ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের হাতে মা খুন যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক গোপালগঞ্জে ইয়াবা ও মদসহ ২ মাদককারবারি আটক গোপালগঞ্জে ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদককারবারি আটক গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবক নিহত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের অসন্তোষ, মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা নিয়ে নতুন বার্তা রায়পুরে হাসপাতাল ও ওষুধের দোকানের বর্জ্যে দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী বেটিং সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ান এইচআইভি চিকিৎসায় বড় সাফল্য ছয় বিষয়ের অনার্স কোর্স কি আসলেই বাতিল হচ্ছে? যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা দুইজনের মৃত্যুর পর ডেঙ্গুর টিকা স্থগিত সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নাগরিকত্ব বাতিল অভিযান ট্রাম্প প্রশাসনের লাল বাহাদুর দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিল শিবিরে ওজন কমানোর অনুমোদনহীন ওষুধের নতুন ক্রেজ এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনায় সম্মতি রাশিয়ার পাঠকের গল্প : বিষ খেতে গিয়ে প্রতারণার শিকার চায়নিজ জামাই চাকরি দেবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এল টেকনো ব্রাজিলিয়ানদের সুখবর দিলেন নেইমার রংপুরে ওয়ার্ডভিত্তিক অপরাধচক্র শনাক্তের নির্দেশ আরপিএমপির ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় আটক ২
Nagad desktop

যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন ইজিবাইকচালক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১২:৫৪ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০১:২২ পিএম
যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন ইজিবাইকচালক
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবারের (১৭ জুলাই)  এ ঘটনায় শহরজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। প্রশংসা কুড়িয়েছে ইজিবাইক চালকের সততা। চালক অনিক কুমিল্লা নগরীর চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, কুমিল্লার পানপট্টি এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী মরণ শীল বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে শিশু সন্তানকে নিয়ে ইজিবাইকে দারোগাবাড়ি এলাকার স্কুলে গিয়েছিলেন। কিন্তু ইজিবাইক থেকে নামার সময় ভুলে তার সঙ্গে থাকা ১৫ লাখ টাকার ব্যাগটি ফেলে যান। বাচ্চাকে স্কুলে দিয়ে ফেরার পর তিনি বুঝতে পারেন, তার টাকার ব্যাগটি ইজিবাইকে রয়ে গেছে। কিন্তু সেখানে আর ইজিবাইকটিকে খোঁজে পাওয়া যায়নি। প্রায় ঘণ্টাখানেক পর তিনি বাসার কাছে এসে দেখেন, যেখান থেকে ইজিবাইকে উঠেছিলেন, সেখানে এসে চালক তাকে খুঁজছেন। এ সময় আরও কয়েকজনের উপস্থিতিতে ইজিবাইক চালক টাকার ব্যাগটি মরণ শীলকে ফেরত দেন।

ইজিবাইক চালক অনিক জানান, ‘ব্যাগে এত টাকা দেখে আমি প্রথমেই আমার বাবাকে কল দেই। তখন বাবা আমাকে বলেন, যার জিনিস, তাকে খুঁজে দিয়ে আয়। হারাম টাকা নিয়ে বাঁচতে চাই না। আমি এরপর কয়েকবার ঘুরে ওই এলাকায় এসে শেষমেশ ব্যাগের মালিককে খুঁজে পাই।’

স্বর্ণব্যবসায়ী মরণ শীল বলেন, ‘সকালে বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার সময় ব্যবসার কাজের জন্য ১৫ লাখ টাকাসহ ব্যাগটি সঙ্গে নিয়ে বের হয়েছিলাম। কিন্তু অটোরিকশা (ইজিবাইক) থেকে নামার সময় ব্যাগটি ভুলে রিকশায় রয়ে যায়। কিন্তু স্কুল থেকে ফিরে যখন দেখি চালক ও রিকশা কোনোটাই সেখানে নেই, তখন খুব টেনশনে পড়ে যাই। অনেক খুঁজেও তাকে না পেয়ে বাসায় ফিরতে শুরু করি। কিন্তু বাসার কাছে এসে দেখি সে (চালক) দাঁড়িয়ে আছে। আমাকে পেয়ে সে আমার টাকা বুঝিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘আজকের দিনে এসে সে যে কাজটি করেছে, তা একেবারেই বিরল ঘটনা। সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিঃসন্দেহে সে একজন সৎ মানুষ। অন্যের টাকার প্রতি তার কোনো লোভ নেই। পৃথিবীতে এ ধরনের মানুষ এখনো আছে বলেই পৃথিবী এখনো সুন্দর। এমন মানুষদের সম্মান জানানো আমাদের দায়িত্ব।’

গোপালগঞ্জে ইয়াবা ও মদসহ ২ মাদককারবারি আটক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:২২ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০২:৩০ পিএম
গোপালগঞ্জে ইয়াবা ও মদসহ ২ মাদককারবারি আটক
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ছয় বোতল ভারতীয় মদসহ দুই মাদককারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৮ জুন) রাতে সদর উপজেলার মান্দারতলার ইসলামাবাদ এলাকায় মো. হাফিজুর রহমান বাঁধনের রুম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোল্লারহাটের মানিক মিয়া ও মান্দারতলা এলাকার সজিব খান।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান খবরের কাগজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মো. হাফিজুর রহমান বাঁধনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার রুম থেকে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ মানিক মিয়া ও সজিব খানকে আটক করা হয়।

তিনি আরও জানান, তারা বাঁধনের সহযোগী। বাঁধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন তারা। বাঁধনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।

বাদল সাহা/থিও/

গোপালগঞ্জে ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদককারবারি আটক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:২২ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০২:৩১ পিএম
গোপালগঞ্জে ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদককারবারি আটক
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৬৫০পিস ইয়াবা ও ছয় বোতল ভারতীয় মদসহ দুই মাদককারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (০৮ জুন) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলার ইসলামাবাদ এলাকা থেকে মাদক সম্রাট মো. হাফিজুর রহমান বাঁধনের রুম থেকে তাদের আটক করা হয়েছে বলে খবরের কাগজকে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান।

আটকরা হলেন- মোল্লারহাটের মানিক মিয়া ও মান্দারতলা এলাকার সজিব খান।

গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান খবরের কাগজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট মো. হাফিজুর রহমান বাঁধনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার রুম থেকে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ মানিক মিয়া ও সজিব খানকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, তারা মাদক সম্রাট মো. হাফিজুর রহমান বাঁধনের সহযোগী এবং বাঁধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। বাঁধনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।

বাদল সাহা/থিও

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:১৯ পিএম
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকার সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন এবং সোমবার (৮ জুন) রাতে একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এনার্জি পাম্পের সামনে দুর্ঘটনা দুটি ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার আব্দুস সাত্তারের ছেলে কাভার্ডভ্যানের হেলপার মাসুদ রানা (৩৫) ও কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের কাদিরপাড়ার শওকত হোসেন মিঠু মুন্সী (৪০)।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি মালবাহী ট্রাক গেড়াখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে কাভার্ডভ্যানের হেলপার গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হেলপারকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন শওকত হোসেন মিঠু মুন্সী। এ সময় তিনি পোনা এলাকার এনার্জি পাম্পের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাদল সাহা/সালমান/

ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবক নিহত

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:০৬ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০২:২২ পিএম
ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবক নিহত
ছবি: খবরের কাগজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীনস্থ রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪০ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শূন্য লাইন থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাস্টার শাহ আলমের আকাশমনি বাগান পরিষ্কার করতে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে আবদুল খালেক (৩০) গুরুতর আহত হন। পরে তার সঙ্গে থাকা ছোট ভাই তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

স্থানীয়রা জানান, সীমান্তসংলগ্ন এলাকায় পূর্বেও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে জীবিকার তাগিদে সীমান্ত এলাকায় যাতায়াতকারী শ্রমিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

এর আগে, গত ২৪ মে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হন। 

রিদুয়ানুল হক সোহাগ/অন্তরা

কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০১:৪৯ পিএম
কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
ছবি: খবরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার (তিন চাকার বাহন) আটকের জের ধরে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার (৯ জুন) নিমসার এলাকায় মহাসড়কের কলেজ গেইট এলাকায় উল্টোপথে একটি ব্যাটারি চালিত ইজিবাইক যাচ্ছিল। তা দেখে হাইওয়ে পুলিশের একটি দল ইজিবাইকটি থামিয়ে চালককে আটক করে। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত লোকজন হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

এ সময় হাইওয়ে পুলিশের তিনজন সদস্য এবং একজন ইজিবাইক চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন জানান, মহাসড়কে দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করে কিছু দুর্বৃত্ত। আমরা সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।

জহির শান্ত/অন্তরা