ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
চকরিয়া থেকে অপহৃত ৫ জনকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার ঈশ্বরগঞ্জে অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে  ডিজেল জামায়াত কর্মীর কোমরে মিলল তিনটি বিদেশি পিস্তল ৫ হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু অধিকারী যন্ত্রের ছোঁয়ায় মাঠে নতুন সম্ভাবনা নোংরা পানিতে সয়লাব খুলনার প্রবেশদ্বার সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪ গুরুত্বপূর্ণ খনিজে চীনের আধিপত্য হাবিপ্রবির গবেষণায় ব্যাগিং পদ্ধতিতে লিচুর ক্ষতিরোধ সম্ভব দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি বরিশালে জনবল ছাড়াই হাসপাতাল উদ্বোধনের প্রস্তুতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন বিচারিক প্রক্রিয়ার এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত লোডশেডিং ও বৈরী আবহাওয়ায় কক্সবাজার পর্যটনে ধস খামেনির মৃত্যুর ১০০ দিন পার: যুদ্ধ-পরবর্তী ইরান নিয়ে বাড়ছে নানা প্রশ্ন এনসিটি ইজারা প্রক্রিয়া এগিয়ে নিতে চায় সরকার, সোচ্চার শ্রমিক-কর্মচারীরা বিদ্যুৎ মূল্যবৃদ্ধিতে রডের দাম টনে বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস প্রত্যাহার জীবনসংগ্রামে লোকগানের বরপুত্র অনিল হাজারিকা বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে চট্টগ্রামে শিক্ষকের ৮ হাজার পদ শূন্য সাক্ষাৎকার শেষ না করেই চলে গেলেন ট্রাম্প ১০ কার্যদিবস পর কমল সূচক, লেনদেনেও ভাটা বরিশাল বিভাগে কমেছে ইলিশের উৎপাদন ৯ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ৯ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল শির উ. কোরিয়া সফরের নেপথ্যে ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশ চমৎকার ফুল ক্রোসান্দ্রা স্বাস্থ্য খাতে সংকট: বরাদ্দের অর্ধেকও ব্যয় হয় না ৯ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি
Nagad desktop

পিরোজপুর পৌরসভার ৯০ ভাগ সড়ক চলাচলের অনুপযোগী

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১১:৩৬ এএম
আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৩৮ এএম
পিরোজপুর পৌরসভার ৯০ ভাগ সড়ক চলাচলের অনুপযোগী
ছবি: খবরের কাগজ

দেশের শত বছরের পুরোনো পৌরসভা পিরোজপুর। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে মিলছে না তেমন কোনো নাগরিক সুবিধা। গত মৌসুমে বর্ষার পর পৌর শহরের অধিকাংশ রাস্তাই এখন চলাচলের অনুপযোগী। পানির লাইন থাকলেও তাতে নেই সুপেয় পানি। শহরের ড্রেনেজব্যবস্থা খুবই নাজুক। পৌরসভার সড়কগুলো দেখে মনে হবে গ্রামের কোনো কাদা-মাটির রাস্তা দিয়ে হাঁটছি। খানাখন্দে বৃষ্টির পানি জমে অধিকাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রিকশা-অটোরিকশায় চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্নীতি, লুটপাট আর অনিয়মের কারণে বিগত কয়েক বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি পিরোজপুর পৌরসভার।

পিরোজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম শিকারপুর সড়কটি দেখে গ্রামের কোনো কাদা-মাটির সড়ক মনে হলেও এটি পৌরসভার মূল শহরের একটি সড়ক। যে সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহনে হাজার হাজার মানুষ চলাচল করছে। পশ্চিম শিকারপুরের বাসিন্দা গাজী নুরুজ্জামান খবরের কাগজকে বলেন, ‘আমার বাড়ির সামনের সড়কটি মেরামতের নামে তিন থেকে চার বছর ধরে খুঁড়ে ফেলে রাখা হয়েছে। ধুলাবালিতে বসবাস করা দায়। বৃষ্টিতে কাদা-পানিতে ধান খেতের মতো অবস্থা হয়। ঘরের সামনের খালে এমনভাবে ময়লা ফেলা হয় যে, মশা-মাছির কারণে ঘরে থাকা রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘এখনতো পৌরসভার কোনো উন্নয়ন কার্যক্রমই নেই। কবে যে কাজ হবে আল্লাহই জানেন।’

৪নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল কর্মকার খবরের কাগজকে বলেন, ‘৮ থেকে ১০ বছর ধরে পৌর এলাকায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। রাস্তাগুলো দীর্ঘদিন মেরামত না করায় অধিকাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী হয়ে গেছে। মানুষের দুর্ভোগ এখন চরমে। ঘর থেকে বের হলেই কোনো না কোনো দুর্ঘটনায় পড়তে হয় সাধারণ মানুষকে।’

জানা গেছে, ১৮৮৫ সালে পিরোজপুর সদর ইউনিয়ন থেকে পৌরসভা হয়। ৯টি ওয়ার্ড এবং ৩০টি মহল্লায় বিভক্ত ২৯.৪৯ বর্গকিলোমিটার আয়তনের পৌরসভায় লোক সংখ্যা প্রায় ৭৫ হাজার। ১৯৯০ সালে এসে এটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। কিন্তু এত দীর্ঘসময়েও ঘটেনি এর বাহ্যিক কোনো পরিবর্তন। পিরোজপুর পৌরসভায় রয়েছে প্রায় ৩৫০ কিলোমিটার রাস্তা, যার ৯০ শতাংশই সংস্কারের অভাবে বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসভার ভেতরে ১২০ কিলোমিটারের বেশি খাল থাকলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে এবং অবৈধ দখলদারদের কারণে এখন তা ড্রেনে পরিণত হয়েছে। মূল শহরসহ পৌরসভার অধিকাংশ রাস্তাই ভাঙা এবং চলাচলের অনুপযোগী। কখনো কিছু খোয়া-বালি দিয়ে জোড়াতালি দেওয়া হলেও নিম্নমানের কারণে দুই মাস যেতে না যেতেই তা আবার আগের অবস্থায় ফিরে আসে। পানি সরবরাহ থাকলেও প্রায়ই পানিতে পাওয়া যায় পোকামাকড় আর কেঁচো। গ্রীষ্মকালে সেই পানিও অনেকটা উধাও হয়ে যায়। শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান দুটি খাল সংস্কারের নামে আরও ভরাট করায় জোয়ার-ভাটার অঞ্চল পিরোজপুর পরিণত হয়েছে জলাবদ্ধ শহরে। যথাযথ ড্রেনেজব্যবস্থা না থাকায় বর্ষাকালে বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। খোদ শহরের মাঝে ড্রেনেজব্যবস্থা এতটাই নাজুক যে, হোটেল রেস্টুরেন্ট ও বাসা-বাড়ির বর্জের গন্ধে নাক চেপে চলতে হয় পথচারীদের। সামান্য বৃষ্টিতে শহরের প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়। সীমাহীন দুর্ভোগ আর ভোগান্তি নিত্যদিনের সঙ্গী পৌর এলাকায় বসবাসকারী মানুষের। এ জন্য কর্তৃপক্ষের চরম উদাসীনতাকেই দায়ী করেছেন সংশ্লিষ্টরা।

তবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক বলেন, ‘বরাদ্দ না থাকায় সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না। পৌরসভায় ৮০ কিলোমিটার কার্পেটিং রাস্তা, প্রায় ৪৮ কিলোমিটার পাকা, দেড় শতাধিক কিলোমিটার হেরিংবন্ড ও প্রায় ৬৫ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। রয়েছে ২০টি ব্রিজ ও ১৮৫টি কালভার্ট। আর ড্রেন রয়েছে দেড় শতাধিক কিলোমিটার। আয়ের উৎস সমৃদ্ধ না থাকায় নাগরিক সুবিধা কিছুটা ব্যাহত হচ্ছে। বরাদ্দ পেলে সড়ক মেরামত করে পৌরবাসীর দুর্ভোগ লাগব করা হবে।’

চকরিয়া থেকে অপহৃত ৫ জনকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৫৭ এএম
চকরিয়া থেকে অপহৃত ৫ জনকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার
টেকনাফের রাজারছড়া পাহাড়ী এলাকা থেকে উদ্ধার হওয়া পাঁচ শিশু ও কিশোর টেকনাফ মডেল থানা পুলিশের কর্মকর্তাদের সাথে। ছবি: খবরের কাগজ
কক্সবাজারের চকরিয়া থানায় মানবপাচার মামলার ২৪ ঘণ্টার মধ্যেই টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত পাঁচ শিশু-কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (৮ জুন) তাদের উদ্ধার করা হয়।
 
উদ্ধাররা হলেন, চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর ৯নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল হামিদের ছেলে ইসাদুল হোছাইন সামিম (১৫), ছাবের আহমদের ছেলে মো. মাহিম (১৩) এবং নুরুল আবছারের ছেলে মো. শহিদ হোছন (১৪), বমুবিলছড়ি ইউনিয়নের বিলছড়ি পশ্চিমপাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা ইদ্রিছ আহমদের ছেলে হেফাজ উদ্দিন শিপাত (২৩) ও মৃত মো. পেঠানের ছেলে মো. নুরুল আমিন (২৭)।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ৮ জুন চকরিয়া থানায় মামলা করা হয়। মামলার পর টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলমের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত পাঁচ জনকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
শাহীন/আজহার 

ঈশ্বরগঞ্জে অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে  ডিজেল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৫০ এএম
ঈশ্বরগঞ্জে অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে  ডিজেল
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীতে অবৈধভাবে প্লাষ্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদনের অভিযোগ উঠেছে। এতে ওই এলাকায় দেখা দিয়েছে শ্বাসজনিত রোগসহ পরিবেশ বিপর্যয়।

জানা যায়, ইউনিয়নের গলকুন্ডা গ্রামে পরিবেশ অধিদপ্তরের বিনা অনুমতিতে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদনের কারখানা গড়ে উঠেছে।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে গড়ে উঠা কারখানাগুলোতে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল তৈরি হচ্ছে। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। ধোঁয়ার কারণে বিভিন্ন প্রজাতির গাছপালায় মরক দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ - প্রশাসনকে জানানোর পরও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, লাইন্সেস আছে কি না? এমন প্রশ্নের জবাবে কারখানার মালিক রতন মিয়া জানান, ‘উপজেলা থেকে অফিসার এসে দেখে গেছে। তারা তো কোন আপত্তি করেনি।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, ‘আঠারবাড়ীতে এমন কারখানা আছে আমার জানা নেই।’

ইউএনও সানজিদা রহমান বলেন, ‘উপজেলায় এমন কোনো কারখানা আছে বলে আমার জানা নেই। বিষয়টি আমি দেখব।’ 

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক খবরের কাগজকে বলেন, ‘এ বিষয়ে ডিডির (ডেপুটি ডিরেক্টর) সঙ্গে কথা বলতে হবে।’

ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, ‘কারখানা মালিকের প্রাথমিক আবেদনটি বাতিল করে কারখানাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

ফয়সল/তামান্না রুপা/

জামায়াত কর্মীর কোমরে মিলল তিনটি বিদেশি পিস্তল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪০ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
জামায়াত কর্মীর কোমরে মিলল তিনটি বিদেশি পিস্তল
আটক ব্যাক্তি। ছবি: খবরের কাগজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. রাহিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করেছে পুলিশ। 

সোমবার (৮ জুন) সন্ধ্যায় গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনের চেকপোস্টে তাকে আটক করা হয়। 

আটক মো. রহিম গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান চলাকালে মোটরসাইকেলে করে চেকপোস্ট অতিক্রমের সময় রাহিমকে থামানো হয়। এ সময় আচরণ সন্দেহজনক মনে হলে তার শরীরে তল্লাশি চালানো হয়।

এক পর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, অস্ত্রসহ আটক রাহিম স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতে প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনে নির্বাচনী কার্যক্রমে যুক্ত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রাতে নোয়াখালী জেলা জামায়াতের আমীর মোহাম্মদ ইসহাক খন্দকার বলেন, বিষয়টি আমার জানা নাই। বিস্তারিত খোঁজ খবর নিয়ে পরে জানানো হবে।

ইকবাল হোসেন মজনু/অন্তরা

যন্ত্রের ছোঁয়ায় মাঠে নতুন সম্ভাবনা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৩২ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৪৬ এএম
যন্ত্রের ছোঁয়ায় মাঠে নতুন সম্ভাবনা
ছবি: খবরের কাগজ

কৃষকের ঘাম আর মাটির গন্ধে গড়ে ওঠে দেশের খাদ্যভাণ্ডার। সেই কৃষিকেই আরও আধুনিক ও উৎপাদনমুখী করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি।

সোমবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের মধ্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে বাস্তবায়নাধীন ‘টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় কৃষকদের মধ্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। উদ্যোগটির লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, শ্রম ও সময় সাশ্রয় এবং প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, জেলা বিএনপির সদস্য মো. বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইকবাল হোসেন ভূঁইয়া, দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আয়েত আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা খবরের কাগজকে বলেন, 'কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার বিভিন্ন প্রযুক্তিনির্ভর কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতে প্রকল্পের আওতায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। এতে উৎপাদন ব্যয় কমবে, শ্রম সাশ্রয় হবে এবং কৃষি উৎপাদন আরও বাড়বে'।

মাঠের পরিশ্রমকে সহজ করতে কৃষকের হাতে প্রযুক্তির এই সহায়তা নতুন আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষকের হাতে আধুনিক যন্ত্র পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ কৃষিকে আরও টেকসই ও লাভজনক করে তুলবে-এমন প্রত্যাশাই সবার।

জুটন বনিক/থিও

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:২১ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:২৫ এএম
সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশভর্তি ট্রাকে মুরগিবাহী একটি পিকআপভ্যানের ধাক্কায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় সখীপুর-সাগরদিঘী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা জেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। সুমন রাজধানী ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

এ ঘটনায় আহত হন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া বাজার-সংলগ্ন ঘোনারচালা এলাকায় একটি ট্রাকে বাঁশ বোঝাইয়ের কাজ চলছিল। এ সময় বড়চওনা থেকে আসা দ্রুতগতির মুরগিবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং বাঁশভর্তি ট্রাকে থাকা একজন গুরুতর আহত হন।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জুয়েল রানা/সালমান/