ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
পটিয়ায় যুবক খুন কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর  মৃত্যু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মানববন্ধন পটিয়া প্রেস ক্লাব কার্যালয় দখলচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ‘শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা’ মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ! কোথায় আমাদের সতর্ক থাকা উচিত? ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াত ইসলামও ইসলাম নয় শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান ‘স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ’ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় পদ্মা সেতুতে সৌরবিদ্যুতের ইতিবাচক প্রভাব, এক মাসেই সাড়ে ৪ লাখ টাকা সাশ্রয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট! রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ: এনবিআরের লক্ষ্য কতটা বাস্তবসম্মত? ভূমিকম্পে ক্ষতির বড় কারণ শুধু কম্পন নয়, বরং খারাপ মানের ডিজাইন ও নির্মাণ পাকিস্তানে টিটিপি’র হামলায় ৬ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম চীনের পরিবেশবান্ধব গাড়ি রপ্তানি দ্বিগুণ বেড়েছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
Nagad desktop

কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, বিচার দাবিতে মানববন্ধন
গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন। ছবি: খবরের কাগজ

কুমিল্লার বুড়িচংয়ে এক সন্তানের জননী গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাকশীমূল ইউনিয়নের সালদা-কুমিল্লা সড়কের ছয়গ্রাম বাজার এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গত ৫ ডিসেম্বর উপজেলার কোদালিয়া মুহুরি বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন সৌদি প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী সাদিয়া আক্তার (২২)। হাবিব-সাদিয়া দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।

নিহত সাদিয়ার স্বজনদের অভিযোগ, তার দেবর রাব্বি শুশুর-শাশুড়ির সাথে তাল মিলিয়ে সাদিয়াকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে।

এ ঘটনায় সাদিয়ার মা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবারের ওই হত্যাকাণ্ডের পর মঙ্গলবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে নিহতের দাদা মো. সেলিম, জেঠা নাজমুল হাসান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুড়িচং উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো. সোহেল রানা, বুড়িচং উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, শহিদ, খালেক, আব্দুল হক, নুরুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, সাদিয়া আক্তারকে নির্মমভাবে হত্যার পরও মামলার অগ্রগতি সন্তোষজনক নয়। তারা দ্রুত প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার এসআই রাকিবুল ইসলাম বলেছেন, এ পর্যন্ত আমরা দুই আসামিকে গ্রেপ্তার করেছি, বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এসএন/

পটিয়ায় যুবক খুন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০৫ এএম
পটিয়ায় যুবক খুন
নিহত পঙ্কজ শীল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলার জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি।

মঙ্গলবার (৯ জুন) রাত ৮টার দিকে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত যুবকের নাম পঙ্কজ শীল (৩৫)। তিনি ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক শীল (৩৫) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পঙ্কজ ও তিলক স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় পৌঁছালে তারা তিনজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান। তাদের মধ্যে একজন বোরকা পরিহিত ছিলেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তারা টর্চলাইটের আলো ফেলে পরিচয় নিশ্চিত করার চেষ্টা করেন। এ সময় ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে পঙ্কজ ও তিলক গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ শীলের মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হামলার ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

রাফিউল আকরাম আলভী/এসএন

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর  মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:৪৯ পিএম
কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর  মৃত্যু
ইনতিশার হাসনাত। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে হ্রদের চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দীর্ঘ এক ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে সন্ধ্যার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল হ্রদের ২৫ ফুট গভীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইনতিশার হাসনাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের আলিচান মাতব্বর পাড়ার বাসিন্দা এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের উপাধ্যক্ষ মোঃ বেলাল উদ্দিন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহীন আখতার নাসরিন দম্পতির একমাত্র ছেলে।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ইনতিশারসহ চার বন্ধু মিলে মঙ্গলবার রাঙামাটিতে বেড়াতে যান। বিকেলে তারা একটি নৌকা ভাড়া করে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। নৌকাটি চক্রপাড়া সংলগ্ন বালুচর নামক স্থানে পৌঁছালে চার বন্ধু মিলে হ্রদের পানিতে গোসল করতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে ইনতিশার বন্ধুদের অলক্ষ্যে হ্রদের গভীর পানিতে চলে যান এবং স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। বন্ধুরা তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

​খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি বিশেষ ডুবুরি ইউনিট স্পিডবোটযোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাস বলেন,

​আমরা বিকেল ৫টার দিকে একজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাই। আমাদের ডুবুরি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় হ্রদের প্রায় ২৫ ফুট গভীর তলদেশ থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পরপরই ইনতিশারকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

​একমাত্র ছেলেকে হারিয়ে সম্পূর্ণ বাকরুদ্ধ ও শোকস্তব্ধ হয়ে পড়েছেন উপাধ্যক্ষ মোঃ বেলাল উদ্দিন ও শাহীন আখতার নাসরিন দম্পতি। ইনতিশারের একমাত্র বোনও ভাইয়ের এই আকস্মিক প্রস্থানে গভীর শোকে আচ্ছন্ন।

​পারিবারিক ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ইনতিশার ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র ও সম্ভাবনাময় একজন তরুণ। শিক্ষাজীবনে তার মেধা ও বিনয়ী আচরণ শিক্ষক-সহপাঠী সবার প্রশংসা কুড়িয়েছিল। তার এই  মৃত্যুতে পরিবার, চবি ক্যাম্পাস এবং পেকুয়ার নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

রকিবুল হাসান/এসএন

পটিয়া প্রেস ক্লাব কার্যালয় দখলচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২৪ পিএম
পটিয়া প্রেস ক্লাব কার্যালয় দখলচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে অনধিকার প্রবেশ, দখলচেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টি ও সংবাদকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুর হোসেন পটিয়া থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টার দিকে পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্যদের নিয়ে একটি জরুরি সভা চলাকালে অভিযুক্তরা বহিরাগত ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং প্রেস ক্লাবের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা চালান।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে সভার রেজুলেশন খাতা জোরপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং উপস্থিত সংবাদকর্মীদের ক্লাব কার্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পটিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে চলে যান।

অভিযোগকারী নুর হোসেন দাবি করেন, এর আগেও কয়েকজন অভিযুক্ত প্রেস ক্লাব কার্যালয় দখলের চেষ্টা করেছিলেন। তবে প্রেস ক্লাবের সদস্যদের বাধার মুখে তারা সফল হতে পারেননি।

এ বিষয়ে পটিয়া থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

রাফিউল আকরাম আলভী/এসএন

মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:০৬ পিএম
মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
নিহত ব্রাজিল সমর্থক ফয়সাল হোসেন। ছবি: পরিবারের সৌজন্যে

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আম গাছে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল হোসেন (১৮) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে তাসনুভা ফিলিং স্টেশন চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে এবং তিনি ওই ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বিকেলে ফিলিং স্টেশনের একটি আমগাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল আহত হয়। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসাদ/নাঈম

সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ!

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম
সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ!
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া এলাকায় ছেলের বাড়ির পাশের একটি ডোবা থেকে মায়ের বস্তাবন্দি মরদেহ টেনে তুলেছে তিনটি পথকুকুর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ছেলে শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা মারিয়া বেগম ওরফে শরিফা (৭৮) একই এলাকার মৃত মোজাহার আলীর স্ত্রী। তিনি গত ২৫ মে, অর্থাৎ ঈদের তিন দিন আগে থেকে নিখোঁজ ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও গ্রামপ্রধান আলামিন জানান, নিহতের চার ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। বড় ছেলেসহ তিন ছেলের বাড়ি পাশাপাশি, আরেক ছেলে কিছু দূরে পৃথক বাড়িতে বসবাস করেন।

প্রায় চার-পাঁচ বছর আগে মারিয়া বেগমের স্বামী মারা যান। এরপর থেকে বড় ছেলে শহিদুল ইসলাম মাকে নিজের বাড়িতে রাখতেন এবং তার সেবাযত্ন করতেন। এতে সন্তুষ্ট হয়ে মারিয়া বেগম একটি সিদ্ধান্ত নেন। শহিদুল আজীবন তার দেখাশোনা করবেন এ শর্তে নিজের নামে থাকা পাঁচ কাঠা জমি তাকে লিখে দেন।

বিষয়টি জানাজানি হলে অপর তিন ছেলে ও এক মেয়ে মায়ের ওপর অভিমান করে তার সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ করে দেন।

তবে কিছুদিন পর শহিদুল মায়ের সেবাযত্নে অবহেলা করতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে মারিয়া বেগম সম্পত্তি ফেরত চান। কিন্তু শহিদুল তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে মারিয়া বেগম বিষয়টি গ্রামপ্রধানদের জানালে তারা শহিদুলকে সতর্ক করেন। এতে তিনি মায়ের ওপর ক্ষুব্ধ হন। এরপর থেকেই তাদের মধ্যে অসন্তোষ চলছিল।

আলামিন জানান, শহিদুলের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঈদের তিন দিন আগে তিনি প্রতিবেশীদের জানান যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে নিখোঁজের কয়েকদিন পেরিয়ে গেলেও তিনি থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেননি। পরে বিষয়টি জানতে পেরে গত ৮ জুন ভাইদের সঙ্গে কথা বলে বোন বাদী হয়ে থানায় একটি জিডি করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, শহিদুলের বাড়ির পাশের ডোবাটিতে ভাসমান কচুরিপানা ছিল। বাতাসে সেগুলো সরে যাওয়ার পর মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনটি পথকুকুর একটি বস্তা টেনে বাইরে নিয়ে আসে। বস্তাটির মুখ বাঁধা ছিল। সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কামাল/রিফাত/