ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
লোকসভায় তৃণমূলে ভাঙন, মমতাকে ছাড়লেন ২০ সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ মানসিক রোগ নির্ণয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন কেমন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র মুখ, নয়ন ও চরণ চকরিয়া থেকে অপহৃত ৫ জনকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার ঈশ্বরগঞ্জে অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে  ডিজেল জামায়াত কর্মীর কোমরে মিলল তিনটি বিদেশি পিস্তল ৫ হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু অধিকারী যন্ত্রের ছোঁয়ায় মাঠে নতুন সম্ভাবনা নোংরা পানিতে সয়লাব খুলনার প্রবেশদ্বার সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪ গুরুত্বপূর্ণ খনিজে চীনের আধিপত্য হাবিপ্রবির গবেষণায় ব্যাগিং পদ্ধতিতে লিচুর ক্ষতিরোধ সম্ভব দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি বরিশালে জনবল ছাড়াই হাসপাতাল উদ্বোধনের প্রস্তুতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন বিচারিক প্রক্রিয়ার এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত লোডশেডিং ও বৈরী আবহাওয়ায় কক্সবাজার পর্যটনে ধস খামেনির মৃত্যুর ১০০ দিন পার: যুদ্ধ-পরবর্তী ইরান নিয়ে বাড়ছে নানা প্রশ্ন এনসিটি ইজারা প্রক্রিয়া এগিয়ে নিতে চায় সরকার, সোচ্চার শ্রমিক-কর্মচারীরা বিদ্যুৎ মূল্যবৃদ্ধিতে রডের দাম টনে বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস প্রত্যাহার জীবনসংগ্রামে লোকগানের বরপুত্র অনিল হাজারিকা বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে চট্টগ্রামে শিক্ষকের ৮ হাজার পদ শূন্য সাক্ষাৎকার শেষ না করেই চলে গেলেন ট্রাম্প ১০ কার্যদিবস পর কমল সূচক, লেনদেনেও ভাটা বরিশাল বিভাগে কমেছে ইলিশের উৎপাদন ৯ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ৯ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল
Nagad desktop

বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা প্রতিবাদে মহাসড়ক অবরোধ রুয়েট শিক্ষার্থীদের

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৯:০৮ পিএম
প্রতিবাদে মহাসড়ক অবরোধ রুয়েট শিক্ষার্থীদের
রাজশাহী নগরের তালাইমারী মোড়ে বাঁশ দিয়ে আটকে বিক্ষোভ করেন রুয়েট শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

ঢাকার শাহবাগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বিকাল ৩টার দিকে নগরের তালাইমারী মোড়ে বাঁশ দিয়ে আটকে তারা বিক্ষোভ শুরু করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এসময় তীব্র যানজট সৃষ্টি হয়।

জানা যায়, ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশেই রুয়েট ক্যাম্পাস। দুপুরের পর শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে বিকাল ৩টায় নগরের তালাইমারী মোড়ে গিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এসময় তারা ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলার তীব্র নিন্দা জানায়।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কোটার নামে বৈষম্য, চলবে না চলবে না’, ‘সবার মুখে একই বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান’, ‘কথায় কথায় দশম ছাড়, দশম কি তোর বাপ-দাদার’ ইত্যাদি স্লোগান দেন। 

এসময় অবরোধ চলাকালীন পুলিশের গাড়ি দেখে ‘ভুয়া ভুয়া’ শ্লোগানে শিক্ষার্থীরা তেড়ে গেলে পরে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে যেতে বাধ্য হয়েছেন পুলিশ সদস্যরা।

অবরোধ চলাকালীন পুলিশের গাড়ি দেখে ‘ভুয়া ভুয়া’ শ্লোগানে তেড়ে যায় শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

এদিকে, নগরের অন্যতম প্রবেশপথ তালাইমারী মোড় অবরোধ করায় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

অন্যদিকে, ঢাকায় শিক্ষার্থীদের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে রুয়েট প্রশাসন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা ও আহত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে দেশব্যাপী চলমান আন্দোলনের দাবিগুলোকে ‘যৌক্তিক’ হিসেবে আখ্যা দিয়ে এর সঙ্গে রুয়েটের একাত্মতা পোষণের কথা উল্লেখ করা হয়। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, তিন দফা দাবিতে বেলা ১১টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেন প্রকৌশল শিক্ষার্থীরা। দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এনায়েত করিম/মাহফুজ

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:০২ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
কোটি টাকার ভারতীয় শাড়ি। ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে এক কোটি ২৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। 

সোমবার (৮ জুন) বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব শাড়ি জব্দ করে। রাতে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার চন্ডিদ্বার সীমান্ত ফাঁড়ির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,০১০ পিস ভারতীয় উন্নতমানের শাড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজিজুল সঞ্চয়/অন্তরা

চকরিয়া থেকে অপহৃত ৫ জনকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৫৭ এএম
চকরিয়া থেকে অপহৃত ৫ জনকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার
টেকনাফের রাজারছড়া পাহাড়ী এলাকা থেকে উদ্ধার হওয়া পাঁচ শিশু ও কিশোর টেকনাফ মডেল থানা পুলিশের কর্মকর্তাদের সাথে। ছবি: খবরের কাগজ
কক্সবাজারের চকরিয়া থানায় মানবপাচার মামলার ২৪ ঘণ্টার মধ্যেই টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত পাঁচ শিশু-কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (৮ জুন) তাদের উদ্ধার করা হয়।
 
উদ্ধাররা হলেন, চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর ৯নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল হামিদের ছেলে ইসাদুল হোছাইন সামিম (১৫), ছাবের আহমদের ছেলে মো. মাহিম (১৩) এবং নুরুল আবছারের ছেলে মো. শহিদ হোছন (১৪), বমুবিলছড়ি ইউনিয়নের বিলছড়ি পশ্চিমপাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা ইদ্রিছ আহমদের ছেলে হেফাজ উদ্দিন শিপাত (২৩) ও মৃত মো. পেঠানের ছেলে মো. নুরুল আমিন (২৭)।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ৮ জুন চকরিয়া থানায় মামলা করা হয়। মামলার পর টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলমের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত পাঁচ জনকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
শাহীন/আজহার 

ঈশ্বরগঞ্জে অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে  ডিজেল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৫০ এএম
ঈশ্বরগঞ্জে অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে  ডিজেল
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীতে অবৈধভাবে প্লাষ্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদনের অভিযোগ উঠেছে। এতে ওই এলাকায় দেখা দিয়েছে শ্বাসজনিত রোগসহ পরিবেশ বিপর্যয়।

জানা যায়, ইউনিয়নের গলকুন্ডা গ্রামে পরিবেশ অধিদপ্তরের বিনা অনুমতিতে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদনের কারখানা গড়ে উঠেছে।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে গড়ে উঠা কারখানাগুলোতে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল তৈরি হচ্ছে। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। ধোঁয়ার কারণে বিভিন্ন প্রজাতির গাছপালায় মরক দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ - প্রশাসনকে জানানোর পরও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, লাইন্সেস আছে কি না? এমন প্রশ্নের জবাবে কারখানার মালিক রতন মিয়া জানান, ‘উপজেলা থেকে অফিসার এসে দেখে গেছে। তারা তো কোন আপত্তি করেনি।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, ‘আঠারবাড়ীতে এমন কারখানা আছে আমার জানা নেই।’

ইউএনও সানজিদা রহমান বলেন, ‘উপজেলায় এমন কোনো কারখানা আছে বলে আমার জানা নেই। বিষয়টি আমি দেখব।’ 

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক খবরের কাগজকে বলেন, ‘এ বিষয়ে ডিডির (ডেপুটি ডিরেক্টর) সঙ্গে কথা বলতে হবে।’

ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, ‘কারখানা মালিকের প্রাথমিক আবেদনটি বাতিল করে কারখানাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

ফয়সল/তামান্না রুপা/

জামায়াত কর্মীর কোমরে মিলল তিনটি বিদেশি পিস্তল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪০ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
জামায়াত কর্মীর কোমরে মিলল তিনটি বিদেশি পিস্তল
আটক ব্যাক্তি। ছবি: খবরের কাগজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. রাহিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করেছে পুলিশ। 

সোমবার (৮ জুন) সন্ধ্যায় গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনের চেকপোস্টে তাকে আটক করা হয়। 

আটক মো. রহিম গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান চলাকালে মোটরসাইকেলে করে চেকপোস্ট অতিক্রমের সময় রাহিমকে থামানো হয়। এ সময় আচরণ সন্দেহজনক মনে হলে তার শরীরে তল্লাশি চালানো হয়।

এক পর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, অস্ত্রসহ আটক রাহিম স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতে প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনে নির্বাচনী কার্যক্রমে যুক্ত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রাতে নোয়াখালী জেলা জামায়াতের আমীর মোহাম্মদ ইসহাক খন্দকার বলেন, বিষয়টি আমার জানা নাই। বিস্তারিত খোঁজ খবর নিয়ে পরে জানানো হবে।

ইকবাল হোসেন মজনু/অন্তরা

যন্ত্রের ছোঁয়ায় মাঠে নতুন সম্ভাবনা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৩২ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৪৬ এএম
যন্ত্রের ছোঁয়ায় মাঠে নতুন সম্ভাবনা
ছবি: খবরের কাগজ

কৃষকের ঘাম আর মাটির গন্ধে গড়ে ওঠে দেশের খাদ্যভাণ্ডার। সেই কৃষিকেই আরও আধুনিক ও উৎপাদনমুখী করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি।

সোমবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের মধ্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে বাস্তবায়নাধীন ‘টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় কৃষকদের মধ্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। উদ্যোগটির লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, শ্রম ও সময় সাশ্রয় এবং প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, জেলা বিএনপির সদস্য মো. বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইকবাল হোসেন ভূঁইয়া, দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আয়েত আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা খবরের কাগজকে বলেন, 'কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার বিভিন্ন প্রযুক্তিনির্ভর কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতে প্রকল্পের আওতায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। এতে উৎপাদন ব্যয় কমবে, শ্রম সাশ্রয় হবে এবং কৃষি উৎপাদন আরও বাড়বে'।

মাঠের পরিশ্রমকে সহজ করতে কৃষকের হাতে প্রযুক্তির এই সহায়তা নতুন আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষকের হাতে আধুনিক যন্ত্র পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ কৃষিকে আরও টেকসই ও লাভজনক করে তুলবে-এমন প্রত্যাশাই সবার।

জুটন বনিক/থিও