ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের হাতে মা খুন যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক গোপালগঞ্জে ইয়াবা ও মদসহ ২ মাদককারবারি আটক গোপালগঞ্জে ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদককারবারি আটক গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবক নিহত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের অসন্তোষ, মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা নিয়ে নতুন বার্তা রায়পুরে হাসপাতাল ও ওষুধের দোকানের বর্জ্যে দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী বেটিং সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ান এইচআইভি চিকিৎসায় বড় সাফল্য ছয় বিষয়ের অনার্স কোর্স কি আসলেই বাতিল হচ্ছে? যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা দুইজনের মৃত্যুর পর ডেঙ্গুর টিকা স্থগিত সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নাগরিকত্ব বাতিল অভিযান ট্রাম্প প্রশাসনের লাল বাহাদুর দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিল শিবিরে ওজন কমানোর অনুমোদনহীন ওষুধের নতুন ক্রেজ এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনায় সম্মতি রাশিয়ার পাঠকের গল্প : বিষ খেতে গিয়ে প্রতারণার শিকার চায়নিজ জামাই চাকরি দেবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এল টেকনো ব্রাজিলিয়ানদের সুখবর দিলেন নেইমার রংপুরে ওয়ার্ডভিত্তিক অপরাধচক্র শনাক্তের নির্দেশ আরপিএমপির ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় আটক ২
Nagad desktop

লক্ষ্মীপুরে পিডিবির ২ প্রকৌশলীর অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০১:২৮ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০১:৪৮ পিএম
লক্ষ্মীপুরে পিডিবির ২ প্রকৌশলীর অপসারণ দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুর পিডিবির কর্মকর্তার অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন গ্রাহকরা।

লক্ষ্মীপুরের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ও উপ-সহকারী প্রকৌশলী মুক্তাদিরের অপসারণ দাবিতে শিল্পমালিক, ব্যবসায়ী ও সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা মানববন্ধন করেছেন। 

সোমবার (৭ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেন তারা। 

এ দুই কর্মকর্তার দুর্নীতি ও গ্রাহকদের হয়রানিতে লক্ষ্মীপুর শহরের বিদ্যুৎ গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন মানববন্ধনে নেতৃত্ব দেওয়া লক্ষ্মীপুর বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, শিল্পমালিক সমিতির নেতা মালিক আবুল কাশেম, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমদ হেলাল, লক্ষ্মীপুর ওয়ার্কশপ মালিক সমিতির সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ‘লক্ষ্মীপুর শহরের বিদ্যুৎ গ্রাহকরা পিডিবির বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে থাকেন। এ শহরে প্রায় এক যুগ আগে সব বিচার পরিবর্তন করে প্রিপেইড মিটার স্থাপন করা হয়। গ্রাহকরা তাদের মিটারে টাকা রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করে থাকেন। গত কয়েক মাস ধরে পিডিবির এ দুই কর্মকর্তা গ্রাহকদের কাছে লাখ লাখ টাকা বকেয়ার নোটিশ দিয়ে আসছেন। উক্ত নোটিশ নিয়ে তাদের অফিসে গেলে মোটা অংকের টাকার বিনিময়ে উক্ত নোটিশ প্রত্যাহার করে নেন। তাদের চাহিদা মতো টাকা না দিলে এটা লক করে দেওয়াসহ নানাভাবে হয়রানি করে থাকেন।’

এছাড়া নতুন সংযোগ বা মিটার পরিবর্তন করতে চাইলে তাদের চাহিদা মতো ঘুষের টাকা না দিলে সংযোগ দিতে নানা হয়রানি ও গড়িমসি করে থাকেন। 

এ সময় নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী বিরুদ্ধে মোট ১৭টি অভিযোগ উপস্থাপন করেন। 

অভিযোগ ও আন্দোলনের বিষয়ে জানতে লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যুতের ভর্তুকির ব্যাপারে কিছু নোটিশ করেছিলাম। কিন্তু তারা আমার কাছে না এসে আমার বিরুদ্ধে আন্দোলন করছেন। আমি কোনো ঘুষ-দুর্নীতির সঙ্গে জড়িত নই। 

রফিকুল/রিফাত/অমিয়/

গোপালগঞ্জে ইয়াবা ও মদসহ ২ মাদককারবারি আটক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:২২ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০২:৩০ পিএম
গোপালগঞ্জে ইয়াবা ও মদসহ ২ মাদককারবারি আটক
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ছয় বোতল ভারতীয় মদসহ দুই মাদককারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৮ জুন) রাতে সদর উপজেলার মান্দারতলার ইসলামাবাদ এলাকায় মো. হাফিজুর রহমান বাঁধনের রুম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোল্লারহাটের মানিক মিয়া ও মান্দারতলা এলাকার সজিব খান।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান খবরের কাগজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মো. হাফিজুর রহমান বাঁধনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার রুম থেকে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ মানিক মিয়া ও সজিব খানকে আটক করা হয়।

তিনি আরও জানান, তারা বাঁধনের সহযোগী। বাঁধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন তারা। বাঁধনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।

বাদল সাহা/থিও/

গোপালগঞ্জে ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদককারবারি আটক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:২২ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০২:৩১ পিএম
গোপালগঞ্জে ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদককারবারি আটক
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৬৫০পিস ইয়াবা ও ছয় বোতল ভারতীয় মদসহ দুই মাদককারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (০৮ জুন) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলার ইসলামাবাদ এলাকা থেকে মাদক সম্রাট মো. হাফিজুর রহমান বাঁধনের রুম থেকে তাদের আটক করা হয়েছে বলে খবরের কাগজকে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান।

আটকরা হলেন- মোল্লারহাটের মানিক মিয়া ও মান্দারতলা এলাকার সজিব খান।

গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান খবরের কাগজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট মো. হাফিজুর রহমান বাঁধনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার রুম থেকে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ মানিক মিয়া ও সজিব খানকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, তারা মাদক সম্রাট মো. হাফিজুর রহমান বাঁধনের সহযোগী এবং বাঁধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। বাঁধনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।

বাদল সাহা/থিও

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:১৯ পিএম
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকার সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন এবং সোমবার (৮ জুন) রাতে একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এনার্জি পাম্পের সামনে দুর্ঘটনা দুটি ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার আব্দুস সাত্তারের ছেলে কাভার্ডভ্যানের হেলপার মাসুদ রানা (৩৫) ও কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের কাদিরপাড়ার শওকত হোসেন মিঠু মুন্সী (৪০)।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি মালবাহী ট্রাক গেড়াখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে কাভার্ডভ্যানের হেলপার গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হেলপারকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন শওকত হোসেন মিঠু মুন্সী। এ সময় তিনি পোনা এলাকার এনার্জি পাম্পের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাদল সাহা/সালমান/

ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবক নিহত

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:০৬ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০২:২২ পিএম
ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবক নিহত
ছবি: খবরের কাগজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীনস্থ রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪০ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শূন্য লাইন থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাস্টার শাহ আলমের আকাশমনি বাগান পরিষ্কার করতে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে আবদুল খালেক (৩০) গুরুতর আহত হন। পরে তার সঙ্গে থাকা ছোট ভাই তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

স্থানীয়রা জানান, সীমান্তসংলগ্ন এলাকায় পূর্বেও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে জীবিকার তাগিদে সীমান্ত এলাকায় যাতায়াতকারী শ্রমিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

এর আগে, গত ২৪ মে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হন। 

রিদুয়ানুল হক সোহাগ/অন্তরা

কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০১:৪৯ পিএম
কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
ছবি: খবরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার (তিন চাকার বাহন) আটকের জের ধরে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার (৯ জুন) নিমসার এলাকায় মহাসড়কের কলেজ গেইট এলাকায় উল্টোপথে একটি ব্যাটারি চালিত ইজিবাইক যাচ্ছিল। তা দেখে হাইওয়ে পুলিশের একটি দল ইজিবাইকটি থামিয়ে চালককে আটক করে। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত লোকজন হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

এ সময় হাইওয়ে পুলিশের তিনজন সদস্য এবং একজন ইজিবাইক চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন জানান, মহাসড়কে দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করে কিছু দুর্বৃত্ত। আমরা সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।

জহির শান্ত/অন্তরা