নারায়ণগঞ্জের সোনারগাঁয় নতুন যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার সভাকক্ষে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন তিনি। এ সময় সোনারগাঁ প্রেস ক্লাব, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব, থানা প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, জার্নালিস্ট ক্লাবসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসিফ আল জিনাত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও উপজেলার সার্বিক অবস্থা সম্পর্কে তুলে ধরার জন্য আহ্বান করেন।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, মনিরুজ্জামান মনির, আবু বকর সিদ্দিক, এস এম মনির হোসেন, মিজানুর রহমান মামুন, মোকাররম মামুন, পনির ভুইঁয়া, মাজহারুল ইসলাম, মশিউর রহমান, কামরুল ইসলাম, রুবেল মিয়া, নাসির উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা উপজেলার সমস্যা ও সম্ভাবনা গুলো তুলে ধরেন। প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া মাদক প্রতিরোধ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন। এ ছাড়া আর্তসামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিবেশ দূষণ, জমি ও খাল ভরাট যানজট সমস্যা, মাদক, অবৈধ চুনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগ ও শিক্ষার পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয় সাংবাদিকরা।
আলোচনা শেষে আরও নিরাপদ, সুন্দর গতিশীল কাজ করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্বাচনকালীন সময়ে উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সাংবাদিকরাও তাকে সহযোগিতার আশ্বাস দেন।
ইমরান/মেহেদী/