ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
লোকসভায় তৃণমূলে ভাঙন, মমতাকে ছাড়লেন ২০ সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ মানসিক রোগ নির্ণয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন কেমন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র মুখ, নয়ন ও চরণ মাদারীপুর সদর থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চকরিয়া থেকে অপহৃত ৫ জনকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার ঈশ্বরগঞ্জে অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে  ডিজেল জামায়াত কর্মীর কোমরে মিলল তিনটি বিদেশি পিস্তল ৫ হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু অধিকারী যন্ত্রের ছোঁয়ায় মাঠে নতুন সম্ভাবনা নোংরা পানিতে সয়লাব খুলনার প্রবেশদ্বার সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪ গুরুত্বপূর্ণ খনিজে চীনের আধিপত্য হাবিপ্রবির গবেষণায় ব্যাগিং পদ্ধতিতে লিচুর ক্ষতিরোধ সম্ভব দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি বরিশালে জনবল ছাড়াই হাসপাতাল উদ্বোধনের প্রস্তুতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন বিচারিক প্রক্রিয়ার এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত লোডশেডিং ও বৈরী আবহাওয়ায় কক্সবাজার পর্যটনে ধস খামেনির মৃত্যুর ১০০ দিন পার: যুদ্ধ-পরবর্তী ইরান নিয়ে বাড়ছে নানা প্রশ্ন এনসিটি ইজারা প্রক্রিয়া এগিয়ে নিতে চায় সরকার, সোচ্চার শ্রমিক-কর্মচারীরা বিদ্যুৎ মূল্যবৃদ্ধিতে রডের দাম টনে বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস প্রত্যাহার জীবনসংগ্রামে লোকগানের বরপুত্র অনিল হাজারিকা বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে চট্টগ্রামে শিক্ষকের ৮ হাজার পদ শূন্য সাক্ষাৎকার শেষ না করেই চলে গেলেন ট্রাম্প ১০ কার্যদিবস পর কমল সূচক, লেনদেনেও ভাটা বরিশাল বিভাগে কমেছে ইলিশের উৎপাদন ৯ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল
Nagad desktop

এক বনে দুই রীতি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
এক বনে দুই রীতি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা বন বিটের খাসিয়া পুঞ্জিতে বনের টিলা ও গাছ কেটে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে/ খবরের কাগজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা, আদমপুর ও কামারছড়া এলাকাজুড়ে বিস্তৃত রাজকান্দি হিল রিজার্ভ ফরেস্ট। প্রায় ২০ হাজার ২৭০ একর জায়গার এই সংরক্ষিত বনে রয়েছে গাছ-গাছালি, বাঁশঝাড়, টিলা, খাসিয়া ও স্থানীয়দের বসতি। সম্প্রতি আদমপুর রেঞ্জের সাঙ্গাইসাফী এলাকায় এক নিরীহ ভিলেজারের কাঁচা ঘর উচ্ছেদ করে বন বিভাগ। অথচ একই সময়ে কুরমা বিটের সংরক্ষিত বনভূমির গাছ, টিলা কেটে গড়ে তোলা হয়েছে শতাধিক পাকা স্থাপনা, যেগুলোর অবস্থান আবার টিলার ঠিক পাদদেশে।

রাজকান্দি হিল রিজার্ভ ফরেস্টের একপাশে ভিলেজারের কাঁচা ঘর উচ্ছেদ, অন্যপাশে গাছ-টিলা কেটে গড়ে উঠছে পাকা স্থাপনা। এ যেন বন ব্যবস্থাপনায় দ্বিচারিতা। এমন বৈপরীত্যপূর্ণ ভূমিকা ও দ্বিমুখী সিদ্ধান্তে জনমনে প্রশ্ন উঠেছে। তারা বলছেন, বন বিভাগ কি সত্যিই বন সংরক্ষণে আন্তরিক, নাকি এখানে অন্য কোনো স্বার্থ কাজ করছে।

স্থানীয়রা জানান, রাজকান্দি হিল রিজার্ভ ফরেস্ট আদমপুর, কুরমা ও কামারছড়া বন বিটের আওতাধীন। এলাকাটি আদমপুর-কালেঞ্জি, কামারছড়া ও কুরমাসহ বিশাল প্রাকৃতিক বনভূমিতে পরিপূর্ণ। ২০১৮ সালের ‘বাংলাদেশ জার্নাল অব প্ল্যান্ট ট্যাক্সোনমি’তে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, সীমান্ত ঘেঁষা এই বনটিতে ১২৩টি উদ্ভিদ পরিবারের ৫৪৯ প্রজাতির সপুষ্পক উদ্ভিদ রয়েছে। ১২ প্রজাতির বটগাছ এবং ১০ প্রজাতির কাষ্ঠল লতার বৈচিত্র্য খুব কম বনেই দেখা যায়, যা এখানে আছে।

স্থানীয় ভিলেজার ও বন-সংলগ্ন বাসিন্দারা জানান, রাজকান্দি রেঞ্জটিতে এক সময় গাছ ও বাঁশের ঘন অন্ধকারাচ্ছন্ন বন ছিল। বর্তমানে বনের সে চিত্র আর নেই। বন বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর নানা কার্যক্রমের ফলে বন ধ্বংস হচ্ছে। বন বিভাগের ভিলেজার হিসেবে বাঙালি ও খাসিয়ারা সেখানে বসবাস করেন। বনের মধ্যে ইটের স্থাপনা তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ কিছু বন কর্মকর্তার সঙ্গে সমঝোতার মাধ্যমে কিছু ভিলেজার (বাঙালি ও খাসিয়া) বনের গাছ ও টিলা কেটে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করছেন। টিলার পাদদেশে বানানো এসব স্থাপনার অবস্থান খুবই ঝুঁকিপূর্ণ জায়গায়। অথচ গত ২৫ এপ্রিল কামারছড়া বন বিটের আদমপুর ইউনিয়নের সাঙ্গাইসাফী এলাকায় অপরাধ না করা সত্ত্বেও এক ভিলেজারের কাঁচা ঘর বন বিভাগের অভিযানে উচ্ছেদ করা হয়।

জানা যায়, আদমপুর ইউনিয়নের কালেঞ্জি গ্রামে শতাধিক ভিলেজার পরিবার বসবাস করছেন। বন বিভাগের অনুমতিসাপেক্ষে তারা দীর্ঘদিন ধরে কাঁচা ঘর তৈরি করে সেখানে বসবাস করে আসছেন। গত কয়েক বছরে ওই এলাকার রাস্তার পাশে কয়েকটি পাকা বাড়ি নির্মাণ করা হয়। বন বিভাগের লোকজনের সামনেই এসব ঘর তৈরি হয়। কালেঞ্জি গ্রামের খালিক মিয়ার ছেলে নুরনবী, আব্দুল নবী, পার্শ্ববর্তী বাড়ির মহেব উল্লাসহ পাশাপাশি তিনটি বাড়িতে পাকা ঘর বানানো হয়েছে। এসব ঘর বানানোর সময় বন বিভাগের পক্ষ থেকে কোনো বাঁধা দেওয়া হয়নি। 

যদিও ঘটনাস্থলে গিয়ে এসব বাড়িতে তাদের পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, বনের এই গ্রামে রাস্তার পাশেই বাড়িঘর। বন বিভাগের লোকজন প্রতিদিন কয়েক দফা এদিকে আসা-যাওয়া করেন। তাদের অনুমতি ছাড়া পাকা ঘর বানানোর সাহস কেউ করবে না।
সম্প্রতি কুরমা বন বিটের খাসিয়া পুঞ্জিতে গিয়ে দেখা যায়, বনের জমিতে টিলা ও গাছ কেটে ১৫ থেকে ২০টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। কুরমা পান পুঞ্জির মন্ত্রী জামিনীর কাছে এসব পাকা স্থাপনা সম্পর্কে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

বন ব্যবস্থাপনায় দ্বিচারিতার অভিযোগ এনে স্থানীয় পরিবেশকর্মী সালাউদ্দীন শুভ বলেন, ‘বন বিভাগের সঙ্গে যোগসাজশ করে গত কয়েক বছরে বনে কয়েকটি পাকা ঘর তৈরি হয়েছে। ফলে বনভূমি ধ্বংস, জীববৈচিত্র্য বিনষ্ট ও পরিবেশগত সমস্যার সৃষ্টি হচ্ছে।’
কুরমা বন বিট কর্মকর্তা জুয়েল রানা বলেন, ‘আমি কিছুদিন হয়েছে এখানে এসেছি। পুঞ্জিতে টিলা ও গাছ কেটে পাকা ঘর নির্মাণ না করতে মৌখিকভাবে পুঞ্জির মন্ত্রীকে অনুরোধ করেছি।’

কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ‘কোনো সংরক্ষিত বনে পাকা ঘর স্থাপনের অনুমতি নেই। পাকা ঘর যারা নির্মাণ করেছেন, তাদের বিষয়ে খতিয়ে দেখা হবে।’ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) নাজমুল আলম বলেন, ‘আমি বিষয়টি এখন জানলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:০২ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
কোটি টাকার ভারতীয় শাড়ি। ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে এক কোটি ২৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। 

সোমবার (৮ জুন) বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব শাড়ি জব্দ করে। রাতে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার চন্ডিদ্বার সীমান্ত ফাঁড়ির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,০১০ পিস ভারতীয় উন্নতমানের শাড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজিজুল সঞ্চয়/অন্তরা

মাদারীপুর সদর থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪৫ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:০৮ এএম
মাদারীপুর সদর থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা
কঠোর নিরাপত্তায় মাদারীপুর সদর থানা। ছবি: খবরের কাগজ

মাদারীপুর সদর থানা থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও ৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে সবুজ ও নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, সবুজ একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

প্রত্যক্ষদর্শীরা খবরের কাগজকে জানান, আরিফ চৌকিদারকে আটকের কারণ জানতে চাইলে স্থানীয়রা তার নামে থাকা ওয়ারেন্ট দেখতে চান। এ নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা উত্তেজনায় রূপ নেয়। পরে পুলিশ আটক দুজনকে সদর থানায় নিয়ে আসে। এ সময় পুলিশের পিকআপভ্যানে স্বেচ্ছায় আরও ৪-৫ জন যুবক উঠে বসেন।

পুলিশ খবরের কাগজকে জানান, থানায় আনার পথে ও পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। আটকরা হলেন- শান্ত ঢালী (২০), সালমান ঢালী (১৯), আবির ঢালী (১৯), আজিম ঢালী (১৮) ও সাহেব বেপারী (১৭)। তাদের সবার বাড়ি নতুন মাদারীপুর এলাকায়।

এ দিকে দুই আসামিকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে তাদের স্বজন ও সমর্থকরা সদর থানার সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর থানাকে ঘিরে শৃঙ্খলারক্ষাকারী বাহিনী এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফা‌রিয়া র‌ফিক ভাবনা খবরের কাগজকে জানান, সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তেও কাজ করছে পুলিশ।

রফিকুল ইসলাম/থিও/

চকরিয়া থেকে অপহৃত ৫ জনকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৫৭ এএম
চকরিয়া থেকে অপহৃত ৫ জনকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার
টেকনাফের রাজারছড়া পাহাড়ী এলাকা থেকে উদ্ধার হওয়া পাঁচ শিশু ও কিশোর টেকনাফ মডেল থানা পুলিশের কর্মকর্তাদের সাথে। ছবি: খবরের কাগজ
কক্সবাজারের চকরিয়া থানায় মানবপাচার মামলার ২৪ ঘণ্টার মধ্যেই টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত পাঁচ শিশু-কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (৮ জুন) তাদের উদ্ধার করা হয়।
 
উদ্ধাররা হলেন, চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর ৯নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল হামিদের ছেলে ইসাদুল হোছাইন সামিম (১৫), ছাবের আহমদের ছেলে মো. মাহিম (১৩) এবং নুরুল আবছারের ছেলে মো. শহিদ হোছন (১৪), বমুবিলছড়ি ইউনিয়নের বিলছড়ি পশ্চিমপাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা ইদ্রিছ আহমদের ছেলে হেফাজ উদ্দিন শিপাত (২৩) ও মৃত মো. পেঠানের ছেলে মো. নুরুল আমিন (২৭)।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ৮ জুন চকরিয়া থানায় মামলা করা হয়। মামলার পর টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলমের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত পাঁচ জনকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
শাহীন/আজহার 

ঈশ্বরগঞ্জে অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে  ডিজেল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৫০ এএম
ঈশ্বরগঞ্জে অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে  ডিজেল
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীতে অবৈধভাবে প্লাষ্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদনের অভিযোগ উঠেছে। এতে ওই এলাকায় দেখা দিয়েছে শ্বাসজনিত রোগসহ পরিবেশ বিপর্যয়।

জানা যায়, ইউনিয়নের গলকুন্ডা গ্রামে পরিবেশ অধিদপ্তরের বিনা অনুমতিতে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদনের কারখানা গড়ে উঠেছে।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে গড়ে উঠা কারখানাগুলোতে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল তৈরি হচ্ছে। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। ধোঁয়ার কারণে বিভিন্ন প্রজাতির গাছপালায় মরক দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ - প্রশাসনকে জানানোর পরও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, লাইন্সেস আছে কি না? এমন প্রশ্নের জবাবে কারখানার মালিক রতন মিয়া জানান, ‘উপজেলা থেকে অফিসার এসে দেখে গেছে। তারা তো কোন আপত্তি করেনি।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, ‘আঠারবাড়ীতে এমন কারখানা আছে আমার জানা নেই।’

ইউএনও সানজিদা রহমান বলেন, ‘উপজেলায় এমন কোনো কারখানা আছে বলে আমার জানা নেই। বিষয়টি আমি দেখব।’ 

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক খবরের কাগজকে বলেন, ‘এ বিষয়ে ডিডির (ডেপুটি ডিরেক্টর) সঙ্গে কথা বলতে হবে।’

ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, ‘কারখানা মালিকের প্রাথমিক আবেদনটি বাতিল করে কারখানাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

ফয়সল/তামান্না রুপা/

জামায়াত কর্মীর কোমরে মিলল তিনটি বিদেশি পিস্তল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪০ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
জামায়াত কর্মীর কোমরে মিলল তিনটি বিদেশি পিস্তল
আটক ব্যাক্তি। ছবি: খবরের কাগজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. রাহিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করেছে পুলিশ। 

সোমবার (৮ জুন) সন্ধ্যায় গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনের চেকপোস্টে তাকে আটক করা হয়। 

আটক মো. রহিম গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান চলাকালে মোটরসাইকেলে করে চেকপোস্ট অতিক্রমের সময় রাহিমকে থামানো হয়। এ সময় আচরণ সন্দেহজনক মনে হলে তার শরীরে তল্লাশি চালানো হয়।

এক পর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, অস্ত্রসহ আটক রাহিম স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতে প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনে নির্বাচনী কার্যক্রমে যুক্ত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রাতে নোয়াখালী জেলা জামায়াতের আমীর মোহাম্মদ ইসহাক খন্দকার বলেন, বিষয়টি আমার জানা নাই। বিস্তারিত খোঁজ খবর নিয়ে পরে জানানো হবে।

ইকবাল হোসেন মজনু/অন্তরা