দিনাজপুরের হিলিতে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর ইউনিয়ন চেয়ারম্যান কাউছার রহমানকে পুর্নবহালের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার খট্টামাধবপাড়া বাজারে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী শাসন আমলে বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান। স্বৈরাচার দোসর হিসেবে চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা রয়েছে। তাকে পুনর্বহালের জন্য সরকার যদি চেষ্টা করে তাহলে আমার এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।
স্থানীয় সাইফুল ইসলাম বলেন, বিগত স্বৈরাচারী সরকার আমলে অবৈধভাবে ভোট চুরি করে টাকার বিনিময়ে আড়াই বছর চেয়ারম্যান ছিলেন কাউছার রহমান। বর্তমান প্রধান উপদেষ্টা চেয়ারম্যানদেরকে অপসারণ করেছেন। আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি চেয়ারম্যান কাউসার রহমান আবার নাকি টাকা-পয়সার বিনিময়ে ইউনিয়ন পরিষদে বসার জন্য পায়তারা করতেছে। সর্বস্তরের জনগণের মাধ্যমে সরকার ও প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই। কাউছার চেয়ারম্যান যদি ইউনিয়ন পরিষদে বসার কোনো ঘটনা ঘটে, এর জন্য প্রশাসনকে দায় নিতে হবে।
কুদ্দুস আলী খান/মাহফুজ