ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
নোয়াখালীতে দিনের বেলা প্রকাশ্যে যুবককে গুলি, ভিডিও ভাইরাল উখিয়া সীমান্তে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করল বিজিবি ট্রাম্পের চুক্তি যে কারণে নস্যাৎ করতে চান নেতানিয়াহু ধর্ষক মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু হাইকোর্টে জামিন পেলেও জেলগেটে ফের গ্রেপ্তার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রুয়েটে আবাসিক হলে গাঁজা সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থী আটক গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু দক্ষতার সঙ্গে টিম পরিচালনার কিছু পরামর্শ রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে এসে ধর্ষণের শিকার মা তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল রাব্বানীর ‌‌'সাঁতার' সাইবার সুরক্ষায় ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’ জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ৩ বাড়ি ভাঙচুর পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ: উত্তেজিত জনতার অগ্নিসংযোগে দগ্ধ ৩ জনের মৃত্যু সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলায় নীরব প্রতিবাদ কর্মসূচি জীবের আবাসস্থল অধ্যায় থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান নারীকণ্ঠে কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ৩ প্রতারক শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে কারাগারে ইমাম যশোরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ডামুড্যায় শিক্ষকের ওপর হামলা: ‘ভিডিও করতে গিয়ে’ আসামি গণমাধ্যমকর্মী লোহাগাড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪ মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের হাতে মা খুন যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক গোপালগঞ্জে ইয়াবা ও মদসহ ২ মাদককারবারি আটক গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবক নিহত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
Nagad desktop

চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ বাড়ল

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৪:২১ পিএম
চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ বাড়ল
মুহাম্মদ আনোয়ার পাশা

শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ বাড়ানো হয়েছে। 

বুধবার (২ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক চিঠিতে আগামী দুই মাস মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়। আগামী ৮ জুলাই তার মেয়াদ শেষ হওয়ায় দুই মাস বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

গত বছরের ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে চেম্বারের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

চট্টগ্রাম চেম্বারে পরিবারতন্ত্র কায়েমের অভিযোগে সরকার পতনের পর থেকে ব্যবসায়ীরা আন্দোলন করে আসছিলেন। ব্যবসায়ীদের প্রতিবাদ এবং দাবির মুখে চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজসহ ২৪ পরিচালক পদত্যাগ করেন। পদত্যাগ করার পর গত ২ সেপ্টেম্বর চেম্বারের সাবেক সভাপতি প্রশাসক নিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ডিটিও বরাবর অনুরোধ জানিয়েছিলেন। এরপর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রশাসক নিয়োগ করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত আদেশে নবনিযুক্ত প্রশাসককে আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছিল।

প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন ২৪ সদস্যের পর্ষদ ২০২৩ সালের ৬ আগস্ট চেম্বারের প্রেসিডিয়াম এবং বোর্ডের দায়িত্ব নিয়েছিল। বর্তমানে যুগ্মসচিব পদমর্যাদার মুহাম্মদ আনোয়ার পাশা বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সালমান/

নোয়াখালীতে দিনের বেলা প্রকাশ্যে যুবককে গুলি, ভিডিও ভাইরাল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:৫২ পিএম
নোয়াখালীতে দিনের বেলা প্রকাশ্যে যুবককে গুলি, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে দিনের বেলা প্রকাশ্যে ফারুক হোসেন (২৭) নামে এক যুবককে এলোপাতাড়ি গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​স্থানীয়রা জানায়, সকালের দিকে ফারুক হোসেন হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী 'কালামিয়ার দোকান' নামক স্থানে রাস্তার পাশে অবস্থান করছিলেন।

এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ৩-৪ জনের একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত ফারুক হোসেনকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এলোপাতাড়ি গুলি করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা অটোরিকশা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​গোলাগুলির শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় ফারুক হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, তার শরীরে গুলির আঘাত গুরুতর এবং তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক।

​বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার (৮ জুন) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নুর জামে মসজিদের সামনের চেকপোস্ট থেকে ম্যাগাজিনসহ তিনটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি মো. রহিম (২১) নামের এক জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। সম্প্রতিক সময়ে বেগমগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ইকবাল হোসেন মজনু/এসএন

উখিয়া সীমান্তে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করল বিজিবি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:৫২ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম
উখিয়া সীমান্তে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করল বিজিবি
জব্দ করা ইয়াবা। ছবি: খবরের কাগজ

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী গুজ্জা খাল লক্ষ্মণের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মায়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করা সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা তাদের বহন করা পাঁচটি পোটলা ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পোটলাগুলোর ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ৫৫ কাট অর্থাৎ মোট ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পান বিজিবি সদস্যরা।

তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে।

সোহাগ/নাঈম

ধর্ষক মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম
ধর্ষক মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু
আটক মনির হোসেন। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৯ জুন) ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা এ আদেশ দেন। এ সময় আসামি মনির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আদালত আগামী ১০ জুন সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, গত বৃহস্পতিবার মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। পরে তা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হলে সোমবার অভিযোগপত্র গ্রহণ করা হয়। মঙ্গলবার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

রাষ্ট্রপক্ষের দাবি, ভুক্তভোগী শিশুর চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অল্প সময়ের ব্যবধানে শুনানির তারিখ নির্ধারণ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে চার বছর বয়সী শিশুটির ওপর ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং চিকিৎসা সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেন। পাশাপাশি ভুক্তভোগী ও অভিযুক্তের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

ঘটনার পরদিন মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভুক্তভোগী শিশুর জবানবন্দিও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় রেকর্ড করা হয়।

তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলায় ১৩ জনকে সাক্ষী করা হয়েছে।

এদিকে অভিযুক্তকে গ্রেপ্তারের সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের কাজে বাধা, ইটপাটকেল নিক্ষেপ, পুলিশবাহী গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ৫৮ জনের নাম উল্লেখসহ আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এসএন/

হাইকোর্টে জামিন পেলেও জেলগেটে ফের গ্রেপ্তার সাবেক ভারপ্রাপ্ত মেয়র

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:২৭ পিএম
হাইকোর্টে জামিন পেলেও জেলগেটে ফের গ্রেপ্তার সাবেক ভারপ্রাপ্ত মেয়র
মো. শহিদুল ইসলাম বাবু ওরফে বাবু মীর। ছবি: খবরের কাগজ

মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর মো. শহিদুল ইসলাম বাবু ওরফে বাবু মীর (৫২) হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পান। তবে জেলগেট থেকে বের হওয়ার পরপরই তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে গ্রেপ্তারের এ ঘটনা ঘটে। 

মো. শহিদুল ইসলাম বাবু ওরফে বাবু মীর মাগুরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মীর নুরুল হোসেনের ছেলে। রাজনৈতিক জীবনে তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 

জেলগেট থেকে পুনরায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ৫ আগস্ট-পরবর্তী একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে কোন মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্রাবণ/নাঈম

রুয়েটে আবাসিক হলে গাঁজা সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থী আটক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:২২ পিএম
রুয়েটে আবাসিক হলে গাঁজা সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থী আটক
খবরের কাগজ গ্রাফিকস

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৯ জুন) রাত ১০টার দিকে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে এ অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান চালান। এ সময় চার শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে গাঁজা সদৃশ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন, 'ক্যাম্পাসে মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর।'

তিনি আরও বলেন, ঘটনার তদন্ত শেষে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ক্যাম্পাসে মাদকমুক্ত ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে।

এনায়েত করিম/এসএন