ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
বাংলাদেশে এসে ২০ বছরের তরুণীকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব আমিরাতের নাগরিক তুমিও হারিয়ে যাও আমাজনের জঙ্গলে সিরাজউদ্দৌলা নাটকের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র আমরা সব ইরানির জন্য খেলি: তারেমি কালীগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে মুখোমুখি বিএনপির দুই গ্রুপ ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে ত্রিশালে সরকারি বইসহ পিকআপ জব্দ, পলাতক মাদরাসা সুপার অবশেষে মায়ামিতে উরুগুয়ে দল খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত, আলোচনায় সায়েদাবাদ-ফুলবাড়িয়া ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক অ্যামচেমের নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহসভাপতি আলা উদ্দিন নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী মাদারীপুরে সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা কিয়ামতের আদালতে সবচেয়ে ভয়ংকর সাক্ষী কে জানেন? ট্রাফিক মামলা নিষ্পত্তি করলেই ২৫ শতাংশ ছাড় বাজেটে ইতিবাচক উদ্যোগের পাশাপাশি উদ্বেগ জানিয়েছে রিহ্যাব জনবল নেবে ব্র্যাক ব্যাংক ম্যাচ শেষেই নির্বাসন, যুক্তরাষ্ট্রের কড়া বিধিনিষেধে ক্ষুব্ধ ইরানের কোচ ধর্ষণচেষ্টায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান নীল, সাদা রঙে রাঙা রংপুর, আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস তারপরও টুর্নামেন্ট উপভোগের বার্তা কুরাসাও কোচের প্রত্যন্ত অঞ্চলে উদ্ভাবনী সংস্কৃতি ছড়িয়ে দিতে চান মোশাহিদ বিশ্বকাপের পুরো পারিশ্রমিকই পাচ্ছেন সোমালির রেফারি আরতান দেশে ফিরলেন ৫৬ হাজার ৮৬৮ হাজি, মারা গেছেন কতজন?
Nagad desktop

মুরাদনগরে ৩ খুন, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৮:০০ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৮:০১ পিএম
মুরাদনগরে ৩ খুন, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮
গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল (বায়ে) ও অন্যান্যরা। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ঘোষণা দিয়ে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল, ইউপি সদস্য বাচ্চু মিয়াসহ ৩৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ২৫ জনকে। হত্যাকাণ্ডের শিকার রোকসানা আক্তার রুবির মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় মামলাটি দায়ের করেন। এরই মধ্যে এই মামলার এজহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আর ঢাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে র‌্যাব।

বাঙ্গরবাজার বাজার থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে মুরাদনগরের আকবরপুর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তারের পর থানায় সোপর্দ করা হয়েছে। 

গ্রেপ্তার দু’জন হলেন- কড়ইবাড়ি এলাকার ছবির আহমেদ (৪৮) এবং নাজিম উদ্দিন বাবুল (৫৬)। এদিকে এ মামলায় র‌্যাবের একটি দল ঢাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য শিমুল বিল্লাল, বাচ্চু মেম্বারসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

ওসি মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে ঢাকায় প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই) মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন- কড়ইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) এবং মেয়ে জোনাকি আক্তার (২২)। গণপিটুনিতে রুবির আরেক মেয়ে রুমা আক্তার মারাত্মক আহত হয়েছেন। তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার তাকে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

জহির শান্ত/মাহফুজ

বাংলাদেশে এসে ২০ বছরের তরুণীকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব আমিরাতের নাগরিক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম
বাংলাদেশে এসে ২০ বছরের তরুণীকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব আমিরাতের নাগরিক
ছবি: খবরের কাগজ

হাজার মাইল দূরে দুই দেশের দুই মানুষ। একজন শরীয়তপুরের ২০ বছরের তরুণী, অন্যজন সংযুক্ত আরব আমিরাতের পঞ্চাশোর্ধ্ব এক নাগরিক। ভাষা, সংস্কৃতি আর বয়সের বিস্তর ব্যবধানও তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দুবাইয়ের একটি পার্কে হঠাৎ পরিচয়, এরপর ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানেই সুদূর আরব আমিরাত থেকে বাংলাদেশে ছুটে এসেছেন সলেমন। ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে আজ বসছেন বিয়ের পিঁড়িতে। তবে এই অসম বয়সের প্রেম ও বিয়ে নিয়ে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি স্থানীয়দের একাংশের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও শঙ্কাও।

খোঁজ নিয়ে জানা গেছে, শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের সাবেক লাউখোলা এলাকার বাসিন্দা ফারুক খানের মেয়ে সুবর্ণা দুই বছর আগে কাজের সুবাদে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আবুধাবিতে যান। সেখানে পার্কে ঘুরতে গিয়ে পরিচয় হয় সেখানকার বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব সলেমানের সঙ্গে। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে সুবর্ণা দেশে ফিরলে গত তিন দিন আগে বাংলাদেশের ছুটে আসেন সলেমন। পারস্পরিক ভালোবাসার পর পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন করে মেয়ের পরিবার।

রবিবার (১৪ জুন) রাতে জমকালো আয়োজনে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে আজ বিয়ের আয়োজন করা হয়। বিয়ে উপলক্ষ্যে জামাই সলেমনের নিজ খরচে প্রায় দেড় হাজার আত্মীয় স্বজনদের ভোজের আয়োজন করে সুবর্ণার পরিবার। ভিন্ন দেশের দুই মানুষের ভালোবাসার এমন পরিণতি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা। 

সুবর্ণার নানি ফুলজান বিবি বলেন, আমার নাতিন দুবাই গিয়েছিল। সেখানে তার সঙ্গে পরিচয় হয়েছে। সে বাংলাদেশে এসে আমার নাতনিকে বিয়ে করেছে। আমরা অনেক খুশি। 

রুবিনা বেগম নামের এক নিকটাত্মীয় বলেন, দুই বছর আগে এই মেয়ে বিদেশ গেছে, সেখান থেকেই এই পোলার সাথে পরিচয়। এখন মাইয়া পোলা পছন্দ করে বিয়ে করেছে। পোলায় নিজে খরচপাতি করে মেয়ে নিতাছে। আমরা চাই তারা ভালো থাকুক। 

হাজার মাইল দূরের পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পেল বিয়ের মাধ্যমে। দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে কাছে পেয়ে ভীষণ খুশি বাংলাদেশি তরুণী সুবর্ণা।

সুবর্ণা বলেন, আমি দুবাইকে থাকাকালীন তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। সেখান থেকে সে আমাকে ভালোবেসেছে। সেই ভালবাসা থেকে আমাকে বিয়ে করতে দুবাই থেকে ছুটে এসেছে। আমি নিজের ইচ্ছেতে তাকে বিয়ে করেছি, আমি খুব খুশি। 

তবে এ ব্যাপারে ক্যামেরায় কোনো ধরনের কথা বলতে রাজি হননি দুবাই থেকে আসা নাগরিক সলেমন। এমনকি মেয়ের বাবা-মাও কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হননি।  

দ্রুত সময়ের মধ্যে গড়ে ওঠা এই অসম বয়সের প্রেম ও বিয়ে নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করলেও কেউ কেউ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বরকত মোল্লা নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, দুবাই থেকে প্রেমের টানে জাজিরার এক স্থানীয় মেয়েকে বিয়ে করতে এসেছে সেখানকার নাগরিক। মাঝেমধ্যে সোশাল মিডিয়ায় দেখি বিদেশি ছেলে বাংলাদেশে প্রেমের টানে চলে আসে এবং বিয়েও করে এবং সেই বিয়ে কতদূর পর্যন্ত টিকে সেটি আসলে আমরা জানিনা। কেননা হুটহাট করে এভাবে বিয়ে না দিয়ে যাচাই-বাছাই শেষে বিয়ে দেওয়া জরুরি। হতে পারে এগুলো প্রতারণার ফাঁদ।

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, এ ধরনের কোনো খবর পাইনি। বিষয়টি খোঁজ খবর নিয়ে জানতে পারবো। 

বিধান মজুমদার/নাঈম

ত্রিশালে সরকারি বইসহ পিকআপ জব্দ, পলাতক মাদরাসা সুপার

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
ত্রিশালে সরকারি বইসহ পিকআপ জব্দ, পলাতক মাদরাসা সুপার
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ত্রিশালে প্রায় এক টন সরকারি বইসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। তবে অভিযুক্ত মাদরাসা সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী পলাতক রয়েছেন।

রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড় থেকে সরকারি বইসহ পিকআপটি জব্দ করে চালককে আটক করা হয়।

আটক মো. জাকারিয়া বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত সিদ্দিকী খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরে গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদরাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী সরকারি বই অবৈধভাবে একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িসহ চালককে আটক করেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক এক টন সরকারি বইসহ পিকআপটি জব্দ করে।

ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম খবরের কাগজকে বলেন, 'ফুলকুড়ি মাদরাসার সুপার একটি পিকআপে বই উঠিয়ে দিয়েছিলেন। তখন এলাকার লোকজন আমাদের ফোনে জানান। পুলিশ পিকআপসহ চালককে আটক করে। তবে মাদরাসা সুপারকে পাওয়া যায়নি।

ইউএনও মো. আরাফাত সিদ্দিকী খবরের কাগজকে বলেন, 'মাদরাসার সুপার ইউনুস আলী বইগুলো বিক্রির উদ্দেশ্যে গাড়িতে তুলে দিয়েছিলেন। তবে ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন খবরের কাগজকে বলেন, 'ইউএনও পিকআপ ও চালককে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

কামরুজ্জামান মিন্টু/থিও

নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
ছবি: খবরের কাগজ

নওগাঁয় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে নওগাঁ সার্কিট হাউস থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে দিবসটির নানা তাৎপর্য তুলে ধরে আলোচনা হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

আলোচনা সভার সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আলমগীর হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দসহ প্রমুখ।

বক্তরা বলেন, 'তামাক কোম্পানিগুলো তরুণ প্রজন্মকে টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তামাকে আকৃষ্ট করার চেষ্টা করছে। বাজারে ই-সিগারেট নামে নতুন পণ্য এসেছে। এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একজন ব্যক্তি দীর্ঘদিন নিকোটিন গ্রহন করলে বিবেচনা শক্তি হারিয়ে ফেলে। কেউ নিকোটিনে আসক্ত হলে তার হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। সামাজিক সচেতনতার অভাবেই সমাজে তামাক ছড়িয়ে পড়ছে। সমাজে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি হলে তামাকের ব্যবহার কমে আসবে। 

হারুন/থিও

মাদারীপুরে সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
মাদারীপুরে সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর
ছবি: খবরের কাগজ

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় ১২টি বসতঘরে ভাঙচুর-লুটপাট চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এই সংঘর্ষ হয়।

এ সময় ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট, শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়। 

আহতদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারের (২৫) নাম পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ঝিকরহাট গ্রামের পলাশ খানের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এর জেরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রফিকুল ইসলাম /তামান্না রুপা/

ট্রাফিক মামলা নিষ্পত্তি করলেই ২৫ শতাংশ ছাড়

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম
ট্রাফিক মামলা নিষ্পত্তি করলেই ২৫ শতাংশ ছাড়
ছবি: সংগৃহীত

সিলেটে ‘ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো’ এই স্লোগানে চলছে ট্রাফিক সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে বিশেষ জরিমানা ছাড় দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত ট্রাফিক সপ্তাহ চলাকালীন মোটরযান আইনে মামলা নিষ্পত্তি করলে ২৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হবে।

রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এসএমপি মিডিয়া সেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় ১৪ জুন হতে ২০ জুন পর্যন্ত ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। ট্রাফিক পুলিশ কর্তৃক মোটরযান আইনে করা মামলার জরিমানা আগামী ২০ জুনের মধ্যে পরিশোধ করলেও সর্বোচ্চ ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজরুল আলম খবরের কাগজকে বলেন, মোটরযান আইনে করা মামলা নিষ্পত্তি ও ট্রাফিক আইন মেনে চলতে মানুষজনকে উদ্বুদ্ধ করতেই মামলা নিষ্পত্তিতে জরিমানা আদায়ে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই ছাড় তারাও পাবেন, যাদের ১৪ জুনের আগে মোটরযান আইনে মামলা হয়েছিল।

এই সুযোগ কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ট্রাফিক মামলা নিষ্পত্তি করে এই বিশেষ সুবিধা নিতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

শাকিলা ববি/খাদিজা রুমি/