ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
চুয়াডাঙ্গায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করল বিজিবি গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষিকার মৃত্যু বরগুনায় চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা নরসিংদীবাসীর জন্য সুখবর, অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ বেরোবিতে শিবিরের বিরুদ্ধে ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ বিশ্বকাপের শুরুতেই জয়ের হাসি বাংলাদেশের মেয়েদের নওগাঁয় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার যে ডাকের ভেতরে লুকিয়ে আছে গভীর ভালোবাসা বিশ্বজুড়ে সংকটে রবীন্দ্র-নজরুল আরও প্রাসঙ্গিক: মোস্তফা কামাল কচুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার ক্যানভাসে নৃবিজ্ঞান: দৃশ্যপটে বাস্তবতার সমকালীন রূপ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রয়োজন প্রযুক্তি ও দক্ষ জনশক্তি যুক্তরাষ্ট্রের চুক্তি দাসত্বের আদেশনামা, বাজেটে ঠাঁই হয়নি শ্রমিক-কৃষকের: ওয়ার্কার্স পার্টি এজিই তৈরি করবে জেফ বেজোসের এআই স্টার্টআপ গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন: ১০ ভেন্টিলেটরের ৯টিই নষ্ট! মায়ের সঙ্গে অভিমান করে ভারতে যাওয়া সেই কিশোরীকে ফেরত রোমানিয়ার নেতৃত্বে নতুন মুখ, প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত আদ্রিয়ান ভেস্তেয়া ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সফল হয়েও অপরাধবোধে ভোগেন? জেনে নিন ১০টি লক্ষণ সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা, জয়পুরহাটে উত্তেজনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা গণমাধ্যমকে অন্ধকার থেকে মুক্ত আকাশে বের করেছেন শহিদ জিয়া: তথ্যমন্ত্রী জাহাঙ্গীরনগরে শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদলের বিক্ষোভ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল বন্ধুর ফাঁদে কিশোরী, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিন শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’ মানবতার এক ফোঁটা রক্ত জীবন বাঁচায়
Nagad desktop

ছাগলের জন্য ঘাস আনতে গিয়ে ফেরা হলো না প্রতিবন্ধী আছুরার

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
ছাগলের জন্য ঘাস আনতে গিয়ে ফেরা হলো না প্রতিবন্ধী আছুরার
ছবি: খবরের কাগজ

মাদারীপুরের শিবচরের ট্রেনের ধাক্কায় আছুরা বেগম (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। তিনি রেললাইন পার হয়ে ছাগলের জন্য ঘাস আনতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন। 

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার মাদবরচর- কাঁঠালবাড়ি সীমান্তবর্তী দেওয়ানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছুরা বেগম কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকার মৃত করিম শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ৩টার দিকে মাদবরচর- কাঁঠালবাড়ি সীমান্তবর্তী এলাকা দেওয়ানকান্দিতে রেললাইনের পাশে ওই নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল/মেহেদী/

চুয়াডাঙ্গায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করল বিজিবি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম
চুয়াডাঙ্গায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করল বিজিবি
জব্দ করা স্বর্ণের বার ও আটক ব্যক্তি। ছবি: খবরের কাগজ।

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮ পিস স্বর্ণের বার ও টুকরো জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে সিকান্দার আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের একটি আম বাগান সংলগ্ন কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মেদিনীপুর বিওপির একটি টহল দল গোয়ালপাড়া গ্রামের মোতালেব মাস্টারের আম বাগানের পাশের কাঁচা রাস্তায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় সিকান্দার আলীকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে তার কাছে থাকা ৭৯৩ দশমিক ৬৯ গ্রাম ওজনের বিভিন্ন আকারের মোট ৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৪টি সম্পূর্ণ স্বর্ণের বার, ৩টি ভাঙা বার এবং ১টি ভাঙা টুকরা। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা।

এ ছাড়া জব্দ করা মোটরসাইকেল ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে জব্দকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিজানুর রহমান/নাঈম

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষিকার মৃত্যু

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম
গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষিকার মৃত্যু
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাহমিনা আক্তার তন্নী (৩০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের পাঁচবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাহমিনা আক্তার তন্নী একই গ্রামের আবু তাহেরের জ্যেষ্ঠ মেয়ে। তিনি সম্প্রতি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং স্থানীয় উজানভাটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন। তিনি অবিবাহিত ছিলেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল  ৩টার দিকে ঘরের কাজ করার সময় টেবিলে রাখা একটি বৈদ্যুতিক ফ্যান চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তন্নী। এতে তিনি গুরুতর আহত হন। এসময় পরিবারের লোকজন তাকে দ্রুত পার্শ্ববর্তী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি মো. আমিনুল ইসলাম।

মিন্টু/রিফাত/

বরগুনায় চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
বরগুনায় চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা
বরগুনা থানা। ইনসেটে আত্মহত্যা করা পুলিশ সদস্য। ছবি: খবরের কাগজ

বরগুনার তালতলীতে চিরকুট লিখে থানার ব্যারাকে মো. ফারুক হোসেন (৫২) নামের এক পুলিশ কনস্টেবল বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। 

রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ফারুক হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। তিনি তালতলী থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল মো. ফারুক হোসেন শনিবার রাতের ডিউটি শেষ করে রবিবার সকাল ৮টায় পুলিশ ব্যারাকে চলে যান। ব্যারাকে অবস্থানকালীন কোনো এক সময়ে তিনি বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করেন। এরপর সকাল ৯টায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা যেন কাউকে হয়রানি না করা হয়। আর আমার অনুরোধ বাড়ির কাছে দয়া করে জানাবেন যে, সে স্ট্রোক করে মৃত্যু বরণ করেছে। আমার ডেট সার্টিফিকেটের সাথে পাঠাইয়া দিবে। বাড়ি জানালে কোথায় তারা আসবে নিশ্চিত করে জানাবে যাহাতে তারা হয়রানি না হয় এবং মহিলারা যাতে না আসে দয়া করে বলে দিবে।

তিনি আরও উল্লেখ করেন, আমার মরদেহ পুরান বাড়িতে দাফন করবে। আমার স্ত্রীকে যেন আগে না জানায় তাহলে সে মারা যাবে। একইসঙ্গে তিনি যোগাযোগের জন্য চিরকুটে ভাই ও জামাতার নাম্বার লিখে যান।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সোহাগ বলেন, প্রাথমিকভাবে তিনি গ্যাসের ট্যাবলেট সেবন করেছেন বলে বুঝা যাচ্ছে। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আমতলী সার্কেল সহকারী পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম মাসুদ বলেন, রাতের ডিউটি শেষ করে সকালের দিকে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে এই চরম পথ বেছে নিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। চিরকুটে বিশেষ কিছু লেখা নেই, কেবল পরিবারের বিভিন্ন সদস্যকে উদ্দেশ্য করে কিছু কথা লেখা রয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মহিউদ্দিন/নাঈম

নওগাঁয় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
নওগাঁয় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

নওগাঁর ধামইরহাটে সুলতানা (৬৫) নামে এক বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে তার দুই ছেলে আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মকিমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

সুলতানা উপজেলার খড়মপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার দুই ভাই তার বড় ছেলে আব্দুল মমিন ও ছোট ছেলে আব্দুল মকিম।

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শনিবার বৃদ্ধা সুলতানা তার স্বামী-পরিত্যক্ত এক মেয়েকে সঙ্গে নিয়ে থানায় আসেন। পরে তিনি তার দুই ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামীর মৃত্যুর পর দুই ছেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তারা আলাদা সংসার করতে শুরু করে। এর মধ্যে সুলতানার নামে থাকা কিছু সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে তারা। বিষয়টি পারিবারিকভাবে অনেকবার মীমাংসার চেষ্টা করা হলেও তারা তা মানেনি। বরং মাঝেমধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করত। সর্বশেষ শনিবার তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে মমিন ও মকিম। নিরুপায় হয়ে তিনি বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ সুপার আরও জানান, অভিযোগ পাওয়ার পর ধামইরহাট থানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর সুলতানার দুই ছেলেকে আটক করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্যাতনের শিকার সুলতানা বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সন্তানদের অকথ্য গালিগালাজ আর সহ্য করতে পারছিলেন না। তাই নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেছেন। তিনি আইনের মাধ্যমে ন্যায্য বিচার দাবি করেন।

হারুন/রিফাত/

মায়ের সঙ্গে অভিমান করে ভারতে যাওয়া সেই কিশোরীকে ফেরত

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:১১ পিএম
মায়ের সঙ্গে অভিমান করে ভারতে যাওয়া সেই কিশোরীকে ফেরত
জয়নব। ছবি: খবরের কাগজ

মায়ের সঙ্গে অভিমান করে, ভুল করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করায় জয়নব খাতুন (১২) নামে এক বাংলাদেশি কিশোরীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দিনভর উত্তেজনা ও আলোচনার পর রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়।

শনিবার (১৩ জুন) রাত ১১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটক ওই কিশোরীকে ফেরত দেওয়া হয়। 

জয়নব খাতুন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগয়ারপাড় এলাকার জামাল উদ্দিন ও নাজমা বেগমের মেয়ে।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগয়ারপাড় এলাকার ওই কিশোরী জয়নব খাতুন মায়ের বকুনিতে অভিমান করে পাশের বাড়ির কথা বলে বাড়ি থেকে প্রায় দেড়-দুই কিলোমিটার দূরে সীমান্তবর্তী দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্ত এলাকায় চলে যায়।

সেখানে ভুলবশত আন্তর্জাতিক পিলার ৯৪৩/৩-এর কাছে দিয়ে সে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এ সময় টহলরত ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে দেখতে পেয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে কাশিপুর বিওপির সদস্যরা বিষয়টি জানতে পেয়ে তাকে আবার ভারতের দিকে পাঠিয়ে দেয়। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দিনব্যাপী উত্তেজনা সৃষ্টি হয়।

পরে ভারতের ১৩৮ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ধাপরাহাট বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ভারতের শুকারেরকুটি সীমান্ত থেকে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। এরপর বিজিবি তাৎক্ষণিকভাবে কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে।

পরিবারের সঙ্গে কথা বলার পর রাত ১১টার দিকে আন্তর্জাতিক পিলার ৯৪৩/৩ এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে কিশোরী জয়নবকে রাতে ফেরত দেওয়া হয়। সে বর্তমানে তার পরিবারের জিম্মায় রয়েছে এবং সে বাংলাদেশের নাগরিক।

লালমনিরহাট ১৫ বিজিবি অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের মাধ্যমে আটক কিশোরীকে ফেরত দেওয়া হয়েছে।

সিরাজ/রিফাত/