ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
সততার মাপকাঠি কেমন হওয়া উচিত? আরেক ধাক্কা খেলেন মমতা ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার ব্রাজিলের প্রেসিডেন্টের জোক্সস, ‘ভাবছি মেসিকে ব্রাজিল দলে নিব’ প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল অনুশীলনে ড্রোন আতঙ্ক, বিরক্ত কোরিয়ান কোচ হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১ রাবির জিএস আম্মারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ অগ্ন্যুৎপাতে বইছে আগুনের স্রোত, ভাইরাল ভিডিও স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিধিনিষেধ আরোপ সময়ের দাবি রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনি মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সীমানা পুনর্নির্ধারণের জন্য এনডিএর আর ৬ ভোট লাগবে টুকটুক ও চিকু পাঠ থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর , ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত চট্টগ্রামের নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার টিভিতে আজকের খেলা দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’
Nagad desktop

থানায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৮:১৮ এএম
আপডেট: ১২ জুন ২০২৫, ০৯:১৫ এএম
থানায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
ঢাকার ধামরাই থানা চত্বরে নষ্ট হচ্ছে জব্দ করা যানবাহন। খবরের কাগজ
ঢাকার ধামরাই থানা চত্বরে রোদ-বৃষ্টিতে ও খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে জব্দ করা প্রায় কোটি টাকার যানবাহন।
 
সড়ক দুর্ঘটনা, চোরাইপণ্য, মাদকদ্রব্য বহন ও লাইসেন্সবিহীন যানবাহনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ধামরাই থানা পুলিশ জব্দ করে থানায় নিয়ে এসেছে মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, মিনি ট্রাক, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন। জব্দ করার পর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা মামলার জটিলতার কারণে এসব যানবাহন অযত্নে থানা চত্বরে পড়ে রয়েছে বছরের পর বছর। এসব যানবাহন দেখলে মনে হয় অভিভাবকহীন। বছরের পর বছর পরে থাকার পরও কেউ নিতে আসছেন না এগুলো। ফলে  জব্দ করা এসব যানবাহন একদিকে যেমন ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে; অপরদিকে যন্ত্রাংশ বা ইঞ্জিন, কোনো গাড়ির হেডলাইট, চাকাও খুলে খুলে পড়ে যাচ্ছে।
 
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, থানা চত্বরে বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে কোটি টাকার যানবাহন নষ্ট হচ্ছে। 
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক, মিনি ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশাসহ নানা ধরনের যানবাহন থানা প্রাঙ্গণে পড়ে রয়েছে। জব্দ করা যানবাহনের মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। দীর্ঘদিন অযত্ন-অবহেলায় রাখা এসব যানবাহনে মরিচা ধরে জরাজীর্ণ ও বিবর্ণ হয়ে পড়েছে। যানবাহনের মধ্যে ঘাস গজিয়েছে। বর্তমানে ৬০টি মোটরসাইকেল ও ৪০টির মতো অন্যান্য যানবাহন পড়ে রয়েছে। এর আগেও অবহেলার কারণে জব্দ করা অনেক যানবাহন নষ্ট হয়ে গেছে। এ ছাড়া গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে অনেক যানবাহন। 
 
থানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্যসহ অবৈধ পণ্য পাচার, বৈধ কাগজপত্র না থাকা, ছিনতাইসহ অপরাধীদের ব্যবহারের সময় যানবাহনগুলো জব্দ করা হয়। এ ছাড়াও দুর্ঘটনাকবলিত ও চোরাই গাড়ি জব্দ করে থানায় এনে রাখা হয়েছে। তবে আশ্চর্যের বিষয়, এসব যানবাহনের বেশির ভাগই রেজিস্ট্রেশন বা বৈধ কোনো কাগজপত্র নেই। আবার  মামলার জটিলতার কারণে আটকে আছে বেশির ভাগ যানবাহন। আদালতের অনুমতি না থাকায় জব্দ করা কোটি টাকার এসব যানবাহন নিলামে বিক্রিও করা যাচ্ছে না। এতে লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আইনগত প্রক্রিয়া শেষ না হওয়ায় বছরের পর বছর এসব যানবাহন পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে জব্দ করা এসব যানবাহন আলামত হিসেবে থানায় সুষ্ঠুভাবে সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। নষ্ট হয়ে পড়ছে প্রায় সব যানবাহন। বর্তমানে এসব যানবাহন নিয়ে ধামরাই থানা পুলিশও সমস্যার মধ্যে রয়েছে। একদিকে থানা প্রাঙ্গণের জায়গা দখল করে রয়েছে, অপরদিকে থানার পরিবেশও নষ্ট করছে। দীর্ঘদিন এসব যানবাহন পড়ে থাকার কারণে ঘাস গজিয়েছে যানবাহনের মধ্যে। শুধু তাই নয়, সাপ বা বিষধর প্রাণীও থাকতে পারে বলে ধারণা করছেন থানা কর্তৃপক্ষ।
 
স্থানীয় কয়েকজন বলেন, থানায় অনেক গাড়ি পড়ে আছে। এসব গাড়ি বিক্রি করে দিলে একদিকে যেমন থানার পরিবেশ বাঁচবে, অন্যদিকে সরকারও কোটি টাকা রাজস্ব পাবে।
 
এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে থানায় জব্দ হওয়া প্রায় ৬০টি মোটরসাইকেল ও ৪০টির মতো প্রাইভেট কার, ট্রাক, মিনি ট্রাক রয়েছে। এসব জব্দ করা যানবাহনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এসব যানবাহন থানার পরিবেশ নষ্ট করছে। থানা চত্বরের একটি বড় অংশ দখল করে পড়ে রয়েছে। শুধু তাই নয়, এসব যানবাহন নিলাম ও ধ্বংসের জন্য আদালতে আবেদনও করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল
ছবি: খবরের কাগজ

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকায় বালি পাথর উত্তোলনের সময় পাওয়া গেছে একটি পরিত্যক্ত মর্টার শেল।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ওই এলাকার মাঝিপাড়া ব্রিজ-সংলগ্ন চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময়ে মর্টার শেলটি খুঁজে পান শ্রমিকরা। মূল্যবান সম্পদ ভেবে তারা সেটি বাড়িতে নিয়ে যান। 

পুলিশ জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে  তারা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছে সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে যায়।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশে টহল দল মর্টার শেলটি থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, 'বালি, পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি খুঁজে পায়। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এটি নিষ্ক্রিয় করবেন।'

রনি মিয়াজী/তামান্না রুপা/  

হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:০২ পিএম
হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১
ছবি: শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুরা

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে ৭৪ শিশুর মৃত্যু হলো। নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও ২ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৭১ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় সিলেটের ওসমানীনগর উপজেলার ইলশাপুর গ্রামের দিপন পালের ৯ মাস বয়সী মেয়ে দিবানি পাল মারা যায়। একই হাসপাতালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চাতুরবাগ, বিলাইউরি গ্রামের মনোয়ারের ২ মাস ২৪ দিন বয়সী ছেলে রাইয়ান মারা যায়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত মোট ৩২৫ জনের পরীক্ষাগারে হামের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ২৪ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ১৭৮ জন এবং সিলেট জেলায় ১০৭ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৬৮ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১০০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৭৫ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ও ৩২ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

শাকিলা ববি/খাদিজা রুমি/

মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:২৪ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জে আরিফ হোসেন হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ১৪ জুন লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে শহরের মুন্সিরহাট জসিমনগর এলাকা থেকে আরিফ হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে মুন্সীগঞ্জ সদর থানায় যান। সেখানে তারা পুলিশের কাছে বিচার নিশ্চিত করার দাবি জানান।

সুমন/তামান্না রুপা/

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০০ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:০৫ পিএম
গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
ছবি: খবরের কাগজ

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টায় জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে কারখানায় আসেন শ্রমিকরা। কাজ শুরুর কিছুক্ষণ পর তারা কারখানার পানি পান করেন। এর কিছুক্ষণ পর কারখানার চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে যাওয়া, বমিসহ নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। ধীরে ধীরে কারখানার অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় বহু শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। একের পর এক রোগী আসছেন। আমরা যথাক্রমে তাদের চিকিৎসা দিচ্ছি।

ওই কারখানার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আতিকুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে আমাদের কারখার একজন মেয়ে শ্রমিক বমি করে। পরে সঙ্গে আমাদের হাসপাতালে ভর্তি করি। সাড়ে ৯টার দিকে আরও ৫-৬ জন অসুস্থ হয়ে যায়। পরে আমরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়ে দেওয়া হয়। পরে আমরা কারখানা ছুটি দিয়েছি। তবে আমাদের কারখানার যে পানি সেটিতে কোনো সমস্যা নেই।’

পলাশ প্রধান/খাদিজা রুমি/

রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ
ছবি: খবরের কাগজ

রাঙামাটির বরকল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৮ বস্তা রসুন ও ৯ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। 

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে মালামালগুলো সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় পণ্যগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ ১৮ বস্তা রসুন ও ৯ বস্তা সার আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জুয়েল/থিওটোনিয়াস