ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার: পরীমনি ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা মৌসুমি ফল আল্লাহর বিশেষ নেয়ামত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শেষের বিবর্ণতায় সিরিজ হার বাংলাদেশের নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও চাল বিতরণ আত্মপরিচয়ের খোঁজে বিপন্ন ব্রহ্মপুত্র পুলিশের ওপর হামলার মামলায় ১০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে ‘নতুন কুঁড়ি’ আয়োজনের ঘোষণা ইয়াংজির বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে যুবকের মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা তদন্তের সময় বাড়ল চারদিন সুপার ফাইবার উৎপাদনে চীনের সাফল্য এনসিপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে কর্মী ফুটবল যখন ক্যারিয়ার ও স্বপ্ন পালকযুক্ত নতুন ডাইনোসরের ফসিল আবিষ্কার সিলেটে শাহজালাল (রহ.) মাজার নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে খেলাঘর আসর বরিশাল জেলা সম্মেলন তরুণদের সবচেয়ে বড় উৎসব ফুটবল বিশ্বকাপ তিস্তা রক্ষায় পরিকল্পিত ড্রেজিং, নির্মিত হবে টেকসই বাঁধ: পানিসম্পদমন্ত্রী পূবাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু এনড্রিককে নিয়ে তাড়াহুড়ো নয় : আনচেলত্তি না ফেরার দেশে কবি আল মুজাহিদী জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দক্ষতা অর্জনের বিকল্প নেই বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া ছুটির দিনে পর্যটকের ঢল, মুখর কক্সবাজার সমুদ্রসৈকত

ফেনীতে বছর না ঘুরতেই আবারও বাঁধ ভেঙে প্লাবিত ফুলগাজীর ৫ গ্রাম

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৯:২১ এএম
ফেনীতে বছর না ঘুরতেই আবারও বাঁধ ভেঙে প্লাবিত ফুলগাজীর ৫ গ্রাম
বাঁধ ভেঙে প্লাবিত ফুলগাজীর ৫ গ্রাম। ছবি: খবরের কাগজ

টানা বৃষ্টি ও ভারতীয় উজানের পানিতে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। চব্বিশের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধের ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দায়সারা কাজকে দুষছেন স্থানীয় বাসিন্দারা। আর টেকসই বাঁধ নির্মাণে একটি মেগা প্রকল্প প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বণিকপাড়া সহদেব বৈদ্যের বাড়িসংলগ্ন মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকা প্লাবিত হচ্ছে। এতে তলিয়ে যায় মাছের ঘের, মুরগির খামার, কৃষিজমিসহ মানুষের ঘরবাড়ি।

ফুলগাজীর সদর ইউনিয়নের উত্তর বরইয়া গ্রামের মোবারক হোসেন বলেন, ‘প্রতিবছর বন্যা এলে আমাদের দুর্ভোগ পোহাতে হয়। এই দুর্ভোগের শেষ কবে হবে আমাদের জানা নেই? একবারের বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই আবার বন্যার কবলে পড়তে হয় আমাদের।’

একই ইউনিয়নের দক্ষিণ বরইয়া গ্রামের মোজাম্মেল হক বলেন, ‘বন্যা আসে বন্যা যায়, কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মজবুত ও টেকসই করা হয় না। নামমাত্র কিছু বালু-মাটি দিয়ে বাঁধগুলো বাঁধা হয়। বৃষ্টির সঙ্গে বালি মাটিগুলো সরে যায়। উজানের পানি ধাক্কা দিলে বাঁধগুলো আবার ভেঙে যায়। আমরা চাই টেকসই বাঁধ নির্মাণ হোক।’

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা থেকে ফুলগাজী তরকারি বাজারসংলগ্ন স্থানে মুহুরী নদীর পানি প্রবেশ করে বাজারের একটি অংশ প্লাবিত হয়। এতে ব্যবসায়ীরা দোকানের মালামাল নিয়ে বিপাকে পড়েন। অনেক ব্যবসায়ীর মালামাল পানিতে ভিজে নষ্ট হয়।

রাশেদুল ইসলাম নামে ফুলগাজী বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘এখানে প্রতিবছর জুন থেকে আগস্ট মাসে সামান্য বৃষ্টিতেই লোকালয়ে পানি প্রবেশ করে। দোকানের জিনিসপত্র পানিতে ভিজে ক্ষতির মুখে পড়ে। কাউকে কিছু বলেও লাভ হয় না। এসবে এখন অভ্যস্ত হয়ে গেছি।’

এ ছাড়াও পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর এলাকায় সিলোনিয়া নদীর পানি বেড়ে বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে মানুষের বাসস্থান ভেসে গেছে। এমন অবস্থার জন্য ভুক্তভোগীরা পানি উন্নয়ন বোর্ডের অবহেলাকে দায়ী করেছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার বলেন, ‘নদী সরু হওয়ায় বৃষ্টির পানি ও উজানের ঢল বহন করার সক্ষমতা হারিয়েছে। বাঁধ ভাঙনের এটাই মূল কারণ। নদী সংস্কার ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে ৭ হাজার ৪৩০ কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ফুলগাজী, পরশুরামের বন্যার সমস্যা কেটে যাবে।’

ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:১০ পিএম
ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা। ছবি: খবরের কাগজ।

বিশ্বকাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে উৎসবের আমেজে মেতে উঠেছেন ব্রাজিল সমর্থকরা।

শনিবারের হাইতি-বধের মহড়া হিসেবে শুক্রবার (১৯ জুন) বিকেলে ঈশ্বরদী শহরে এক বিশাল মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা বের করেন সমর্থকরা। কয়েকশত মোটরসাইকেল নিয়ে আয়োজিত এই বর্ণাঢ্য র‍্যালিটি শহরের আলোবাগ মোড় থেকে শুরু হয়ে পুরো ঈশ্বরদী শহর প্রদক্ষিণ করে।

শনিবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় উত্তর আমেরিকার দেশ হাইতির মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে কেন্দ্র করে ঈশ্বরদীর সেলেসাও ভক্তদের মাঝে টানটান উত্তেজনা ও বাঁধভাঙা উল্লাস বিরাজ করছে।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সমর্থকরা। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করলেও হাইতির বিপক্ষে ব্রাজিল বড় ব্যবধানে জয় পাবে এমনটাই আশা তাদের।

এক ব্রাজিল সমর্থক বলেন "ফুটবলে ব্রাজিলের অবদান বহু বছরের। ব্রাজিল ছাড়া ফুটবল জগতের সৌন্দর্যই থাকে না। এবার তারা ভালো খেলে সাম্বা নৃত্যে বিশ্বকাপ জয় করবে দল।"

শুধু শোভাযাত্রাই নয়, শনিবারের ম্যাচটি উৎসবমুখর করতে ঈশ্বরদীর আনাচে-কানাচে চলছে নানা প্রস্তুতি। শহরের মোড়ে মোড়ে উড়ছে ব্রাজিলের পতাকা। সেই সাথে ধুম পড়েছে জার্সি কেনার ।

খেলাটি সকাল সকাল হওয়ায় বিভিন্ন ক্লাব ও মোড়ে বড় পর্দায় এবং প্রজেক্টরে যৌথভাবে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। খেলা শেষে দলবেঁধে আনন্দ ও খাওয়া-দাওয়ার জন্য বিশেষ খিচুড়ি বা ভোজের আয়োজনও করছেন সমর্থকরা।

জাহাঙ্গীর/আমান

নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও চাল বিতরণ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:৪০ পিএম
নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও চাল বিতরণ
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের নাগরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহেকে জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার ৯০ জন অসহায় ও দরিদ্র ব্যক্তিকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলার ৪০টি ধর্মীয় প্রতিষ্ঠান-মসজিদ, মাদরাসা ও মন্দিরের অনুকূলে প্রতিষ্ঠানপ্রতি ১ টন করে মোট ৪০ টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে সরকার নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও এরফান উদ্দিন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে এ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জুয়েল/ আমান

পুলিশের ওপর হামলার মামলায় ১০ জন আটক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:৩০ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
পুলিশের ওপর হামলার মামলায় ১০ জন আটক
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সরকারি কাজে বাধা প্রদান, সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় ১০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে জেলা পুলিশ ও আদিতমারী থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— রাশেদুল মিয়া (২০), মেহেদি হাসান (২০), জাহিদ হাসান (২২), ফজলুল হক (৪৩), আসাদুজ্জামান (৪৫), আব্দুর রশিদ (৬২), আনন্দ কুমার (২০), উত্তম কুমার (২০), নীলকান্ত (৪০) ও জীবন চন্দ্র বর্মণ (২৪)।

গত সোমবার (১৬ জুন) আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রাণী নিখোঁজ হওয়ার পরদিন একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে বিধান চন্দ্র বর্মণের বাড়িতে ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় ।

পরে বিধান চন্দ্র বর্মণ (২৫) ও তার বাবা রণজিৎ চন্দ্র বর্মণকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬টি  গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় ওসিসহ ১৮ জন পুলিশ সদস্য এবং মোট ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ঘটনার পর সরকারি কাজে বাধা প্রদান, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার (১৮ জুন) দুটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করে।

এদিকে গ্রেপ্তার অভিযানের পর ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, অনেক পুরুষ সদস্য বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকায় কিছু এলাকায় পুরুষশূন্য পরিবেশের সৃষ্টি হয়েছে। ফলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “সরকারি কাজে বাধা প্রদান, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

এসএন/

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে ‘নতুন কুঁড়ি’ আয়োজনের ঘোষণা

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:২৭ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৬:৩২ পিএম
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে ‘নতুন কুঁড়ি’ আয়োজনের ঘোষণা
মতবিনিমিয় বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। সভায় ছবি: খবরের কাগজ

দেশের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আলাদা নতুন কুঁড়ি আয়োজন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে মুন্সিগঞ্জের মুন্সিরহাটে পলক অটিজম স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উন্নয়নে এক মতবিনিমিয় সভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে গড়ে উঠা দেশের সকল স্কুলগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করবে সরকার। এ লক্ষ্যে দেশব্যাপী যাচাই-বাছাই শুরু হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকসহ অভিভাবক ও শিক্ষকবৃন্দরা।

সুমন/আমান

শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:২২ পিএম
শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ
ছবি: খবরের কাগজ

শেরপুরের নালিতাবাড়ীতে দীর্ঘদিনের শ্বশুর-জামাই দ্বন্দ্বের জেরে মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) শ্বশুরসহ ৯ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী। এর আগে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাদলাকুড়া গ্রামের মহর উদ্দিনের মেয়ে মরিয়ম খাতুনের সাথে যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সোরহাব হোসেন বাবুর বিয়ে হয়। বিয়ের কয়দিন পর থেকেই স্ত্রীকে নিয়ে শ্বশুর মহর উদ্দিনের বাড়িতে বসবাস করছিলেন তিনি। এর কিছুদিন পর তাদের মধ্যে পারিবারিক ও আর্থিক বিরোধ তৈরি হয়। এরইমধ্যে জামাই বিভিন্ন সময়ে নানা কারণে শ্বশুর মহর উদ্দিনকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা দেন বলে দাবি করেন জামাই। এসব নিয়েই তাদের বিরোধ দিন দিন আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার এসব টাকার হিসাব ও টাকা ফেরত চাইলে শ্বশুরের সাথে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে শ্বশুরপক্ষের লোকজন সোরহাব হোসেনকে আটক করে একটি নারিকেল গাছের সাথে শিকল দিয়ে বেঁধে মারধর করে বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে আহত অবস্থায় সোরহাব হোসেনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শ্বশুর ও শাশুড়িও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্বশুর মহর উদ্দিন দাবি করেন, জামাই আগে তার ওপর হাত তুলেছেন এবং বিভিন্ন অনিয়ম ও সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার অভিযোগ, ঘটনার দিন জামাই প্রথমে শ্বশুরের ওপর হামলা চালান, এরপর পাল্টা প্রতিক্রিয়ায় এই ঘটনা ঘটে।

নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হতো। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তিনি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় শ্বশুরসহ জড়িতদের আসামি করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শাকিল মুরাদ/এসএন