ফেনীর পরশুরামের উত্তর কেতরাঙ্গা সীমান্তে নুরুল ইসলাম নামের বাংলাদেশি এক বৃদ্ধকে ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দ্বিপক্ষীয় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এ সময় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সীমান্তের ২১৭৪ নম্বর পিলারসংলগ্ন এলাকা থেকে নুরুল ইসলামকে (৬৩) ধরে নিয়ে যায় বিএসএফ। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম বক্সমাহমুদ ইউনিয়নের কৈয়ার কোনা গ্রামের সুলতান আহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নুরুল ইসলামকে ২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। নুরুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী বলে বলো জানা গেছে।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। তবে বিএসএফের পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ফেরত দেওয়ার বিষয়ে বিএসএফ সম্মতি জানিয়েছে। পরে বিকেলের মধ্যে তাকে হস্তান্তর করা হয়।