ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
আত্মপরিচয়ের খোঁজে বিপন্ন ব্রহ্মপুত্র পুলিশের ওপর হামলার মামলায় ১০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে ‘নতুন কুঁড়ি’ আয়োজনের ঘোষণা ইয়াংজির বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে যুবকের মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা তদন্তের সময় বাড়ল চারদিন সুপার ফাইবার উৎপাদনে চীনের সাফল্য এনসিপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে কর্মী ফুটবল যখন ক্যারিয়ার ও স্বপ্ন পালকযুক্ত নতুন ডাইনোসরের ফসিল আবিষ্কার সিলেটে শাহজালাল (রহ.) মাজার নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে খেলাঘর আসর বরিশাল জেলা সম্মেলন তরুণদের সবচেয়ে বড় উৎসব ফুটবল বিশ্বকাপ তিস্তা রক্ষায় পরিকল্পিত ড্রেজিং, নির্মিত হবে টেকসই বাঁধ: পানিসম্পদমন্ত্রী পূবাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু এনড্রিককে নিয়ে তাড়াহুড়ো নয় : আনচেলত্তি না ফেরার দেশে কবি আল মুজাহিদী জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দক্ষতা অর্জনের বিকল্প নেই বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া ছুটির দিনে পর্যটকের ঢল, মুখর কক্সবাজার সমুদ্রসৈকত সমালোচনার জবাব দিতে হয় পারফরম্যান্সে: রদ্রিগো ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি সম্পন্ন মাঠে নেইমারের প্রভাব ব্যাখ্যা করলেন দানিলো টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু মৎস্য বিভাগের নজরদারির অভাবে বাড়ছে পাঙ্গাশের পোনা বিক্রি শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ, ব্যবসায়ী আটক আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি

উত্তরাঞ্চলে ঈদযাত্রায় ৫০ স্থানে যানজটের আশঙ্কা

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:৩১ এএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ১১:০৫ এএম
উত্তরাঞ্চলে ঈদযাত্রায় ৫০ স্থানে যানজটের আশঙ্কা
ছবি : খবরের কাগজ

মহাসড়ক সরু ও ভাঙাচোরা, পাশে হাট-বাজারসহ ১১টি কারণে উত্তরাঞ্চলের ৫০টি পয়েন্টে এবার ঈদে যানজটের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাইওয়ে পুলিশ বলছে, যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তি হতে পারে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে। তবে সব ঝুঁকিপূর্ণ পয়েন্টে শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকের প্রায় চার হাজার সদস্য।

হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, যুমনা সেতুর পশ্চিম প্রান্তে বগুড়া রিজিয়নে অন্তত ৩৫টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রংপুর রিজিয়নে চিহ্নিত করা হয়েছে ১৫টি পয়েন্ট। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে নির্মাণাধীন ফ্লাইওভার এলাকা। 

হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়ন পুলিশ সুপার (এসপি) মো. শহিদ উল্লাহ জানান, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আটটি পয়েন্ট রয়েছে। ওই থানা এলাকায় এবার যানজটের কারণ হতে পারে ভাঙাচোরা রাস্তা, হাট-বাজার ও অসমাপ্ত ফ্লাইওভার।  

তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের সঙ্গে আর্মড পুলিশ সদস্যরাও কাজ করবেন। এ ছাড়া স্থায়ী এবং অস্থায়ী টিমের পাশাপাশি বিকল যানবাহন দ্রুত সরিয়ে নিতে রেকারও থাকবে।’

সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী আহমেদ হাসমী জানান, বগুড়া রিজিয়নের সাতটি থানা ও পুলিশ ক্যাম্প এলাকায় ৩৫টি পয়েন্টে এবার যানজটের পাশাপাশি সড়কে ডাকাতির বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আলী আহমেদ হাসমী বলেন, ‘চালকদের যানজট ও সড়ক ডাকাতি সম্পর্কে সতর্ক করতে লিফলেট দেওয়া হচ্ছে। জরুরি যোগাযোগের জন্য দেওয়া হচ্ছে কর্মকর্তা ও পুলিশ স্টেশনের সেল নম্বর।’ তিনি বলেন, সড়ককে শৃঙ্খলা ধরে রাখার পাশাপাশি চাঁদাবাজি বন্ধে বিভিন্ন জায়গায় মাইকে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। 

হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, যমুনা সেতুর পশ্চিম প্রান্তে হাটিকুমরুল গোলচত্তর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পথকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ ওই পথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। এদিকে যুমনা সেতু কর্তৃপক্ষের হিসাবে বলা হয়েছে, স্বাভাবিক অবস্থায় দিনে গড়ে ২১ হাজার যানবাহন সেতু অতিক্রম করে। কিন্তু ঈদে তা বেড়ে দ্বিগুণের বেশি হয়। গত ঈদের ছুটিতে এক দিনে ৫৬ হাজার যানবাহন পার হয় যমুনা সেতু। 

পুলিশের বিভিন্ন সূত্র জানায়, উত্তরাঞ্চলে ঈদের আগে-পরে সড়কে চলাচল নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ, আমর্ড পুলিশ, জেলা পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক কাজ করবে প্রায় ৪ হাজার। এর মধ্যে শুধু সিরাজগঞ্জ জেলা পুলিশের অন্তত ৪৫০ সদস্য মাঠে থাকবেন ২৪ ঘণ্টা। গত বছর ৭৭১ সদস্য কাজ করেন কিন্তু এবার কিছুটা কমানোর কারণ ঝাউল ব্রিজসহ যানজট প্রবণ কয়েকটি এলাকার পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। 

সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) সড়ক উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, যেসব এলাকায় ফ্লাইওভার নির্মাণসহ অন্যান্য সড়ক উন্নয়নের কাজ চলছে, সেসব এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফ্লাইওভার নির্মাণকাজে পরামর্শক হিসেবে কাজ করছেন প্রকৌশলী হারুন-অর রশিদ। তিনি জানান, ফ্লাইওভার নির্মাণের জন্য রাস্তার যতটুকু জায়গা নেওয়া হয়েছে, তার চেয়ে প্রশস্ত করে দুই পাশে চারটি লেন তৈরি করা হয়েছে, এরপরও যানজট হচ্ছে। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে ঈদে গোবিন্দগঞ্জে যানজট তীব্র হওয়ার আশঙ্কা নেই।’ 

তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ থ্রি-হুইলার চালকদের পাশাপাশি বাসচালকরা রাস্তার ওপরই যাত্রী ওঠা-নামা করেন, ফলে যানজট লেগেই থাকে সারাদিন। কথা হয় গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. মোহাই মিনুর সঙ্গে। তার ধারণা রাস্তার ওপরে থাকা থ্রি-হুইলার স্ট্যান্ড সরিয়ে নিলে যানজট কমে যাবে। তিনি বলেন, ‘এখন থেকে ব্যবস্থা না নিলে ঈদের সময় গোবিন্দগঞ্জ বাজার এলাকায় যাত্রীদের ভোগান্তি হবে বেশি।’ 

বগুড়ার বনানী এলাকায় ৪০ বছর ধরে ব্যবসা করছেন আব্দুস সালাম। তার অভিযোগ রাস্তা প্রশস্ত করার পরও যানজট পরিস্থিতির উন্নতি হচ্ছে না শুধু যানবাহনের বেপরোয়া চালকদের কারণে। তিনি বলেন, ‘বনানীতে রাস্তার মধ্যে যানবাহন চালকরা গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করেন, আবার থ্রি-হুইলার চালকরা উল্টো পথে চলেন, ফলে যানজট সৃষ্টি হয়। বগুড়া শহরের বনানী থেকে মাটিডালী পর্যন্ত অনেক স্থানেই এখন মেরামতের জন্য সড়কেই যানবাহন রাখা হয়। এমনকি ফ্লাইওভারও ব্যবহার করা হচ্ছে এ কাজে।’

পুলিশের ওপর হামলার মামলায় ১০ জন আটক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:৩০ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
পুলিশের ওপর হামলার মামলায় ১০ জন আটক
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সরকারি কাজে বাধা প্রদান, সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় ১০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে জেলা পুলিশ ও আদিতমারী থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— রাশেদুল মিয়া (২০), মেহেদি হাসান (২০), জাহিদ হাসান (২২), ফজলুল হক (৪৩), আসাদুজ্জামান (৪৫), আব্দুর রশিদ (৬২), আনন্দ কুমার (২০), উত্তম কুমার (২০), নীলকান্ত (৪০) ও জীবন চন্দ্র বর্মণ (২৪)।

গত সোমবার (১৬ জুন) আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রাণী নিখোঁজ হওয়ার পরদিন একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে বিধান চন্দ্র বর্মণের বাড়িতে ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় ।

পরে বিধান চন্দ্র বর্মণ (২৫) ও তার বাবা রণজিৎ চন্দ্র বর্মণকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬টি  গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় ওসিসহ ১৮ জন পুলিশ সদস্য এবং মোট ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ঘটনার পর সরকারি কাজে বাধা প্রদান, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার (১৮ জুন) দুটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করে।

এদিকে গ্রেপ্তার অভিযানের পর ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, অনেক পুরুষ সদস্য বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকায় কিছু এলাকায় পুরুষশূন্য পরিবেশের সৃষ্টি হয়েছে। ফলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “সরকারি কাজে বাধা প্রদান, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

এসএন/

শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:২২ পিএম
শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ
ছবি: খবরের কাগজ

শেরপুরের নালিতাবাড়ীতে দীর্ঘদিনের শ্বশুর-জামাই দ্বন্দ্বের জেরে মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) শ্বশুরসহ ৯ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী। এর আগে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাদলাকুড়া গ্রামের মহর উদ্দিনের মেয়ে মরিয়ম খাতুনের সাথে যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সোরহাব হোসেন বাবুর বিয়ে হয়। বিয়ের কয়দিন পর থেকেই স্ত্রীকে নিয়ে শ্বশুর মহর উদ্দিনের বাড়িতে বসবাস করছিলেন তিনি। এর কিছুদিন পর তাদের মধ্যে পারিবারিক ও আর্থিক বিরোধ তৈরি হয়। এরইমধ্যে জামাই বিভিন্ন সময়ে নানা কারণে শ্বশুর মহর উদ্দিনকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা দেন বলে দাবি করেন জামাই। এসব নিয়েই তাদের বিরোধ দিন দিন আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার এসব টাকার হিসাব ও টাকা ফেরত চাইলে শ্বশুরের সাথে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে শ্বশুরপক্ষের লোকজন সোরহাব হোসেনকে আটক করে একটি নারিকেল গাছের সাথে শিকল দিয়ে বেঁধে মারধর করে বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে আহত অবস্থায় সোরহাব হোসেনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শ্বশুর ও শাশুড়িও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্বশুর মহর উদ্দিন দাবি করেন, জামাই আগে তার ওপর হাত তুলেছেন এবং বিভিন্ন অনিয়ম ও সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার অভিযোগ, ঘটনার দিন জামাই প্রথমে শ্বশুরের ওপর হামলা চালান, এরপর পাল্টা প্রতিক্রিয়ায় এই ঘটনা ঘটে।

নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হতো। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তিনি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় শ্বশুরসহ জড়িতদের আসামি করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শাকিল মুরাদ/এসএন

রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে যুবকের মৃত্যু

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:১৪ পিএম
রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে যুবকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গোচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন আলী ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গ্রামবাসী বিদ্যুতের খুঁটিতে একজনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, এলাকায় কয়েকদিন ধরে লোডশেডিং চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে মামুন আলী বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা করেন। এ সময় খুঁটিতে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমান/

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা তদন্তের সময় বাড়ল চারদিন

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:১৩ পিএম
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা তদন্তের সময় বাড়ল চারদিন
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনাটি তদন্তে চারদিন সময় বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এই সময়সীমা বাড়িয়েছেন। 

তদন্ত কমিটির প্রধান ও নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন জানান, ইতিমধ্যে ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তবে যে খুদে বার্তার ওপর ভিত্তি করে ক্রিকেটার নাঈমকে পুলিশ তল্লাশি করেছিল, সেটি যে বা যে সংস্থা থেকে এসেছে, তা তদন্ত করা হচ্ছে। মূলত এই কারণে তদন্তের স্বার্থে আরও চার কার্যদিবস বাড়তি সময় চাওয়া হয়। পুলিশ কমিশনার তা মঞ্জুর করেছেন।

এর আগে সিএমপি কমিশনার কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছিলেন। এই সময়সীমা গত ১৮ জুন শেষ হয়। তদন্ত কমিটি আরও চারদিন সময় চাওয়ায় তদন্তের সময় আরও চারদিন অর্থাৎ ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে কমিটিকে পুরো ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। 

উল্লেখ্য ঢাকা থেকে প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শুক্রবার (১২ জুন) রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নাঈম। এরপর একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বহদ্দারহাটের বাসার উদ্দেশ্যে রওনা হন। রাত ১১টার দিকে অটোরিকশাটি লালখান বাজার এলাকায় এলে ডিবি পরিচয়ে কয়েকজন পুলিশ সদস্য গাড়ি থামিয়ে চালকের কাগজপত্র কেড়ে নেয়। 

পরে গাড়ি থেকে নামিয়ে নাঈম হাসানকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স সোহেল। একপর্যায়ে নাঈমকে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানেও তাকে হেনস্তা করা হয়। পরে বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে থানা থেকে ছাড়া পান নাঈম। এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। পরদিন ১৩ জুন রাতে খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়। এছাড়া গ্রেপ্তার করা হয় পুলিশের সোর্স সোহেল হোসেন সরকারকে। তাকে ২০২৪ সালের ৫ আগস্ট দামপাড়া পুলিশ লাইনসে হামলা এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় পুলিশের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আদালতের নির্দেশে সোহেল বর্তমানে কারাগারে রয়েছে। পাশাপাশি নাঈমকে হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

এসএন/

সিলেটে শাহজালাল (রহ.) মাজার নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
সিলেটে শাহজালাল (রহ.) মাজার নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ
হযরত শাহজালাল (রহ.) মাজারে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশ। -ছবি : মামুন হোসেন

শাহজালালের মাজারে ‘দানের ডেগ’ সিলগালা করার পর পর্যটকদের সুবিধার্থে এবার মাজারে ট্যুরিস্ট পুলিশ নিযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল থেকেই মাজারের ট্যুরিস্ট পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে এই প্রথম এমন চিত্র দেখা গেছে। তার আগে (শাহজালাল রা.) মাজারে ট্যুরিস্ট পুলিশ মোতায়ন করা হয়নি।

প্রশাসন বলছেন, পর্যটকদের  নিরাপত্তার জন্যই ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে মাজারের তিনটি ‘দানের ডেগ’ সিলগালা করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় একটি দানবাক্সসহ ছোট-ছোট আরও কয়েকটি দানবাক্স মাজারের বিভিন্ন স্থানে বসানো হয়। পাশাপাশি দানবাক্সের পাহারায় আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে।

এদিকে ‘দানের ডেগ’ সিলগালা করে জেলা প্রশাসনের দানবাক্স ও আনসার পাহারা বসানোর সময় দরগাহ কমিটি ও খাদেম পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। মাজারভক্তদের অবস্থান ছিল প্রতিক্রিয়াহীন।

এর আগে গত শুক্রবার (১২ জুন) হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শনে যান সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। জেলা প্রশাসনের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগের বিষয়টি তখন গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

আমান/