ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৩ জন গ্রেপ্তার দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ এক টুকরো হৃদয়ের নাম বাংলাদেশ রামিসার  মামলার  দ্রুত রায় মা হচ্ছেন সোহিনী গাজায় ৪৮ ঘণ্টায় নিহত পাঁচজন চামড়া নিয়ে দুর্ভোগ আর দুর্গতির শেষ কোথায় লালমনিরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর রাতেই গ্রেপ্তার ১৫ বাংলাদেশ লোক গবেষণা পরিষদের বার্ষিক সম্মেলন কেমন ছিল প্রিয় রাসুল (সা.) এর পোশাক ও রূপ? ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু সাপ্তাহিক ২দিন ছুটিসহ নগদে চাকরির সুযোগ আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন How to learn English বিষয়ক Writing Paragraph, ৩০তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন: বাংলাদেশ ন্যাপ তারার দেশে সাইকেল যাত্রা মহেশপুর সীমান্তে পুশইন রোধে বিজিবি-আনসার-গ্রামবাসীদের যৌথ টহল কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা জব্দ সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ফাইনালে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও পুরস্কার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‌্যালি যৌক্তিক মূল্যে জ্বালানি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ফরিদপুরে আমের প্রলোভন দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত
Nagad desktop

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৭ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৯:০২ পিএম
কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৭ জনের মরদেহ উদ্ধার

২৪ ঘণ্টার ব্যবধানে কুমিল্লার ৩ উপজেলা থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রবিবার (৮ জুন) দুপুর থেকে সোমবার (৯ জুন) দুপুর পর্যন্ত জেলার তিতাস, ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। 

এর মধ্যে তিতাস উপজেলায় তিনজন, ব্রাহ্মণপাড়া উপজেলায় তিনজন এবং বুড়িচং উপজেলা থেকে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ । 

সংশ্লিষ্ট থানা পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্র মরদেহগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। 

এর মধ্যে সোমবার সকালে তিতাস উপজেলার তুলাকান্দি গ্রামে দুই বাকপ্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন মনু মিয়া নামের বাকপ্রতিবন্ধী এক বাবা। বিষক্রিয়ায় দুই মেয়ের মৃত্যু হয়। নিহত মনিরার বয়স ১০ বছর এবং ফাতিহার বয়স ছয় বছর।  

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ জানান, বাবা মনু মিয়াসহ মেয়ে মনিরা ও ফাতিহা তিনজনই প্রতিবন্ধী। 

এ ছাড়া বেলা ১১টায় কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর পশ্চিমপাড়া এলাকায় ঋণের বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মুর্শিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি। 

পরিবারের বরাত দিয়ে তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ সাহা জানান, মুর্শিদ মিয়া ফেরি করে জীবিকা নির্বাহ করত। সম্প্রতি বেশ কিছু এনজিও থেকে ঋণ নিয়েছিলেন তিনি। এ ছাড়া এলাকার লোকজন তার কাছে টাকা পাওনা ছিল। ঈদের আগে টাকা দেওয়ার কথা থাকলেও টাকা দিতে পারেননি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। হয়তো এর কারণেই আত্মহত্যা করতে পারেন। 

বেলা ১১টায় বাড়ির পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মুর্শিদ মাছিমপুর পশ্চিমপাড়া এলাকার মৃত তাজির মিয়ার ছেলে। নিহতের স্ত্রী ও একটি সন্তান রয়েছে। 

এ দিকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ নারী-শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। 

সোমবার সকালে উপজেলার শিদলাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকা থেকে অন্তরা আক্তার (২৫) নামে প্রবাস ফেরত এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আগের দিন রবিবার রাত ১১টার পর কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। 

অন্তরা আক্তার একই এলাকার সিরাজ ডাক্তারের বাড়ির ভ্যানচালক কামাল হোসেনের মেয়ে। তিনি সৌদিআরব প্রবাসী ছিলেন। 

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। 

এ ছাড়া ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টুটুল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রবিবার সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

টুটুল উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের সিংগারচরা এলাকার মোস্তফার ছেলে। 

তিনি তার নানাবাড়ি শিদলাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বসবাস করতেন। 

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া খবরের কাগজকে বলেন, ‘বিভিন্ন মাধ্যমে তথ্যটি জানতে পেরে খোঁজখবর নিচ্ছি।’

এ ছাড়া রবিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হোসাইন নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

শিশু হোসাইন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্খজিৎ সমাজপতি বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন। 

এদিকে কুমিল্লার বুড়িচংয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে বুড়িচং থানা পুলিশের একটি দল। 

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাকিবুল হাসান জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছান তিনি। এ সময় রেল লাইনের পাশের একটি পরিত্যক্ত জমি থেকে অর্ধগলিত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। 

ধারণা করা হচ্ছে, নিহত যুবকের বয়স ৩০ হতে পারে। মরদেহটি দেখে ধারণা করা যাচ্ছে, অন্তত এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছে। শরীরের অনেক অংশই পঁচে গলে গেছে।

জহির/পপি/

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৩ জন গ্রেপ্তার

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৫০ পিএম
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৩ জন গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে কাফনের কাপড় পড়ে মিছিলকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের ১৩ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা পুলিশ। অভিযানে দুইটি যাত্রীবাহী বাসসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী কমিশনার (এসি) (জনসংযোগ) আমিনুর রশিদ।

তিনি বলেন, গত ৫ জুন সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটের দিকে বন্দর থানাধীন বারেক বিল্ডিং এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে একটি মিছিলের তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার ভাষ্য অনুযায়ী, মিছিলে অংশগ্রহণকারীরা যাত্রীবাহী বাসে করে এসে মাথায় সাদা কাপড় বেঁধে সমবেত হয় এবং মিছিল শুরু করে।

পুলিশের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি যাত্রীবাহী বাস, ১০টি লাঠি, ৪টি সাদা কাপড়ের টুকরা এবং ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মিছিলে অংশগ্রহণের অভিযোগে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এসি আমিনুর রশিদ।

পুলিশ জানায়, মিছিলে অংশ গ্রহণকারী, নাশকতামূলক কর্মকাণ্ডসহ রাষ্ট্র বিরোধী কার্যকলাপে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

প্রেপ্তাররা হলেন, হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক(৪৪)। যুবলীগ নেতা সাকিবুল ইসলাম(২২), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজাসহ (৩২) যিশু দাশ(৪৫), মো. সাইফুল আলম রুবেল (৪১), মো. শরিফুল ইসলাম(২৩), মো. ইব্রাহিম খলিল(৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নীরব (২৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. হান্নান (৪৩), মো. জুনাইদুল আলম তাসনুপ (২৩) ও কর্ণফুলি থানা যুবলীগের সক্রিয় সদস্য ও ইউপি মেম্বার পদপ্রার্থী মো. ইরফান (৩২)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাঈম/

দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম
দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বাসচালক, সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাতে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলাটি করেন। মামলায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর এলাকার বাসচালক ঝন্টু আলী (৪৮), সুপারভাইজার আজমল হোসেন (৩৮) ও হেলপার শাকিব হোসেনকে (২২) আসামি করা হয়েছে। পাশাপাশি এসবি সুপার ডিলাক্স পরিবহনের সংশ্লিষ্ট অজ্ঞাত ব্যক্তিদেরও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুরের গাংনি থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পৌঁছায়। ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার নির্দেশ দেন নৌপুলিশ ও বিআইডব্লিউটিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নির্দেশনা অনুযায়ী যাত্রীরা নেমে ফেরির দিকে হাঁটতে থাকেন।

এরপর চালক ঝন্টু আলী বাসটি বেপরোয়াভাবে চালিয়ে নির্ধারিত ফেরির পরিবর্তে পাশের ‘করবী অক্সফ্যাম’ ফেরিতে তুলে ফেলেন। পরে ফেরির শেষ প্রান্তের র্যাম্পে সজোরে ধাক্কা লাগলে র্যাম্পের শিকল ও সিটকিনি ছিঁড়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

ঘটনার সময় সুপারভাইজার ও হেলপার লাফিয়ে ফেরিতে উঠে প্রাণ রক্ষা করেন। পরে চালককে নদী থেকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা পর নদী থেকে বাসটি উদ্ধার করা হয়। এতে ফেরির র্যাম্প, ক্যাবল ও যাত্রীদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। সবমিলিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মামলার তিন আসামিকে শনিবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মেহেদী হাসান/এসএন

আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম
আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের উখিয়া সীমান্তসংলগ্ন মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। পরে তিনি সীমান্তে এসে পৌঁছালে বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (৬ জুন) বিকেল ৫টায় উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন টেকনাফের হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছোটবিল পোস্টের কাছে গুলিবিদ্ধ অবস্থায় উপস্থিত হন মো. আইয়ুব (২৮)। তিনি উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৪-এর ব্লক-৪-এর বাসিন্দা।

আহত আইয়ুব বিজিবিকে জানান, গত ৫ জুন মাছ ধরার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে প্রায় পাঁচ কিলোমিটার দূরের বগারদিয়া এলাকায় যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি আহত হন। পরে আহত অবস্থায় সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবির সহযোগিতায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।

বিজিবি জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে কেউ যেন মায়ানমারে প্রবেশ না করে, সে বিষয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও নজরদারিতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

শাহীন/রিফাত/

জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন
ছবি: খবরের কাগজ

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা আব্দুল হক (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম (৪১) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত
আব্দুল হক ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজেদের পৈতৃক কৃষি জমি নিয়ে আব্দুল হক ও তার ভাতিজা সালামের সঙ্গে বিরোধ চলছিল। আজ শনিবার দুপুরে সেই জমির ধান কেটে তা মাড়াই করতে যান আব্দুল হক। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাতিজা সালাম ও তার স্ত্রীসহ আরও দুই-তিনজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমের ওপর হামলা চালায়। এতে ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক
ঘটনাস্থলেই মারা যান এবং আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল হকের আরেক ভাতিজা রোকন মিয়া বলেন, সালামদের সঙ্গে আমার চাচার অনেক আগে থেকেই জমি নিয়ে দ্বন্দ্ব। সালাম দীর্ঘদিন বিদেশে ছিল। সে কিছুদিন আগে দেশে এসেই কাকার সঙ্গে ঝামেলা করছে। আজকে কাকা ধান কেটে মাড়াই করতে যাচ্ছিলো। তখন তারা কাকা-কাকির ওপরে হামলা করে। ঘটনার সময় আমি পাশেই আমার বাড়িতে ছিলাম। পরে আমি এসে দেখি কাকা মাটিতে পড়ে আছেন। তারপর এ ঘটনা দেখতে অনেক মানুষজন আসেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ভাতিজার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা নিহত হন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আসমাউল আসিফ/নাঈম

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:০৮ পিএম
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন
আহত রিপন মিয়া। ছবি: খবরের কাগজ

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশনের সিগন্যালে চলন্ত ট্রেন থেকে পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার এসআই জিয়াউর রহমান জিয়া। বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রিপন মিয়া জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দলদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

রেলওয়ে সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস নামের ট্রেনটি বোনারপাড়া এসে বিরতি দেয়। পরে বোনারপাড়া স্টেশন থেকে গাইবান্ধার দিকে ছেড়ে যাওয়ার সময় সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বোনারপাড়া রেলওয়ে পুলিশ দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। 

বোনারপাড়া রেলওয়ে থানার এসআই জিয়াউর রহমান খবরের কাগজকর বলেন, বোনারপাড়া সিগন্যালের কাছে ট্রেনের নিচে পড়ে রিপন মিয়ার দুই পা কাটা পড়ে। তাৎক্ষণিক রক্তাক্ত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দ্রুত প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পা হারানো রিপনের জ্ঞান থাকলেও তিনি কেন এখানে আসছিলেন বা কীভাবে এটি হলো তা কিছুই জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজায় থাকা হাতল ধরে তিনি দাঁড়িয়ে ছিলেন। অবসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রেনের নিচে পা দুটি কাটা পড়ে।

মিলন/নাঈম