু মাতৃমৃত্যুর হার কমাতে প্রয়োজন সচেতনতা হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু এনড্রিককে নিয়ে তাড়াহুড়ো নয় : আনচেলত্তি না ফেরার দেশে কবি আল মুজাহিদী

জুলাই- আগস্ট অভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম
আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ০১:২১ পিএম
জুলাই- আগস্ট অভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ
ছবি : খবরের কাগজ

টাঙ্গাইলে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যােগে এ সভা অনুষ্ঠিত হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, সংগঠনের জেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ। 

এ ছাড়াও আন্দোলনে আহত বেশ কয়েকজনের সমস্যা ও আন্দোলনের সময়ের স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন।

আন্দোলনে আহত মুসলেম বলেন, 'আমি আন্দোলনে আহত হয়েছি। কিন্তু জপলার কিছু ভাই ছাড়া কেউ খোঁজ খবর নেয়নি। আমরা যারা আহত হয়েছি তাদের এই আন্দোলন যেন বাহিত না হয়।' 

দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের ৯জন নিহত এবং ২০৬ জন আহত হয়েছেন। তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহ্বায়ক আল আমিন সিয়াম, যুগ্ম সদস্য সচিব শেখ ফরাশ, মুখ্য সংগঠক সৈয়দ ইমতিয়াজ জাবেদ, মুখপাত্র ইফফাত রাইসা নূহা প্রমুখ। 

জুয়েল রানা/জোবাইদা/

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৫৯ পিএম
প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: প্রতিমন্ত্রী টুকু
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু/ ছবি: খবরের কাগজ।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়। যুবসমাজ ধ্বংস হলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়া গ্রামে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাদক আশপাশের দেশগুলো থেকেই প্রবেশ করছে। তারা চায় আমাদের দেশ দুর্বল হয়ে যাক, পঙ্গু হয়ে যাক। তাই যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। কোনোভাবেই টাঙ্গাইল সদরে মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদকমুক্ত যুবসমাজ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না। সুন্দর ঘর, রাস্তা, স্কুল-কলেজ তৈরি করেও লাভ নেই, যদি সেই সমাজের মানুষ ধ্বংস হয়ে যায়। তাই আগে মানসিকভাবে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, চাঁদাবাজমুক্ত ও নিরাপদ টাঙ্গাইল চাই। নির্বাচনের আগে যা বলেছি, এখনও সেই লক্ষ্য নিয়েই কাজ করছি এবং ভবিষ্যতেও একই পথে থাকব।

বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবলু মিয়া লাভু ও কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহহেল কাফি শাহেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জুয়েল/আমান

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম
রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার
অভিযুক্ত ইমাম ওয়াহিদুজ্জামান/ ছবি: খবরের কাগজ

রাজবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ওয়াহিদুজ্জামান (৬০) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চান্দ্রা বাজার ইউনিয়নের সিংগারডাক গ্রামে। তবে বর্তমানে তিনি রাজবাড়ী পৌর শহরের চরলক্ষীপুর তালতলা এলাকায় তিন মাস ধরে বাগামার হোসেন জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে মসজিদে বাচ্চারা আরবি পড়তে আসে। শুক্রবার সকালেও বাচ্চারা আসে আরবি পড়তে। একপর্যায়ে সাত বছরের এক শিশুকে মসজিদের ভেতর আটকে রেখে খারাপ আচরণ করে। পরে ওই শিশুটি বাড়িতে গিয়ে পরিবারকে জানালে ঘটনাটি জানাজানি হয়। স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে সদর থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, গ্রেপ্তার ইমামের এর আগেও একাধিকবার এমন অভিযোগ পাওয়া গিয়েছিলো।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

সুমন/আমান

ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:১০ পিএম
ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা। ছবি: খবরের কাগজ।

বিশ্বকাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে উৎসবের আমেজে মেতে উঠেছেন ব্রাজিল সমর্থকরা।

শনিবারের হাইতি-বধের মহড়া হিসেবে শুক্রবার (১৯ জুন) বিকেলে ঈশ্বরদী শহরে এক বিশাল মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা বের করেন সমর্থকরা। কয়েকশত মোটরসাইকেল নিয়ে আয়োজিত এই বর্ণাঢ্য র‍্যালিটি শহরের আলোবাগ মোড় থেকে শুরু হয়ে পুরো ঈশ্বরদী শহর প্রদক্ষিণ করে।

শনিবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় উত্তর আমেরিকার দেশ হাইতির মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে কেন্দ্র করে ঈশ্বরদীর সেলেসাও ভক্তদের মাঝে টানটান উত্তেজনা ও বাঁধভাঙা উল্লাস বিরাজ করছে।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সমর্থকরা। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করলেও হাইতির বিপক্ষে ব্রাজিল বড় ব্যবধানে জয় পাবে এমনটাই আশা তাদের।

এক ব্রাজিল সমর্থক বলেন "ফুটবলে ব্রাজিলের অবদান বহু বছরের। ব্রাজিল ছাড়া ফুটবল জগতের সৌন্দর্যই থাকে না। এবার তারা ভালো খেলে সাম্বা নৃত্যে বিশ্বকাপ জয় করবে দল।"

শুধু শোভাযাত্রাই নয়, শনিবারের ম্যাচটি উৎসবমুখর করতে ঈশ্বরদীর আনাচে-কানাচে চলছে নানা প্রস্তুতি। শহরের মোড়ে মোড়ে উড়ছে ব্রাজিলের পতাকা। সেই সাথে ধুম পড়েছে জার্সি কেনার ।

খেলাটি সকাল সকাল হওয়ায় বিভিন্ন ক্লাব ও মোড়ে বড় পর্দায় এবং প্রজেক্টরে যৌথভাবে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। খেলা শেষে দলবেঁধে আনন্দ ও খাওয়া-দাওয়ার জন্য বিশেষ খিচুড়ি বা ভোজের আয়োজনও করছেন সমর্থকরা।

জাহাঙ্গীর/আমান

নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও চাল বিতরণ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:৪০ পিএম
নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও চাল বিতরণ
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের নাগরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহেকে জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার ৯০ জন অসহায় ও দরিদ্র ব্যক্তিকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলার ৪০টি ধর্মীয় প্রতিষ্ঠান-মসজিদ, মাদরাসা ও মন্দিরের অনুকূলে প্রতিষ্ঠানপ্রতি ১ টন করে মোট ৪০ টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে সরকার নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও এরফান উদ্দিন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে এ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জুয়েল/ আমান

পুলিশের ওপর হামলার মামলায় ১০ জন আটক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:৩০ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
পুলিশের ওপর হামলার মামলায় ১০ জন আটক
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সরকারি কাজে বাধা প্রদান, সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় ১০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে জেলা পুলিশ ও আদিতমারী থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— রাশেদুল মিয়া (২০), মেহেদি হাসান (২০), জাহিদ হাসান (২২), ফজলুল হক (৪৩), আসাদুজ্জামান (৪৫), আব্দুর রশিদ (৬২), আনন্দ কুমার (২০), উত্তম কুমার (২০), নীলকান্ত (৪০) ও জীবন চন্দ্র বর্মণ (২৪)।

গত সোমবার (১৬ জুন) আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রাণী নিখোঁজ হওয়ার পরদিন একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে বিধান চন্দ্র বর্মণের বাড়িতে ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় ।

পরে বিধান চন্দ্র বর্মণ (২৫) ও তার বাবা রণজিৎ চন্দ্র বর্মণকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬টি  গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় ওসিসহ ১৮ জন পুলিশ সদস্য এবং মোট ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ঘটনার পর সরকারি কাজে বাধা প্রদান, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার (১৮ জুন) দুটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করে।

এদিকে গ্রেপ্তার অভিযানের পর ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, অনেক পুরুষ সদস্য বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকায় কিছু এলাকায় পুরুষশূন্য পরিবেশের সৃষ্টি হয়েছে। ফলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “সরকারি কাজে বাধা প্রদান, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

এসএন/