ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন How to learn English বিষয়ক Writing Paragraph, ৩০তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন: বাংলাদেশ ন্যাপ তারার দেশে সাইকেল যাত্রা মহেশপুর সীমান্তে পুশইন রোধে বিজিবি-আনসার-গ্রামবাসীদের যৌথ টহল কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা জব্দ সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ফাইনালে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও পুরস্কার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‌্যালি যৌক্তিক মূল্যে জ্বালানি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ফরিদপুরে আমের প্রলোভন দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় ফুটবলার রহমত মিয়ার বিরুদ্ধে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি রামিসা হত্যা মামলার রায় রবিবার, হতাশ আছিয়ার মা ঢাকার পরিবেশ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি তিন মাসে অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ ভোলায় যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ভারতীয় সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, দিনাজপুরে বিজিবির বাধা কী করে বুঝবেন আপনি মেন্টালি ফিট মেসির চোট নিয়ে যা বললেন স্কালোনি হিলি সীমান্তে ভারতীয় ৫ নাগরিককে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি যে কারণে মুভি দেখব মহাকাশে যাচ্ছেন প্রথম শারীরিক প্রতিবন্ধী নভোচারী সময়ের সঙ্গে বদলান লিডারশিপ স্টাইল পঞ্চগড়ে পুশইনের শিকার ১০ জন, নিচ্ছে না কোনো দেশ
Nagad desktop

পদ্মা-গড়াই নদীর পানি বাড়ছে, প্লাবিত নিম্নাঞ্চল

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:১১ এএম
আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৯:১৩ এএম
পদ্মা-গড়াই নদীর পানি বাড়ছে, প্লাবিত নিম্নাঞ্চল
ছবি: সংগৃহীত

ভারী বর্ষণ আর ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বাড়ছে। মঙ্গলবার (১২ আগস্ট) পদ্মা নদীর পানি আরও ১০ সেন্টিমিটার বেড়েছে। এ কারণে পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমার চেয়ে মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পদ্মা ও গড়াই নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জেলার দৌলতপুরে পানি দিন দিন বাড়ছে। বিশেষ করে উপজেলার সীমান্তবর্তী দুটি ইউনিয়ন রামকৃষ্ণপুর ও চিলমারি এলাকার অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। 

এতে চিলমারী ইউনিয়নের ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া ইউনিয়নের মোট ১৯টি গ্রাম পানিবন্দি হয়ে প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৬টি গ্রামে আরও প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাশাপাশি পদ্মার তীরঘেঁষা ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের আবাদি জমিও তলিয়ে গেছে।

পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে গতকাল বুধবার সকাল ৯টা পর্যন্ত হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে ১২.৯০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বিপৎসীমা ১৩.৮০ মিটার হওয়ায় বর্তমানে পানি ০.৯০ মিটার নিচে রয়েছে।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ৫৩০ হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। এতে সবজি, ভুট্টা, ধান, কলা ও মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। শিক্ষা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত দুই ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘প্রতিদিন নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। মঙ্গলবার আমার বাড়িতে পানি ছিল না, আজ পানি ঢুকে গেছে। ইউনিয়নের ১৯টি গ্রামে অন্তত ৩০ হাজার মানুষের বসবাস। সবাই পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে নিম্নাঞ্চলের ছয়টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৬ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, ‘নদীর পাশের ১৬টি গ্রামে অন্তত ৩০ হাজার মানুষের বসবাস, তারা এখন পানিবন্দি। বন্যায় তাদের ফসল নষ্ট হয়ে গেছে, গবাদিপশুও মারা গেছে। পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে এ পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

মহেশপুর সীমান্তে পুশইন রোধে বিজিবি-আনসার-গ্রামবাসীদের যৌথ টহল

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
মহেশপুর সীমান্তে পুশইন রোধে বিজিবি-আনসার-গ্রামবাসীদের যৌথ টহল
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের সীমান্তবর্তী পাকরাইল জিরো পয়েন্টে পুশইন (অবৈধ অনুপ্রবেশ) রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে দফায় দফায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

মহেশপুরের সামন্তা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শরিফের নেতৃত্বে স্থানীয় আনসার-ভিডিপি সদস্য ও গ্রামবাসীদের নিয়ে সীমান্তে প্রতিরোধ কার্যক্রম এবং পাহারা জোরদার করা হয়েছে।

মহেশপুর সীমান্তের যাদবপুর বিওপি এলাকায় পুশইনের ঘটনা বেশি ঘটছে। স্থানীয়দের দাবি, সীমান্তের ওপারে বিভিন্ন যানবাহনে করে মানুষ এনে জড়ো করা হচ্ছে। সুযোগ পেলেই যেকোনো সময় পুশইনের চেষ্টা করা হতে পারে।

এদিকে পুশইন রোধে মহেশপুর সীমান্তের অন্যান্য বিওপিতেও টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে পাকরাইল, চাঁদরতনপুর, কচুয়ারপোতা, বেলেয়াটি ও জীবননগর পাড়াসহ বিভিন্ন জিরো পয়েন্টে বিশেষ নজরদারি রাখা হয়েছে। বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) এবং সাধারণ গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নিচ্ছেন। গভীর রাত পর্যন্ত সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে দলবদ্ধভাবে পাহারা দিচ্ছেন তারা।

সামন্তা বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধ পারাপার সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব।

বর্তমানে পাকরাইল জিরো পয়েন্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও স্থানীয় স্বেচ্ছাসেবী দল সতর্ক অবস্থানে রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনে মহেশপুর সীমান্তে পুশইনের ১০টি চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত মহেশপুর সীমান্তে কোনো অনুপ্রবেশের (পুশইন) ঘটনা ঘটেনি। পুশইন মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দফায় দফায় বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করছে।’

রিফাত/

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা জব্দ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা জব্দ
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে জামালপুর-৩৫ বিজিবি।

শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জামালপুর-৩৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (৫ জুন) রাতে ও আজ (৬ জুন) সকালে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ইজলামারী বিওপি, বড়াইবাড়ী বিওপি ও সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে রৌমারী উপজেলার ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা ভারতীয় সীমান্তবর্তী ১০৬৬ পিলারের কাছে বন্ধুরচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাহক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। অপরদিকে, একই রাতে বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যদের অভিযানে সীমান্তবর্তী চুলিয়ারচর নামক স্থানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ ছাড়াও আজ সকালে সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ইটালুকান্দা নামক স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ওজনের ৪২ বস্তা ভারতীয় জিরা ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, মদ উদ্ধারের ঘটনায় রৌমারী থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে। মদের বোতলগুলো ধ্বংস করার জন্য ৩৫ বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে আনা হয়েছে। উদ্ধার করা জিরা রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।

আসমাউল আসিফ/নাঈম

সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:৪১ পিএম
সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচতেনতা বৃদ্ধি এবং মশক নিধন কার্যক্রম জোরদার করতে এ র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসুচির

উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। 

পরে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নিজামুদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সোনারগাঁ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ অংশ নেন। 

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এর আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। 

এ সময় উপস্থিত ব্যক্তিরা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকার পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব সম্পর্কে স্থানীয়দের সচেতন করেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতা ও মশক কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমইে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

 

মো: ইমরান হোসেন/এসএন

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‌্যালি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:১৯ পিএম
গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‌্যালি
ছবি: সংগৃহীত

দেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার লক্ষ্যে গোপালগঞ্জে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন এ র‌্যালির আয়োজন করে।

শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জন সচেতনতামূলক একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এ র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে .এম. বাবর। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ফারিহা তানজিন এবং সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) অনিরুদ্ধ দেব রায়।

এসময় রেড ক্রিসেন্টের সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, স্কাউটস, নার্স, পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশ নেন।

র‍্যালি শেষে বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “আগেও প্রতি শনিবার আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে আসছি। সেই কার্যক্রমকে আরও বেগবান করার জন্য আজকের এই র‍্যালির আয়োজন করা হয়েছে। বছরের এই সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। তাই কিভাবে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং জনসচেতনতা বৃদ্ধি করা যায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “ডেঙ্গুর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এ রোগে মূলত উপসর্গভিত্তিক চিকিৎসা দেওয়া হয়। তাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। এডিস মশা যেসব স্থানে জন্মায়, সেগুলো চিহ্নিত করে ধ্বংস করতে হবে। আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, কোথাও যেন পানি জমে না থাকে এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। পাশাপাশি সরকারি উদ্যোগে মশক নিধন কার্যক্রমও পরিচালিত হবে।

জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে এবং গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাদল সাহা/এসএন

ফরিদপুরে আমের প্রলোভন দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:১৭ পিএম
ফরিদপুরে আমের প্রলোভন দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
ফয়জুল্লাহ মোল্যা। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফয়জুল্লাহ মোল্যা (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

অভিযুক্ত ফয়জুল্লাহ মোল্যা উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনি গ্রামের সোলেমান মোল্যার ছেলে এবং তিন সন্তানের জনক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে ফয়জুল্লাহর প্রতিবেশী বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে দরজা আটকিয়ে তাকে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকার শুনে ফয়জুলের ঘর থেকে মেয়েটিকে উদ্ধার করে তার চাচি। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফয়জুল। পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বুদ্ধি-প্রতিবন্ধী মেয়েটির বাবা স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ও মা বিভিন্ন বাড়িতে কাজ করেন। এ সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল ফয়জুল। তার স্ত্রী সম্প্রতি বেড়াতে গেলে শুক্রবার দুপুরে মেয়েটিকে একা পেয়ে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক ও ভুক্তভোগীকে নিজেদের হেফাজতে নেয়। 

এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য শনিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টেপ সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়ন/রিফাত/