ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপ শুরুর আগে প্রশ্নের মুখে ফিফা প্রধান মধ্যপ্রাচ্য সঙ্কট বাড়ার আশঙ্কা, জাতিসংঘ মহাসচিবের সতর্কতা বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন পাতাল রেল প্রকল্পে ১১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব কেমন ছিল দেশের প্রথম বাজেট? মির্জাপুরে গ্রামভিত্তিক মাদকবিরোধী অভিযান ও সমাবেশ অনুষ্ঠিত বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম বাজেটে শিক্ষাখাতে বাড়ছে বরাদ্দ জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধ বাংলাদেশের নাগরিক বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম আজকের মুদ্রা বাজার: ১১ জুন ২০২৬ মার্কিন হামলায় ইরানের পানি সরবরাহে বিপর্যয় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের হামলায় কুয়েতের আকাশসীমা বন্ধ বাজেট বাস্তবায়নের প্রধান ৭ বাধা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ৩ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের কানাডায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিল উত্থাপন রাসুল (সা.)-এর পিঠে কেমন ছিল মোহরে নবুওয়াত? টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী টিভিতে আজকের খেলা মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা হরমুজ প্রণালী দিয়ে গোপনে ১০ কোটি ব্যারেল তেল পার করা: ট্রাম্প শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২১ শিশু ভর্তি চকরিয়ায় পুলিশ পরিচয়ে কারারক্ষীর বাড়িতে ডাকাতি শিবচরে দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে বিতর্ক প্রতিযোগিতা
Nagad desktop

জয়পুরহাটে খেলার সুষ্ঠু পরিবেশের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম
জয়পুরহাটে খেলার সুষ্ঠু পরিবেশের দাবিতে মানববন্ধন
জয়পুরহাটে খেলার সুষ্ঠু পরিবেশের দাবিতে মানববন্ধন। ছবি: খবরের কাগজ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করতে বেড়া ভাংচুরের ঘটনায় প্রতিবাদ ও খেলার সুষ্ঠু পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে জেলা খেলোয়ার ও ক্রীড়া সংগঠকের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট নারী ফুটবল ক্লাবের সভাপতি শামস মতিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সাবেক জেলা ক্রীড়া অফিসার মহিউদ্দীন, নারী ফুটবল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল কাউসার জনি, ক্রীড়া সংগঠক এসএম আসিফ শাহরিয়ার, খেলোয়ার পপি, রানী, সাদিয়া প্রমুখ। 

বক্তরা জানান, জয়পুরহাট জেলায় দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা হয়ে আসছে। যার প্রেক্ষিতে এ জেলাকে অনেক নারী আলোকিত করেছেন। কিন্তু একটি রাজনৈতিক দল ক্রীড়াঙ্গনকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে আক্কেলপুরে নারী দলের ফুটবল খেলার মাঠে বেড়া ভাংচুর করেছে । এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

সাগর/তাওফিক/ 

মির্জাপুরে গ্রামভিত্তিক মাদকবিরোধী অভিযান ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১২:৪৭ পিএম
মির্জাপুরে গ্রামভিত্তিক মাদকবিরোধী অভিযান ও সমাবেশ অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাডুভাঙ্গা গ্রামে ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী অভিযান ও সমাবেশ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে হাডুভাঙ্গা সূর্য তরুণ যুব সংঘের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

সমাবেশ শেষে একটি সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

জুয়েল রানা/খাদিজা রুমি/

জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধ বাংলাদেশের নাগরিক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১২:৪৫ পিএম
জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধ বাংলাদেশের নাগরিক
ষষ্টি চন্দ্র বর্মন: ছবি খবরের কাগজ

জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর এলাকায় বাংলাদেশ ও ভারত সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামে। তিনি একই এলাকার বাবু চন্দ্র বর্মনের ছেলে। 

দীর্ঘ ২৪ ঘণ্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা আটকে থাকার পর তাকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

পরিবারের সদস্যরা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে জানায় বিজিবি।

এর আগে গতকাল বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিজিবি। পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পর আজ তাকে উদ্ধার করা হয়। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বৃদ্ধের ছবি ভাইরাল হলে পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছি। তাকে থানায় পাঠিয়েছে বিজিবি। তার স্বজনরা রাজশাহী থেকে ইতোমধ্যে রওনা দিয়েছেন। স্বজনরা এলে যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে ষষ্টি চন্দ্র বর্মনকে হস্তান্তর করা হবে।

আসমাউল আসিফ/আজহার

শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩৫ এএম
শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস
মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস। ছবি: খবরের কাগজ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে শুরু হয়েছে সমর্থকদের নানা আয়োজন। প্রিয় দলের পতাকা টাঙানো, বাড়িঘর রঙ করা কিংবা ব্যানার-পোস্টারে সাজানোর দৃশ্য প্রায়ই দেখা যায়। তবে, শেরপুরের নালিতাবাড়ীতে এক পরিবহন ব্যবসায়ী নিজের ভালোবাসার দল আর্জেন্টিনাকে ভিন্নভাবে সাজিয়ে তৈরি করেছেন এক ব্যতিক্রমী নজির।

উপজেলার পরিবহন উদ্যোক্তা ও মাকসিম ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম তার প্রতিষ্ঠানের একটি যাত্রীবাহী বাসকে সাজিয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের আদলে।

নীল-সাদা রঙে মোড়ানো বাসটির গায়ে ফুটে উঠেছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বড় আকৃতির প্রতিকৃতি, যা সহজেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। বাসটির নকশায় আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রকাশ থাকলেও দেশের প্রতি শ্রদ্ধা জানাতে মাঝামাঝি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। পাশাপাশি বড় অক্ষরে লেখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’।

স্থানীয়রা জানান, বাসটি সড়কে চলাচল শুরু করার পর থেকেই এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই বাসটির ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে বিষয়টি দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জানা গেছে, মাকসিম ট্রাভেলসের বাসটি প্রতিদিন দুপুর ১২টায় নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার রাত ৮টায় মহাখালী থেকে নালিতাবাড়ীর পথে যাত্রা শুরু করে। ফুটবল দলের থিমে পুরো একটি যাত্রীবাহী বাস সাজানোর এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রথম হওয়ায় যাত্রীদের মধ্যেও বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।

আর্জেন্টিনা সমর্থক বাবু চক্রবর্তী বলেন, বিশ্বকাপ এলেই নানা ধরনের সাজসজ্জা চোখে পড়ে। কিন্তু একটি যাত্রীবাহী বাসকে এভাবে পুরোপুরি আর্জেন্টিনার পরিচয়ে সাজানো সত্যিই ব্যতিক্রমী। বাসটি দেখেই ফুটবল উৎসবের আবহ অনুভব করা যায়।

আরেক সমর্থক তারিকুল ইসলাম বলেন, মেসির ছবি ও আর্জেন্টিনার রঙে সাজানো বাসটি প্রথম দেখেই ভালো লেগেছে। এটি শুধু সমর্থনের প্রকাশ নয়, ফুটবলপ্রেমীদের জন্যও একটি আকর্ষণীয় উদ্যোগ। এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে।

সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান সোহেল বলেন, বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন ধরনের আয়োজন দেখা গেলেও এই বাসটি বিশেষভাবে মানুষের নজর কাড়ছে। এটি এখন শুধু একটি যানবাহন নয়, বরং ফুটবলপ্রেমীদের আগ্রহ ও আবেগের প্রতীক হয়ে উঠেছে।

উদ্যোক্তা গোলাম কিবরিয়া মাকসিম বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপের সময় ফুটবল ঘিরে মানুষের যে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়, সেই আবহকে আরও প্রাণবন্ত করে তুলতেই তিনি বাসটিকে নতুন রূপ দিয়েছেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি আমি চেয়েছি যাত্রী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের অনুভূতি ছড়িয়ে দিতে। বাসটি সড়কে নামার পর মানুষের ইতিবাচক সাড়া আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি আর্জেন্টিনার সমর্থক হলেও দেশের পরিচয়ই সবার আগে। সে কারণেই বাসে বাংলাদেশের পতাকা এবং ‘সবার আগে বাংলাদেশ’ বার্তাটি বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

শাকিল মুরাদ/অন্তরা

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩৫ এএম
চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু
নিহত বড় ভাই শাহাবুদ্দিন (বামে) ও ছোট ভাই মোহাম্মদ পেয়ারুল ইসলাম (ডানে)। ছবি: পরিবারের সৌজন্যে

চট্টগ্রাম নগরীর ২নং গেইট এলাকায় ট্রেন দুর্ঘটনায় শাহাবুদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ন্যাশনাল ব্যাংকের সাবেক ম্যানেজার এবং বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবির বড় ভাই। বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ছোট ভাই মোহাম্মদ পেয়ারুল ইসলামও (৬৪) মারা গেছেন। একই দিনে দুই সহোদরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন ও মোহাম্মদ পেয়ারু বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাঁপাছড়ি এলাকার মৃত ছাবের আহমদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দিন চট্টগ্রাম নগরীর ২নং গেইট এলাকায় পরিবারের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবি জানান, বড় ভাই শাহাবুদ্দিনের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছানোর পর অসুস্থ মোহাম্মদ পেয়ারুল ইসলাম গভীরভাবে মর্মাহত হন। একপর্যায়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম শহরের রহমান নগরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

একই দিনে দুই সহোদরের মৃত্যুর ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। দুই ভাইয়ের করুণ মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

শফকত/নাঈম

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২১ শিশু ভর্তি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩২ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১০:৩৩ এএম
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২১ শিশু ভর্তি
ছবি: খবরের কাগজ

হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২১টি শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৮৮টি শিশু।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ১১ জুন সকাল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ২ হাজার ২৫টি শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬টি শিশু। এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৮৮৯টি শিশু। সেখানে এ পর্যন্ত মোট ৪৯টি শিশুর মৃত্যু হয়েছে।

কামরুজ্জামান/আমান