ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
ব্রাজিলিয়ানদের সুখবর দিলেন নেইমার ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় আটক ২ দেশের ১৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পড়ে পাওয়া গল্প থেকে ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত ইরান-ইসরায়েলের হামলা বন্ধ হলেও হুমকি চলছে দিনাজপুরে বেড়ার হোটেলে নিম্নমানের খাবারসহ একাধিক অভিযোগ ইরানে হামলা চালালে একাই লড়তে হবে: নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বকাপ নিয়ে অনারের ক্যাম্পেইন, ফোন-ট্যাবলেটসহ পুরস্কার জেতার সুযোগ বিশ্বকাপের আগে জয়ের ধারায় ফিরল স্পেন ইরান ও হিজবুল্লাহ আগের চেয়েও দুর্বল: নেতানিয়াহু বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স টিভিতে আজকের খেলা ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সিলেটে বালুচাপা দেওয়া ভারতীয় জিরাসহ চোরাইপণ্য জব্দ, গ্রেপ্তার ২ টাঙ্গাইলে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন পদ্মায় গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত সবজির দাম অনেকটা সহনীয়, মাংসের দোকানে এখনো নেই ক্রেতা আদিতমারীতে মাদরাসাছাত্র লাদেনকে ছুরিকাঘাতে হত্যা জয়পুরহাট জেলা যুবদলের সদস্যসচিব বহিষ্কার লোকসভায় তৃণমূলে ভাঙন, মমতাকে ছাড়লেন ২০ সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ বোয়ালখালীতে প্রবাসীকে হত্যায় গ্রেপ্তার ১ মানসিক রোগ নির্ণয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন কেমন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র মুখ, নয়ন ও চরণ নওগাঁয় চড়ামূল্যে কিনতে হচ্ছে ফ্রুট ব্যাগ শঙ্কায় আমচাষিরা মাদারীপুর সদর থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা
Nagad desktop

ঘাটের ইজারা দ্বন্দ্বে কেসিসি-বিআইডব্লিউটিএ

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:০৪ এএম
ঘাটের ইজারা দ্বন্দ্বে কেসিসি-বিআইডব্লিউটিএ
সংগৃহীত

খুলনায় নদী পারাপারে বিভিন্ন খেয়াঘাটের মালিকানা নিয়ে দীর্ঘদিন ‘সাপে-নেউলে’ সম্পর্ক ছিল জেলা পরিষদ ও সিটি করপোরেশনের। ঘাট বন্দোবস্ত (ইজারা) দিতে দুই পক্ষই পাল্টাপাল্টি দরপত্র বিজ্ঞপ্তি দেয়। ঘাট পরিচালনায় দ্বৈত প্রশাসন সৃষ্টি হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্তি ও অচলাবস্থা দেখা দেয়। 

এসব বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় সরকার বিভাগ দাপ্তরিক চিঠি দিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা করে। তবে ৫ আগস্টের পর বিআইডব্লিউটিএ অধিকাংশ ঘাট দখলে নেয়। তারা নিজেদের মতো করে ঠিকাদার নিয়োগ দিয়ে যাত্রী পারাপারের রাজস্ব আদায় করছে। এতে জেলা পরিষদ নীরবতা পালন করলেও সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে বিআইডব্লিউটিএর বিরোধ তৈরি হয়েছে। এরই মধ্যে রূপসা ও কাছারি ঘাট দখলের প্রতিবাদে সমাবেশ করেছেন সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা।

জানা গেছে, গত কয়েক বছর ধরেই খুলনা শহরের সঙ্গে নদীপথে বিভিন্ন উপজেলার যোগাযোগে রূপসা খেয়াঘাট, কাস্টমঘাট, জেলখানাঘাট, দৌলতপুর বাজার খেয়াঘাট, বার্মাশীল, নগরঘাট/রেলিগেটঘাট ও স্টিমারঘাট খেয়াঘাট নিয়ে মালিকানার দ্বন্দ্বে মুখোমুখি অবস্থান নেয় কেসিসি ও জেলা পরিষদ। পাল্টাপাল্টি চিঠি বিনিময়ের পর স্থানীয় সরকার বিভাগ পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সব ঘাট জেলা পরিষদকে নিয়ন্ত্রণ করতে দাপ্তরিক চিঠি দেয়। এই চিঠির পরও রূপসা ঘাট নিয়ে অনড় থাকে কেসিসি। একপর্যায়ে রূপসা ঘাটটি কেসিসির পরিচালনায় দিয়ে বাকি ঘাটগুলো জেলা পরিষদ বরাদ্দ দেয়।
 
তবে ৫ আগস্টের পর রূপসা ঘাট ও কাছারি ঘাট দখল নেয় বিআইডব্লিউটিএ। এতে দুই প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একই সঙ্গে আরও কয়েকটি ঘাট দখল নিয়ে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, রূপসা ঘাটে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে রাজস্ব আদায় ও শৃঙ্খলা রক্ষায় মাইকিং করা হচ্ছে। সেখানে সিটি করপোরেশনের লোকজনকে সরিয়ে দিয়ে নতুন ঠিকাদারের কাছে ঘাট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক যাত্রীকে নদী পারাপারে নৌকার মাঝিকে চার টাকা ও ঘাটে রাজস্ব বাবদ এক টাকা দিতে হচ্ছে। প্রতিদিন গড়ে ৫০ হাজারের বেশি মানুষ এই ঘাট দিয়ে পারাপার হয়। 

জানা যায়, বিআইডব্লিউটিএ রূপসা ঘাট ও কাছারি ঘাট দখলে রাখার প্রতিবাদে এরই মধ্যে সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা সমাবেশ করেছেন।

কেসিসির রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান জানান, উদ্ভূত সমস্যা সমাধানে নগর ভবনে দুই সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয় সভা আহ্বান করা হয়েছে। সেখানে শান্তিপূর্ণ সমাধান হবে। অন্যদিকে প্রতিবাদ সমাবেশে কেসিসির প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেন, কেসিসি ও বিআইডব্লিউটিএর মধ্যে যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, তা শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে। কেসিসিকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি সবাইকে জনগণের কল্যাণে কাজে যোগদান করার আহ্বান জানান।

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:০৬ এএম
ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ২৬ শিশু ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন।

গত শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলার রামপুর গ্রামের থেকে ৬ বছরের শিশু ছেলেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি তীব্র অপুষ্টি, রক্তে সংক্রমণজনিত বিষক্রিয়া (সেপটিসেমিয়া), মস্তিষ্কের প্রদাহ (এনসেফালাইটিস) এবং কর্নিয়ার আলসারে (চোখের স্বচ্ছ পর্দায় ঘা) ভুগছিল। সোমবার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মঙ্গলবার (৯ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ৯ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৮৬ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৬ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৮৩৬ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কামরুজ্জামান মিন্টু/অন্তরা

সিলেটে বালুচাপা দেওয়া ভারতীয় জিরাসহ চোরাইপণ্য জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২৪ এএম
সিলেটে বালুচাপা দেওয়া ভারতীয় জিরাসহ চোরাইপণ্য জব্দ, গ্রেপ্তার ২
পুলিশের পৃথক দুটো অভিযানে ভারতীয় জিরার বস্তাসহ চোরাইপণ্য। ছবি: খবরের কাগজ

সিলেটের দুটো থানায় পুলিশের পৃথক অভিযানে বালুচাপা দিয়ে ভারতীয় জিরাসহ ৩৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ করেছে। চোরাচালানির সঙ্গে জড়িত দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।  

সোমবার (৮ জুন) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)মিডিয়া সেল থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। যোগাযোগ করলে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি মিডিয়া) মো. মনজুরুল আলম দুটো অভিযানের বিষটি নিশ্চিত করেছেন।

এসএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৭ জুন) সন্ধ্যার দিকে এএসআই এখলাছুর রহমান জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ বটেরতল পয়েন্টের দক্ষিণ পাশে চেকপোস্ট পরিচালনা করে বালুবোঝাই একটি ট্রাকে লুকিয়ে রাখা ৭৫ বস্তায় মোট ২২৫০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ সাদিকুর রহমান(৩২) নামের একজন বাহককে আটক করেন। 

এ ঘটনায় করা মামলায় আটক সাদিকুরকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা ৭৫ বস্তা ভারতীয় জিরার মূল্য প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা। চোরাচালানে ব্যবহৃত ট্রাক ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে গত শনিবার রাতে এসএমপির দক্ষিণ সুরমা থানার এসআই মো. কামরুজ্জামান কদমতলীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে ২১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকার চোরাচালানির ভারতীয় মালামাল জব্দ করে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে। তার নাম সবুজ লিটন (৩৮)। চোরাইপণ্যের মধ্যে ভারতীয় প্রসাধনসামগ্রীসহ আমাদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ সর্বমোট ২১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকার চোরাইপণ্য জব্দ করা হয়। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সবুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্তরা/

টাঙ্গাইলে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২১ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:৫৬ এএম
টাঙ্গাইলে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে সচিবালয়ের কর্মচারী আলমগীর হোসেনের বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাদরাসাশিক্ষর্থী ও এলাকাবাসী।

সোমবার (৮ জুন) দাইন্যা চেীধুরী পুর্বপাড়া মাদরাসা কবরস্থান উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন দাইন্যা ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ ওয়াহেদ মাসুদ, কবরস্থান কমিটির সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক আজিজুল, জাহিদ, মাওলানা মো. জোবায়ের হোসেনসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা ।

কবরস্থানের জয়গা দখল নেওয়া সচিবালয়ের কর্মচারী আলমগীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও করস্থানের জায়গায় যাতে কেউ কোনো স্থাপনা করতে না পারে, মানববন্ধন থেকে সরকারের প্রতি সেই অনুরোধ জানান এলাকাবাসী।

জুয়েল রানা/খাদিজা রুমি/

পদ্মায় গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২১ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:৪৭ এএম
পদ্মায় গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত
ছবি: খবরের কাগজ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির দিঘিরপাড় ইউনিয়নের মিতারাঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।
 
সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
 
খবর পেয়ে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
 
নিখোঁজ গৃহবধূ মিতারা গ্রামের মৃত সেন্টু শেখের স্ত্রী। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
 
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নিখোঁজের খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীও উদ্ধাকাজে সহযোগিতা করছেন।
 
মঈনুদ্দিন আহমেদ/আজহার

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:০২ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
কোটি টাকার ভারতীয় শাড়ি। ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে এক কোটি ২৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। 

সোমবার (৮ জুন) বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব শাড়ি জব্দ করে। রাতে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার চন্ডিদ্বার সীমান্ত ফাঁড়ির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,০১০ পিস ভারতীয় উন্নতমানের শাড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজিজুল সঞ্চয়/অন্তরা