ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
কেমন ছিল প্রিয় রাসুল (সা.) এর পোশাক ও রূপ? ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু সাপ্তাহিক ২দিন ছুটিসহ নগদে চাকরির সুযোগ আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন How to learn English বিষয়ক Writing Paragraph, ৩০তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন: বাংলাদেশ ন্যাপ তারার দেশে সাইকেল যাত্রা মহেশপুর সীমান্তে পুশইন রোধে বিজিবি-আনসার-গ্রামবাসীদের যৌথ টহল কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা জব্দ সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ফাইনালে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও পুরস্কার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‌্যালি যৌক্তিক মূল্যে জ্বালানি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ফরিদপুরে আমের প্রলোভন দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় ফুটবলার রহমত মিয়ার বিরুদ্ধে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি রামিসা হত্যা মামলার রায় রবিবার, হতাশ আছিয়ার মা ঢাকার পরিবেশ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি তিন মাসে অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ ভোলায় যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ভারতীয় সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, দিনাজপুরে বিজিবির বাধা কী করে বুঝবেন আপনি মেন্টালি ফিট মেসির চোট নিয়ে যা বললেন স্কালোনি হিলি সীমান্তে ভারতীয় ৫ নাগরিককে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
Nagad desktop

টাঙ্গুয়ার হাওরে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, ১ দিন পর ভাসল গুলিবিদ্ধ মরদেহ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৫০ এএম
আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৫২ এএম
টাঙ্গুয়ার হাওরে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, ১ দিন পর ভাসল গুলিবিদ্ধ মরদেহ
ছবি: খবরের কাগজ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এলাকার মধ্যনগর সীমান্ত পথ দিয়ে গরু চোরাচালানি ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-চোরাকারবারি সংঘর্ষের একদিন পর উমর আলী (৩০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকার মধ্যনগর উপজেলার রূপনগর কান্দাপাড়া সংলগ্ন হাওর এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে, মধ্যনগর থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে।

নিহত উমর আলী হাওড়পাড়ের খিদিরপুর গ্রামের শামছুল হকের ছেলে। তিনি সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান খবরের কাগজকে বলেন, হাওর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় রাত ১০টার দিকে গরু বহনকারী দুটি স্টিলবডি নৌকা আটককে কেন্দ্র করে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ হয়। উমর ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

এলাকাবাসী আরও জানান, নৌকা দিয়ে ৩২টি গরু নিয়ে যাওয়ার সময় বিজিবির টহলদল ভারতীয় বলে দাবি করে। এ নিয়ে গরু বহনকারীদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বল্লম ও আগ্নেয়াস্ত্র দিয়ে বিজিবির ওপর হামলা চালানো হয়। এ পরিস্থিতি মোকাবিলায় বিজিবিও গুলিবর্ষণ করে। এ সময় দুটি নৌকায় থাকা লোক একটি নৌকা দিয়ে পালিয়ে যান। ফেলে যাওয়া নৌকায় ৩২টি গরু জব্দ করে বিজিবি।

মঙ্গলবার সকালে এ বিষয়ে বিজিবি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, ‘গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় বাংগালভিটা বিওপির জেসিও সুবেদার সিগন্যাল মো. ইসরাইল খান ও সঙ্গে ১১ সদস্যবিশিষ্ট একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১১৯০/১৫-এস থেকে আনুমানিক চারশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে রূপনগর নামক স্থানে টহলে গমন করে। পরবর্তীতে টহল চলাকালীন আনুমানিক রাত ১০টায় সংঘবদ্ধ একটি চোরাকারবারী দল ভারতীয় গরুভর্তি ট্রলার চোরাচালান করার সময় টহলদলের ওপর আক্রমণ করে। প্রায় ১২০ জনের চোরাকারবারি সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলকে ঘেরাও করে ইট, পাথর ও বল্লম নিক্ষেপ করে এবং গাদা বন্দুক দিয়ে বিজিবির টহলদলকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড ফায়ার করে। পরে গরুসহ একটি ট্রলার রেখে পালিয়ে যায়।’

এতে আরও বলা হয়, চোরাকারবারিদের গুলিতে নায়েক মো. আখিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে আহত হন। বর্তমানে তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। অভিযানে ৩৩টি গরুসহ একটি নৌকা (ট্রলার) আটক করা হয়। যেখানে বিভিন্ন বল্লম, দা, কাঁচি, পাথর এবং ঢাল বিদ্যমান রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জব্দ করা মালামালসহ মধ্যনগর থানায় মামলা করা হয়েছে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির সাংবাদিকদের বলেন, চোরাকারবারিরা আমাদের টহলদলকে লক্ষ করে হামলা করে। তাদের গুলিতে আমাদের একজন আহত হয়েছে। তবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ পোস্টমর্টেমের পর জানা যাবে।

মেহেদী/

আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম
আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের উখিয়া সীমান্তসংলগ্ন মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। পরে তিনি সীমান্তে এসে পৌঁছালে বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (৬ জুন) বিকেল ৫টায় উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন টেকনাফের হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছোটবিল পোস্টের কাছে গুলিবিদ্ধ অবস্থায় উপস্থিত হন মো. আইয়ুব (২৮)। তিনি উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৪-এর ব্লক-৪-এর বাসিন্দা।

আহত আইয়ুব বিজিবিকে জানান, গত ৫ জুন মাছ ধরার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে প্রায় পাঁচ কিলোমিটার দূরের বগারদিয়া এলাকায় যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি আহত হন। পরে আহত অবস্থায় সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবির সহযোগিতায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।

বিজিবি জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে কেউ যেন মায়ানমারে প্রবেশ না করে, সে বিষয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও নজরদারিতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

শাহীন/রিফাত/

জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন
ছবি: খবরের কাগজ

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা আব্দুল হক (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম (৪১) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত
আব্দুল হক ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজেদের পৈতৃক কৃষি জমি নিয়ে আব্দুল হক ও তার ভাতিজা সালামের সঙ্গে বিরোধ চলছিল। আজ শনিবার দুপুরে সেই জমির ধান কেটে তা মাড়াই করতে যান আব্দুল হক। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাতিজা সালাম ও তার স্ত্রীসহ আরও দুই-তিনজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমের ওপর হামলা চালায়। এতে ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক
ঘটনাস্থলেই মারা যান এবং আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল হকের আরেক ভাতিজা রোকন মিয়া বলেন, সালামদের সঙ্গে আমার চাচার অনেক আগে থেকেই জমি নিয়ে দ্বন্দ্ব। সালাম দীর্ঘদিন বিদেশে ছিল। সে কিছুদিন আগে দেশে এসেই কাকার সঙ্গে ঝামেলা করছে। আজকে কাকা ধান কেটে মাড়াই করতে যাচ্ছিলো। তখন তারা কাকা-কাকির ওপরে হামলা করে। ঘটনার সময় আমি পাশেই আমার বাড়িতে ছিলাম। পরে আমি এসে দেখি কাকা মাটিতে পড়ে আছেন। তারপর এ ঘটনা দেখতে অনেক মানুষজন আসেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ভাতিজার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা নিহত হন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আসমাউল আসিফ/নাঈম

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:০৮ পিএম
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন
আহত রিপন মিয়া। ছবি: খবরের কাগজ

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশনের সিগন্যালে চলন্ত ট্রেন থেকে পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার এসআই জিয়াউর রহমান জিয়া। বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রিপন মিয়া জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দলদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

রেলওয়ে সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস নামের ট্রেনটি বোনারপাড়া এসে বিরতি দেয়। পরে বোনারপাড়া স্টেশন থেকে গাইবান্ধার দিকে ছেড়ে যাওয়ার সময় সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বোনারপাড়া রেলওয়ে পুলিশ দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। 

বোনারপাড়া রেলওয়ে থানার এসআই জিয়াউর রহমান খবরের কাগজকর বলেন, বোনারপাড়া সিগন্যালের কাছে ট্রেনের নিচে পড়ে রিপন মিয়ার দুই পা কাটা পড়ে। তাৎক্ষণিক রক্তাক্ত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দ্রুত প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পা হারানো রিপনের জ্ঞান থাকলেও তিনি কেন এখানে আসছিলেন বা কীভাবে এটি হলো তা কিছুই জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজায় থাকা হাতল ধরে তিনি দাঁড়িয়ে ছিলেন। অবসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রেনের নিচে পা দুটি কাটা পড়ে।

মিলন/নাঈম

মহেশপুর সীমান্তে পুশইন রোধে বিজিবি-আনসার-গ্রামবাসীদের যৌথ টহল

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
মহেশপুর সীমান্তে পুশইন রোধে বিজিবি-আনসার-গ্রামবাসীদের যৌথ টহল
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের সীমান্তবর্তী পাকরাইল জিরো পয়েন্টে পুশইন (অবৈধ অনুপ্রবেশ) রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে দফায় দফায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

মহেশপুরের সামন্তা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শরিফের নেতৃত্বে স্থানীয় আনসার-ভিডিপি সদস্য ও গ্রামবাসীদের নিয়ে সীমান্তে প্রতিরোধ কার্যক্রম এবং পাহারা জোরদার করা হয়েছে।

মহেশপুর সীমান্তের যাদবপুর বিওপি এলাকায় পুশইনের ঘটনা বেশি ঘটছে। স্থানীয়দের দাবি, সীমান্তের ওপারে বিভিন্ন যানবাহনে করে মানুষ এনে জড়ো করা হচ্ছে। সুযোগ পেলেই যেকোনো সময় পুশইনের চেষ্টা করা হতে পারে।

এদিকে পুশইন রোধে মহেশপুর সীমান্তের অন্যান্য বিওপিতেও টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে পাকরাইল, চাঁদরতনপুর, কচুয়ারপোতা, বেলেয়াটি ও জীবননগর পাড়াসহ বিভিন্ন জিরো পয়েন্টে বিশেষ নজরদারি রাখা হয়েছে। বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) এবং সাধারণ গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নিচ্ছেন। গভীর রাত পর্যন্ত সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে দলবদ্ধভাবে পাহারা দিচ্ছেন তারা।

সামন্তা বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধ পারাপার সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব।

বর্তমানে পাকরাইল জিরো পয়েন্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও স্থানীয় স্বেচ্ছাসেবী দল সতর্ক অবস্থানে রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনে মহেশপুর সীমান্তে পুশইনের ১০টি চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত মহেশপুর সীমান্তে কোনো অনুপ্রবেশের (পুশইন) ঘটনা ঘটেনি। পুশইন মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দফায় দফায় বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করছে।’

রিফাত/

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা জব্দ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা জব্দ
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে জামালপুর-৩৫ বিজিবি।

শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জামালপুর-৩৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (৫ জুন) রাতে ও আজ (৬ জুন) সকালে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ইজলামারী বিওপি, বড়াইবাড়ী বিওপি ও সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে রৌমারী উপজেলার ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা ভারতীয় সীমান্তবর্তী ১০৬৬ পিলারের কাছে বন্ধুরচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাহক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। অপরদিকে, একই রাতে বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যদের অভিযানে সীমান্তবর্তী চুলিয়ারচর নামক স্থানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ ছাড়াও আজ সকালে সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ইটালুকান্দা নামক স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ওজনের ৪২ বস্তা ভারতীয় জিরা ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, মদ উদ্ধারের ঘটনায় রৌমারী থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে। মদের বোতলগুলো ধ্বংস করার জন্য ৩৫ বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে আনা হয়েছে। উদ্ধার করা জিরা রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।

আসমাউল আসিফ/নাঈম