ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
সমর্থকদের আস্থা রাখতে বললেন ইংল্যান্ড কোচ নরসিংদীতে মৃত ভেবে গুমের চেষ্টা, মাইক্রোবাসচালক আটক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প তাত্ত্বিক গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক পপ গানে নিউ অরলিন্সের জ্যাজ ফিউশন, ‘ক্লাউডসেভ’ এর বাজিমাত আখতার-উল-আলম: সাংবাদিকতা, সাহিত্য ও জাতীয় চেতনার অগ্রসেনানী পাকিস্তানে মানবাধিকারকর্মী মাহরাংকে যাবজ্জীবন কারাদণ্ড নেইমারকে নিয়ে রহস্য রাখলেন আনচেলত্তি প্রধানমন্ত্রীর থেকে কৃষক কার্ড নেওয়া সেই কৃষক মারা গেছেন ২৪ জুন: সিঙ্গাপুর ডলার ছাড়া সব মুদ্রার দাম কমেছে টাকাপয়সা নিয়ে উধাও বাংলাদেশি স্ত্রী, অভিযোগ চীনা নাগরিকের মুনিওজের গোলে নকআউটে কলম্বিয়া রবিনহুডের আশ্রয় নেওয়া ১২০০ বছরের সেই প্রাচীন গাছটি মরে গেছে ১০ হাজার মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর পুতিন-ট্রাম্পের ‘বোঝাপড়া’ বাস্তবায়নে ব্যর্থতায় যুক্তরাষ্ট্রকে দুষছে রাশিয়া স্বর্ণের দাম আবার ভরিতে কমল ৫৪৮২ টাকা জেট বিমানের চেয়েও জোরে চিৎকার! গিনেস রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার নাগরিক বিশ্ব সংগীত দিবসে প্রকাশিত হলো নজরুলের গান ‘বরষা ঋতু এলো এলো’ হরমুজে আটকেপড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে আইএমও সৌদিতে শুটিংয়ের মাঝেই হলিউড অভিনেতার ইসলাম গ্রহণ দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প মেসিকে নিয়ে প্রশ্নে নাখোশ রোনালদো, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে দিলেন বার্তা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর অপেক্ষা ফুরোচ্ছে নেইমারের নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত সংসদীয় কমিটি গঠনে বিলম্ব নজরদারি প্রশ্নবিদ্ধ

সেই কুবি শিক্ষার্থী ও তার মায়ের হত্যারহস্য উদঘাটন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
সেই কুবি শিক্ষার্থী ও তার মায়ের হত্যারহস্য উদঘাটন
ছবি: খবরের কাগজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মোবারক হোসেন (২৯) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোবারক হোসেন জেলার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা। 

মোবারক হোসেনকে মূল হত্যাকারী আখ্যায়িত করে এসপি নাজির আহমেদ বলেন, ‘ঝাড়ফুঁক করার সুবাদে মোবারক হোসেন সুমাইয়া আফরিনদের বাসায় যাতায়াত করতেন। গত রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সুমাইয়াদের ভাড়া বাসা নগরীর কালিয়াজুরি এলাকায় নেলি কটেজ নামে বাসায় ঢোকেন মোবারক। এরই মধ্যে একবার মোবারক তাদের বাসায় ঝাড়ফুঁক করে পানি ছিটিয়ে বেরিয়ে যায়। আবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে ঢোকেন- যা সিসিটিভি ক্যামেরায় দেখা যায়।’

পুলিশ সুপার বলেন, মোবারক তাদের বাসায় থাকাকালীন সময়ে একপর্যায়ে সুমাইয়া আফরিনকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার মা বাধা দেন। এতে মোবারক ক্ষুব্ধ হয়ে সুমাইয়াকে এক ঘরে আটকে মা তাহমিনা বেগমকে অন্য একটি রুমে নিয়ে বালিশ চাপায় হত্যা করে। এরপর  সুমাইয়াকে তার রুমে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় সুমাইয়া প্রতিরোধ করলে তাকে গলাটিপে হত্যা করা হয়। হত্যার পর মোবারক সুমাইয়াদের ঘর থেকে ৪টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ধর্ষণ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ধর্ষণ হয়েছে কিনা বিষয়টি ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নিহত সুমাইয়া আরফিন (২৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। তিনি কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের মেয়ে। তারা গত চার বছর যাবত নগরীর কালিয়াজুরি এলাকায় নেলি কটেজের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। গত সোমবার সকালে  ওই বাসা থেকে সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। মা ও বোনের হত্যাকান্ডের ঘটনায় বড় ভাই ফয়সাল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এছাড়া এ ঘটনার তদন্তের দাবিতে বিক্ষোভ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পড়ুন> কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যা, শিক্ষার্থীদের বিক্ষোভ

এদিকে 'মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে' বলে পুলিশ সুপার জানালেও তার কার্যালয়ের সামনে দিনভর বিক্ষোভ করতে দেখা গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তারা বলছেন, আমরা প্রকৃত ঘটনা জানতে চাই। কেন হত্যা করা হলো বিষয়টির সুস্পষ্টতা দরকার। তার আগের দিন আপনারা (পুলিশ) একজনকে গ্রেপ্তারের কথা বলেছে। আজকে এসে আরেকজনকে গ্রেপ্তাতারের কথা বলছেন, আমরা প্রকৃত মোটিভ জানতে চাই। পুলিশ সুপারের কাছ থেকে এ বিষয়ে সরাসরি বক্তব্য শুনতে চাই। 

এ নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে দুইবার প্রতিনিধি পাঠালেও বিকেল সোয়া তিনটা পর্যন্ত পুলিশ সুপার  শিক্ষার্থীদের সঙ্গে কোনো কথা বলেননি।

এদিকে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে জানতে চাওয়া হয়- 'আগের দিন আপনারা একজনকে আটক করে তাকে সন্দেহভাজন হিসেবে বলেছিলেন, আজকে বলছেন মোবারক মূল অভিযুক্ত।'
তখন পুলিশ সুপার বলেন, ‘আগের দিন যাকে আটক করা হয়েছিল তিনিও কবিরাজ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। আজকে যে মোবারককে গ্রেপ্তার করা হয়েছে তিনি মূল অভিযুক্ত। সিসিটিভি ফুটেজে তাকেই দেখা গেছে।’ 


জহির শান্ত/নাঈম

প্রধানমন্ত্রীর থেকে কৃষক কার্ড নেওয়া সেই কৃষক মারা গেছেন

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:৩২ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১১:৪৯ এএম
প্রধানমন্ত্রীর থেকে কৃষক কার্ড নেওয়া সেই কৃষক মারা গেছেন
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিচ্ছেন কৃষক কবির হোসেন

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘কৃষক কার্ড’ নিয়ে আলোচনায় আসা কৃষক কবির হোসেন মারা গেছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

কবির হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এক শোক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

তামান্না রুপা/

টাকাপয়সা নিয়ে উধাও বাংলাদেশি স্ত্রী, অভিযোগ চীনা নাগরিকের

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:২৪ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১১:৪৬ এএম
টাকাপয়সা নিয়ে উধাও বাংলাদেশি স্ত্রী, অভিযোগ চীনা নাগরিকের
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশি নারীকে বিয়ে করা এক চীনা নাগরিকের টাকা-পয়সা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাত করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

চীনা নাগরিক আন হংওয়েই-এর দাবি, সম্প্রতি ফুলবাড়ীর মোর্শেদা খাতুনকে বিয়ে করেন তিনি। কিন্তু মোর্শেদা প্রতারণা করে চার হাজার মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে পালিয়ে গেছেন।

সোমবার (২২ জুন) বিকেলে স্ত্রী মোর্শেদা বেগমের খোঁজে চীনা নাগরিক আন হংওয়েই ফুলবাড়ীতে তার শ্বশুরবাড়ি এসে এই অভিযোগ তোলেন।

স্থানীয়রা জানান, উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের মেয়ে মোর্শেদা বেগমের প্রায় ১০ বছর আগে একই এলাকার আবুল গহুরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। তাদের আট বছর বয়সী একটি দৃষ্টিপ্রতিবন্ধী মেয়ে রয়েছে।

দিনমজুরের পরিবারে নানা টানাপোড়েনে তাদের দাম্পত্য জীবনে বনিবনা হচ্ছিল না। পরে ঢাকায় গিয়ে পোশাক কারখানায় চাকরি নেন মোর্শেদা। সেখানে চীনা নাগরিক আন হংওয়েইর সঙ্গে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং চলতি বছরের ২০ এপ্রিল বিয়ে করেন।

বিয়ের পর চীনা স্বামীকে নিয়ে গ্রামে এলে তাকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। এরপর স্বামীর টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গাঢাকা দেন মোর্শেদা। খুঁজে না পেয়ে তার বাড়িতে চলে আসেন চীনা নাগরিক আন।

মোর্শেদার বিরুদ্ধে অভিযোগ প্রথম স্বামী আব্দুল গহুরেরও। তিনি জানান, সামান্য পারিবারিক বিরোধের জেরে সন্তানকে ছেড়ে চলে যায় মোর্শেদা। 

আব্দুল গহুর বলেন, ‘সে (মোর্শেদা) আমার কাছ থেকে বিভিন্ন সময়ে পাঁচ থেকে সাত লাখ টাকা নেয়। বাড়িতে আসার কথা বলে ১৫ হাজার টাকা নেওয়ার পর আর যোগাযোগ নেই’। চীনা নাগরিককে বিয়ে করে টাকা হাতানোর বিষয়ে গহুর বলেন, ‘সে এটা করেছে। সে ওই প্রকৃতির মানুষ এবং বিষয়টি আমি শুনেছি।’

এ বিষয়ে ঢাকায় অবস্থানরত মোর্শেদার এক আত্মীয়ের সঙ্গে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘চীনা নাগরিককে বিয়ের পর তার কাছ থেকে অনেক টাকা হাতিয়েছে মোর্শেদা। আগে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল, তাকে বিয়ে করে অন্যখানে চাকরি করার কথা শোনা যাচ্ছে।’

ধর্মপুর ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদৌস ইসলাম বলেন, ‘প্রথম স্বামী ও সন্তান রেখে চীনা নাগরিককে বিয়ে করার সময় এলাকাবাসী ধারণা করেছিল মোর্শেদা প্রতারণার শিকার হতে পারেন। এখন উল্টো অভিযোগ শোনা যাচ্ছে। তবে এটা নিন্দনীয় কাজ হয়েছে।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে। তাই অভিযোগকারীকে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভাষাগত সমস্যার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা সম্ভব হয়নি, তবে ইশারার মাধ্যমে অভিযোগের বিষয়টি তিনি জানিয়েছেন। 

জিএম সিরাজ/তামান্না রুপা/

শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:৪৯ এএম
শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল
ছবি: বর্ডার গার্ড বাংলাদেশ

শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য যেকোনো নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল কার্যক্রম জোরদার করেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে শেরপুর সদর উপজেলা ও নকলা উপজেলায় মোট দুই প্লাটুন বিজিবি সদস্য নিয়মিত টহল কার্যক্রম শুরু করেন।

স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও বিভিন্ন পয়েন্টে তাদের উপস্থিতি বাড়ানো হয়েছে, যাতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।

এছাড়া জেলার সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ীতে বিজিবির বিভিন্ন বর্ডার আউট পোস্টে (বিওপি) অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে এসব এলাকায় মোতায়েনের জন্য বিজিবির একটি স্ট্যান্ডবাই টিমও সক্রিয় রয়েছে।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, 'জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা স্ট্যান্ডবাই অবস্থায় আছেন। ইতোমধ্যেই মাঠ পর্যায়ে টহল কার্যক্রম শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।'

ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, 'জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।'

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শেরপুরসহ দেশের মোট পাঁচটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। মূলত জননিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য অস্থিরতা প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শাকিল মুরাদ/তামান্না রুপা/

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:৩৫ এএম
ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার আলী বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন এবং কয়েকদিন আগে দেশে এসেছেন।

স্থানীয়রা জানায়, কামরুজ্জামান শহরের একটি ব্যাংক থেকে টাকা তুলে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে বয়ড়াতলা বাজার এলাকায় পৌঁছালে মাটিবোঝাই একটি দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামান ও অন্য একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উমা ইসলাম খবরের কাগজকে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই কামরুজ্জামানের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাহফুজুর/খাদিজা রুমি/

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:২৫ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:৩০ এএম
নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত
ছবি: নিহত দুই বন্ধু

নোয়াখালীর কবিরহাটে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের বারীপুকুর পাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৮) এবং ৯নং ওয়ার্ডের রহমত উল্যাহর ছেলে জিহাদ হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতির পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন। 

এ ঘটনায় স্থানীয়রা পিকআপের চালক মহিউদ্দিন মাহমুদ ও চালকের সহকারী সালাউদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইকবাল হোসেন মজনু/তামান্না রুপা/