চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও ফেনী জেলার সোনাগাজীতে পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১৬ নভেম্বর) বিকালে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম বাদশা (২৭) ও জহিরুল ইসলাম (২২)।
র্যাব জানিয়েছে, আসামি মো. সাইফুল ইসলাম বাদশার বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয় (মামলা নং-১২(৬)২৫)। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বটতলী এলাকায় অভিযান চালিয়ে সাইফুল কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শনিবার দিবাগত রাতে ফেনী জেলার পশ্চিম সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণ এবং ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জহিরুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়।
পরর্বতী আইনানুগ ব্যবস্থা নিতে আসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এসএন/