ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল রাব্বানীর ‌‌'সাঁতার' সাইবার সুরক্ষায় ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’ পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ: উত্তেজিত জনতার অগ্নিসংযোগে দগ্ধ ৩ জনের মৃত্যু সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলায় নীরব প্রতিবাদ কর্মসূচি জীবের আবাসস্থল অধ্যায় থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান নারীকণ্ঠে কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ৩ প্রতারক শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে কারাগারে ইমাম যশোরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ডামুড্যায় শিক্ষকের ওপর হামলা: ‘ভিডিও করতে গিয়ে’ আসামি গণমাধ্যমকর্মী লোহাগাড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪ মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের হাতে মা খুন যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক গোপালগঞ্জে ইয়াবা ও মদসহ ২ মাদককারবারি আটক গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবক নিহত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের অসন্তোষ, মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা নিয়ে নতুন বার্তা রায়পুরে হাসপাতাল ও ওষুধের দোকানের বর্জ্যে দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী বেটিং সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ান এইচআইভি চিকিৎসায় বড় সাফল্য ছয় বিষয়ের অনার্স কোর্স কি আসলেই বাতিল হচ্ছে? যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা দুইজনের মৃত্যুর পর ডেঙ্গুর টিকা স্থগিত সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নাগরিকত্ব বাতিল অভিযান ট্রাম্প প্রশাসনের লাল বাহাদুর
Nagad desktop

রাজশাহীতে এনসিপির দুই নেতার দ্বন্দ্বে একজন হাসপাতালে, অপরজনকে অব্যাহতি

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৮:২০ পিএম
রাজশাহীতে এনসিপির দুই নেতার দ্বন্দ্বে একজন হাসপাতালে, অপরজনকে অব্যাহতি
অব্যাহতি পাওয়া নাহিদুল ইসলাম সাজু। ছবি: সংগৃহীত

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দুই নেতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব রূপ নেয় হাতাহাতিতে। এতে একজন নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অপর নেতাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বুধবার (২৫ জুন) রাত ১১টার দিকে নগরের রাণীবাজার এলাকার একটি রেস্তোরাঁয় এই হাতাহাতির ঘটনাটি ঘটে। রেস্তোরাঁটির মালিক এনসিপির রাজশাহী জেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম।

আহত নেতার নাম ফিরোজ আলম। তিনি এনসিপির রাজশাহী জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও নগরের খড়খড়ি এলাকার বাসিন্দা। 

অভিযোগ উঠেছে, একই পদে থাকা আরেক যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু (কাটাখালী, রাজশাহী) তার বুকে লাথি মারেন। ঘটনার পর ফিরোজকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

ফিরোজ আলমের স্ত্রী সাথী খাতুন জানান, তার স্বামী কিছুটা সুস্থ হলেও চিকিৎসকের পরামর্শে এখনো কথা বলা থেকে বিরত রাখা হয়েছে।

এনসিপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় কিছু বিষয় নিয়ে ওই রাতে রেস্তোরাঁয় প্রধান সমন্বয়কারীর উপস্থিতিতে এক সভা চলছিল। তখন কথা কাটাকাটির একপর্যায়ে নাহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ফিরোজ আলমকে আঘাত করেন। উপস্থিত অন্য নেতারা তাকে নিবৃত্ত করেন।

এ বিষয়ে কথা বলতে চাইলে অভিযুক্ত নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘ঘটনাটি ভুল বোঝাবুঝির ফল। এখন আমরা একসঙ্গে আছি, সমস্যা মিটে গেছে।’
তবে ঘটনার পরদিন বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি নাহিদুল ইসলাম সাজুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। একই সঙ্গে তাকে সাময়িকভাবে সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (পশ্চিম) সাঈদ উদ্দিন সিয়াম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘নাহিদুল ইসলাম সাজুর বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ তদন্তাধীন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে হবে, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না।’

এ বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। একইভাবে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদও ফোন ধরেননি। ফলে তার বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।

এনায়েত করিম/মাহফুজ

পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ: উত্তেজিত জনতার অগ্নিসংযোগে দগ্ধ ৩ জনের মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৪:১০ পিএম
পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ: উত্তেজিত জনতার অগ্নিসংযোগে দগ্ধ ৩ জনের মৃত্যু
ফইল ছবি

পাবনা সদর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার জেরে ক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা সবাই হামলার ঘটনার সময় উৎসুক জনতা হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৯ জুন) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুজন এবং আগের দিন বিকেলে একজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন- সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩ জুন বিকেলে পাবনার ভাড়ারা ইউনিয়নের পিরপুর এলাকায় পদ্মা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় রিয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার মরদেহের দাফন সম্পন্ন হয়। দাফন শেষে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা একপর্যায়ে অভিযুক্ত আসামিদের বাড়িতে আগুন দেয়। আগুন দেওয়ার সময় আসামিপক্ষের কেউ বাড়িতে না থাকলেও, মুহূর্তের মধ্যে বাড়ির ভেতর থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুন দেখতে আসা বেশ কয়েকজন দগ্ধ হন।

রিয়া খাতুন স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রিয়ার প্রেমিক নাইমসহ তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা রিয়াকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন।

হত্যাকাণ্ডের জেরে অগ্নিসংযোগ ও তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল একজন এবং আজ দুইজনের মৃত্যু হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আমিনুল ইসলাম/আজহার/

শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে কারাগারে ইমাম

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:১১ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে কারাগারে ইমাম
অভিযুক্ত ইমাম আবু ইউছুফ পাটোয়ারী। ছবি: খবরের কাগজ

চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় ইমাম আবু ইউছুফ পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (৯ জুন) চাঁদপুরের আদালতে অভিযুক্ত ইমামকে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার চেড়িয়ারা পাটোয়ারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) চেড়িয়ারা এলাকার বাসিন্দা।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, আবু ইউছুফ পাটোয়ারীর মা রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, ‘আমার বড় ছেলে দীর্ঘদিন ধরে আমার ভরণপোষণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব পালন করছে না। বরং বিভিন্ন সময়ে আমার কাছে টাকা দাবি করতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতন করত।’

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত দীর্ঘদিন ধরে মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে প্রতিবাদ করলে তাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের গালিগালাজ ও মারধর করা হতো। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগ অনুযায়ী, গত ২ জুন সকাল সাড়ে ১১টার দিকে আবু ইউছুফ পাটোয়ারী তার মাকে ভরণপোষণ ও চিকিৎসাসেবা দিতে অস্বীকৃতি জানিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে রোকেয়া বেগম প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় রোকেয়া বেগমের মেয়ে হাওয়া বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে অভিযুক্ত প্রাণনাশের হুমকি দিয়ে ঘরে ভাঙচুর করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান খবরের কাগজকে বলেন, পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর আওতায় করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ফয়েজ/থিও

যশোরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:০৭ পিএম
যশোরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা
খবরের কাগজ গ্রাফিক্স

যশোরের মনিরামপুর নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার ঘটনায় ইমামুল হোসেন নামে এক মধ্যবয়সীকে খুন করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।  

সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পেছনে এ ঘটনা ঘটে। 

নিহত ইমামুল পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

নিহতের ভাগ্নে সাদ্দাম হোসেন জানান, ইমামুলের নাতনিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ফারাসাতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি। গত বৃহস্পতিবার তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হয়। ইমামুল এ ঘটনার প্রতিবাদ করলে বাপ্পি ও তার পক্ষের লোকজন ইমামুলের ওপর ক্ষুব্ধ হয়। এরই জের ধরে সোমবার রাত ৯টার দিকে রোহিতার স্মরণপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পেছনে তাকে একা পেয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে রাব্বি, রবিউল, হুসাইন, মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ইমামুলকে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, তার ডান পাশের পিঠে গুরুতর আঘাতের কারণে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এতে তার মৃত্যু হয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি- নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তরা ইমামুলকে কুপিয়ে হত্যা করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযানে রয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

এইচ আর তুহিন/অন্তরা

ডামুড্যায় শিক্ষকের ওপর হামলা: ‘ভিডিও করতে গিয়ে’ আসামি গণমাধ্যমকর্মী

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
ডামুড্যায় শিক্ষকের ওপর হামলা: ‘ভিডিও করতে গিয়ে’ আসামি গণমাধ্যমকর্মী
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর হামলা ঘটনায় চাঁদাবাজির অভিযোগ এনে সাংবাদিকসহ আটজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। এই মামলার চার নম্বর আসামি স্টার নিউজের সাংবাদিক মিরাজ শিকদার।

সাংবাদিক মিরাজ শিকদারের দাবি, ‘ঘটনার সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন’, যা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। ‘ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগে সংবাদ প্রকাশ করায় পূর্বের ক্ষোভের বশবর্তী হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে’ বলে অভিযোগ তার। 

ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্র জানায়, সুজিত কর্মকার রবিবার (৭ জুন) সকালে অটোরিশায় করে বিদ্যালয়ের ফটকে আসলে কয়েকজন তরুণ টেনেহিঁচড়ে তাকে মারধর শুরু করেন। সুজিত কর্মকারকে প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে নিরাপত্তার অভাব বোধ করলে সেখান থেকে সরিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে এই ঘটনায় সোমবার (৮ জুন) দুপুরে সুজিত কর্মকার আটজনের নামোল্লেখ ও ৮-৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

মামলার আসামীরা হলেন- ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন (৫০), আশিক বেপারী (৩৫), সাহিন মাদবর (৫২) মিরাজ সিকদার (৪৫), মিঠু শিকদার (২৫), শাহ-আলম (৪২), ইপ্তি সরদার (৩০) ও আলিফ সিকদার (২৮)।
 
৭ জুন সকালের ঘটনায় ভিডিও ফুটেজে দেখা যায়, সুজিত কর্মকারকে যখন মারধর করা হচ্ছিল, তার অদূরে দাঁড়িয়ে অন্যান্য সহকর্মীদের সঙ্গে স্টার নিউজের সাংবাদিক মিরাজ শিকদার ভিডিও ধারণ করছেন।

পেশাগত দায়িত্ব পালনে গিয়ে মামলার আসামি হয়ে ক্ষোভ জানিয়েছেন মিরাজ শিকদার। তিনি বলেন, ‘শিক্ষক সুজিত কর্মকার ফ্যাসিস্টের দোসর ছিল। সে সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সঙ্গে আঁতাত করে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছেন। এ ছাড়াও তিনি অনেক শিক্ষার্থীদের যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ আছে। আমি তখন পেশাগত দায়িত্ব পালনকালে তার ঘটনার নিউজ করেছিলাম। সেই ক্ষোভেই তিনি মারধরের ঘটনায় আমাকে আসামি করেছেন।’

মামলায় সাংবাদিককে কেন অন্তর্ভুক্ত করা হয়েছে এমন প্রশ্নের জবাবে শিক্ষক সুজিত কর্মকার খবরের কাগজকে বলেন, ‘মারধরের ঘটনার মাস্টারমাইন্ড মিরাজ শিকদার। ওনি আর সরকারী প্রধান শিক্ষক যোগসাজ করে ওনাদের বাহিনী দিয়ে আমার ওপর হামলা চালিয়েছে। পরে সে ভিডিও ধারণ করেছে।’

এ ব্যাপারে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা আদালত থেকে এখন পর্যন্ত মামলার কাগজ হাতে পাইনি। পেলে বিস্তারিত জানাতে পারব।’ 

বিধান মজুমদার অনি/খাদিজা রুমি/

লোহাগাড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:০০ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৩:১৫ পিএম
লোহাগাড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুরে সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান ও বশির উদ্দিন। তারা একই এলাকার বাসিন্দা।

পরে রাতে স্থানীয় রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসি বৈঠকে দুই দলের সমর্থকদের মধ্যে বিরোধের অবসান হয়।

জানা যায়, আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে ওই এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনার ব্যানার ও পতাকা টাঙানো হয়েছে। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা ও লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ছিল। বিষয়টি নিয়ে আর্জেন্টিনার সমর্থকরা আপত্তি জানান এবং ব্রাজিল সমর্থকদের ব্যানারটি নামিয়ে ফেলতে বলেন।

তবে ব্রাজিল সমর্থকরা বিষয়টি কর্ণপাত করেননি। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার রাতে আর্জেন্টিনার সমর্থকরা ওই ব্যানারটি নামিয়ে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সোমবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ব্যানার নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক আছে।

আরিফুল ইসলাম/তামান্না রুপা/