ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা পাবে পরিবার মার্কিন বাণিজ্য চুক্তি পোশাক শিল্পের জন্য অশনি সংকেত: ড. মোস্তাফিজুর রহমান ইরানকে আলোচনা বিলম্ব করার ‘মূল্য দিতে হবে’: ট্রাম্প আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৩ গাজীপুরে বাস উল্টে বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী আহত সিংগাইরে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু: ১৫০ জনের বিরুদ্ধে মামলা চার দিনের সংগীত উৎসবে মেতে উঠছে ঢাকা সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত আলিয়ঁসে শুরু  হচ্ছে তিন শিল্পীর ‘ত্রিবন্ধন’ জাকসু ভিপি ও জিএসের ছাত্রত্ব শেষ: পদে বহাল থাকা নিয়ে নতুন সংকট ঢাকাসহ ১২ জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সময়টা কি তবে শেষ! রাসুল (সা.)-এর বর্ণনায় আজকের সমাজ বড় বাজেটের বড় প্রশ্ন সুর-ছন্দের আন্তর্জাতিক মেলবন্ধনে মেতে উঠছে ঢাকা ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু প্রেমিকার সঙ্গে কথা বলতে বলতেই রাবি শিক্ষার্থীর গলায় ফাঁস ‘ফেসবুক ফার্স্ট’ রতন শেখ চতুর্থবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার গণতন্ত্রমুখী বাজেট ও প্রত্যাশার সমীকরণ পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন আদ্-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক নয়, বললেন স্বাস্থ্যমন্ত্রী সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ হাতে টর্চ-লাঠি ও বাঁশি নিয়ে রাতভর পাহারায় পঞ্চগড় সীমান্তের মানুষ ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন পথ বের হলো চীনা মহাকাশ স্টেশনে চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত ছয় দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
Nagad desktop

আওয়ামী লীগের সাবেক এমপি নাসিমের বিরুদ্ধে সস্ত্রীক দুদকের মামলা

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:২৭ পিএম
আওয়ামী লীগের সাবেক এমপি নাসিমের বিরুদ্ধে সস্ত্রীক দুদকের মামলা
ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও তার স্ত্রী ডা. জাহানারা আরজু। ছবি: সংগৃহীত

ফেনী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম (৬৪) এবং তার স্ত্রী ডা. জাহানারা আরজুর (৪৯) বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বাদী হয়ে ফেনীর বিশেষ জজ আদালতে মামলা দুটি দায়ের করেন।

এতে সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে ৭৪ কোটি ৫২ লাখ ১৭ হাজার ৭৫৭ টাকা এবং তার স্ত্রী ডা. জাহানারা আরজুর বিরুদ্ধে ১২ কোটি ৪৭ লাখ ২৬ হাজার ১৮৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অর্জনের তথ্য পায় সংস্থাটি।

অভিযুক্ত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনী জেলার পরশুরাম উপজেলার গুথুমা গ্রামের সালেহ উদ্দিন আহমদের ছেলে। তিনি সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার এক সময়ের প্রোটোকল কর্মকর্তা ছিলেন এবং তার স্ত্রী ডা. জাহানারা আরজু একই গ্রামের মো. আবু তাহের চৌধুরীরর মেয়ে। তিনি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক।

দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. ইদ্রিস মামলার বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ ও সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে মামলা দুটি দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ১৯৮৬ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সরকারি চাকরীতে যোগদান করেন। তিনি ২৩ বছর পর ২০০৯ সালে যুগ্ম-সচিবের পদ থেকে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। পরে ২০২৪ সালে ফেনী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ফেনী, চট্টগ্রাম, পিরোজপুর, কক্সবাজার, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়  মোট ১২৬টি দলিলের মাধ্যমে পাঁচটি ফ্ল্যাট, দুটি প্লটসহ মোট ৩৯ কোটি আট লাখ ৪৪ হাজার ৬০৫ টাকার স্থাবর সম্পত্তি ক্রয় করেন।

এ ছাড়া তার নামে ১৪টি ব্যাংক হিসাবে আট কোটি ২৫ লাখ ৪৮ হাজার ১০৮ টাকা জমা থাকার তথ্য পাওয়া যায়। অন্যদিকে ১৫টি কোম্পানিতে ৩৪ কোটি ৬২ লাখ ৩৯ হাজার ৯৫৪ টাকার শেয়ার, তার নামে ঢাকা-চট্টগ্রামে ২৭ লাখ ৩৩ হাজার ৪৬ টাকায় ১০টি ক্লাবের সদস্যসহ স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ৮৪ কোটি ৮৭ লাখ ৩৫ হাজার ৭১৩ টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়। পারিবারিক ব্যয়সহ এ হিসেবের পরিমাণ ১০২ কোটি ৩৮ লাখ সাত হাজার ৪৯১ টাকা।

অপরদিকে তার স্ত্রী ডা. জাহানারা আরজুর নামে ফ্ল্যাট, প্লট ও জমিসহ মোট ১২ কোটি ৪৭ লাখ ২৬ হাজার ১৮৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় দুর্নীতি দমন কমিশন আইনসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/মাহফুজ

 

আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) হাসনাঈন আহমেদকে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে এ আদেশ কার্যকর করা হলেও বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ঘুষ আদায়, সাধারণ মানুষকে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তদন্ত শুরু হয়। তদন্তের প্রাথমিক পর্যায়ে তাকে আড়াইহাজার থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগের কারণে এসআই হাসনাঈন আহমেদকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তবে এসআই হাসনাঈন আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মো: ইমরান হোসেন/এসএন

পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৩

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:১২ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৩
ছবি: খবরের কাগজ

পাবনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হোসেন আলীকে (৫৫) হত্যার ঘটনায় দুটি চরমপন্থি সংগঠনের নেতাদের অভ্যন্তরীণ বিরোধকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার ধর্মগ্রামের মতিয়ার রহমান (৪০), পুষ্পপাড়া গ্রামের শরীফ প্রামাণিক (৩৫) ও জাফরাবাদ গ্রামের মনিরুল ইসলাম (২৮)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’ এবং ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা)’—এই দুটি চরমপন্থি সংগঠনের আঞ্চলিক নেতা ও সদস্যদের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই প্রায় এক মাস আগে হোসেন আলীকে হত্যার পরিকল্পনা করা হয়। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অবিস্ফোরিত গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে মঙ্গলবার রাতে পাবনা সদর থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার পর বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া প্রধান দুই আসামি জাফরাবাদ পুরাতনপাড়া গ্রামের মনিরুল ইসলাম ওরফে তোতা (৩৫) এবং গোপলার ছেলে শাহীন (২৮) বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় পাবনা শহরের মাসুম বাজার এলাকায় জামেয়া আশরাফিয়া মাদরাসায় ছেলে রোহানকে (১২) রেখে বাড়ি ফিরছিলেন হোসেন আলী। মাদরাসার গেটেই মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ছেলের সামনেই তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। নিহত হোসেন আলী পাবনার একজন চিহ্নিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন।

আমিনুল ইসলাম/নাঈম

গাজীপুরে বাস উল্টে বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী আহত

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:০৯ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০৮:১০ পিএম
গাজীপুরে বাস উল্টে বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী আহত
ছবি: সংগৃহীত

গাজীপুরের রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২৩শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির।

আহত শিক্ষার্থীরা হলেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পূরবী, মাহিমা, এফডিটি বিভাগের লায়লা, সারা, আফরিন, লিমন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শান্ত, সালমান, নুসরাত, বন্য, ম্যাথ বাপ্পি, তুরিণ, ইংরেজি বিভাগের নেহা, নওশি তাবাসুম, মিরাজ, বিজয়, তিথী, টেক্সটাইলে বিভাগের নাজমুল, বাংলা বিভাগের তৃণা, ডিএনএফডিটি আজহমিরা, মীম, ঐশী ও ফাহিমা।

উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির জানান, বুধবার বেলা আড়াইটার দিকে উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে আনুমানিক ত্রিশ জন শিক্ষার্থী নিয়ে ভার্সিটির বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে মাওনা চৌরাস্তায় আসছিল। বাসটি মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২৪জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেওয়া হয়।

উত্তরা ইউনিভার্সিটির চিকিৎসক ডাঃ তৌসিক সরকার জানান, আহতদের মধ্যে গুরুতর জখম নেই। বেশির ভাগই বাসে কাঁচ দিয়ে কেটে গেছে, কেউ কেউ বাসের ভেতরে চাপায় আহত হয়েছে। এদের মধ্যে বাসের চালক ও তৃণা নামের এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকেই চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী সহায়তা প্রদান করা হচ্ছে।

এবিষয়ে গাজীপুর সদর মেট্টোপলিটন পুলিশের ওসি আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পলাশ প্রধান/এসএন

সিংগাইরে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু: ১৫০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:০৭ পিএম
সিংগাইরে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু: ১৫০ জনের বিরুদ্ধে মামলা
সিংগাইর থানা। ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জিয়ানগর (বান্দাইল) গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে মো. রাজিব হোসেন নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম। 

এর আগে, গতকাল মঙ্গলবার নিহতের স্ত্রী সৌরোপা থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের কৃষক রাজিব হোসেন গত ৭ জুন রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন স্থানীয়দের মাধ্যমে পরিবার জানতে পারে, সিংগাইরের জিয়ানগর গ্রামের হাকিম আলীর বাড়িতে তাকে চোর সন্দেহে আটক করা হয়েছে। অভিযোগ করা হয়, রাত ২টার দিকে স্থানীয় ১০০-১৫০ জন উত্তেজিত ব্যক্তি রাজিবের হাত, পা ও চোখ বেঁধে গণপিটুনি দেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের দাবি, ওই রাতে হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজিব জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেছিলেন। এ সময় গৃহকর্তা বাধা দিতে গেলে ধস্তাধস্তি হয় এবং ওই গৃহকর্তা আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার জানিয়েছে।

গৃহকর্তার পরিবারের দাবি, রাজিবকে আটক করার পর উত্তেজিত জনতা মারধর করে এবং এতে তার মৃত্যু হয়। তারা আরও দাবি করেন, রাজিবের বিরুদ্ধে আগেও চুরি ও ডাকাতির অভিযোগ ছিল।

তবে নিহতের পরিবারের অভিযোগ, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে সংঘবদ্ধভাবে নির্যাতন করা হয়েছে, যা সরাসরি হত্যাকাণ্ডের শামিল।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, হত্যার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটির সবদিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আসাদ জামান/সালমান/

‘ফেসবুক ফার্স্ট’ রতন শেখ চতুর্থবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:১৩ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
‘ফেসবুক ফার্স্ট’ রতন শেখ চতুর্থবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি
সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসির পুরস্কার গ্রহণ করছেন রতন শেখ। বুধবার সকালে সিলেটের ডিআইজি কার্যালয় থেকে তোলা। ছবি: খবরের কাগজ

তিনটি ছাগলছানা নিয়ে এক বৃদ্ধা থানায় হাজির। জানালেন, মা-ছাগলটি চুরি হয়ে গেছে। ওসি বৃদ্ধার কথা শোনেন। তিনটি ছাগলছানার নির্মম পরিস্থিতি তুলে ধরে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে মা ছাগল চুরির কাহিনি বের হয়। বিষয়টি প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর নজরে পড়ে। এরইমধ্যে চোর মা ছাগলটি কসাইখানায় বিক্রি করে দেয়। কসাই সেটি জবাইও করে। এমন অবস্থায় প্রতিমন্ত্রী ফেসবুক লাইভে আসেন। তার নির্দেশে প্রাণিসম্পদ অধিদপ্তর মা-হারা তিনটি ছাগলছানার দায়িত্ব নেয়। ওসি পরবর্তী সময়ে আরেকটি লাইভে এসে ছাগলছানা সংক্রান্ত আপডেট সামাজিক যোগাযোগমাধ্যমে অবহিত করেন।

কেবল এই ঘটনা নয়, সামাজিকভাবে ছড়িয়ে দিয়ে সুফল পাওয়া প্রায় সব ঘটনার তথ্য ওসি এভাবেই ফেসবুকে উপস্থাপন করেন। পুলিশের এই কর্মকর্তার নাম ইন্সপেক্টর রতন শেখ। তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর থানায় কর্মরত আছেন। পুলিশি সেবায় ‘ফেসবুক ফার্স্ট’ বিবেচনায় তাকে সিলেট বিভাগের সেরা ওসি ঘোষণা করে পুরষ্কৃত করেছে সিলেট রেঞ্জ ডিআইজি দপ্তর।

সোমবার (১০ জুন) ওসি রতন শেখ বিভাগের শ্রেষ্ঠ ওসির পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন। এদিন সকালে ডিআইজি সিলেট রেঞ্জ কার্যালয়ে মাসিক ক্রাইম কনফারেন্সে  বিভাগের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন ডিআইজি ড. মো জিল্লুর রহমান।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ওসি রতন শেখ বলেন, ‘এটা আমার ভালো কাজের স্বীকৃতি। এই নিয়ে চতুর্থবারের মতো সিলেট বিভাগের ওসিদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করলাম। এর মধ্যে আছে সিলেট জেলায় থাকাকালে দুইবার ও সুনামগঞ্জ সদর মডেল থানায় যোগদানের পর দুইবার।’

জানা গেছে, রতন শেখ ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। তার কর্মস্থল ছিল সিলেটের জাফলং। এরপর সিলেটের বাইরের থানায় ওসি হিসেবে এক দফা দায়িত্ব পালন শেষে আবারও সিলেটে ফেরেন। সেই ফেরাটা ছিল জেলার প্রাকৃতিক পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটপাট ঠেকানোর জন্য। তাকে সাদাপাথর এলাকার কোম্পানীগঞ্জ থানার ওসি নিযুক্ত করা হয়। ওই সময় থেকে তিনি ফেসবুকে সব তথ্য-উপাত্ত উপস্থাপন শুরু করেন। 

সাদাপাথর এলাকায় স্থিতিশীলতা ফিরলে কোম্পানীগঞ্জ থেকে তাকে বদলি করা হয় সুনামগঞ্জ সদর থানায়। সেখানে কর্মরত আছেন প্রায় দুই বছর। ট্যুরিস্ট পুলিশ থেকে থানা পুলিশে পদায়নের পর চারবার তিনি শ্রেষ্ঠ ওসির পুরস্কার পান। এর আগে একবার ‘পিপিএম’ পদকেও ভুষিত হন।

ফেসবুকে ‘সুনামগঞ্জ সদর থানা’ নামে একটি পেজ রয়েছে। তথ্য আদান-প্রদান এবং পুলিশি সেবা জানানোর এই পেজটি ব্যবহার করেন ওসি রতন শেখ। পেজের ফলোয়ার সংখ্যা ৬৩ হাজারের বেশি। এটির মাধ্যমে মানবিক, নিখোঁজ বা অন্য যে কোনো বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয়।

পেইজে থাকা একটি ভিডিওতে দেখা যায়, পেইজের মাধ্যমে জানানোর ঘণ্টাখানেকের মধ্যে এক স্কুলছাত্রকে খুঁজে পাওয়া গেছে। স্কুলছাত্রের অভিভাবক বলেছেন, ওসিকে জানানোর পর তিনি স্কুলছাত্রের ছবি দিয়ে পেইজে একটি বার্তা দেন। এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্রের সন্ধান মেলে একটি রেস্তোঁরায়।  

স্কুলছাত্রটি বাবার সঙ্গে রাগ করে একটি রেস্তোঁরায় চাকরি নিয়েছিল। তাকে ফিরে পাওয়ার পর ওসি ওই ছাত্রের বাবাকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে স্কুলছাত্রকে বলেন, ‘বাবা তুমি সেখানে কাজ করছিলে— সেখানে থাকলে বড় হয়ে রেস্তোরাঁর কর্মী হতে পারতে। আর পড়াশোনা করলে এ রকম রেস্তোরাঁর মালিক হতে পারবে। তুমিই বলো মালিক হবে না কর্মী হবে?’ ওসির এই প্রশ্নে স্কুলছাত্র মাথা নেড়ে মালিক হওয়ার কথা জানায়। অর্থ্যাৎ পড়াশোনা করবে বলে জানায়।

সর্বশেষ গত বুধবার বিকেল পাঁচটায় পেজটিতে মর্মান্তিক একটি ঘটনা জানানো হয়। এক স্ট্যাটাসে লেখা হয়, ‘হৃদয় নাড়িয়ে দেওয়া ট্রাজেডি, ঘটনা! সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী। রোল ১। মেয়েটি বোনের মোবাইলফোন ব্যবহার করা নিয়ে বাবার শাসনের কারণে মনের কষ্টে আত্মহত্যা করেছে। এমন প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে।....’  

ফেসবুকে এ তথ্যের সঙ্গে প্রাসঙ্গিক কিছু ছবিও দেওয়া। এরপর যে পরামর্শ দেওয়া হয়, তা সবার জন্য বিশেষ সতর্ক বার্তা। বলা হয়, ‘সন্তানদের শাসন করার ক্ষেত্রে একটু সতর্ক হবো আমরা’।

নাঈম/