ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকবে: অর্থমন্ত্রী ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬ সংঘর্ষে ফের উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর, নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক রামিসা ও নূরজাহান হত্যা: আমাদের মূল্যবোধের পচন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ভাঙ্গায় কৃষকদল নেতাকে থানার মধ্যে মারধরের অভিযোগ নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, ভ্যানচালক গ্রেপ্তার নোয়াখালীতে দিনের বেলা প্রকাশ্যে যুবককে গুলি, ভিডিও ভাইরাল উখিয়া সীমান্তে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করল বিজিবি ট্রাম্পের চুক্তি যে কারণে নস্যাৎ করতে চান নেতানিয়াহু ধর্ষক মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু হাইকোর্টে জামিন পেলেও জেলগেটে ফের গ্রেপ্তার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রুয়েটে আবাসিক হলে গাঁজা সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থী আটক গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু দক্ষতার সঙ্গে টিম পরিচালনার কিছু পরামর্শ রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে এসে ধর্ষণের শিকার মা তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল রাব্বানীর ‌‌'সাঁতার' সাইবার সুরক্ষায় ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’ জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ৩ বাড়ি ভাঙচুর পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা: জনতার অগ্নিসংযোগে দগ্ধ ৩ জনের মৃত্যু সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলায় নীরব প্রতিবাদ কর্মসূচি জীবের আবাসস্থল অধ্যায় থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান নারীকণ্ঠে কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ৩ প্রতারক শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে কারাগারে ইমাম যশোরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ডামুড্যায় শিক্ষকের ওপর হামলা: ‘ভিডিও করতে গিয়ে’ আসামি গণমাধ্যমকর্মী
Nagad desktop

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ২২ মোটরসাইকেল জব্দ, লাখ টাকা জরিমানা

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:৫৮ পিএম
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ২২ মোটরসাইকেল জব্দ, লাখ টাকা জরিমানা
ছবি: খবরের কাগজ

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে যৌথবাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে ৪৫৬ গাড়ি তল্লাশি, ট্র্যাফিক আইনে ৩৪ বাহন মালিককে ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা এবং ২২ মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদরের বাবুরহাট, ফরিদগঞ্জের চরকুমিরা ও শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।

পরে রাতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে সদর উপজেলার বাবুরহাট এলাকায় পুলিশের সঙ্গে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এ সময় ২২৯টি যানবাহনে তল্লাশি করা হয়। ২২ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় ১ লাখ ১০হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় ১৫টি মোটর সাইকেল জব্দ করা হয়।
ফরিদগঞ্জে চরকুমিরা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করা হয় ১০২টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৩টি মোটর সাইকেল আরোহির কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৩ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তল্লাশি করা হয় ১২৫টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৯টি মোটর সাইকেল আরোহির কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৯ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দ করা ২২টি মোটরসাইকেল স্ব স্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্র্যাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

মেহেদী/

ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:২৬ পিএম
ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মা ও তার স্কুলছাত্রী কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে কয়েকজনকে ভুক্তভোগীরা শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সিকদারপাড়া ডলুনিঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঘটনার পরপরই স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।

মঙ্গলবার (৯ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৩), কেফায়েত হোসেন ওরফে পুইত্যা (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মেহেদী হাসান (২৪) এবং মোহাম্মদ তারেক (২৬)।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদ জানান, খবর পেয়ে মাতামুহুরী তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল গভীর রাতে বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের মূল দরজা খুলে অন্য সদস্যদের ঢুকতে সহায়তা করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। একপর্যায়ে বাড়িতে থাকা এক নারী ও তার দশম শ্রেণিতে অধ্যয়নরত কন্যাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মামা সাইদুল ইসলাম মারুফ বলেন, “আমার ভাগ্নির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।”

স্থানীয় বাসিন্দা মো. রকিব জানান, ডাকাতরা প্রথমে গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং পরে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এরপর তারা পরিবারের সদস্যদের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে পালিয়ে যায়।

সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, গভীর রাতে একদল ব্যক্তি বাড়িতে প্রবেশ করে ডাকাতি সংঘটিত করে এবং ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষা, চিকিৎসা ও অন্যান্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মামলা দায়েরের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

এদিকে, জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে এলাকায় পুলিশি টহল বৃদ্ধি, রাতের নিরাপত্তা জোরদার এবং সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।

তারেকুর রহমান/এসএন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:১৪ পিএম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ
ছবি: খবরের কাগজ

প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী জানান, প্রচণ্ড ঝড়ের কারণে এ নৌরুটে লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে।

ডিজিএম আব্দুস সালাম বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরি ও ১৭টি লঞ্চ চলাচল করছে।

আসাদ জামান/রিফাত/

ভাঙ্গায় কৃষকদল নেতাকে থানার মধ্যে মারধরের অভিযোগ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:১৪ পিএম
ভাঙ্গায় কৃষকদল নেতাকে থানার মধ্যে মারধরের অভিযোগ
আহত কৃষক দল নেতা ফারদিন হাসান উজ্জ্বল। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় ফারদিন হাসান উজ্জ্বল নামে এক কৃষক দল নেতাকে থানার মধ্যে মারধর করার অভিযোগ উঠেছে থানার উপ-পরিদর্শক (এসআই) কবির মোল্লার বিরুদ্ধে। আহত ওই নেতা ভাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। 

এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভাঙ্গা বাসস্ট্যান্ডে একটি মিছিল ও মানববন্ধন করেছেন উপজেলা কৃষকদল ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

​বিক্ষোভ মিছিল শেষে বক্তারা জানান, সোমবার রাতে ভাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বলের প্রতিবেশী আপন মাতুব্বরকে একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। তাকে দেখতে ও খোঁজ নিতে থানায় গেলে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লা কৃষকদল নেতা উজ্জ্বলকে মারধর করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লার শাস্তি ও থানা থেকে প্রত্যাহারের দাবি জানান তারা।

​কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল মাতুব্বর, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমরান মুন্সী, উপজেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মো. সুমন মোল্লাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

​এ বিষয় ভুক্তভোগী কৃষকদল নেতা ফারদিন হাসান উজ্জ্বল বলেন, "আমি আমার প্রতিবেশীকে খাবার ও ওষুধ দেওয়ার জন্য থানার ভেতরে গিয়েছিলাম। তখন এসআই মো. কবির মোল্লা আমাকে জিজ্ঞেস করেন, 'আপনি কে?' আমি বলি, যাকে ধরে এনেছেন সে আমার এলাকার ভাই হয়। এ কথা শোনার পরপরই তিনি আমাকে মারধর করেন।

​এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান বলেন, গতকাল রাতে আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বলের প্রতিবেশীকে পুলিশ আটক করলে উজ্জ্বল তার খোঁজ নিতে যান। সেখানে এসআই কবির মোল্লা তাকে মারধর করেছেন বলে জানতে পেরেছি। বর্তমানে উজ্জ্বল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ কর্মকর্তার প্রত্যাহারসহ শাস্তি দাবি করছি।

​এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লা বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা ঘটেছে। আমি তার কাছে ক্ষমা চেয়েছি।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে তিনি আরও বলেন, গতকাল একটি ঘটনায় ফারদিন হাসান উজ্জ্বল থানায় এলে তার সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে কোনো মারধর অভিযোগ সঠিক নয়। 

নয়ন/নাঈম

নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, ভ্যানচালক গ্রেপ্তার

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:১০ পিএম
নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, ভ্যানচালক গ্রেপ্তার
ভ্যানচালক আজিবার রহমান। ছবি: সংগৃহীত

নড়াইলে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আজিবার রহমান (৫০) নামে এক ভ্যানচালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ঝিকড়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী লোহাগড়া উপজেলার একটি গ্রামের ১২ বছর বয়সি ওই স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়া শেষে অভিযুক্ত ভ্যানচালক আজিবার রহমানের ভ্যানে বাড়ি ফিরছিল। পথে একটি নির্জন স্থানে পৌঁছালে ভ্যানচালক ভ্যান থামিয়ে ওই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় অভিযুক্ত আজিবার তাকে শ্লীলতাহানি করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় দুই বাসিন্দা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আজিবর রহমান নামে এক ব্যক্তিকে আসামি করে লোহাগড়া থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করেন। মামলা দায়ের পর আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।

 লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

শরিফুল ইসলাম/এসএন

নোয়াখালীতে দিনের বেলা প্রকাশ্যে যুবককে গুলি, ভিডিও ভাইরাল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:৫২ পিএম
নোয়াখালীতে দিনের বেলা প্রকাশ্যে যুবককে গুলি, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে দিনের বেলা প্রকাশ্যে ফারুক হোসেন (২৭) নামে এক যুবককে এলোপাতাড়ি গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​স্থানীয়রা জানায়, সকালের দিকে ফারুক হোসেন হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী 'কালামিয়ার দোকান' নামক স্থানে রাস্তার পাশে অবস্থান করছিলেন।

এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ৩-৪ জনের একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত ফারুক হোসেনকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এলোপাতাড়ি গুলি করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা অটোরিকশা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​গোলাগুলির শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় ফারুক হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, তার শরীরে গুলির আঘাত গুরুতর এবং তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক।

​বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার (৮ জুন) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নুর জামে মসজিদের সামনের চেকপোস্ট থেকে ম্যাগাজিনসহ তিনটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি মো. রহিম (২১) নামের এক জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। সম্প্রতিক সময়ে বেগমগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ইকবাল হোসেন মজনু/এসএন