ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ ফুটবলাদের অধিকার বাড়াতে ফিফা ও ফিফপ্রোর ঐতিহাসিক চুক্তি ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন স্বাস্থ্য খাতে বরাদ্দ গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি বিশ্বকাপে ইনজুরির কারণে যারা খেলতে পারবেন না ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত বিশ্বকাপ শুরুর আগে প্রশ্নের মুখে ফিফা প্রধান মধ্যপ্রাচ্য সঙ্কট বাড়ার আশঙ্কা, জাতিসংঘ মহাসচিবের সতর্কতা বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় আমাদের দেশে অর্থবছর কেন জুলাই থেকে শুরু হয় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন বৃহস্পতিবারই কেন বাজেট! হবিগঞ্জে জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য: মাহদী ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা পাতাল রেল প্রকল্পে ১১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব কেমন ছিল দেশের প্রথম বাজেট? মাগুরায় চুরি করে পালানোর সময় ধরা পড়ল ৩ চোর মির্জাপুরে গ্রামভিত্তিক মাদকবিরোধী অভিযান ও সমাবেশ অনুষ্ঠিত বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম বাজেটে শিক্ষাখাতে বাড়ছে বরাদ্দ জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধ বাংলাদেশের নাগরিক বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম আজকের মুদ্রা বাজার: ১১ জুন ২০২৬ মার্কিন হামলায় ইরানের পানি সরবরাহে বিপর্যয় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের হামলায় কুয়েতের আকাশসীমা বন্ধ বাজেট বাস্তবায়নের প্রধান ৭ বাধা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ৩ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের কানাডায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিল উত্থাপন রাসুল (সা.)-এর পিঠে কেমন ছিল মোহরে নবুওয়াত?
Nagad desktop

হাতিয়ায় তিন দিনব্যাপি তারুণ্যের মেলা

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৩ পিএম
আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম
হাতিয়ায় তিন দিনব্যাপি তারুণ্যের মেলা
ছবি : খবরের কাগজ

নোয়াখালী হাতিয়ায় শুরু হলো তিন দিনব্যাপি তারুণ্যের উৎসব উপলক্ষে তারুণ্যের মেলা। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ। 

হাতিয়া জন কল্যান শিক্ষা ট্রাষ্ট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই মেলা চলবে শনিবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মানছুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ মো. আজমির হোসেন, আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্যাহ বোরহান, ডাক্তার মো. জুয়েল উদ্দিনসহ অনেকে।

তারুণ্যের মেলা উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে ৩২টি স্টল বসানো হয়। তাতে গ্রামীণ পিঠা পুলিসহ বিভিন্ন পণ্যের পরসা সাজিয়ে বসেন দোকানিরা। শিশুদের খেলনার দোকানের পাশাপাশি ছিল বিভিন্ন খাওয়ারের দোকান। বিশাল বক্স তৈরি করে আইসক্রিম বিক্রি করেন বড় বড় কোম্পানির প্রতিনিধিরা। মাঠের এক পাশে মঞ্চ তৈরি করে তাতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, মেলায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নৃত্য, একক পরিবেশনা, অভিনয়, কৌতকসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। এসব প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রতিযোগিদের মেলার শেষ দিন পুরস্কৃত করা হবে।

হানিফ সাকিব/জোবাইদা/

বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:৪৭ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০২:১৫ পিএম
বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া দুই শ্রমিক/ছবি: খবরের কাগজ

বান্দরবান সদর হাসপাতাল ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন, মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিলেন সাকিব ও কামরুল হাসান। কাজ করার একপর্যায়ে ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মূল তারের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেল লেগে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, মৃত দুই শ্রমিক কাজ করার সময় ১১ হাজার ভোল্টের লাইনের সঙ্গে আর্থিং হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রিজভি রাহাত/আমান

মাগুরায় চুরি করে পালানোর সময় ধরা পড়ল ৩ চোর

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০১:২৪ পিএম
মাগুরায় চুরি করে পালানোর সময় ধরা পড়ল ৩ চোর
ছবি: খবরের কাগজ

মাগুরার শালিখায় চুরি করা গরু-ছাগল ও বিভিন্ন মালামাল নিয়ে পালানোর সময় খাদে আটকে যায় চোরদের ব্যবহৃত পিকআপটি। এরপর স্থানীয় জনতার ধাওয়ার মুখে পিকআপ ফেলে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। খোঁজাখুঁজির পর তিন চোরকে আটক করে পুলিশ।

বুধবার (১০ জুন) রাতে ৫ নম্বর শালিখা ইউনিয়নের শতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কাকমারী গ্রামের মো. গোলাম মোড়ল (৩০), বাদুরগাছা গ্রামের আহাদ গাজী (২৮) এবং আড়ংঘাটা এলাকার বাসিন্দা ও পিকআপচালক মো. হাসান গাজী (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি নম্বরবিহীন নীল রঙের পিকআপ নিয়ে তারা শতপাড়া গ্রামে আসে এবং দুটি ছাগল চুরি করে দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা করে।

চুরির বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীরা পুলিশকে খবর দেন এবং চোরদের পিছু নেয় এলাকাবাসী। ধাওয়ার মুখে পিকআপটি শালিখা থানার গঙ্গারামপুর ও সাবেকখাটোর এলাকা অতিক্রম করে নড়াইল সদর উপজেলার কাঠাঁলবাড়িয়া গ্রামের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

পিকআপ আটকে যাওয়ায় চোরেরা গাড়ি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় জনতা, ভুক্তভোগী ও তাদের স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি চালিয়ে তিন চোরকেই আটক করতে সক্ষম হন।

জব্দ করা পিকআপ থেকে দুইটি চুরি হওয়া ছাগল, কয়েকটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। চোর ধরতে গিয়ে কয়েকজন আহত হন। তারা শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান খবরের কাগজকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জেলা ও উপজেলার গ্রামীণ সড়ক এবং রাস্তার ধারে থাকা গরু-ছাগল ও গবাদিপশু চুরি করে আসছিল। চক্রটি পিকআপ ব্যবহার করে দ্রুত স্থান পরিবর্তন করায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একজন ভুক্তভোগী বাদী হয়ে শালিখা থানায় চুরির মামলা করেছেন। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামালের প্রকৃত মালিকানা যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়ায় ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

কাশেমুর রহমান/থিও

মির্জাপুরে গ্রামভিত্তিক মাদকবিরোধী অভিযান ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১২:৪৭ পিএম
মির্জাপুরে গ্রামভিত্তিক মাদকবিরোধী অভিযান ও সমাবেশ অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাডুভাঙ্গা গ্রামে ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী অভিযান ও সমাবেশ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে হাডুভাঙ্গা সূর্য তরুণ যুব সংঘের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

সমাবেশ শেষে একটি সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

জুয়েল রানা/খাদিজা রুমি/

জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধ বাংলাদেশের নাগরিক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০২:১৬ পিএম
জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধ বাংলাদেশের নাগরিক
ষষ্টি চন্দ্র বর্মন: ছবি খবরের কাগজ

জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর এলাকায় বাংলাদেশ ও ভারত সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামে। তিনি একই এলাকার বাবু চন্দ্র বর্মনের ছেলে। 

দীর্ঘ ২৪ ঘণ্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা আটকে থাকার পর তাকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

পরিবারের সদস্যরা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে জানায় বিজিবি।

এর আগে গতকাল বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পর আজ তাকে উদ্ধার করা হয়। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বৃদ্ধের ছবি ভাইরাল হলে পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছি। তাকে থানায় পাঠিয়েছে বিজিবি। তার স্বজনরা রাজশাহী থেকে ইতোমধ্যে রওনা দিয়েছেন। স্বজনরা এলে যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে ষষ্টি চন্দ্র বর্মনকে হস্তান্তর করা হবে।

আসমাউল আসিফ/আজহার

শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩৫ এএম
শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস
মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস। ছবি: খবরের কাগজ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে শুরু হয়েছে সমর্থকদের নানা আয়োজন। প্রিয় দলের পতাকা টাঙানো, বাড়িঘর রঙ করা কিংবা ব্যানার-পোস্টারে সাজানোর দৃশ্য প্রায়ই দেখা যায়। তবে, শেরপুরের নালিতাবাড়ীতে এক পরিবহন ব্যবসায়ী নিজের ভালোবাসার দল আর্জেন্টিনাকে ভিন্নভাবে সাজিয়ে তৈরি করেছেন এক ব্যতিক্রমী নজির।

উপজেলার পরিবহন উদ্যোক্তা ও মাকসিম ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম তার প্রতিষ্ঠানের একটি যাত্রীবাহী বাসকে সাজিয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের আদলে।

নীল-সাদা রঙে মোড়ানো বাসটির গায়ে ফুটে উঠেছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বড় আকৃতির প্রতিকৃতি, যা সহজেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। বাসটির নকশায় আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রকাশ থাকলেও দেশের প্রতি শ্রদ্ধা জানাতে মাঝামাঝি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। পাশাপাশি বড় অক্ষরে লেখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’।

স্থানীয়রা জানান, বাসটি সড়কে চলাচল শুরু করার পর থেকেই এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই বাসটির ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে বিষয়টি দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জানা গেছে, মাকসিম ট্রাভেলসের বাসটি প্রতিদিন দুপুর ১২টায় নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার রাত ৮টায় মহাখালী থেকে নালিতাবাড়ীর পথে যাত্রা শুরু করে। ফুটবল দলের থিমে পুরো একটি যাত্রীবাহী বাস সাজানোর এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রথম হওয়ায় যাত্রীদের মধ্যেও বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।

আর্জেন্টিনা সমর্থক বাবু চক্রবর্তী বলেন, বিশ্বকাপ এলেই নানা ধরনের সাজসজ্জা চোখে পড়ে। কিন্তু একটি যাত্রীবাহী বাসকে এভাবে পুরোপুরি আর্জেন্টিনার পরিচয়ে সাজানো সত্যিই ব্যতিক্রমী। বাসটি দেখেই ফুটবল উৎসবের আবহ অনুভব করা যায়।

আরেক সমর্থক তারিকুল ইসলাম বলেন, মেসির ছবি ও আর্জেন্টিনার রঙে সাজানো বাসটি প্রথম দেখেই ভালো লেগেছে। এটি শুধু সমর্থনের প্রকাশ নয়, ফুটবলপ্রেমীদের জন্যও একটি আকর্ষণীয় উদ্যোগ। এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে।

সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান সোহেল বলেন, বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন ধরনের আয়োজন দেখা গেলেও এই বাসটি বিশেষভাবে মানুষের নজর কাড়ছে। এটি এখন শুধু একটি যানবাহন নয়, বরং ফুটবলপ্রেমীদের আগ্রহ ও আবেগের প্রতীক হয়ে উঠেছে।

উদ্যোক্তা গোলাম কিবরিয়া মাকসিম বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপের সময় ফুটবল ঘিরে মানুষের যে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়, সেই আবহকে আরও প্রাণবন্ত করে তুলতেই তিনি বাসটিকে নতুন রূপ দিয়েছেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি আমি চেয়েছি যাত্রী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের অনুভূতি ছড়িয়ে দিতে। বাসটি সড়কে নামার পর মানুষের ইতিবাচক সাড়া আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি আর্জেন্টিনার সমর্থক হলেও দেশের পরিচয়ই সবার আগে। সে কারণেই বাসে বাংলাদেশের পতাকা এবং ‘সবার আগে বাংলাদেশ’ বার্তাটি বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

শাকিল মুরাদ/অন্তরা