ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ! কোথায় আমাদের সতর্ক থাকা উচিত? ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াত ইসলামও ইসলাম নয় শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান ‘স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ’ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় পদ্মা সেতুতে সৌরবিদ্যুতের ইতিবাচক প্রভাব, এক মাসেই সাড়ে ৪ লাখ টাকা সাশ্রয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট! রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ: এনবিআরের লক্ষ্য কতটা বাস্তবসম্মত? ভূমিকম্পে ক্ষতির বড় কারণ শুধু কম্পন নয়, বরং খারাপ মানের ডিজাইন ও নির্মাণ পাকিস্তানে টিটিপি’র হামলায় ৬ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম চীনের পরিবেশবান্ধব গাড়ি রপ্তানি দ্বিগুণ বেড়েছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু ডাক সেবায় আসছে অটোমেশন পদ্ধতি: ডাক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল প্রশিক্ষণ মাঠেই থেমে গেল এসআই জীবন রহমানের জীবনযাত্রা তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল বাড়ি নির্মাণে ঋতুপর্ণাকে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’ মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’ ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর নামে মামলা, আটক ৩
Nagad desktop

দাদির কবরের মাটি তোলার প্রতিবাদকারীর ভাইকে হত্যা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
দাদির কবরের মাটি তোলার প্রতিবাদকারীর ভাইকে হত্যা
নিহতের পরিবার কান্নায় ভেঙে পড়েছে। ছবি: খবরের কাগজ

রংপুরের তারাগঞ্জে দাদির কবরের মাটি তোলার ব্যাপারে প্রশ্ন করায় মারামারির ঘটনায় আব্দুল খালেক নামে এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষ।

শনিবার (১ নভেম্বর) উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ জনতা দুপুর ২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন।

এ ঘটনায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ফজরের নামাজ শেষে আব্দুল খালেকের ভাই আব্দুল ছালেক তার দাদির কবর জিয়ারত করতে গেলে দেখা যায় কবরের মাটি তোলা হয়েছে। এ ঘটনায় আব্দুল ছালেক কবরস্থানের পাশের বাসিন্দা বাবু মিয়া ও লেবু মিয়ার কাছে জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় বাবু মিয়া, লেবু মিয়া, চাঁন মিয়া, দুলাল মিয়া, আশেকুর রহমান, আব্দুল জব্বার, আবেদা বেগম, সোহানা বেগম ও তানিয়া বেগম দলবদ্ধ হয়ে দেশি অস্ত্র দিয়ে আব্দুল ছালেকের ওপর হামলা চালায়। 

খবর পেয়ে আহত আব্দুল ছালেককে উদ্ধার করতে যান তার দুইভাই আব্দুল খালেক ও মাহবুবার। এরপর তাদেরকেও মারধর করা হয়। এ সময় খুন্তি দিয়ে আব্দুল খালেকের মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। পরে আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানান, অভিযুক্তদের বাড়ি পাশেই কবরস্থান। নিহত আব্দুল খালেকের দাদির কবরের ওপরে মাটি কেটে নেয় তারা। ফজরের নামাজ পড়ে কবর জিয়ারত শেষে আব্দুল ছালেক কবর জিয়ারত করতে গেলে মাটি নিয়ে যাওয়ার বিষয়টি নজরে আসে। এ নিয়ে কথা বলতে গেলে মারধরের শিকার হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে তার ভাই আব্দুল খালেককে প্রাণ দিতে হল।

নিহতের স্ত্রী শারমিন আক্তার দুই সন্তানকে নিয়ে আহাজারি করে বলেন 'আমার স্বামী নির্দোষ। কারও সঙ্গে দ্বন্দ্ব নাই, হামার কাম করি দিন যায়। ওরা আমার স্বামীকে নির্মমভাবে বিনা দোষে মারলো, সন্তানদের এতিম করল, আমি তাদের ফাঁসি চাই।'

নিহতের ভাতিজা জান্নাতুল ইসলাম বলেন, 'আমার নির্দোষ চাচাকে মেরে ফেলেছে। আমার বাবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমরা এ ক্ষতি কেমন করে পূরণ করব।'

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, 'পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আব্দুল খালেক। ৪০ শতক জমিই ছিল তাদের একমাত্র সহায়-সম্বল। তার মৃত্যুতে পরিবার এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে।'

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, 'এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।  মহাসড়ক থেকে জনতাকে সরিয়ে নেওয়া হয়েছে। যান বাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।'

সেলিম সরকার/সুমন/

মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:০৬ পিএম
মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
নিহত ব্রাজিল সমর্থক ফয়সাল হোসেন। ছবি: পরিবারের সৌজন্যে

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আম গাছে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল হোসেন (১৮) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে তাসনুভা ফিলিং স্টেশন চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে এবং তিনি ওই ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বিকেলে ফিলিং স্টেশনের একটি আমগাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল আহত হয়। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসাদ/নাঈম

সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ!

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম
সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ!
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া এলাকায় ছেলের বাড়ির পাশের একটি ডোবা থেকে মায়ের বস্তাবন্দি মরদেহ টেনে তুলেছে তিনটি পথকুকুর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ছেলে শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা মারিয়া বেগম ওরফে শরিফা (৭৮) একই এলাকার মৃত মোজাহার আলীর স্ত্রী। তিনি গত ২৫ মে, অর্থাৎ ঈদের তিন দিন আগে থেকে নিখোঁজ ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও গ্রামপ্রধান আলামিন জানান, নিহতের চার ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। বড় ছেলেসহ তিন ছেলের বাড়ি পাশাপাশি, আরেক ছেলে কিছু দূরে পৃথক বাড়িতে বসবাস করেন।

প্রায় চার-পাঁচ বছর আগে মারিয়া বেগমের স্বামী মারা যান। এরপর থেকে বড় ছেলে শহিদুল ইসলাম মাকে নিজের বাড়িতে রাখতেন এবং তার সেবাযত্ন করতেন। এতে সন্তুষ্ট হয়ে মারিয়া বেগম একটি সিদ্ধান্ত নেন। শহিদুল আজীবন তার দেখাশোনা করবেন এ শর্তে নিজের নামে থাকা পাঁচ কাঠা জমি তাকে লিখে দেন।

বিষয়টি জানাজানি হলে অপর তিন ছেলে ও এক মেয়ে মায়ের ওপর অভিমান করে তার সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ করে দেন।

তবে কিছুদিন পর শহিদুল মায়ের সেবাযত্নে অবহেলা করতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে মারিয়া বেগম সম্পত্তি ফেরত চান। কিন্তু শহিদুল তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে মারিয়া বেগম বিষয়টি গ্রামপ্রধানদের জানালে তারা শহিদুলকে সতর্ক করেন। এতে তিনি মায়ের ওপর ক্ষুব্ধ হন। এরপর থেকেই তাদের মধ্যে অসন্তোষ চলছিল।

আলামিন জানান, শহিদুলের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঈদের তিন দিন আগে তিনি প্রতিবেশীদের জানান যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে নিখোঁজের কয়েকদিন পেরিয়ে গেলেও তিনি থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেননি। পরে বিষয়টি জানতে পেরে গত ৮ জুন ভাইদের সঙ্গে কথা বলে বোন বাদী হয়ে থানায় একটি জিডি করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, শহিদুলের বাড়ির পাশের ডোবাটিতে ভাসমান কচুরিপানা ছিল। বাতাসে সেগুলো সরে যাওয়ার পর মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনটি পথকুকুর একটি বস্তা টেনে বাইরে নিয়ে আসে। বস্তাটির মুখ বাঁধা ছিল। সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কামাল/রিফাত/

হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:২৯ পিএম
হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু
নিহত কিশোর মো. টিপু। ছবি: খবরের কাগজ

কানে হেডফোন লাগিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের হুইস্‌ল শুনতে না পেয়ে ট্রেনের ধাক্কায় মো. টিপু (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারদোনা গ্রামের শরিফ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. টিপু কক্সবাজার জেলার চাকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে। সে গত কয়েকদিন আগে বারদোনা গ্রামের শরিফ পাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা মো. খলিল বলেন, আমি আসরের নামাজ পড়ে বের হয়ে দেখি কক্সবাজারগামী একটি ট্রেন অবিরত হুইস্‌ল বাজিয়ে ছুটে চলছে। তখন দৌড়ে গিয়ে রেললাইনে কাউকে দেখতে না পেয়ে ফিরে আসি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, আমার ভাগিনা টিপু কানে হেডফোন দিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে আসা ট্রেনের হুইস্‌ল ও শব্দ শুনতে পায়নি। এ সময় ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা খবরের কাগজকে বলেন, দুর্ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কেউ আমাদেরকে জানায়নি। তবে চট্টগ্রাম থেকে আগত কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস বিকেল সাড়ে ৫টার দিকে সাতকানিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করেছিল।

আরিফুল ইসলাম/নাঈম

সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট!

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:১৭ পিএম
সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট!
ছবি: খবরের কাগজ

সিলেট নগরের সুবিদবাজার এলাকার একটি ফ্ল্যাটে মাহদী আনজুম (১৫) নামে এক স্কুল ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই বাসা থেকে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টার দিকে ফায়ারসার্ভিস ও বিমানবন্দর থানা পুলিশ ওই ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। তখন ওই কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। 

নিহত ছাত্র সিলেট ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ছিলেন সুবিদ বাজার মিয়া ফাজিলচিশতের বাসিন্দা মৃত মিসবাহ উদ্দিন ও মা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ-গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. রুলি বিনতে রহিম। ফাজিল চিশতের ১৩/৩ নং বাসার চতুর্থ তলার ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতো মাহদী তার বোন ও তাদের দ্বিতীয় বাবা।

মাহাদির কক্ষ থেকে পাওয়া চিরকুটে লিখা ছিল, ' আমার মৃতদেহের কথা ভেবে দয়া করে ময়নাতদন্ত করো না বা এটা নিয়ে বেশি তদন্ত করো না। আমি নিজেকে মেরে ফেলেছি কারণ আমি তাই চেয়েছিলাম, এর বেশি কিছু নয়। আরও, যদি তোমরা যথেষ্ট দয়ালু হও, তাহলে আমার জন্য কোনো শেষকৃত্য করো না এবং যত দ্রুত সম্ভব আমাকে ভুলে যাও।'

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাদির বাবা মারা যাওয়ার পর আরেকটি বিয়ে করেন তার মা রুলি এবং সেই লোক তাদের সঙ্গে একই বাসায় বসবাস করতেন। সেটা মেনে নিতে পারেনি মাহাদি। যার জন্য মায়ের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। এ ছাড়া ঘরে পাওয়া চিরকুটটিও মাহাদির হাতের লিখা কি না নিশ্চিত না এবং তার মরদেহ উদ্ধারের সময় তার মা বারবার ময়নাতদন্ত না করার জন্য বলছিলেন। 

মাহাদির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান খবরের কাগজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী আত্মহত্যা করতে পারে। তবে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। উদ্ধার করা চিরকুটে ইংরেজিতে লেখা ছিলো- মরদেহের যেন কোনো ময়না তদন্ত না করা হয় এবং পুলিশ যেন এ ঘটনার কোনো তদন্ত না করে। কিন্তু আমরা আইনি প্রক্রিয়া করতে বাধ্য। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেখানে তার ময়না তদন্ত সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।

নাঈম/

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পাশাপাশি হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স ইস্যুতে শৃঙ্খলা ফেরাতে ছয়টি নির্দেশনা দিয়েছেন আদালত। 

সোমবার (৮ জুন) দুপুরে সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার এ নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তিনি এ নির্দেশনা দেন। তবে বিষয়টি মঙ্গলবার (৯ জুন) জানাজানি হয়েছে। 

চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন চৌধুরী বলেন, নগর পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) ঘটনাটি সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত শেষে সাত কার্যদিবসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

সিএমএমের আদেশে উল্লেখ করা হয়, হাসপাতালের বাইরে থেকে আসা বৈধ অ্যাম্বুলেন্স কিংবা স্বজনদের নিজস্ব গাড়ি দিয়ে রোগী বা লাশ পরিবহনে বাধা দেওয়া হচ্ছে। এ কাজে জড়িত ব্যক্তিরা গাড়িচালকদের হুমকি, মারধর ও হেনস্তাও করছেন। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির চাঁদাবাজি, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি বাধা দেওয়াসহ বিভিন্ন ধারায় এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করার ব্যবস্থা নিতে হবে। এজন্য তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়ার কথাও বলা হয়েছে।

পাশাপাশি চমেক হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে সমন্বিতভাবে এমন পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে রোগী ও মৃত ব্যক্তির স্বজনেরা নিজেদের পছন্দমতো অ্যাম্বুলেন্স, ফ্রিজিং ভ্যান বা অন্য কোনো যানবাহন ব্যবহার করে পরিবহনসেবা নিতে পারেন। কোনো বৈধ গাড়ির প্রবেশে বাধা দেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এদিকে একইদিন পৃথক আরেকটি আদেশে চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, লাশ নিয়েও ব্যবসা, সাধারণ মানুষকে জিম্মি ও অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে ছয় দফা নির্দেশনা দিয়েছেন একই ম্যাজিস্ট্রেট। 

চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, প্রকাশিত সংবাদ ও ভিডিওচিত্রে চমেক হাসপাতালের জরুরি বিভাগ ও মর্গকেন্দ্রিক একটি চক্রের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা, ভয়ভীতি প্রদর্শন, হামলা এবং অবৈধভাবে সাইরেন ও নীল বাতি ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠে এসেছে। এসব কর্মকাণ্ড দণ্ডবিধি ও সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে পর্যবেক্ষণ দেন আদালত। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সিন্ডিকেটের মূল হোতা, চাঁদাবাজ, হামলাকারী ও ভুয়া অ্যাম্বুলেন্সের মালিকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করতে হবে। হাসপাতাল চত্বরে বাইরের কোনো বৈধ অ্যাম্বুলেন্স বা স্বজনদের নিজস্ব গাড়ি প্রবেশে বাধা দেওয়া যাবে না। 

হাসপাতালের জরুরি বিভাগ, মর্গ, বহির্বিভাগ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ গ্রহণে অভিযোগ কেন্দ্র বা হেল্পলাইন চালুরও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জননিরাপত্তা ও চাঁদাবাজি প্রতিরোধে হাসপাতালের জরুরি বিভাগ ও মর্গ এলাকায় স্থায়ী পুলিশি নিরাপত্তা চৌকি স্থাপনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য বলা হয়েছে।

এসএন/