ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
টেকনাফে পুলিশ বহনকারী সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ, দুই এসআইসহ আহত ৪ নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন মজুরি বাড়াতে দৌলতপুরে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু রোগীর বেশে ইয়াবা পাচারের চেষ্টা, রামুতে তিন নারী আটক ৬ নবজাতকের প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা তোফায়েল আহমেদসহ ১৬ এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব কিছু মানুষের কারণে কেন অপমানিত হবে ১৮ কোটি বাংলাদেশি? ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়ার রিটে যা নির্দেশ দিল হাইকোর্ট মনোযোগ বাড়াতে চাইলে কী খেতে হবে রাঙামাটিতে ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পটুয়াখালীর পৌর পার্ক এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু এবি ব্যাংকের এআই-চালিত ডিজিটাল লোনসেবা ‘এবি ই- লোন’ এর উদ্বোধন বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার কুড়িগ্রামে নদীগর্ভে বিলীন শতাধিক বাড়ি সবার সক্রিয় ভূমিকায় রামিসা হত্যার বিচার দ্রুত হয়েছে: অ্যাটর্নি জেনারেল ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে সংঘর্ষ, আহত ২০ জীবের আবাসস্থল অধ্যায় থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান সিলেট সীমান্তে পুশ-ইন ঠেকাতে কড়া সতর্কতা, সন্দেহভাজনদের তথ্য চাইল বিজিবি মায়ের মরদেহ দেখতে যাওয়ার পথেই মেয়ে নিহত চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল জব্দ শূন্যরেখায় মানবেতর জীবন বদরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার শার্শায় বিএনপির নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মবিরতিতে সিলেটের ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎকরা মেয়েকে অশালীন কথা বলার প্রতিবাদ করায় প্রাণ গেল বাবার ইসলামে মায়ের গুরুত্ব ও মর্যাদা সমুদ্রের তলদেশে বিচিত্র এক সুতোয় বাঁধা ইন্টারনেট নেটওয়ার্ক বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ
Nagad desktop

রমেকে দিনে কমলেও রাতে সক্রিয় দালাল চক্র

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:২৮ এএম
রমেকে দিনে কমলেও রাতে সক্রিয় দালাল চক্র
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান ফটকের সামনে অপেক্ষমাণ অ্যাম্বুলেন্স। ছবি: খবরের কাগজ

জুলাই গণ-অভ্যুত্থানের পর উত্তরাঞ্চলের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে একজন ব্রিগেডিয়ার জেনারেলকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে দিনের বেলায় রোগী ও তার স্বজনরা দালাল চক্রের হাত থেকে কিছুটা মুক্তি পেয়েছেন। কিন্তু রাতে আগের মতোই দালাল চক্র সক্রিয় রয়েছে। বিভিন্ন অজুহাতে রোগী ও তার স্বজনদের জিম্মি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। মেডিকেলের স্টাফ পরিচয়ে দালালরা রোগীর স্বজনদের স্বল্প মূল্যের ওষুধের দোকানের পরিবর্তে অন্য দোকানে নিয়ে যাচ্ছেন। এতে নির্দিষ্ট দামের চেয়ে অতিরিক্ত দামে ওষুধ কিনতে হচ্ছে রোগী বা তার স্বজনদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগ থেকে স্ট্রেচারে রোগী বহন করা বাবদ টাকা নেওয়া হচ্ছে। হাসপাতালের ইসিজি মেশিন থাকলেও বাইরে থেকে আসা দালাল চক্র রোগীদের বেসরকারিভাবে ইসিজি করাতে এক প্রকার বাধ্য করছেন। যেখানে হাসপাতালে সরকারিভাবে ইসিজি করা মাত্র ৮০ টাকা লাগে, দালালের ফাঁদে পড়ে তাদের ৩০০ টাকা দিয়ে ইসিজি করাতে হচ্ছে।

গাইবান্ধা গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া থেকে আসা হাসিনুর রহমান বলেন, ‘স্ট্রোক করায় আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে এসেছি। আসামাত্রই ট্রলিওয়ালারা আমাকে বেসরকারিভাবে ইসিজি করাতে বলেন। সরকারিভাবে করাতে চাইলে তারা বলেন, খুব দ্রুত করতে হবে। তাই বাধ্য হয়ে ৩০০ টাকা দিয়ে ইসিজি করালাম। অথচ হাসপাতালে সরকারিভাবে ইসিজি করলে মাত্র ৮০ টাকা লাগে। আবার রোগী বহন করা ট্রলিওয়ালাকে ২০০ টাকা দিতে হয়েছে।’

গাইবান্ধার পলাশবাড়ীর ঈদুলপুর থেকে আসা নয়ন মিয়া বলেন, ‘ট্রলিবহনকারী লিটন নামের লোকটি আমার রোগী আনা বাবদ ২০০ টাকা চেয়েছে। ১৫০ টাকা দিয়েছি, তারপরও নিতে চান না। অনেক অনুরোধ করে তাকে মানালাম।’ লালমনিরহাট হাতীবান্ধার ভেলাগড়ি ইউনিয়নের পূর্ব কদমা থেকে ঠোঁট ফাটা নিয়ে এসেছিলেন আকাশ। আকাশের ভাই লিখন বলেন, ‘দালাল চক্রের পাল্লায়  পড়ে ৫০০ টাকার ওষুধ ২ হাজার ৫০০ টাকায় কিনতে নিয়েছিলাম। পরে বুঝতে পেরে আর ওই লোকের কাছ থেকে ওষুধ নেইনি।’
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলা কমান্ড্যান্ট রাশিদুল ইসলাম বলেন, ‘অভ্যন্তরীণ বিষয়গুলো কর্তৃপক্ষ ও আনসার সদস্যরা সমন্বয় করেন। অনেক দোকান ছিল, নতুন পরিচালক আসার পরে এগুলো উচ্ছেদ করা হয়েছে। আনসারের পাশাপাশি বাইরে নিরাপত্তার জন্য অন্য বাহিনীকেও কাজে লাগানো প্রয়োজন।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘এই বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নিতে আমরা চেষ্টা করছি। আমাদের এখানে আনসার সদস্য অনেক কম। সদস্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। নতুন আনসার সদস্য এলে এই দালাল চক্রের উৎপাত কমানো সম্ভব হবে।’

টেকনাফে পুলিশ বহনকারী সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ, দুই এসআইসহ আহত ৪

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম
টেকনাফে পুলিশ বহনকারী সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ, দুই এসআইসহ আহত ৪
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফে ডিউটিরত পুলিশ সদস্য ও একটি মামলার গ্রেপ্তার আসামিকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুই উপ-পরিদর্শকসহ (এসআই) অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করে চালক-হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- মো. রুমান মিয়া (৪১), মাঈন উদ্দিন (৩৫) ও মো. রাকিব (২৩)। তারা যথাক্রমে নোয়াখালী, রংপুর ও নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি মো. মেহেদীকে গ্রেপ্তারের পর অপর আসামি এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে এসআই (নি.) জাফর আলম, এসআই (নি.) মোরশেদ আলম, এএসআই শাহ আলম, এএসআই আলাউদ্দিনসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে নিয়ে সিএনজিযোগে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকা থেকে হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায় যাওয়ার পথে নোয়াপাড়ায় পৌঁছালে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় এসআই জাফর আলম, মামলার ভিকটিমের ভাই আলতাফ মোহাম্মদ খালেক এবং গ্রেপ্তার আসামি মো. মেহেদী গুরুতর আহত হন। এছাড়া এসআই মোরশেদ আলম ও সিএনজিচালক মো. তৈয়ব আহত হয়েছেন।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া ব্রিজ এলাকা থেকে দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-৭৯৭৬) আটক করে। এ সময় চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

শাহীন/রিফাত/

মজুরি বাড়াতে দৌলতপুরে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
মজুরি বাড়াতে দৌলতপুরে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

মজুরি বাড়ানোর দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে সড়কে নেমে বিক্ষোভ করেছেন বিড়ি শ্রমিকরা। এ সময় তারা কুষ্টিয়া–প্রাগপুর মহাসড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

রবিবার (৭ জুন)  দুপুরে উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় স্থানীয় আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা প্রতি হাজার বিড়ি তৈরিতে ৬১ টাকা হারে মজুরি পাচ্ছেন। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা মজুরি ৮১ টাকা নির্ধারণের দাবি জানালেও ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাতে সম্মতি দেয়নি। এর প্রতিবাদে তারা কর্মবিরতি ভেঙে সড়ক অবরোধে নামেন।

শ্রমিক নেতা রফিকুল ইসলাম ও টিপু বলেন, সকাল থেকে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান না আসায় শ্রমিকরা বাধ্য হয়ে সড়কে অবস্থান নেন।

তারা আরও বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৬১ টাকার মজুরিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। যাত্রী ও পথচারীদের অনেকেই প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন। দুপুরের তীব্র রোদে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের মধ্যে মজুরি নিয়ে বিরোধ তৈরি হওয়ায় তারা সড়কে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তবে এ বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এসএন/

রোগীর বেশে ইয়াবা পাচারের চেষ্টা, রামুতে তিন নারী আটক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম
রোগীর বেশে ইয়াবা পাচারের চেষ্টা, রামুতে তিন নারী আটক
ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার কথা বলে রোগীর ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তিন নারীর। কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের দেহে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জোবায়দা (৪০), তইয়েবা (৪০) ও রাজিমা (৫০)। তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ এর বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাকীব খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গাড়ির তিন নারী যাত্রী নিজেদের অসুস্থ রোগী হিসেবে পরিচয় দেন এবং তাদের কাছে কোনো অবৈধ মালামাল নেই বলে দাবি করেন। তাদের কারও গলায় ঝোলানো ছিল ব্যান্ডেজ, আবার কারও হাত ব্যান্ডেজে মোড়ানো ছিল। তবে আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি সদস্যরা আরও বিস্তারিত তল্লাশি চালান। একপর্যায়ে তাদের শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তিন নারীকে আটক করা হয়।

মেজর মো. নাজমুস সাকীব খান আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


তারেকুর রহমান/এসএন

রাঙামাটিতে ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
রাঙামাটিতে ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি
ছবি: খবরের কাগজ

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও।

রববার (৭ জুন) সকাল থেকে তারা এ কর্মসূচি পালন করছেন। একই দাবিতে দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা দাবি করেন, তাদের উত্থাপিত বিভিন্ন দাবির বিষয়ে এখনো কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি।

ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নতুন নির্দেশনা দেওয়া, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতনকাঠামো প্রণয়ন।

এ ছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩২ থেকে ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫ পূর্ণাঙ্গ আইনে রূপান্তর, ভুয়া চিকিৎসক পরিচয়দানকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও তাদের ছয় দফার অন্তর্ভুক্ত।

রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস কমিউনিটির সভাপতি শাফকাতুল ইসলাম বলেন, ‘চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইনের দাবি জানানো হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। ইন্টার্নশিপ শেষ করে আমরা পোস্টগ্র্যাজুয়েশনের জন্য যে পরীক্ষা দিই, সেখানে প্রতিবারই ১১ হাজার টাকা করে নিবন্ধন ফি দিতে হয়, যা সম্পূর্ণ অযৌক্তিক।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।’

রিফাত/

পটুয়াখালীর পৌর পার্ক এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম
পটুয়াখালীর পৌর পার্ক এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার
পটুয়াখালীতে পার্কের ভেতর থেকে বাবুর্চি সায়েম বেপারীর মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ। ছবি: খবরের কাগজ

পটুয়াখালী শহরের পৌর পার্ক এলাকা থেকে মো. সায়েম বেপারী (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) সকালে পার্কের প্রধান গেটসংলগ্ন প্রশাসনিক ভবনের পেছনের একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সায়েম বেপারী পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মজিবর বেপারীর ছেলে। তিনি বাবুর্চির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পার্কের প্রধান গেটের পাশে প্রশাসনিক ভবনের পেছনে থাকা ঘরটির ভেতরে কাঠের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় সায়েমের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাসিবুর রহমান/আজহার/