ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শেষের বিবর্ণতায় সিরিজ হার বাংলাদেশের নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও চাল বিতরণ আত্মপরিচয়ের খোঁজে বিপন্ন ব্রহ্মপুত্র পুলিশের ওপর হামলার মামলায় ১০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে ‘নতুন কুঁড়ি’ আয়োজনের ঘোষণা ইয়াংজির বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে যুবকের মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা তদন্তের সময় বাড়ল চারদিন সুপার ফাইবার উৎপাদনে চীনের সাফল্য এনসিপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে কর্মী ফুটবল যখন ক্যারিয়ার ও স্বপ্ন পালকযুক্ত নতুন ডাইনোসরের ফসিল আবিষ্কার সিলেটে শাহজালাল (রহ.) মাজার নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে খেলাঘর আসর বরিশাল জেলা সম্মেলন তরুণদের সবচেয়ে বড় উৎসব ফুটবল বিশ্বকাপ তিস্তা রক্ষায় পরিকল্পিত ড্রেজিং, নির্মিত হবে টেকসই বাঁধ: পানিসম্পদমন্ত্রী পূবাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু এনড্রিককে নিয়ে তাড়াহুড়ো নয় : আনচেলত্তি না ফেরার দেশে কবি আল মুজাহিদী জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দক্ষতা অর্জনের বিকল্প নেই বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া ছুটির দিনে পর্যটকের ঢল, মুখর কক্সবাজার সমুদ্রসৈকত সমালোচনার জবাব দিতে হয় পারফরম্যান্সে: রদ্রিগো ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি সম্পন্ন মাঠে নেইমারের প্রভাব ব্যাখ্যা করলেন দানিলো

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০:১০ পিএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৮ কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা রূপপুর প্রকল্পের কর্মরত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কর্মকর্তা-কর্মচারী।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক (পিডি) ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. জাহেদুল হাছান স্বাক্ষরিত ই-মেইলে বরখাস্তের অফিস আদেশ পাঠানো হয়। 

বুধবার (১৪ মে) তা কার্যকরের কথা বলা হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর আগে গত ৮ মে এনপিসিবিএল- এর ১৮ জন কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়। 

৮ বরখাস্ত কর্মকর্তা-কর্মচারীরা হলেন-কোম্পানির সহকারী ব্যবস্থাপক ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিপ্লব ও শামীম আহমেদ, ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক মো. মনির, সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, ঊর্ধ্বতন উপ-সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ হোসেনুজ্জামান খাঁন, সরকারি ব্যবস্থাপক মো. গোলাম আজম, টেকনিশিয়ান রিয়াজউদ্দিন ও মো. ইসমাইল হোসেন। 

বিষয়টির সত্যতা স্বীকার করে বুধবার বিকেলে রূপপুর প্রকল্পের সাইট অফিস ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, রূপপুরের ৮ কর্মকর্তা কর্মচারীকে শৃঙ্খলা ভঙ্গ ও চাকরিবিধি লঙ্ঘনের দায়ে সাময়িক বরখাস্তের পর গ্রিনসিটি কার্যালয়ে সিকিউরিটি এন্ড ফিজিক্যাল প্রটেকশন সার্ভিসেস বিভাগে সংযুক্ত করা হয়েছে। 

ই-মেইল পাঠানো নোটিশে বলা হয়েছে, এনপিসিবিএল-এ শৃঙ্খলাবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন বা কর্তব্য অবহেলা করেছেন বা অসদাচরণ করেছেন বলে প্রতীয়মান হয়েছে বিধায় আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তার কারণ ও ব্যক্তিগত শুনানির সুযোগ চান কিনা তা ১০-কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ প্রদান করা হলো। পাশাপাশি সার্ভিস রেগুলেশন ২০২৫ প্রবিধান ৪৪.১ অনুযায়ী আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণসহ বিভিন্ন দাবিতে ঈশ্বরদীর রূপপুরে কোম্পানির প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা-কর্মচারী ২৮ এপ্রিল আন্দোলন শুরু করেন। ৬ মে তারা ঈশ্বরদী শহরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। পরদিন ৭ মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কোম্পানির অফিসে তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন। এতে এনপিসিবিএল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে চাকরিবিধি ও কোম্পানির আইন মেনে চলার চিঠি দেয়। না মানায় পরদিন ৮ মে কোম্পানির ১৮ জনকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়। এভাবে একই ঘটনার দায়ে বুধবার থেকে ৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জাহাঙ্গীর হোসেন/মাহফুজ

 

নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও চাল বিতরণ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:৪০ পিএম
নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও চাল বিতরণ
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের নাগরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহেকে জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার ৯০ জন অসহায় ও দরিদ্র ব্যক্তিকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলার ৪০টি ধর্মীয় প্রতিষ্ঠান-মসজিদ, মাদরাসা ও মন্দিরের অনুকূলে প্রতিষ্ঠানপ্রতি ১ টন করে মোট ৪০ টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে সরকার নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও এরফান উদ্দিন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে এ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জুয়েল/ আমান

পুলিশের ওপর হামলার মামলায় ১০ জন আটক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:৩০ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
পুলিশের ওপর হামলার মামলায় ১০ জন আটক
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সরকারি কাজে বাধা প্রদান, সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় ১০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে জেলা পুলিশ ও আদিতমারী থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— রাশেদুল মিয়া (২০), মেহেদি হাসান (২০), জাহিদ হাসান (২২), ফজলুল হক (৪৩), আসাদুজ্জামান (৪৫), আব্দুর রশিদ (৬২), আনন্দ কুমার (২০), উত্তম কুমার (২০), নীলকান্ত (৪০) ও জীবন চন্দ্র বর্মণ (২৪)।

গত সোমবার (১৬ জুন) আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রাণী নিখোঁজ হওয়ার পরদিন একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে বিধান চন্দ্র বর্মণের বাড়িতে ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় ।

পরে বিধান চন্দ্র বর্মণ (২৫) ও তার বাবা রণজিৎ চন্দ্র বর্মণকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬টি  গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় ওসিসহ ১৮ জন পুলিশ সদস্য এবং মোট ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ঘটনার পর সরকারি কাজে বাধা প্রদান, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার (১৮ জুন) দুটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করে।

এদিকে গ্রেপ্তার অভিযানের পর ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, অনেক পুরুষ সদস্য বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকায় কিছু এলাকায় পুরুষশূন্য পরিবেশের সৃষ্টি হয়েছে। ফলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “সরকারি কাজে বাধা প্রদান, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

এসএন/

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে ‘নতুন কুঁড়ি’ আয়োজনের ঘোষণা

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:২৭ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৬:৩২ পিএম
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে ‘নতুন কুঁড়ি’ আয়োজনের ঘোষণা
মতবিনিমিয় বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। সভায় ছবি: খবরের কাগজ

দেশের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আলাদা নতুন কুঁড়ি আয়োজন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে মুন্সিগঞ্জের মুন্সিরহাটে পলক অটিজম স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উন্নয়নে এক মতবিনিমিয় সভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে গড়ে উঠা দেশের সকল স্কুলগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করবে সরকার। এ লক্ষ্যে দেশব্যাপী যাচাই-বাছাই শুরু হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকসহ অভিভাবক ও শিক্ষকবৃন্দরা।

সুমন/আমান

শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:২২ পিএম
শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ
ছবি: খবরের কাগজ

শেরপুরের নালিতাবাড়ীতে দীর্ঘদিনের শ্বশুর-জামাই দ্বন্দ্বের জেরে মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) শ্বশুরসহ ৯ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী। এর আগে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাদলাকুড়া গ্রামের মহর উদ্দিনের মেয়ে মরিয়ম খাতুনের সাথে যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সোরহাব হোসেন বাবুর বিয়ে হয়। বিয়ের কয়দিন পর থেকেই স্ত্রীকে নিয়ে শ্বশুর মহর উদ্দিনের বাড়িতে বসবাস করছিলেন তিনি। এর কিছুদিন পর তাদের মধ্যে পারিবারিক ও আর্থিক বিরোধ তৈরি হয়। এরইমধ্যে জামাই বিভিন্ন সময়ে নানা কারণে শ্বশুর মহর উদ্দিনকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা দেন বলে দাবি করেন জামাই। এসব নিয়েই তাদের বিরোধ দিন দিন আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার এসব টাকার হিসাব ও টাকা ফেরত চাইলে শ্বশুরের সাথে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে শ্বশুরপক্ষের লোকজন সোরহাব হোসেনকে আটক করে একটি নারিকেল গাছের সাথে শিকল দিয়ে বেঁধে মারধর করে বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে আহত অবস্থায় সোরহাব হোসেনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শ্বশুর ও শাশুড়িও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্বশুর মহর উদ্দিন দাবি করেন, জামাই আগে তার ওপর হাত তুলেছেন এবং বিভিন্ন অনিয়ম ও সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার অভিযোগ, ঘটনার দিন জামাই প্রথমে শ্বশুরের ওপর হামলা চালান, এরপর পাল্টা প্রতিক্রিয়ায় এই ঘটনা ঘটে।

নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হতো। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তিনি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় শ্বশুরসহ জড়িতদের আসামি করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শাকিল মুরাদ/এসএন

রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে যুবকের মৃত্যু

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:১৪ পিএম
রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে যুবকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গোচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন আলী ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গ্রামবাসী বিদ্যুতের খুঁটিতে একজনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, এলাকায় কয়েকদিন ধরে লোডশেডিং চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে মামুন আলী বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা করেন। এ সময় খুঁটিতে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমান/