ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন তারেক রহমান মাদারগঞ্জে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু ‘কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার উদ্যোগ নিচ্ছেন’ আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু জেনেভায় সিলেটে টানা বৃষ্টি, বন্যার শঙ্কা পাউবোর বাংলাদেশের বাজেট ২০২৬-২০২৭: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাস্তবতা গাজীপুরে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ মিছিল প্রযুক্তির অপচ্ছায়া সড়কে ‘এআই ক্যামেরা’ ও অভিনব ডিজিটাল ডাকাতি বাবা দিবসে সবচেয়ে বড় প্রশ্ন: আমরা কি বাবা-মাকে হারাচ্ছি, নাকি তাদের সঙ্গে সময়ের সংযোগ হারাচ্ছি! ১০ দফা দাবিতে চাকরিচ্যুত ব্যাংকারদের মানববন্ধন সোমবার মোহভঙ্গের বাংলাদেশ: যখন বুঝলাম সর্বনাশ হয়ে গেছে অরণ্যের অন্ত্যজ কথা বরিশালে গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু ইরান ম্যাচে বেলজিয়ামের মূল ফোকাস নিজেদের খেলায়: গার্সিয়া কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু গোপনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিপ্লব দেব প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র জাহাজডুবির দুঃসহ অধ্যায় শেষে দেশে ফেরা সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হাইড্রোলিক হর্নের অত্যাচার ও বিপন্ন জনস্বাস্থ্য ‘কমল দাদার পাঠশালায়’ আদিবাসী শিশুদের পাশে ফারুক হোসেন একটি ব্রিজের অভাবে থমকে আছে জনজীবন সামাজিক অস্থিরতায় মানবতা হত্যা: প্রতিকার কোথায়? জার্মানির জয়ের নায়ক কে এই ডেনিজ উন্দাভ? অস্ট্রেলিয়ার দাপুটে জয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ

বাউফলে হাত-পা ও মাথা বিচ্ছিন্ন অজ্ঞাত মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম
বাউফলে হাত-পা ও মাথা বিচ্ছিন্ন অজ্ঞাত মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

পটুয়াখালী বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের তেঁতুলিয়া নদী থেকে হাত-পা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চর ব্যারেড গ্রামের আগলার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, বিকেলে চরব্রেড যাওয়ার পথে আগলার চরের কৃষি জমির উপর মরদেহটি দেখতে পেয়ে বাউফল থানাকে জানাই।

কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি মরদেহটির শুধু দেহটা আছে, হাত-পা ও মাথা নেই।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জামান সরকার বলেন, নৌ-পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনি কার্যক্রম তারাই সম্পন্ন করবেন।

মশিউর/মেহেদী/

বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৩৩ পিএম
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে একটি শতবর্ষী কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

রবিবার(২১ জুন) সকালের দিকে কোনো এক সময় এ ঘটনা ঘটে।

উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি দক্ষিণেশ্বর কালী মন্দিরে কালী ও শীব প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। 

তবে পুলিশের ভাষ্য ঘটনাটি একটি পাগলী ঘটিয়েছে। খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান এবং সদ্য যোগদানকারী বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ,স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, টিনের ছাউনী ও বেড়া দেওয়া ও পারিবারিক শতবর্ষের পুরনো মন্দিরটির সামনে ফাঁকা। অজ্ঞাত দুর্বিত্তরা মন্দিরে প্রবেশ করে কালি প্রতিমার মাথা ভেঙে বাঁকা করে ফেলে এবং শীবের মাথা ভেঙে নিয়ে যায়। রবিবার সকাল এগারোটা দিকে সঞ্জয় রায়ের ছেলে সূর্য রায় মন্দিরের সামনে জাম গাছ থেকে জাম পেড়ে মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিমা ভাঙা দেখে ঘটনাটি বাড়িতে গিয়ে জানায়। পরে বিষয়টি জানাজানি হয়।

লিটন রায়ের স্ত্রী রীতা রায় জানান, ছেলের কাছে ঘটনাটি শুনতে পেয়ে মন্দিরে এসে দেখি শীব ও কালী প্রতিমা ভাংচুর করা হয়েছে। মায়ের প্রতিমা ভাঙা দেখে মনে খুব কষ্ট লেগেছে। খারাপ লেগেছে।

বাড়ীর প্রবীণ গৃহকর্ত্রী অঞ্জলি রানী রায় বলেন, ‘দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে মহাদেবের মাথা ভেঙে নিয়ে গেছে ও কালী প্রতিমার মাথা ভেঙে কালী প্রতিমার মাথা বাঁকা করে রেখে গেছে।’

তিনি বলেন, ‘রবিবার সকালে আমার নাতি সূর্য রায় মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি সবাইকে জানানো হয়। এটি আমাদের পারিবারিক মন্দির। আমার স্বামী মৃত লক্ষ্মণ রায়ের পূর্বপুরুষরা মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এত বছর ধরে মন্দিরে কখনও এমন ঘটনা ঘটেনি।’

এ ব্যাপারে সঞ্জয় রায় বলেন, ‘পাগলীকে ধরার পর থানা পুলিশ সাতৈর বাজারের ইলেকট্রনিক দোকানদার রাসেলের জিন্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’ 

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু বলেন, ‘এ ঘটনায় আমি ব্যক্তিগতভাবে হিন্দু ধর্মীয় শাস্ত্রীয় বিধিবিধান মেনে প্রতিমাসহ মন্দিরের সংস্কার কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি।’

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মানসিক ভারসাম্যহীন এক নারী এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি মন্দিরে প্রবেশ করে দুটি ডাব ও কালী-শিব প্রতিমা ভাংচুর করেছে। পরে সেই পাগলীকে স্থানীয়রা আটক করেছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলি। পরে আশপাশের সড়কে থাকা সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে মানসিক ভারসাম্যহীন এক নারীকে শনাক্ত করা হয়। পরে গ্রাম পুলিশ সাতৈর বাজার থেকে মন্দির থেকে চুরি হওয়া নারকেলসহ তাকে আটক করে।’

প্রসঙ্গত, বুধবার (১৭ জুন) রাতের কোনো এক সময়ে দুস্কৃতিকারীরা উপজেলার মেঘচামী ইউনিয়নের বামুন্দী সার্বজনীন কালি মন্দিরে শিবের মাথা ভেঙ্গে ফেলে। এর আগে গত সোমবার রাতে বামুন্দি বাজারে মন্দিরের প্রতিমা ভাংচুর করার ঘটনা ঘটে।

নয়ন/রিফাত/

চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক
খাইরুল ইসলাম সজীব। ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে আটক হয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের পুত্র ও জেলা যুবদলের জ্যেষ্ঠ আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। তাকে জিজ্ঞাসাবাদের নেওয়া হয়েছে
ডিএমপির ডিবি কার্যালয়ে।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে প্রথমে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়।

পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, সজীবের বিরুদ্ধে কিছু লোকজন আমাদের কাছে চাঁদাবাজির অভিযোগ করেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীরা মামলা করবে।

বিল্লাল হোসাইন/এসএন 

মাদারগঞ্জে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:২২ পিএম
মাদারগঞ্জে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু
ছবি: খবরের কাগজ

জামালপুরের মাদারগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান মুসা ফকির। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বৃষ্টির মধ্যে ঘাস কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুসা ফকির একই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ উজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিফাত/

‘কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার উদ্যোগ নিচ্ছেন’

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:১৪ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৭:১৫ পিএম
‘কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার উদ্যোগ নিচ্ছেন’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রবিবার (২১ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত পাঁচ বাংলাদেশিই সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাসিন্দা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এতে নিহত প্রবাসীরা সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন- গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং একই গ্রামের জুবায়ের আহমদ। কর্মস্থলে যাওয়ার পথে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

এক শোকবার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী জানান, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিফাত/

সিলেটে টানা বৃষ্টি, বন্যার শঙ্কা পাউবোর

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম
সিলেটে টানা বৃষ্টি, বন্যার শঙ্কা পাউবোর
ছবি: খবরের কাগজ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের প্রধান নদ-নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে উজানে বৃষ্টি অব্যাহত থাকায় কয়েকটি নদীর পানি বাড়ছে। বিশেষ করে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এ কারণে বন্যার শঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রবিবার (২১ জুন) সকাল ৯টা পর্যন্ত পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জেলার কোনো নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। তবে সুরমা, কুশিয়ারা, গোয়াইন ও পিয়াইন নদীর কয়েকটি পয়েন্টে পানির সমতল বাড়ছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট। সেখানে বিপদসীমা ১২ দশমিক ৭৫ মিটার হলেও সকাল ৯টায় পানির সমতল ছিল ১২ দশমিক ১৪ মিটার। অর্থাৎ পানি বিপৎসীমার মাত্র ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল ৬টা থেকে ৯টার মধ্যে এই পয়েন্টে পানি বেড়েছে ১২ সেন্টিমিটার। একই নদীর সিলেট পয়েন্টে পানির সমতল ছিল ৯ দশমিক ৩০ মিটার। সেখানে বিপৎসীমা ১০ দশমিক ৮০ মিটার। ফলে পানি এখনো বিপৎসীমার দেড় মিটারের মতো নিচে রয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কানাইঘাট এলাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা জেলার পর্যবেক্ষণাধীন পয়েন্টগুলোর মধ্যে সর্বোচ্চ। সিলেট নগর এলাকায় একই সময়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার। কুশিয়ারা নদীর পরিস্থিতি মিশ্র। শেওলা পয়েন্টে পানি বেড়েছে। সেখানে সকাল ৬টায় পানির সমতল ছিল ১১ মিটার, যা সকাল ৯টায় বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৫০ মিটার। যদিও এ পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক ৫ মিটার।

সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ খবরের কাগজকে বলেন, উজান থেকে নেমে আসা ঢল এবং স্থানীয় বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুরমা ও কুশিয়ারার কয়েকটি পয়েন্টে পানির সমতল আরও বাড়তে পারে। এ কারণে আশঙ্কা করা হচ্ছে সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে।

রিফাত/