ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
এসএসসি ফল ঘোষণা ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে ১২ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক চাকরি স্থায়ীকরণের দাবিতে জাবির কর্মচারীদের অবস্থান মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২ সিলেটে ৩৬ ঘণ্টায় ১২২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার টঙ্গীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার নেপালের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ চুয়াডাঙ্গায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় অজ্ঞাত শিশুর মৃত্যু ভার্চুয়াল জুয়ার ফাঁদে সমাজ এসএসএফকে জনগণের সঙ্গে সংযোগ অটুট রাখার নির্দেশ তারেক রহমানের গানেই লিজার ব্যস্ততা প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের নামে আমন্ত্রণপত্র আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ আবার জ্বলে ওঠো জার্মানি চাঁপাইনবাবগঞ্জে ২০০ জাতের আম নিয়ে মেলা শুরু পাহাড়, বন আর নীল জলের অপূর্ব মিলন ৪টি চলচ্চিত্র নিয়ে ‘সামার বাংলা হিট ফেস্ট’ তিন নাটকে প্রশংসিত হিমি পুশ-ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত তপ্ত গরমে পশুপাখির প্রতি সদয় হোন সিনচিয়াংয়ে সংস্কৃতি ও পর্যটন উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সংঘাত নয়, হোক সম্প্রীতির উদযাপন কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার চীনের ছাংছুনে অপটিক্স ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিপ্লব বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো খোকসায় ২০ বছর ধরে অচল কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভোগান্তিতে কৃষক-খামারি

বাড়ছে পদ্মার পানি, টি-বাঁধে চলাচল বন্ধ

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৮:২৩ এএম
আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৮:৩৪ এএম
বাড়ছে পদ্মার পানি, টি-বাঁধে চলাচল বন্ধ
পদ্মা নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবিটি গতকাল রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকার     খবরের কাগজ

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছেছে। ফলে নদীর চরে জেগে ওঠা এলাকাগুলোসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে চরের বাসিন্দারা গবাদি পশু ও প্রয়োজনীয় মালপত্র নিয়ে আশ্রয়ের খোঁজে লোকালয়ের দিকে সরে যাচ্ছেন। পানি বৃদ্ধির কারণে দেখা দিয়েছে গোখাদ্য ও আশ্রয়ের তীব্র সংকট।

এদিকে, নগরীর গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বাঁধ - পুলিশ লাইন্স সংলগ্ন শ্রীরামপুর এলাকার টি-বাঁধে জারি করা হয়েছে সতর্কতা। বন্ধ করে দেওয়া হয়েছে জনসাধারণের চলাচল এবং দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো জানায়, পদ্মা নদীর ফুলে ফেঁপে ওঠা পানি বর্তমানে রাজশাহী শহরের বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার থেকে মাত্র ৬০  সেন্টিমিটার নিচে, অর্থাৎ ১৭ দশমিক ৪৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন ধরেই প্রতিদিন গড়ে ১০ থেকে ২০ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় পদ্মা নদীর পানি রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪৫ মিটার, যেখানে বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। অর্থাৎ মাত্র  ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।  

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত মাসের (জুলাই) ২৪ তারিখ থেকে পদ্মার পানি বাড়তে শুরু করে। সেদিন নদীর পানি ছিল ১৬ দশমিক ৩৫ মিটার। এরপর সাময়িক কমলেও ৩১ জুলাই থেকে আবারও বাড়তে থাকে, যা এখনো অব্যাহত রয়েছে। প্রতিদিন সকাল ৬টা, ৯টা, দুপুর ১২টা, বিকেল ৩টা এবং সন্ধ্যা ৬টায় পানি পরিমাপ করা হয়।

গেজ রিডার এনামুল হক জানান, “সোমবার সন্ধ্যা ৬টায় পদ্মার পানি ছিল ১৭ দশমিক ৩৯ মিটার। মঙ্গলবার সকাল ৬টায় তা বেড়ে হয়েছে ১৭ দশমিক ৪৩ মিটার।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডেও পশ্চিম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুখলেসুর রহমান বলেন,  রাজশাহী পয়েন্টে প্রতিদিনই পদ্মার পানি বাড়ছে। এতে চরসহ পদ্মার তীরবর্তী এলাকায় পানি উঠেছে। আগামী দুইদিন পানি আরো বাড়তে পারে। তবে বন্যার মত আশঙ্কা এখনো নেই।

তিনি বলেন, রাজশাহী নগরীর টি-গ্রোয়েনের নিরাপত্তায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সেখানে প্রবেশাধিকারও নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয়দের সেখান থেছে সরে যেতে বলা হয়েছে।

এদিকে পানির উচ্চতা বাড়তে থাকায় রাজশাহীর বিভিন্ন চর ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। চরবাসীরা গবাদিপশু ও মালপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিচ্ছেন লোকালয়ের দিকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার নারায়ণপুর ও আলাতলি ইউনিয়নের ১ হাজার ১০০ পরিবার পানিবন্দী। শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ২ হাজার, উজিরপুর ইউনিয়নের ৪৫০ ও দূর্লভপুর ইউনিয়নের ৩ হাজার পরিবার পানিবন্দী জীবন যাপন করছে।

গতকাল সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, পার্শ্ববর্তী তালাইমারী, বাজে কাজলা ও পঞ্চবটি এলাকার শিক্ষার্থীরা পানি মাড়িয়ে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছে।

চর খিদিরপুরের বাসিন্দা মাসুদ বলেন, “পানি বেড়ে চরের সব জমি ডুবে গেছে। অনেকেই আত্মীয়দের বাড়িতে উঠেছে, কেউবা ভাড়া বাসায়। সবচেয়ে বিপাকে পড়েছি আমরা গরু-ছাগল নিয়ে।

স্থানীয় বাসিন্দা রাকিব জানান, “সারাদিন চর থেকে মানুষ নৌকায় করে মালামাল নিয়ে লোকালয়ে আসছে। কিন্তু গবাদি পশু রাখার জায়গা পাওয়া যাচ্ছে না, গোখাদ্যেরও সংকট দেখা দিয়েছে।

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সহিদুল বলেন, “অনেক চরে এখন পানি উঠে গেছে। কিছু মানুষ চর ছেড়ে এলেও এখনো অনেকেই রয়ে গেছেন। গবাদি পশু আনতে বেহাল অবস্থা।

এদিকে, পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নদীতে পানি বৃদ্ধির কারণে নিরাপত্তার স্বার্থে টি-বাঁধ এলাকায় জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি নদীর তীরবর্তী ব্যবসায়ীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

স্থানীয় প্রশাসনকে দ্রুত আশ্রয়কেন্দ্র খোলা, গবাদি পশুর জন্য আলাদা স্থান নির্ধারণ ও গোখাদ্যের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বিশেষ করে চরবাসীদের দ্রুত নিরাপদে সরিয়ে নিতে উদ্যোগ জোরদারের দাবি উঠেছে।

উল্লেখ্য, রাজশাহী পদ্মার পানি সর্বশেষ ২০১৩ সালে ৭ সেপ্টেম্বর পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করে ১৮ দশমিক ৭০ সেন্টিমিটারে ওঠে। এরপর আর কখনো পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি।

কুড়িগ্রামে ১২ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:২১ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৯:২২ পিএম
কুড়িগ্রামে ১২ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রাজারহাটের রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক উল্টে পড়ার কারণে রেলযোগাযোগ বন্ধ ছিল। পরে প্রায় ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মি‌নি‌টের দিকে রেললাইন থেকে বালু সরিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোশারফ হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে রাজারহাট উপজেলার পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে কুড়িগ্রামের সঙ্গে রেলযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। সন্ধ্যা ৬টা ৪৫ মি‌নি‌টে রমনা লোকাল ট্রেন‌টি তিস্তার অ‌ভিমু‌খে রওয়ানা ক‌রে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ার পর পুরো রেলপথ ব্লক হয়ে যায়। ফলে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

রেল চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে বাস, অটোরিকশা ও সিএনজিযোগে তিস্তা রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে দেখা যায়। আকস্মিক এ পরিস্থিতিতে অনেককে অতিরিক্ত ভাড়া গুণতে হয়েছে।

কুড়িগ্রাম রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, দীর্ঘ সময় চেষ্টার পর ট্রাক ও বালু অপসারণ করা হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মি‌নি‌টের দিকে রেললাইন সম্পূর্ণ সচল করা সম্ভব হয়েছে। বর্তমানে কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

সিরাজ/নাঈম

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম
মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২
ছবি: খবরের কাগজ

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ও তার সহযোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার সাভার উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মো. আলমের ছেলে রাসেল মিয়া, তিনি পিকআপের চালক ছিলেন এবং একই গ্রামের মো. কাউসারের ছেলে মো. আরাফাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আরিচাগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও তার সহযোগী নিহত হন।

দুর্ঘটনায় পিকআপে থাকা আরও দুই শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতবর জানান, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।’

আসাদ/আমান

সিলেটে ৩৬ ঘণ্টায় ১২২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম
সিলেটে ৩৬ ঘণ্টায় ১২২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
ছবি: সংগৃহীত

সিলেট অঞ্চলে গত ৩৬ ঘন্টায় ১২২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করে সিলেট আবহাওয়া অফিস।

গত ৩৬ ঘন্টায় সিলেটের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা সিলেট আবহাওয়া অফিসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয় বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত ৪০.৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮২ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন। সিলেটে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে সাময়িক দমকা হাওয়া এবং বজ্রপাত হতে পারে।

কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এলাকায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন খবরের কাগজকে বলেন, এখন বৃষ্টিপাত হওয়াটা স্বাভাবিক। তবে সিলেটে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই সবাইকে সর্তক থাকতে হবে।

আমান/

চুয়াডাঙ্গায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম
চুয়াডাঙ্গায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) শেষ বিকেলে দুধপাতিলা গ্রামের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল রেলক্রসিং অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন মারা যান। এ সময় কাদের (২২) নামে আরও একজন গুরুতর আহত হন। আহত কাদের ডুগডুগি কলোনি পাড়ার রহিদুল ইসলামের ছেলে। স্থানীয়রা আহত কাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু।

মিজানুর রহমান/নাঈম

উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় অজ্ঞাত শিশুর মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম
উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় অজ্ঞাত শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির চাপায় অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়িটিকে জব্দ করেছে পুলিশ এবং চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ৩টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহপরীর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহত শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আটক চালক মো. ইসহাক মিন্টু (৪০) কক্সবাজার শহরের বাসিন্দা। তিনি আইওএমের কর্মীদের বহনকারী গাড়িটি চালাচ্ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি মো. সাইফুল ইসলাম জানান, বিকেলে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে আইওএমের কর্মীদের নিয়ে একটি গাড়ি কক্সবাজার শহরের দিকে ফিরছিল। উখিয়ারঘাট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয় এবং চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ওসি সাইফুল আরও বলেন, নিহত শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তারেকুর রহমান/নাঈম