ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
জন্মদিনে এল লাকী আখান্দের অপ্রকাশিত গান নূরজাহান ট্র্যাজেডির সমাজতাত্ত্বিক পাঠ কিয়ামতের ময়দানে রাসুল (সা.)-এর পাশে থাকার উপায় সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি যশোর জেলার দর্শনীয় ও ভ্রমণযোগ্য স্থান সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির পরিচালক তামিম ইকবাল রামুতে ছেলের গুলিতে বাবার মৃত্যু পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বের এই বৃহত্তম যৌথ পরিবারে দৈনিক লাগে ৯০ কেজি চাল প্রতিশ্রুতি প্রদানে মন্ত্রী-এমপিদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন স্পিকার ঝিনাইদহে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর স্বাভাবিক গানে আর ফিরবেন না রিংকু ওয়েমোর চালকহীন নতুন রোবোট্যাক্সি ‘ওজাই’ শাড়ির নিচে লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা কুষ্টিয়ায় ধর্ষককে গণধোলাই নোয়াখালীতে জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা টেসলার রোবোট্যাক্সি সেবায় ধীরগতি সন্ত্রাসবিরোধী যুদ্ধ এবং শত্রু-মিত্র খেলা এ যেন মাঠ ভরাট নয়, সম্প্রীতির উৎসব শেরপুরে প্রাইভেটকারে মদ, কারবারি আটক টেকনাফে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ, দুই এসআইসহ আহত ৪ নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন মজুরি বাড়াতে দৌলতপুরে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু রোগীর বেশে ইয়াবা পাচারের চেষ্টা, রামুতে তিন নারী আটক ৬ নবজাতকের প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা তোফায়েল আহমেদসহ ১৬ এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব কিছু মানুষের কারণে কেন অপমানিত হবে ১৮ কোটি বাংলাদেশি? ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়ার রিটে যা নির্দেশ দিল হাইকোর্ট
Nagad desktop

চট্টগ্রামে দুর্ঘটনা নিজের সন্তান দুনিয়ায় আসার আগেই পরপারে

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পিএম
আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৬:১৭ পিএম
নিজের সন্তান দুনিয়ায় আসার আগেই পরপারে
চট্টগ্রাম মেডিকেল কলেজে নিহতের স্বজনদের আহাজারি। ছবি: খবরের কাগজ

‘দেড় বছর বয়সে সে তার বাবাকে হারিয়েছিল। তাকে কোলে-পিঠে করে মানুষ করে বিয়ে করাইছি। এখন নিজের সন্তান দুনিয়াতে আসার আগেই সে পরপারে চলে গেল। আমি কীভাবে থাকব, তার বউটা কীভাবে বাঁচবে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন ফৌজদারহাটে দুর্ঘটনায় নিহত রনি দাসের মা রাজবালা দাস।

তিন বছর আগে সুমি দাসের সঙ্গে বিয়ে হয় রনি দাসের। সুমি এখন চার মাসের অন্তঃসত্বা। অনাগত সন্তানের মুখ দেখার আগে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল রনির প্রাণ। ফৌজদারহাট সংলগ্ন জেলে পাড়ায় দেখা যায়, অঝোরে কাঁদছে সড়ক দুর্ঘটনায় নিহত রনির বোন সৌমিত্রা দাস ও পরিবারের সদস্যরাও।

রনি ছাড়া সীতাকুণ্ডে ফৌজদারহাট জেলেপাড়ার বাসিন্দা অজিত দাস ও আকাশ দাসও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এছাড়া সোনাইছড়ি ফুলতলা এলাকার বসবাস করতো পিকআপভ্যান চালক সোহেল। একই এলাকার এতগুলো মানুষের একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রনি দাসের মা জানান, তার ছেলে চট্টগ্রাম সিটি করপোরেশনে ক্লিনারের কাজ করতো। আর্থিক অনটন ঘোছাতে ফিশারিঘাট থেকে মাছ এনে পাড়ায় বিক্রি করতো।

সংশ্লিষ্টরা জানান, সোমবার (১৮ আগস্ট) ভোরে মাছ আনার জন্য সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাটে যাচ্ছিলেন পাঁচ মাছ ব্যবসায়ী। মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পিকআপভ্যানে থাকা পাঁচজন নিহত হন। নগরীর সিটি গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

ইতালি যাওয়া হল না আকাশের
একই গ্রামের ইতালি প্রবাসী বালি দাসের একমাত্র পুত্র আকাশ দাসের স্বপ্ন ছিল তার বাবার কাছে যাওয়ার। ইতালি যাওয়ার জন্য কাগজপত্র ঠিক করার কাজও চলছিল। আগামী বছরে তার ইতালি যাওয়ার পরিকল্পনা ছিল বলে পরিবারের সদস্যরা জানান। কিন্তু দুর্ঘটনায় সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। পরিবারে মা ও পাঁচ বোনের কান্নায় আশেপাশের লোকজনও চোখের পানি ধরে রাখতে পারছেন না। ভারী হয়ে উঠেছে পরিবেশ।

রাতের আনন্দ ভোরে বিষাদে পরিণত
রবিবার রাতে জেলে পাড়ার সবাই যোগ দিয়েছিলেন মনসা পুঁজায়। রাতে বাড়ির মন্দির সংলগ্ন পূজার উৎসবে নেচে গেয়ে সবাইকে মাতিয়েছেন ২৫ বছর বয়সী আকাশ। দুর্ঘটনায় মারা যাওয়া একই গ্রামের বাসিন্দা অজিত ও ছেলে প্রমিক দাসসহ মেয়েদের নিয়ে রাতে মনসা পূজায় উৎসবে যোগ দেন। রাতে সন্তানদের ঘরে রেখে মাছ আনার জন্য চট্টগ্রাম ফিশারিঘাট যাওয়ার সময় দুর্ঘটনায় তিনিও নিহত হন। অজিত এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

অজিত দাসের স্ত্রী টুকি রানি জানান, রবিবার রাতে তার স্বামী বাড়ি থেকে বের হন। কোথায় যাচ্ছেন সে বিষয়ে কিছু বলে যাননি। এরপর সকালে স্বামীর মৃত্যুর খবর শোনেন।

তিনি বলেন, ‘আমার মেয়েটা বাবাকে ছাড়া একটা সেকেন্ড থাকতে চায় না। সকালেও ঘুম থেকে উঠে বাবারে খুঁজতেছে। আমি আমার ছেলে-মেয়েদের নিয়ে এখন কই যাব, কীভাবে বাঁচব, কীভাবে চলব।’

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘দুর্ঘটনায় পিকআপভ্যানটি দুমড়ে মুচড়ে গেছে। তাতেই বুঝা যাচ্ছে পিকআপের বেশ গতি ছিল। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

আকবর শাহ থানার উপ-পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি ঘটনাস্থলের পাশেই রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতরা ও আহতরা সীতাকুণ্ডে বাসিন্দা। তাদের মধ্যে তিনজন সলিমপুর ফৌজদারহাট জেলে পল্লীর বাসিন্দা। সবার পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান।

> চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

মাহফুজ/অমিয়/

রামুতে ছেলের গুলিতে বাবার মৃত্যু

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:১১ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৬:১২ পিএম
রামুতে ছেলের গুলিতে বাবার মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ছেলের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত মো. আয়াছ (৬৫) খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং তেলখোলা এলাকার মৃত আমিন মোহাম্মদ আলীর ছেলে। অভিযুক্ত তার বড় ছেলে মো. জুবায়ের (৩৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জুবায়ের তার পিতাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মো. আয়াছ গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৭ জুন) দুপুর ২টার দিকে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, পুত্রের হাতে পিতার মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনায় তারা হতবাক। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “পিতাকে গুলি করার ঘটনাটি পুলিশ জেনেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত জুবায়ের পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তারেকুর রহমান/এসএন

ঝিনাইদহে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর স্বাভাবিক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম
ঝিনাইদহে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর স্বাভাবিক
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।দুর্ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, খুলনা থেকে আসা রেলওয়ের কারিগরি দল লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে উদ্ধার ও মেরামত কাজ চলার পর খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলে।

সাফদারপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন খবরের কাগজকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে ট্রেনটির পেছনের তিনটি ট্যাংকারের নয়টি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন এবং পাকশি থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসে যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল।

মাহফুজুর রহমান/রিফাত/

কুষ্টিয়ায় ধর্ষককে গণধোলাই

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
কুষ্টিয়ায় ধর্ষককে গণধোলাই
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আশাদুল (৩২) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

অভিযুক্ত আশাদুল ও ভুক্তভোগী শিশু উভয়ই বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১০টার দিকে চরমিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত আশাদুল ওই এলাকার ফজলু সর্দারের ছেলে। ভুক্তভোগী শিশুটি (১০) অভিযুক্ত আসাদুলের প্রতিবেশীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবারের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে স্থানীয় একটি স্কুলের ভেতরে শিশুটিকে নিয়ে যায় আশাদুল। সেখানে তার ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আশাদুলকে হাতেনাতে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসপাতালের বেডে চিকিৎসাধীন শিশুটির পাশে বসে তার মা বলেন, আমি কোন বিচার চাই না। আমার মেয়ের যে এই অবস্থা করেছে তাকে আমরা নিজের হাতে শাস্তি দিতে চাই । ওই লম্পটকে আমাদের হাতে ছেড়ে দেন। আমরা ওর বিচার করবো। আমাদের যে ক্ষতি করে দিলো তার জন্য আমরা দিনের পর দিন থানা কোট কাচারীতে যেতে পারবো না। ওকে আমাদের হাতে ছেড়ে দিন । 

ভুক্তভুগী শিশুটির নানা বলেন, ওরা মাদক ব্যাবসায়ী। এলাকায় অনেক অপকর্ম করে বেড়ায় । কেউ কিছু বলতে সাহস পায়না। ওদের অবৈধ টাকার জোর আছে সেই টাকা দিয়ে পার পেয়ে যাবে । তাই তাকে পুলিশে না দিয়ে আমাদের হাতে ছেড়ে দিলে আমরা বিচার করব । নইলে বিচার পাবো না। এদেশে বিচার নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ ইকবাল হোসেন বলেন, ‘শিশুটিকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।’

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, ‘ঘটনার খবর পেয়েই উভয়কে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তারা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এসএন/

নোয়াখালীতে জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:২৬ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
নোয়াখালীতে জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর মাইজদীতে বিষাক্ত জেলি মিশ্রিত সাড়ে তিন মণ চিংড়ি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে পৌর বাজারে এ অভিযান চালান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মাছ বাজারে অভিযান চালিয়ে পৌর বাজারের মাছ ব্যবসায়ী ইসমাইল ও বাহারের কাছ থেকে ১৪২ কেজি (সাড়ে তিন মণ) জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় ওই দুইজনকে একলাখ টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা মাছের ওজন বাড়াতে বিষাক্ত জেলি ব্যবহার করে। অভিযানে হাতেনাতে প্রমাণ পেয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তাদের কাছ থেকে জব্দ করা মাছ জনসম্মুখে ধ্বংস করা হয়।’

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে প্রশাসনের এ কর্মকর্তা আরও বলেন, ‘খাদ্যে ভেজাল বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এটি জনস্বার্থে অব্যাহত থাকবে।’

অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

মজনু/রিফাত/ 

এ যেন মাঠ ভরাট নয়, সম্প্রীতির উৎসব

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:১৭ পিএম
এ যেন মাঠ ভরাট নয়, সম্প্রীতির উৎসব
ছবি: খবরের কাগজ

কোদালের কোপে উড়ছে মাটি, বস্তায় বস্তায় ভরে যাচ্ছে গর্ত-এ যেন শুধু মাঠ ভরাট নয়, এ এক সম্প্রীতির উৎসব।

রবিবার (৭ জুন) সকালে রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড নজুরুপাড়ার চার সমাজের একমাত্র ঈদগাহ ও জানাজার মাঠ ভরাটে স্বেচ্ছাশ্রমে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়লেন দুই শতাধিক মানুষ।

দরগাহ টিলা কবরস্থান সংলগ্ন এই ঈদগাহ ও জানাজার মাঠকে ঘিরে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো।

ভোরের আলো ফুটতেই এলাকার বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে যুবক-তরুণ, নানা শ্রেণি ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামলেন কাজে। কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন, কেউ বস্তায় ভরে মাঠ সমান করছেন- সবার মুখে হাসি, সবার মনে এক লক্ষ্য।

প্রবাসী ও এলাকার বিত্তশালীরাও পিছিয়ে থাকেননি। অর্থ ও উপকরণ দিয়ে তারা কাজটিকে আরও গতি দিয়েছেন।

এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা শামসুল আলম বলেন, আজ এলাকাবাসীদের উদ্যোগে আমাদের এই ঈদগাহ ও জানাজার মাঠ ভরাট করেছি। আমরা মাটি ভরাট করে সমান করেছি।

তিনি আরও জানান, ঈদগাহের রাস্তা সংস্কার ও ভবিষ্যৎ উন্নয়নে হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

চার সমাজের একমাত্র ধর্মীয় স্থানটি দীর্ঘদিন অযত্নে পড়ে ছিল। আজকের এই গণমানুষের উদ্যোগ প্রমাণ করল-সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা সম্ভব। এলাকাবাসীর এই ঐক্য ও উদ্যম নজুরুপাড়ার উজ্জ্বল ভবিষ্যতেরই বার্তা বহন করে।

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম/এসএন